✧═══════════•❁❀❁•═══════════✧
৭২. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda72.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda71.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭২)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🌺অপরন্ত(আরও)আধুনিক একশ্রেণীর বিজ্ঞানবিৎ দার্শনিক পন্ডিত মনঃসংযোগ ব্যাপারের সূক্ষ্ম বৈজ্ঞানিক তত্ত্ব আলোচনায় রত হয়েছেন।ফরাসি পন্ডিত টমাস রিবট (Thomas Ribot) একটি গ্রন্থ লিখেছেন, সেটির নাম Psychology of Attention। ইনি বলেন সুখ-দুঃখাদির অনুভূতিই (Emotional states) মনঃসংযোগের প্রসূতি,যার কাছে যা প্রয়োজনীয়,সে তার প্রতি মনঃসংযোগ করে।শিশু ক্ষুধায় আকুল,মাতৃস্তনই শিশুর অনুসন্ধেয়। ভীতিজনক পদার্থও এইরূপে মনকে আকৃষ্ট করে থাকে।ইষ্টপ্রাপ্তি ও দ্বিষ্ট-পরিহার-বাসনা হতে মনঃসংযোগ ব্যাপারের উৎপত্তি হয়।*
*⭐(1)It is caused by emotional states. This rule is absolute without exception.Man like animals lends his attention spontaneously only to what concerns him and interests him ; to what produces in him an agreeable, disagreeable, or mixed states.*
*🌹গোপীগণ স্নেহপরবশে,কংসভয়ে, শিশুপাল দন্তবক্রাদি বিদ্বেষে, শ্রীকৃষ্ণে নিরন্তর (সবসময়)মনঃসংযোগ করেছিলেন, সেই মনঃসংযোগ ধ্যানে, এমন কি সময়ে, সমাধিতে পরিণত হয়। সেটির ফল।তৎসাক্ষাৎকার তৎ(সেই) জন্য মোক্ষ। কিন্তু মোক্ষের তারতম্য আছে ; গোপীদের মোক্ষ আনন্দময়ের আনন্দলীলাসম্ভোগ। এই সম্ভোগ, ভীত বা বিদ্বেষীর ভাগ্যে ঘটে না। কিন্তু ধ্যানের ফল যে শ্রীকৃষ্ণ-লাভ, তা প্রগাঢ় ধ্যানাবলম্বিমাত্রের পক্ষেই সম্ভবপর, যাঁরা অত্যন্ত গভীর ভাবে ধ্যানমগ্ন থাকেন তাঁদের পক্ষে সম্ভব হয়।*
*🍀বাইরের জগৎ হতে ভিতরজগতে প্রবেশ করতে হলে তীব্র স্মৃতিই তার প্রথম ও প্রধান সাধন। কৃষ্ণময় জগতে প্রবেশ করতে হলে তাঁর সপরিকর রূপানুধ্যান ও লীলানুধ্যান প্রয়োজনীয়। কিন্তু এই ধ্যান জীবের সাধন মাত্র।সাধনার ফল অবশ্যই ফলবে,একথা বলা যেতে পারে না,সেটি ভাগবতী কৃপা সাপেক্ষ। ন্যায় সূত্রকার মহর্ষি গৌতম বলেন=*
*"ঈশ্বরঃ কারণং পুরুষকর্মাফল্যদর্শনাৎ।"*
*(৪র্থ অধ্যায়ে,২য় আহ্নিকে ১৯সূত্র।)*
*🌺ভাষ্যকার বাৎস্যায়নের মতে ইহাঁর অর্থ এই যে পুরুষ যত্নবান হলেও যে অবশ্যই তিনি ফললাভ করবেন এমন বলা যায় না।তাতেই অনুমান হয় পুরুষের কর্মফল-আরাধন পরাধীন।এই কর্মফল আরাধন যাঁর অধীন তিনিই ঈশ্বর। সুতরাং সেই ঈশ্বরই কারণ।এই কথায় এমন মনে করা যেতে পারে,ফলনিষ্পত্তি বা ফলপ্রাপ্তি যখন ঈশ্বরাধীন, এই অবস্থায় পুরুষের প্রযত্নের আর প্রয়োজন কি? এইরকম নিশ্চেশ্বতা নিবারণের জন্য পরমকারুণিক সূত্রকারের উপদেশ এই যে ==*
*"ন পুরুষ-কর্মাভাবে ফলনিষ্পত্তেঃ।"*
*(তত্রৈব=৪|২|১৯)*
*🌹অর্থ্যাৎ পুরুষের কর্মাভাবে ফল নিষ্পত্তি(মীমাংসা) হয় না। সুতরাং কর্মাভাবে ফলাভাব হয় অর্থ্যাৎ কর্ম না করলে ফল-নিষ্পত্তির সম্ভাবনা থাকে না,তবে কর্মকে অহেতু বল কেন? তদুত্তরে সূত্রকার বলছেন=*
*"তৎকারিতত্বাদহেতুঃ।"*
*(তত্রৈব=৪|২|২২)*
*☘বাৎসায়ন ভাষ্য অনুসারে এর অর্থ এই যে প্রযত্নবান (ক্রমাগত চেষ্টা করে)পুরুষের ফলপ্রাপ্তি জন্য পুরুষকার ঈশ্বর দ্বারা অনুগৃহীত হলে সেটি ফলপ্রদ হয়,নচেৎ হয় না। যদিও কর্মফল ঈশ্বরাধীন,তথাপি ফলনিষ্পত্তির জন্য কর্মই প্রধানতম সাধন।এই বিচার দ্বারা জানা যাচ্ছে যদিও ভগবৎ সাক্ষাৎকার শ্রীভগবানের কৃপাসাপেক্ষ,তথাপি তারজন্য আমাদের সাধন ভক্তির প্রয়োজন। সাধনভক্তির মধ্যে ভগবৎ স্মৃতি ও ভগবদ্ধ্যানের যথেষ্ট ফলশ্রুতি শাস্ত্রে পরিকীর্তিত হয়েছে। এখানে শ্রীহরিভক্তিবিলাস হতে কয়েকটি শ্লোক উদ্ধত করা হচ্ছে।*
*"উৎপাতকেষু সর্বেষু পাতকেষু মহৎসুচ।*
*প্রবিশ্য বজনীপাদং বিষ্ণুধ্যানং সমাচরেৎ।।*
*🍁ধ্যানের মাহাত্ম্য সম্বন্ধে শ্রীহরিভক্তিবিলাসে শ্রেণী বিভাগ করা হয়েছে =*
*(১) পাপপ্রণিশিনী শক্তি=(শাতাতপ স্মৃতি ও বিষ্ণুপুরাণে)।*
*"(ক) পক্ষোপবাসাৎ যৎ পাপং পুরুষস্য প্রণশ্যতি।*
*প্রাণায়ামশতেনৈব যৎপাপং নশ্যতে নৃণাং,*
*ক্ষণমাত্রেণ তৎপাপং হরের্ধ্যানাৎ প্রণশ্যতি।।*
*(খ)ধ্যায়েন্নারায়ণং দেবং স্নানাদিষুচ কর্মষু।*
*প্রায়শ্চিত্তং হি সর্বস্য দুষ্কৃতস্যেতি নিশ্চয়ম্।।"*
*(২) কলিদোষহরত্ব--(বৃহন্নারদীয় পুরাণে)*
*"সমস্তজগদাধারং পরমার্থস্বরূপিণং।*
*ঘোরে কলিযুগে প্রাপ্তে বিষ্ণুং ধ্যায়ান্নসীদতি।।"*
*(৩)সর্বকর্মাধিকারিত্ব--স্কন্দপুরাণে*
*"কিন্তস্য বহুভিস্তীর্থৈঃ কিন্তস্য বহুভিব্রতৈঃ।*
*যো নিত্যং ধ্যায়তে দেবং নারায়ণমনন্যধীঃ।।"*
*(৪)মোক্ষ-প্রদানত্ব---বৃহন্নারদীয় পুরাণ*
*"যে মানবা বিগতরাগপরা পরজ্ঞা,*
*নারায়ণং সুরস্তয়ং সততং স্মরন্তি।*
*ধ্যানেন তেন হতকিল্বিষবেদনা স্তে,*
*মাতুঃ পয়োধররসং ন পুনঃ পিবন্তি।।"*
*(৫)
*আগামী পর্বে*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৩. শ্রীবৈকুন্ঠপ্রাপকত্ব 🥀 সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda73.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
