শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬২. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 আগমে যে বত্রিশটি সেবাপরাধ লিখিত হয়েছে কি কি ❓❓ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda62.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬২. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 আগমে যে বত্রিশটি সেবাপরাধ লিখিত হয়েছে কি কি ❓❓ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda62.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda61.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬২)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
       *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
       **********************
*🌻কিন্তু বলা বাহুল‍্য শ্রীগুরুর কৃপায় ভজনের পথে অগ্রসর হলে তাঁদের এই ধারণা বিনা উপদেশেই দূরীকৃত ও নিরাকৃত হয়ে যাবে।তাঁরা তখন বুঝতে পারবেন,ভজন চাহে "নিষ্ঠা"।নিষ্ঠায় মনোবৃত্তি সমূহ কেন্দ্রাভিগামী হতে থাকে। এই অবস্থায় অনন্ত ব‍্যাপ্তিময় বাষ্পের মতো মনোবৃত্তির তরলতা ক্রমেই ঘনীভূত হতে আরম্ভ হয়, চিত্ত তখন চিদঘনানন্দ আনন্দমূর্তি শ্রীকৃষ্ণের খোঁজে ব‍্যাকুল হয়।প্রাণের প্রাণ হৃদয়বল্লভকে লাভ করবার জন্য তখন সেইরকম ভক্ত সকলের চরণমূলে মাথা কুটে নিজের প্রাণবল্লভ-লাভের উপায় জিজ্ঞাসা করেন,সকলের শুভ আশীর্বাদের জয়মাল‍্য মস্তকে নিয়ে শ্রীকৃষ্ণান্বেষণে ধাবিত হন। ক্রমবিকাশের নিয়ম অনুসারে চিত্তবৃত্তি যখন অধিকতর প্রবল বেগে কেন্দ্রাভিমুখী হতে থাকে, সাধক তখন বহির্দৃষ্টির সীমা অতিক্রম করে ভেদজ্ঞানের অনন্ত বিভিন্নতার দিকে দৃকপাত না করে বর্ষার দ্বিকুলসংপ্লাবনী সাগরগামিনী তরঙ্গিণীর উন্মাদ উধাও তরঙ্গের মতো নাচতে নাচতে শ্রীকৃষ্ণসাগরে মিলিত হবার জন্য ব‍্যাকুলিত হয়ে পড়েন, সুতরাং অপর দেবতাদের মধ্যে কে কোথায় আছেন না আছেন,তার অনুসন্ধান করার অবকাশ তাঁর আদৌ থাকে না, থাকতেও পারে না। নৈষ্ঠিক (নিষ্ঠাবান) সাধকদের এই প্রেম-তরঙ্গ অনিবার্য‍্য। ভজন বৃত্তির এই কেন্দ্রাভিমুখীত্ব,নিষ্ঠারই প্রকৃষ্ট নিদর্শন।এই নিষ্ঠার সময়ে অপর দেবতার প্রতি যদি কোনরকম সম্মান দৃষ্টির অভাব ঘটে,তা অবজ্ঞাজনিত নয়, নিজ প্রাণেশ্বরের সংলাভ বাসনায় চিত্তের পরম ব‍্যাকুলতা ও ঐকান্তিকী নিষ্ঠাই এর প্রধানতম কারণ। নচেৎ অপর দেবতার প্রতি অবজ্ঞা প্রদর্শন নিতান্ত অপরাধজনক বলেই বৈষ্ণব শাস্ত্রের আদেশ।শ্রীমন্মহাপ্রভু নিজ লীলাতেও শিবাদি দেবতার প্রতি সম্মান প্রদর্শন করে জীবদেরকে দেবসম্মানের অতি স্পষ্ট শিক্ষা প্রদান করিয়েছেন।*
*🌹অষ্টম অঙ্গ=ভূতানুদ্বেগদায়িতা। ভূত=প্রাণী।প্রাণীমাত্রের উদ্বেগ না দেওয়ার নামই ভূতানুদ্বেগদায়িতা।যাতে কাজ দ্বারা,এমন কি কথাদ্বারা প্রাণীগণের কোন প্রকার উদ্বেগ (উৎকন্ঠা বা দুশ্চিন্তা)না জন্মে, বৈষ্ণবের সর্বতোভাবে সে বিষয়ে সতর্ক থাকা কর্তব‍্য।পূজ‍্যপাদ আচার্য‍্যবর্য‍্য শ্রীরূপ গোস্বামী মহোদয় মহাভারত হতে এর প্রমাণ সংগ্রহ করেছেন তদ্ যথা=*
*পিতেব পুত্রং করুণো নোদ্বেগজয়তি যো জনম্।*
*বিশুদ্ধস‍্য হৃষীকেশ স্তূর্ণ তস‍্য প্রসীদতি।।*
*🍀অর্থ‍্যাৎ পিতা যেমন পুত্রের প্রতি করুণ,সেইরকম করুণ ভাবে যিনি প্রাণী মাত্রকেই কোন রকমে উদ্বিগ্ন না করেন সেই বিশুদ্ধ চিত্ত ভক্তের প্রতি হৃষীকেশ সত্বরেই সুপ্রসন্ন হন।*
*🌷সাধনভক্তির এই অঙ্গ প্রত‍্যেক দেশের প্রত‍্যেক সমাজের প্রতিপাল‍্য।মানব সমাজে যে পরিমাণে ভক্তির এই অঙ্গের অনুষ্ঠান হবে,ঠিক সেই পরিমাণেই সে সমাজ শান্তিময় ও দেবত্ব লাভ করতে পারবে। বিনা সাধনে সিদ্ধিলাভ অসম্ভব।ভক্তির এই অঙ্গ একদিনে বা দুইদিনে সাধিত হওয়া সম্ভবপর নয়। ভগবানের কৃপার প্রতি ভরসা রেখে এই অঙ্গসাধনে চিত্তনিয়োগ করতে হয়। গীতায় ভগবানের নিজ শ্রীমুখের উপদেশ এই যে*
*যস্মান্নোদ্বিজতে লোকে লোকান্নোদ্বিজতে চ যঃ।*
*হর্ষামষভয়োদ্বেগৈ মুক্তো যঃ স চ মে প্রিয়ঃ।।*
*🍀অর্থ‍্যাৎ যিনি কোন লোককে উদ্বিগ্ন করেন না, (পরম কারুণিক স্বভাববশতঃ যিনি অপরের সর্বপ্রকার উদ্বেগজনক কর্ম হতে বিরত) কোনও লোক হতে যাঁর কোন প্রকার উদ্বেগের আশঙ্কা নাই, অপরন্তু যিনি হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ সমূহ হতে বিনির্মুক্ত তিনি আমার প্রিয়।*
*🍁এইরকম সাধুদর্শনে বনের শ্বাপপকুলেরও হিংসাবৃত্তি দূর হয়ে যায়।পরমভক্ত ধ্রুব মহাশয়কে দেখে বনের বাঘেরও চিত্ত প্রশান্ত হয়েছিল।সমাহিতযোগীদের পাদমূলে কাননের অতি ভীত পক্ষীও নির্ভয় ভাবে বিচরণ করে।*
*🌻নবম অঙ্গ= সেবা ও নাম অপরাধের উদ্ভাবের অভাবকারিতা। অর্থ‍্যাৎ যাতে সাবাপরাধ ও নামাপরাধ না জন্মিতে পারে।এমন করে সেবা করা বা নাম করা। সেবাপরাধ বর্জন সম্বন্ধে শাস্ত্রীয় বিধি যথা বরাহ পুরাণে=*
*"মমার্চনাপরাধা যে কীর্ত‍্যন্তে বসুধে ময়া।*
*বৈষ্ণবেন সদা তে তু বর্জনীয়াঃ প্রযত্নতঃ।।"*
*🌷আগমে যে বত্রিশটি সেবাপরাধ লিখিত হয়েছে,তা প্রকাশ করা হচ্ছে।*
*যানৈর্বা পাদুকৈর্বাপি গমনং ভগবদ্ গৃহে।*
*দেবোৎসবাদ‍্যসেবাচ অপ্রণাম স্তদগ্রতঃ।।*
*উচ্ছষ্টে বাপ‍্যশৌচে বা ভগবদ্বন্দনাদিকং।*
*একহস্তপ্রণামশ্চ তৎপুরস্তাৎ প্রদক্ষিণম্।।*
*পাদপ্রসারণঞ্চাগ্রে তথা পর্য‍্যঙ্কবন্ধনঃ।*
*শয়নং ভক্ষণঞ্চাপি মিথ‍্যাভাষণমেবচ।।*
*
*উচ্চৈর্ভাষা মিথোজল্প বোদনানিচ বিগ্রহঃ।*
*নিগ্রহানুগ্রহৌ চৈব নৃষ চ ক্রুর ভাষণম্।।*
*কম্বলাবরণঞ্চৈব পরনিন্দা পরস্তুতিঃ।*
*অশ্লীল ভাষণঞ্চৈব অধোবায়ুবিমোক্ষণম্।।*
*শক্তৌ গৌণোপচারশ্চ অনিবেদিত ভক্ষণম্।*
*তত্তৎকালোদ্ভবানাঞ্চ ফলাদীনামনপণম্।।*
*বিনিযুক্তাবশিষ্টস‍্য প্রদানং ব‍্যঞ্জনাদিকে।*
*পৃষ্ঠীকৃত‍্যাসনঞ্চৈব পবেষামভিবাদনং।।*
*গুরৌ মৌনং নিজস্তোত্রং দেবতানিন্দনং তথা।*
*অপরাধা স্তথা বিষ্ণো দ্বাত্রিংশৎ পরিকীর্তিতাঃ।।"*
*(১)যানে আরোহণ করে অথবা জুতা পায়ে দিয়ে ভগবদ্ গৃহে গমন। (২) দেবোৎসব না করা।(৩)তাঁর শ্রীমূর্তির সামনে প্রণাম না করা।(৪)এঁটো দেহে বা অশৌচে(অপবিত্রতা ভাবে) শ্রীভগবদ্ বন্দনাদি করা।(৫)একহাতে প্রণাম করা।(৬)তাঁর সামনে অন‍্য দেবতার প্রদক্ষিণ করা।(৭)বিগ্রহের সামনে পা বাড়িয়ে দেওয়া।(৮)পর্য‍্যঙ্ক বন্ধন (বাহুযুগল দ্বারা জানুদ্বয় বন্ধন করে বসা।)।(৯) তাঁর সামনে শয়ন। (১০)তাঁর সামনে ভক্ষণ।(১১)মিথ‍্যা কথা বলা।(১২)জোরে কথা বলা।(১৩)পরস্পর কথোপকথন।(১৪)অযথা কাঁদা।(১৫)বিবাদ।(১৬)নিগ্রহ(অত‍্যাচার বা পীড়ন)(১৭) অনুগ্রহ।(১৮)জনসাধারণের প্রতি নির্দয় কথাবার্তা।(১৯)কম্বলাবরণ (কম্বল গায়ে নিষিদ্ধ )।(২০)পরনিন্দা। (২১)পরস্তুতি।(২২)অশ্লীল কথাবলা। (২৩)অধোবায়ু বিমোচন(নিম্নবায়ু ত‍্যাগ করা)।(২৪)সামর্থ‍্য থাকলেও বিত্তশাঠ‍্য(কৃপণতা) করে কোন প্রকারে ভগবৎ সেবা সেরে ফেলা। (২৫)অনিবেদিত দ্রব‍্যাদির ভোজন বা পান।(২৬)যে কালে যে ফলাদি উৎপন্ন হয় তা ভগবানকে অর্পণ না করা। (২৭)আনীত(আনা হয়েছে এমন)দ্রব‍্যের অগ্রভাগ অন‍্যকে দিয়ে অবশিষ্টাংশ ব‍্যঞ্জনাদিতে দেওয়া।(২৮)শ্রীমূর্তি পেছন করে বসানো।(২৯)শ্রীমূর্তির সামনে অপরকে প্রণাম করা।(৩০)গুরুর স্তুতি না করা।(৩১)নিজমুখে নিজের স্তুতি।(৩২) দেবতা নিন্দন।*
        🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda63.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda61.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda61.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 দশম অঙ্গ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda60.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬১)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
       *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব।*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹শ্রীশ্রীহরিভক্তিবিলাসে বিস্তৃতরূপে এই সম্বন্ধে শাস্ত্র যুক্তি লিখিত আছে।*
*(২)শিষ‍্যাদ‍্যননুবন্ধিতম্, অর্থ‍্যাৎ বহু শিষ‍্য করা নিষিদ্ধ।*
*(৩)মহারম্ভাদিতে অনুদ‍্যম্, অর্থ‍্যাৎ মঠাদি নির্মাণ বিষয়ে অনুদ‍্যম(কাজে উৎসাহ নেই এমন।)*
*(৪)বহুশাস্ত্র কলাভাস,ব‍্যাখ‍্যাবৃত্তি ও বাদ বিবর্জন করা কর্তব‍্য। এই সম্বন্ধে শ্রীভাগবত (৭|১৩) আধ‍্যায়ে বলেন=*
*"ন শিষ‍্যাননুবধ্নীত গ্রন্থান্ নৈবাভ‍্যসেদ্বহ্নন্।*
*ন ব‍্যাখ‍্যা মোপযুঞ্জীত নারম্ভানারভেৎ ক্বচিৎ।।"*
*🌷অর্থ‍্যাৎ অনেক শিষ্য করবে না,অনেক গ্রন্থ পড়া আভ‍্যাস করবে না, এবং মঠাদি নির্মাণ বিষয়ে উদ‍্যোগী হবে না।শ্রীভাগবতের এই কথাটি সন্ন‍্যাসধর্ম প্রচারণের অন্তর্গত। তাহলেও নিবৃত্তিমার্গাবলম্বী (শান্তপথের)ভক্তগণের এই নিষেধ প্রতিপাল‍্য।বহু শিষ‍্যের দীক্ষা দেওয়া অকর্তব‍্য, এই কথার ব‍্যাখ‍্যায় শ্রীপাদ শ্রীজীব গোস্বামীপাদ বলেন, এই নিষেধ অনধিকারি-বহুশিষ‍্য-স্বীকারের দোষ-জ্ঞাপক। কিন্তু শ্রীনারদ গোস্বামীরও বহুশিষ‍্য ছিলেন,পুরাণে এ বিষয়ের উল্লেখ আছে। বহুশিষ‍্য-গ্রহণ-প্রথা বারিত (নিষিদ্ধ) হলে সম্প্রদায়-নাশেরও আশঙ্কা আছে। কিন্তু তাই বলে সম্প্রদায় বৃদ্ধির জন্য ভগবদবিমুখ অনধিকারি "বহুশিষ‍্য গ্রহণ " করা কর্তব‍্য বলে গণ‍্য নয়। "বহুগ্রন্থাভ‍্যাস" পদে ভক্তিবিরোধী গ্রন্থের বিষয়ই বুঝতে হবে।(বর্তমান বহু সংস্থা হয়েছে তাদের মনগড়া ও কাল্পনিক এবং অশাস্ত্রীয় কথায় ভরা গ্রন্থ না অধ‍্যয়ন করাই ভাল, কারণ সেসব গ্রন্থ পড়লে কোনদিনই ভক্তি আসবে না।)যে সব শাস্ত্র ভগবদ্ভক্তির পুষ্টিকর, যে সব শাস্ত্রীয় যুক্তি ভগবদ্ভক্তির অনুকূল ও দৃঢ়তাসম্পাদক,এই কথাংশের তৎসকলের নিষেধ নহে। 🍀শাস্ত্র ব‍্যাখ‍্যা দ্বারা জীবিকা নির্বাহ করবে না।🍀*
*(৫)🌹ব‍্যবহারে অকার্পণ‍্য, অর্থ‍্যাৎ অন্নবস্ত্রাদি অলব্ধ (লাভ না)হলে বা বিনষ্ট হলে তারজন‍্য কোনরকম ব‍্যাকুল না হয়ে হরিভজনপরায়ণ ব‍্যক্তি সবসময় আপন মনে ভগবানের শ্রীচরণ স্মরণ করবেন। পদ্মপুরাণ বলেন=*
*"অলব্ধে বা বিনষ্টে বা ভক্ষ‍্যাচ্ছাদনসাধনে।*
*অবিক্লবমতির্ভূত্বা হরিমেব ধিয়া স্বরেৎ।।"*
*(৬)🌺শোকাদ‍্যবশবর্তিতা= ভক্তিঅঙ্গসমূহের মধ্যে শোকাদির অবশবর্তিতাও একটি।যাঁরা ভগবদভজনে রত হবেন, শোক দ্বারা তাঁদের চিত্ত যেন ভারাক্রান্ত না হয় এ বিষয়ে তাঁদেরকে সাবধান হতে হবে  যথা পাদ্মে=*
*"শোকমর্ষাদিভি র্ভাবৈরাক্রান্তং যস‍্য মানসম্।*
*কথং তত্র মুকুন্দস‍্য স্ফুর্তিসম্ভাবনা ভবেৎ।।"*
*🌷অর্থ‍্যাৎ যার হৃদয়ে শোক ও ক্রোধে পরিপূর্ণ সেখানে কিরকম ভাবে মুকুন্দের স্ফুর্তির(আনন্দের)সম্ভাবনা হতে পারে? মাধুর্য‍্যের আনন্দঘনবিগ্রহ শ্রীকৃষ্ণকে হৃদয়-সিংহাসনের সম্রাট করতে হলে সাধককে সর্বপ্রথমে হৃদয়কে শোক ও ক্রোধাদি হতে মুক্ত করতে সচেষ্ট হতে হবে।*
*(৭)🍀অন‍্যদেবের প্রতি অনবজ্ঞা= জনসাধারণের বিশ্বাস,বৈষ্ণব ধর্ম এক বিষ্ণু ছাড়া অপর দেবতার প্রতি বিরোধী। এ বিশ্বাস অতি ভুল। তবে ব‍্যক্তিবিশেষের অজ্ঞাতজনক অসদাচরণের জন্য জনসাধারণের হৃদয়ে এইরকম কুসংস্কার জন্মিতে পারে। কিন্তু অন‍্য দেবের প্রতি অসম্মান করতে হবে বা অবজ্ঞা প্রদর্শন করতে হবে,শিব,কালী,দূর্গা প্রভৃতি দেবদেবীর কাছে প্রণত হতে হবে না,সেইসব শ্রীমূর্তি দেখে ঘাড় বাঁকিয়ে চলে যেতে হবে, এটি বৈষ্ণবের পক্ষে ধর্ম তো নয়ই, প্রত‍্যুত (পক্ষান্তরে)ঘোরতর অধর্ম। বৈষ্ণব শাস্ত্রের বহু জায়গায় এইরকম অসদাচরণের বিরুদ্ধ উপদেশ দেওয়া হয়েছে। বৈষ্ণবের শ্রীভগবান ভক্তির পুষ্টিসাধন ছাড়া ভক্তির হানি করার উপদেশ করেন না।বৈষ্ণবের নিত‍্য আরাধ‍্য শ্রীমদ্ভাগবতে শিবাদি দেবতার প্রতি সম্মান প্রদর্শনের বিধি রয়েছে। শিবচতুদর্শী ব্রত উপবাস বৈষ্ণবের কর্তব‍্য বলে ব‍্যবস্থিত হয়েছে। পদ্মপুরাণের কথা উদ্ধৃত করে বৈষ্ণবের জগৎপূজ‍্য মহাচার্য‍্য শ্রীপাদ রূপ গোস্বামী মহাশয় বলছেন=*
*"হরিরেব সদারাধ‍্য সর্বদেবেশ্বরেশ্বরঃ।*
*ইতরে ব্রহ্ম রুদ্রাদ‍্যা নাবজ্ঞেয়াঃ কদাচন।।"*
*🌻সাত্ত্বিক পুরাণ-সমুদ্রমন্থন করে বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণকেই আরাধ‍্যতত্ত্ব বলে জানতে পেরেছেন।বৈষ্ণবগণ নিষ্ঠাসহকারে শ্রীকৃষ্ণের ভজন করেন। কিন্তু অন‍্য দেবতার অবজ্ঞা করা নরকজনক বলে বৈষ্ণবশাস্ত্রে কীর্তিত হয়েছে।সতী রমণী যেমন ভাসুর,শ্বশুর শ্বাশুড়ী ও মাতা প্রভৃতির প্রতি অবজ্ঞা না করে পক্ষান্তরে তাঁদের প্রতি যথেষ্ট সম্মান ও যত্ন প্রদর্শন করে থাকেন, কিন্তু পতিকেই যেমন একমাত্র প্রাণেশ্বর জেনে তাঁর শ্রীচরণে আত্মসমর্পণ করেন ; বৈষ্ণবগণও সেই রকম অন‍্যান‍্য দেবতার প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন, কিন্তু তাঁরা শ্রীকৃষ্ণব্রত। শ্রীকৃষ্ণই তাঁদের একমাত্র আরাধ‍্য। এইরকম ভাবকে কেউ কেউ উদারতার অভাব বা ধর্মমতের সঙ্কীর্ণতা মনে করতে পারেন।*
        *ধারাবাহিক*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬২. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 আগমে যে বত্রিশটি সেবাপরাধ লিখিত হয়েছে কি কি ❓❓ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda62.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 দশম অঙ্গ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda60.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 দশম অঙ্গ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda60.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda59.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬০)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
        *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      *🙏🙏দশম অঙ্গ🙏🙏*
*🍀ধাত্রী অশ্বত্থাদির গৌরব রক্ষণ।* *স্কন্দপুরাণ বলেন ঃ--*
*"অশ্বত্থ তুলসী ধাত্রী গোভূমিসুরবৈষ্ণবাঃ।*
*পূজিতা প্রণতা ধ‍্যাতাঃ ক্ষপয়ন্তি নৃণামঘান্।।"*
*🌷অর্থ‍্যাৎ অশ্বত্থ,তুলসী আমলকী, গো ব্রাহ্মণ এবং বৈষ্ণব পূজিত প্রণত ও ধ‍্যাত (ধ‍্যানের বিষয়ীভূত) হলে মানুষের পাপ বিনষ্ট করেন। পদ্মপুরাণেও অশ্বত্থ, ধাত্রী ও তুলসীর যথেষ্ট মহিমা কীর্তিত হয়েছে। অশ্বত্থ ভগবানের বিভূতি স্বরূপ  যথা গীতায়=*
*"অশ্বত্থঃ সর্ববৃক্ষাণাং দেবর্ষীণাঞ্চ নারদঃ।*
*গন্ধার্বাণাং চিত্ররথঃ সিদ্ধানাং কপিলো মুনিঃ।।"*
*🌿তুলসী ও ধাত্রীর মাহাত্ম‍্য শ্রীহরিভক্তি বিলাসে অনেক ভাবে কীর্তিত হয়েছে।গো-মাহাত্ম‍্য হিন্দু শাস্ত্রের সর্বত্রই উক্ত হয়েছে। এতৎ (এই) সম্বন্ধ গৌতমীর তন্ত্রে লিখিত আছে =*
*"গবাং কন্ডূয়নং কুর্য‍্যাদ গোগ্রাসং গোপ্রদক্ষিণং।*
*গোষু নিত‍্যং প্রসন্নাসু গোপালোহপি প্রসীদতি।।"*
*🌻ভবিষ‍্য পুরাণের দ্বিতীয় অধ‍্যায়ে যমোক্ত শ্লোক এই যে ঃ---*
*"পৃষ্ঠে ব্রহ্মা গলে বিষ্ণুঃ মুখে রুদ্রঃ প্রতিষ্ঠিতঃ।*
*মধ‍্যে দেবগণাঃ সর্বে রোমকূপে মহর্ষয়ঃ।।*
*নাগা পুচ্ছে খুরাগ্রেষু যে চাষ্টৌ কুলপর্বতাঃ।*
*মুত্রে গঙ্গাদয়োঃ নদ‍্য র্নেত্রয়োঃ শশিভাস্করৌ।।*
*এতে যস‍্যাঃ স্তনে দেবাঃ সা ধেনুর্বরদাস্তুমে।।"*
*🍀বরাহ পুরাণেও গো-মাহাত্ম‍্য বহুল পরিমাণে উক্ত হয়েছে।*
*🌹ভূমিসুর বা ব্রাহ্মণের গৌরব রক্ষা করা ভক্তিসাধকগণের একান্ত কর্তব‍্য। সময়ে সময়ে কোন ভেকধারী-ভক্ত গৃহীর কাছে সদ্ ব্রাহ্মণের অনাদর দেখতে পাওয়া যায়। এইরকম বিদ্বেষ ভক্তির বিনাশক। বিশ্বপূজ‍্য বৈষ্ণব-শাস্ত্রের আচার্য‍্য শ্রীপাদ গোস্বামীগণ ব্রাহ্মণ গৌরব প্রদর্শনের হাজার হাজার উপদেশ প্রদান করে গিয়েছেন, সেই সব উপদেশের অবহেলনে শ্রীভগবান্ অপ্রীত হন,ভক্তিদেবী হৃদয় হতে দূরে চলে যান=*
*"প্রণমেদ্দন্ডবদ্ভূমাবাশ্বচান্ডালগোখরম্।"*
*🌻এটিই যে ধর্মের নিত‍্যবিধি,সেই ধর্মযাজক বলে পরিচয় দিতে হলে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ-বিদ্বেষ বা ব্রাহ্মণের প্রতি অবজ্ঞা একান্তই পাপজনক বলে মনে রাখতে হবে। স্বয়ং শ্রীসনাতন বৈষ্ণব-স্মৃতিতে যে ব্রাহ্মণের মাহাত্ম‍্য কীর্তন করলেন, শ্রীগোপাল ভট্ট যার অনুমোদন করলেন,শ্রীরূপ যে বিধি তাঁর শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে পুনুরুক্ত (একই কথা আবার বলা হয়েছে ) করলেন,দাস রঘুনাথ মনঃশিক্ষায় যে বিধানের পুনরুল্লেখ (পুনরায় উল্লেখ) করলেন,শ্রীজীব ভক্তিরসামৃতের টীকায় যে বিধি সম্বন্ধে স্পষ্টরূপে লিখলেন==*
*"গোব্রাহ্মণয়োর্হিতাবতারত্বাৎ ভগবতোর্ভাগবতৈরেতাবপি পূজ‍্যাবিতিভাবঃ।*
*🍀অর্থ‍্যাৎ শ্রীভগবান্ গোব্রাহ্মণের হিতের জন্য অবতার গ্রহণ করেন সুতরাং গোব্রাহ্মণ ভাগবতগণের পূজ‍্য।*
*🌷এই ব্রাহ্মণগণের প্রতি অনাদর অশিক্ষিত বাবাজীদের পক্ষে নিতান্তই অশুভজনক সন্দেহ নাই। ব্রাহ্মণ যেরকমই হন, ব্রাহ্মণ ভাগবতী তনু, এটিই শাস্ত্রের আদেশ,ভক্তিসাধক সর্বদাই এ কথা মনে রাখবেন।বৈষ্ণবের সম্মানও সেইরকম। এটিই ভক্তি-সাধকের প্রারম্ভ-দশাঙ্গ।*
*🌻চৌষট্টি অঙ্গ ভক্তির দ্বিতীয় দশাঙ্গ এই ঃ-------*
*"সঙ্গত‍্যাগো বিদূরেণ ভগদ্বিমুখৈর্জনৈঃ (১)। শিষ‍্যাদ‍্যননুবন্ধিত্বং (২)। মহারম্ভাদ‍্যনুদ‍্যমঃ(৩)। বহুগ্রন্থ কালাভ‍্যাস ব‍্যাখ‍্যাবাদবিবর্জনম্ (৪)। ব‍্যবহারেহপ‍্যকার্পণ‍্যং (৫)। শোকাদ‍্যবশবর্তিকা(৬)। অন‍্যদেবানবজ্ঞাচ(৭)। ভূতানুদ্বেগদায়িতা(৮)। স্রবানামপরাধানামুদ্ভাবাভাবকারিতা (৯) কৃষ্ণতদ্ভক্তবিদ্বেষবিনিন্দাদ‍্যসহিষ্ণুতা (১০)।*
*"ব‍্যতিরেক তয়ামীষাং দশানাং স‍্যাদনুষ্ঠিতঃ।*
*অস‍্যাস্তত্র প্রবেশায় দ্বারত্বেহপ‍্যঞ্চবিংশতেঃ।*
*ত্রয়ং প্রধান মেবোক্তংগুরুপাদাশ্রয়াদিকম্।।*
*(১) যারা ভগবত বিমুখ জনের সঙ্গ দূর হতে পরিত‍্যাগ করা কর্তব‍্য। এই শাস্ত্রাদেশ অতি স্পষ্ট। অসৎসঙ্গ ত‍্যাগ করা কর্তব‍্য। শ্রীহরিভক্তিবিলাসেও এই কথার উল্লেখ আছে যথা=*
*"অসদ্ভিঃ সহ সঙ্গস্তু ন কর্তব‍্য কদাচন।*
*যস্মাৎ সর্বার্থহানিঃ স‍্যাদধঃপাতশ্চ জায়তে।।"*
*🍀অর্থ‍্যাৎ কখনও অসৎদের সঙ্গ করবে না।কেননা তাতে সর্বার্থ হানি হয়,(সবকিছুরই ক্ষতি হয় ),এমন কি অসৎ সঙ্গে মানুষের অধঃপাত (চরম অবনতি)ঘটে থাকে।এই অসৎসঙ্গের কথা মনে করে কেউ  কেউ মনে করতে পারেন যাদের নৈতিক চরিত্র দুষ্ট বা খারাপ, যারা লম্পট, চোর, বদমাস,মিথ‍্যাবাদী,প্রতারক সেইরকম নীতিচরিত্র দুষ্ট লোকদের সঙ্গ ত‍্যাগ করাই শাস্ত্রকারগণদের অভিপ্রায়। শাস্ত্রকারগণের মতে এরা তো অসৎ বটেই,এদের সঙ্গ ত‍্যাগের কথা সম্বন্ধে আর বলবার অপেক্ষা কি? আবার কিন্তু উন্নত নীতিচরিত্র বিশিষ্ট ব‍্যক্তিগণও যদি ভগবৎ বিমুখ হন শাস্ত্রকারগণের মতে তাঁরাও অসৎ ; তাঁদেরও সঙ্গ ত‍্যাগ করা কর্তব‍্য। এই কারণে ভগবৎ বিমুখ জনের সঙ্গও অসৎসঙ্গ মধ্যে পরিগণিত। শ্রীকৃষ্ণবিমুখজনের সঙ্গ ত‍্যাগ করা যে একান্ত কর্তব‍্য, কাত‍্যায়ন সংহিতায় তার সম্বন্ধে প্রমাণ আছে  যথা=*
*"বরং হুতবহজ্বালা পঞ্জরান্ত র্ব‍্যবস্থিতিঃ।*
*ন শৌরিচিন্তাবিমুখজন-সংবাসবৈশসম।।"*
*🔥অর্থ‍্যাৎ অগ্নির জ্বালারূপ পিঞ্জর মধ‍্য অবস্থিতি করাও শ্রেষ্ঠ, কিন্তু কৃষ্ণবিমুখ জনের সঙ্গে সহবাস করা ভাল নয়। শাস্ত্রে এইরকম বহুল বচন দ্বারা ভগদ্ভক্তিবিহীন জনের সঙ্গ পরিত‍্যাগ করার বিধান আছে।*
       *ধারাবাহিক*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda61.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda59.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda59.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda58.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
       *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀মহাপ্রভু তাঁকেও তখন দৃঢ় করার জন্য এই উপদেশই প্রদান করেছিলেন, যথা=*
*গ্রাম‍্যবার্তা না শুনিবে,গ্রাম‍্যবার্তা না কহিবে।*
*ভাল না খাইবে আর ভাল না পড়িবে।।*
*অমানী মানদ কৃষ্ণ নাম সদা লবে*।
*ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে।।*
*🌹আমরা অবতারবাদী বৈষ্ণব। সাক্ষাৎ মহাপ্রভুর উপদেশ শত শত বিধি অপেক্ষাও আমাদের কাছে বলবান্। কিন্তু এই সব বিধি যে গভীর শাস্ত্রযুক্তিমূল‍্য, তা সপ্রমাণ করা বড় কঠোর বিষয় নহে।সাধকগণের কাছে শাস্ত্রা আজ্ঞাই বলবতী, সুতরাং এখানে এই স্বতঃসিদ্ধ বিষয়ের প্রমাণ করার জন্য যুক্তির আশ্রয় গ্রহণ করা নিষ্প্রয়োজন। ভোগৈশ্বর্য‍্যপ্রসক্তচিত্ত (যার ভোগ বিলাসে চরম আসক্তি) ব‍্যক্তি শ্রীকৃষ্ণানুসন্ধানে কখনও অগ্রসর হতে পারে না।*
*🙏🙏সপ্তম অঙ্গ, দ্বারকা ও গঙ্গাদি সমীপে(নিকটে) বাস।*
*🍁শাস্ত্রে লিখিত আছে  "নহি বস্তুশক্তিন্তকর্মপেক্ষতে"। অর্থ‍্যাৎ বস্তু শক্তি তর্ককে অপেক্ষা করে না। সুতরাং তীর্থাদিতে ও গঙ্গা নিকটে বাস করলে যে ভজন-সাধনের আনুকূল‍্য (সহায়তা)হয় তা শাস্ত্রযুক্তিমূলক।*
*🌹অষ্টম অঙ্গ,যাবদার্থানুবর্তিতা। সকল প্রকার ব‍্যবহারেই যে সব নিয়ম নির্বিবাদে (বিবাদ না করে) প্রতিদিন চলতে পারে সেইরকম নিয়ম অনুষ্ঠান করা কর্তব‍্য। নারদীয় পুরাণ বলেন=*
*"যাবতা স‍্যাৎ স্বনির্বাহঃ স্বীকুর্য‍্যাৎ তাবদর্থবিৎ।*
*আধিক‍্যে ন‍্যুনতায়াঞ্চ চ‍্যবতে পরমার্থতঃ।।"*
*🌻অর্থ‍্যাৎ যাদৃশ (যেমন) নিয়ম অনুষ্ঠান করলে স্ব স্ব ভক্তি নির্বাহ (সম্পাদন) হতে পারে, অর্থজ্ঞব‍্যক্তি সেই পরিমাণ নিয়মই স্বীকার করবেন, কারণ নিয়মের আধিক‍্য বা ন‍্যুনতা (বেশী বা কম) ঘটলে পরমার্থ ভ্রষ্ট হতে পারে।এর তাৎপর্য‍্য এই যে,জপ পূজা প্রভৃতি সম্বন্ধে একদিন খুব বেশী ঘটা করে করা হল,পরদিন হয়ত আর সেইরকম করতে ইচ্ছে হল না, অথবা সাংসারিক কোন কাজের ভারে আর সময় রইল না  সুতরাং পূর্ব নিয়মের ভঙ্গ করে কোন প্রকারে দায়সারা কাজের মতো জপ বা পূজাদি সম্পন্ন করা হল। এইরকম নিয়মের ব‍্যভিচারে নিষ্ঠা নষ্ট হয়, মনের দৃঢ়তা থাকে না, ভগবৎ সেবাদির প্রতি অনাদর উপস্থিত হয়ে থাকে। সুতরাং যা করতে হবে, তা নির্দিষ্ট নিয়মেই করতে হবে।একদিন মনের আবেগে হাজারবার জপ করলাম, আর একদিন অষ্টোতর শতবার জপ করবার সময়ও হল না,এরকম অনিয়ম অশাস্ত্রীয় ও ভজনের প্রতিকূল (বিপক্ষে)।যে পরিমাণ নিয়ম করতে হবে, প্রত‍্যহ একাগ্রভাবে ঠিক সেই নিয়ম প্রতিপালন করতে হবে।এতে মনের একাগ্রতা ও দৃঢ়তা বেড়ে যায়, ভক্তি অনুষ্ঠানের সম্মান সংরক্ষিত হয়। ভজনাদর্শ দাস গোস্বামী মহোদয়ের নিয়মের কথা স্মরণ করুন=*
*"রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা।"*
*🙏ব্রহ্ম হরিদাস বৃদ্ধ হয়েও সংখ্যা জপের কম করেন নাই। তাদৃশ (সেইরকম) সিদ্ধ পুরুষও শাস্ত্রীয় নিয়মের বাধ‍্য ছিলেন। এমন কি যিনি সর্ব নিয়মের নিয়ন্তা,ব্রহ্ম হরিদিসের সেই পূর্ণব্রহ্মসনাতন শ্রীগৌর ভগবান তাঁকে সংখ্যাজপ কম করবার কৃপানুমতি করলেন, কিন্তু তথাপি তিনি নিয়মভ্রষ্ট হন নাই। শ্রীপাদ সনাতন গোস্বামী নিয়ম করে গোবর্ধন পরিক্রমা করতেন, বৃদ্ধ বয়সে আর পারতেন না,তবুও পরিক্রমা নিয়ম করে করতেন, শ্রীকৃষ্ণ বালকের রূপ ধারণ করে একটি গোবর্ধন শিলা দিয়ে বলেছিলেন, এটি সাতবার প্রদক্ষিণ করলেই গোবর্ধন পরিক্রমা পূর্ণ হবে।সুতরাং যে নিয়ম করতে হবে তা প্রাণপণে রক্ষা করতে হবে, এটিই শাস্ত্রের বিধান।শরীরের অনুরোধে বা সংসারের অনুরোধে কিংবা সুবিধা অসুবিধার অনুরোধে ভক্তি-অঙ্গের নিয়ম ভঙ্গ করলে দৃঢ়তা নষ্ট হয়, ভক্তির প্রতি অনাদর করা হয়,এতে নিষ্ঠা নষ্ট হয়। এই শ্রেণীর সুবিধাবাদীদের একুল-ওকুল দুই কুলই অধঃপতিত হয়ে থাকে।*
*🙏নবম অঙ্গ=হরিবাসর সম্মান। হরিবাসর শব্দের অর্থ একাদশী।একাদশীতে উপবাস করে একাগ্রচিত্তে শ্রীভগবানের স্মরণ ও কীর্তন অতি কর্তব‍্য। শ্রীহরিভক্তি-বিলাসে একাদশীতে উপবাস, নিত‍্য বলে কীর্তিত হয়েছে, সেটির অন‍্যথা করলেই প্রত‍্যবায়(অনিষ্ট বা পাপ)ঘটে।এখন অনেকেই উপবাস করেন,সে উপবাস "লঙ্ঘন" মাত্র। কিন্তু উপবাসের প্রকৃত তাৎপর্য‍্য ও মর্য‍্যাদা অল্পই রক্ষিত হয়ে থাকে।উপবাস শব্দের শাস্ত্রীয় ব‍্যুৎপত্তি এই যে =*
*"উপাবৃত্তস‍্য পাপেভ‍্যো যোবাস স্তদগুণৈঃ সহ।*
*উপবাসঃ স বিজ্ঞেয়ো নোপবাসস্তু লঙ্ঘনম্।।"*
*🍀পন্ডিত শ্রীযুক্ত বিধুভূষণ শাস্ত্রী সম্পাদিত শতপথব্রাহ্মণের বঙ্গানুবাদের ১৭৬--১৭৭ টীকায় লিখিত হয়েছে। পূর্বে (১|১|১|১১)বলা হয়েছে যে, যজমান (পুরোহিত) ও তাঁর পত্নী ব্রতগ্রহণ করে অগ্নির আগারে গিয়ে শয়ন করবেন, সকালে যে অগ্নির দ্বারা যাগ করবেন তাঁর নিকট সংযত হয়ে নিয়মগ্রহণ করে বাস(উপ+বস্) করেন বলে তা হতেই তাদৃশ (সেইরকম) নিয়মসূচক অবস্থিতিকেই উপবাস শব্দ বুঝাচ্ছে। অনশনকে যে বুঝাচ্ছে না,তা সর্বত্রই প্রতীয়মান (অনুভূত)হয়,কেন না,সেই দিন ব্রতোপযোগী দ্রব‍্যের আহার করার ব‍্যবস্থা পাওয়া যায় (শতপথ ব্রাহ্মণ ১|১|১|৯|১০)। অথবা সে দিন তাঁরা তাদৃশ বা সেরকম নিয়ম করে অবস্থান করতে দেবগণ তাঁদের নিকটে আগমন করেন(১|১|১|৭), ইহা হতেও ঐ উপবাস হতে পারে। এতাদৃশ (এইরকম)জায়গায় যে এর অর্থ অনশন নয়, তা পূর্বোক্তরূপে প্রাচীন শাস্ত্রদর্শীগণ বলে গিয়েছেন, যথা="এতৎ কৃত্বোপবসতি " এই "আপস্তম্ব" শ্রৌতসূত্রের (১|১৪|১৬) ভাষ‍্যকার রুদ্রদত্ত বলেছেন, "স্বো যাগার্থেহগ্নিসমীপে নিয়মবিশিষ্টো বাস উপবাসঃ।"* 
*উপাবৃত্তস‍্য••••••••••••••লঙ্খনম্।*
*🍀অর্থ‍্যাৎ শুদ্ধ লঙ্খন করে থাকলেই উপবাস হয় না, সমস্ত পাপ হতে উপাবৃত্ত(ফিরে আসা) থেকে শ্রীভগবানের গুণ কীর্তনাদি করে যে সময় অতিবাহিত করা হয় তাহাই উপবাস।কেবল "লঙ্ঘন" উপবাস নহে। একাদশীতে "পাপরাশি" অন্ন আশ্রয় করে বসে থাকে, সুতরাং একাদশীতে লঙ্ঘন বিহিত হয়েছে। শ্রীহরিবাসর-তিথি শ্রীগোবিন্দের স্মারণী। একাদশ‍্যুপবাস দিনে উপবাস করাও ভক্তির অঙ্গ।*
      *দশম অঙ্গ আগামী পর্বে*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 দশম অঙ্গ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda60.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda58.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda58.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda57.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৮)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
        *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
        ***********************
*🙏পঞ্চম অঙ্গ=ষদ্ধর্ম পৃচ্ছা অর্থ‍্যাৎ সদ্ ধর্ম জিজ্ঞাসা। ভজননিয়ত সাধু সজ্জন কি রকম সাধন পথের অনুসরণ করে ভজন-সাফল‍্য লাভ করেন,কি প্রকারে জীবের সদ্গতি হতে পারে এইসব তত্ত্ব জানবার জন্য মানুষের মতি যখন আগ্রহশালিনী হয় তখন দয়াময় শ্রীকৃষ্ণ অচিরেই তাঁর সর্বার্থ পূরণ করেন। যীশুরও এইরকম উপদেশ আছে, তদ্ যথা=*
*Blessed are they who do hunger and thirst after righteousness for they shall be fillfed. খ্রীষ্টানেরা ধর্মনীতির যে সব সামান্য সামান্য উপদেশ সারমর্ম বলে মনে করেন,বৈষ্ণব ধর্মাবলম্বনের প্রারম্ভেই তা অপেক্ষা সহস্রগুণ অধিকতর মূল‍্যবান্ উপদেশ প্রদত্ত (প্রদান করা) হয়েছে।যীশুখৃষ্টের অভিপ্রায় অনুসারে যেরকম চরিত্র লাভ করলে মানুষের চরম পুরুষার্থ লাভ হয়, বৈষ্ণব ধর্মের প্রাথমিক সাধককেই চরিত্রবান্ হয়ে বৈষ্ণবধর্মে প্রবেশ লাভ করতে হয়।যীশুখৃষ্টের উপদেশ এই যে=*
*I, Blessed are the poor in spirit for theirs is the kingdom of heaven.*
*2, Blessed are the meek, for they shall inherit the earth.*
*(১)অর্থ‍্যাৎ দীনাত্মগণ ধন‍্য,যেহেতু স্থর্গরাজ‍্য তাঁদেরই।আমেরিকা নিবাসী মিঃ ব্লেয়ার এই উপদেশের যে ব‍্যাখ‍্যা করেছেন তার মর্মানুবাদ এই যে যাঁরা পার্থিব বিষয় হতে মন ও হৃদয়কে অপসৃত(দূরীভূত) করে ভগবৎচিন্তাই নিযুক্ত করেন,তাঁরা জগতের সমাজে দীনাতিদীন হলেও তাঁরাই অন্তঃসুখ ও অন্তরারাম।*
*🌺তাঁরা প্রচুর ধনের অধিকারী হলেও রাজর্ষি জনকের মতো তাঁদের চিত্ত ধনমদে মূর্ছিত হয় না  তাঁদের ধনদ্বারা জগতের বহুল সাধুকার্য‍্য সম্পাদিত হয়ে থাকে।*
*(২)নিরীহ বিনয়ী মৃদু প্রকৃতির লোকেরাই ধন‍্য,কেননা,তাঁরাই জগতের অধিকারী হবেন।*
*🌹খৃষ্টধর্মে এই সব উপদেশ ব‍্যক্তিবিশেষে মূর্তিমদ্ভাবে প্রকটিত হয়েছে কি না,তা আমাদের অবিদিত বা অজানা। কিন্তু বৈষ্ণবধর্ম এতাদৃশ (এমন)দীনতার অবতারগণের আবির্ভাবে এখনও সমুজ্জ্বল। কিন্তু যাঁরা অপরাপর (অন‍্যান‍্য) ধর্মাবলম্বী তাঁদের অনেকের মধ্যেই আমরা এই উপদেশের ভীষণ লঙ্ঘন ছাড়া প্রতিপালনের লেশাভাসও দেখতে পাই না।*
*🌺যাইহোক,সদ্ধর্ম পৃচ্ছার জন্য শ্রীপাদ সনাতন কি রকম ব‍্যাকুল ভাবে শ্রীমহাপ্রভুর শ্রীচরণ-প্রান্তে উপস্থিত হয়েছিলেন শ্রীচৈতন‍্যচরিতামৃতে তার এইরকম বর্ণনা দেখতে পাওয়া যায়,তদ্ যথা=*
*তবে সনাতন প্রভুর চরণ ধরিয়া।*
*দৈন‍্য বিনতি করে দন্তে তৃণ লৈঞা।।*
*নীচজাতি নীচসঙ্গী পতিত অধম।*
*কুবিষয়ে কূপে পড়ি গোঁয়াইনু জনম।।*
*আপনার হিতাহিত কিছুই না জানি।*
*গ্রাম‍্য ব‍্যবহারে পন্ডিত তাই সত‍্য মানি।।*
*কৃপা করি যদি মোরে করিয়াছ উদ্ধার।*
*আপনার কৃপাতে কহ কর্তব‍্য আমার।।*
*"কে আমি?আমারে কেন জারে তাপত্রয়।"*
*ইহা নাহি জানিনে কেমনে হিত হয়।।*
*সাধ‍্যসাধন তত্ত্ব কিছুই না জানি।*
*কৃপা করি সারতত্ত্ব কহত আপনি*।।
*🌻এরই নাম সৎধর্মপৃচ্ছা বা সৎধর্মজিজ্ঞাসা।বাইবেলের মধ্যে এরই নাম Hunger and thirst after righteousness, যাঁরা ধর্মের বুভুক্ষু (ক্ষুধার্ত) ও পিপাসু তাঁদের সেই ক্ষুধা ও তৃষ্ণা পূর্ণ হবে এটিই যিশুর উপদেশ।শ্রীপাদ সনাতনের সদ্ধর্মপৃচ্ছার প্রত‍্যুত্তরে শ্রীমহাপ্রভু নারদীয় পূরাণের বাক‍্য উল্লেখ করে বললেন=*
*"সদ্ধর্মস‍্যাববোধায় যেষাং নির্বন্ধনী মতিঃ।*
*অচিরাদেব সর্বার্থঃ সিধ‍্যত‍্যেষা মভীপ্সিতঃ।।"*
*🌹সদ্ধর্মের জ্ঞানলাভের জন্য যাঁদের মতি আগ্রহশালিনী হয় তাঁদের অভিলষিত অর্থ অচিরেই সিদ্ধ হয়ে থাকে।*
*🙏ষষ্ঠ অঙ্গ বা উপদেশ। কৃষ্ণের নিমিত্ত ভোগাদিত‍্যাগ। শ্রীমদ্ভাগবতে লিখিত আছে ঃ----*
*"শ্রদ্ধাহমৃত কথায়াং মে শশ্বন্মদনুকীর্তনম্।*
*পরিনিষ্ঠাচ পূজায়াং স্তুতিভিঃ স্তবনং মম।।*
*আদরঃ পরিচর্য‍্যায়াং সর্বাঙ্গৈরতিবন্দনম্।*
*মদ্ভক্তপূজাভ‍্যধিকা সর্বভূতেষু মন্মতিঃ।।*
*মদর্থেষ্বঙ্গচেষ্টাচ বচসা মদগুণেরণম্।*
*মর্য‍্যর্পণঞ্চ মনসঃ সর্বকামবিবর্জনম্।।*
*মদর্থেহর্থ পরিত‍্যাগো ভোগস‍্যচ সুখস‍্যচ।*
*ইষ্টং দত্তং হুতং জপ্তং মদর্থং যদব্রতং তপঃ।।*
*এবং ধর্মৈ র্মনুষ‍্যানামুদ্ধবাত্মনিবেদিনাম্।*
*ময়ি সঞ্জায়তে ভক্তিঃ কোহন‍্যোহর্থো বিশিষ‍্যতে।।"*
             *(শ্রীভাগত=১১|১৯|২০--২৪)*
*🌻এই সারগর্ভ(উৎকৃষ্ট গুণ বা ধর্মযুক্ত, অন্তঃসারবিশিষ্ট) ছত্রনিচয়ের পঞ্চম ছত্রেও আমরা শ্রীকৃষ্ণ-প্রাপ্তির জন্য ভোগাদি ত‍্যাগের উপদেশ পেয়েছি। আধুনিক লোকেদের কাছে এই উপদেশটি কি রকম বিশ্বাস হবে আমরা তা বলতে পারি না।হয়তো অনেকেই মনে করবেন ধর্মের সঙ্গে আবার ভোগাদি ত‍্যাগের সম্বন্ধ কি?সম্বন্ধ বোধহয় খুবই আছে। যদি তা না থাকত,তবে সর্বশাস্ত্রশিরোমণি শ্রীভগবদগীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভোগৈশ্বর্য‍্য প্রসক্তদের চিত্তবিক্ষিপ্তির কথা উল্লেখ করতেন না,যথা=*
*"ভোগৈশ্বর্য‍্যপ্রসক্তানাং তয়াপহৃতচেতসাম্।*
*ব‍্যবসায়াত্মিকাবুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে।।"*
*🌻বৈরাগীদের প্রতি শ্রীমহাপ্রভুর উপদেশ এই যে ঃ-----*
*বৈরাগীর ধর্ম সদা নাম সংকীর্তন।*
*মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ।।*
*বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা।*
*কার্য‍্য সিদ্ধি নহে,কেষ্ণে করয়ে উপেক্ষা।।*
*বৈরাগী হইয়া করে জিহ্বার লালস।*
*পরমার্থ যায়,হয় আর রসের বশ*।।
*বৈরাগীর কৃত‍্য সদা নাম-সংকীর্তন।*
*শাক-পত্র ফল-মূলে উদর-ভরণ।।*
*জিহ্বার লালসে যেই ইতিউতি ধায়।*
*শিশ্নোদরপরায়ণ কৃষ্ণ নাহি পায়*।।
*🌷শ্রীমদ্ রঘুনাথের ব‍্যবহারে বৈরাগ‍্যের পূর্ণতা প্রত‍্যক্ষ করে প্রসঙ্গচ্ছলে শ্রীমহাপ্রভু এইসব উপদেশের অবতারণা করেছিলেন। কিন্তু স্বয়ং রঘুনাথ যখন মহাপ্রভুর কাছে সদ্ধর্ম জিজ্ঞাসার জন্য ব‍্যাকুল ভাবে উপস্থিত হলেন মহাপ্রভু তাঁকেও তখন দৃঢ় করার জন্য এই উপদেশই প্রদান করেছিলেন।*
     *🙌জয় শ্রীমন্মহাপ্রভুর জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda59.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda57.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda57.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda56.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৭)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
       *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থ হতে ভক্তি অঙ্গের উল্লেখ করা হয়েছে=*
*(১)গুরুপদাশ্রয় (২)স্তম্মাৎ কৃষ্ণদীক্ষাদিশিক্ষণম্ (৩)বিশ্রম্ভেন গুরোঃসেবা (৪)সাধুবর্তানুবর্তনম্ (৫) সদ্ধর্ম পৃচ্ছা (৬)ভোগাদিত‍্যাগশ্চ কৃষ্ণহেতবে (৭)নিবাসো দ্বারকাদৌচ গঙ্গাদেরপি সন্নিধৌ )৮(ব‍্যবহারেষু সর্বেষু যাবদর্থানুবর্তিতা (৯)হরিবাসরসম্মানো (১০)ধাত্রশ্বত্থাদি গৌরবম্। (এষামত্র দশাঙ্গানাং ভবেৎ প্রারম্ভরূপতা। 🌹এই দশটি দশাঙ্গ নামে খ‍্যাত ক্রমনিয়মে ভক্তির সাধন প্রয়োজন।একত্র অনেক বিষয়ের অনুশীলনে কোনটিই অনুশীলিত বা অভ‍্যস্ত হয় না। সুতরাং এই দশটিকেই  শাস্ত্রকার প্রারম্ভরূপ অঙ্গ বলে নির্দিষ্ট করেছেন।*
*🍀সর্বপ্রথমেই "গুরুপদাশ্রয়ের" কথা উল্লেখ হয়েছে।এই দৃশ্য জগতের অতি সামান্য বিষয়ের জ্ঞানলাভ করতে হলেই যখন গুরুপদাশ্রয় ভিন্ন তৎজ্ঞানলাভের (সর্বজ্ঞানলাভের) উপায়ান্তর (উপায়)নাই, এই অবস্থায় অতীন্দ্রিয়(চক্ষু কর্ণ ইত‍্যাদি ইন্দ্রিয়ের দ্বারা যা বুঝা যায় না, বা ইন্দ্রিয়ের অগোচর) অপার্থিব (অলৌকিক) সচ্চিদানন্দময় তত্ত্বের সাধনভজনে প্রবৃত্ত(রত) হতে হলে গুরুপদাশ্রয় কীদৃশ(কেমন) প্রয়োজন,তা অতি সহজেই বুঝা যেতে পারে। যিনি রসায়ন-বিজ্ঞানে লব্ধবিদ‍্য,কৃতকর্মা, সুতরাং সুসিদ্ধ, রসায়নবিজ্ঞান সম্বন্ধীয় অভীপ্সিত (আকাঙ্ক্ষিত) ফললাভ করতে হলে তার প্রক্রিয়াগুলি তিনিই অপরকে বুঝিয়ে দিতে পারেন,অপরে পারবে কেন? অতএব গুরুপদাশ্রয় অতি প্রয়োজনীয়।শ্রীগুরুর লক্ষণ শ্রীহরিভক্তি বিলাসে লিখিত আছে। শাস্ত্রনির্দিষ্ট সদ্ গুরুর কাছে কৃষ্ণদীক্ষা গ্রহণ করে শিক্ষালাভ করতে হবে।*
*🙏"তস্মাৎ কৃষ্ণদীক্ষাদি-শিক্ষণম্" এই কথার ব‍্যাখ‍্যায় শ্রীপাপ জীব গোস্বামী  লিখেছেন "কৃষ্ণ দীক্ষাদীতি দীক্ষাপূর্বক শিক্ষণমিতি"। কিন্তু ভক্তিসন্দর্ভে দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর যথেষ্ট পার্থক‍্য-বিচার পরিলক্ষিত হয়। শ্রীচরিতামৃতের প্রথমেই এই দুই প্রকার গুরুর উল্লেখ দেখতে পাওয়া যায়।শাস্ত্রনির্দিষ্ট গুরুপদাশ্রয়ের সৌভাগ্য লাভ হলে বহু গুরুর প্রয়োজন অপ্রাসঙ্গিক (প্রসঙ্গ বহির্ভূত) হয়ে উঠে।কেননা, সদ্ গুরুর পদাশ্রয়ই শাস্ত্র অভিমত।যিনি দীক্ষাগুরু হবেন,তাঁর শিক্ষা দিবার সামর্থ নাই এ আশঙ্কা মনে আসিলেই সেই গুরুর গৌরব হানিরূপ অপরাধে লিপ্ত হতে হয়।অর্থ‍্যাৎ যিনি দীক্ষাগুরু তিনিই শিক্ষাগুরু এতে কোন দ্বিমত নেই।তবে ব‍্যবহারিক জগতে শিক্ষার ভিন্ন ভিন্ন স্তরে আমাদেরকে ভিন্ন ভিন্ন শিক্ষা গ্রহণ করতে হয় এটিও স্বীকার করতে হবে। শ্রীবিল্বমঙ্গল, চিন্তামণি পতিতাকেও গুরু বলে তাঁর জয়জয়কার করেছিলেন, শ্রীপাদ সোমগিরি তদীয় (তাঁর)দীক্ষাগুরু বলে স্বীকার করেছেন ; এছাড়াও শিখিপিঞ্জমৌলী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি শিক্ষাগুরু বলে স্বীকার করেছেন। ভক্তিসন্দর্ভে, শ্রীচৈতন‍্যচরিতামৃতে ও শ্রীকৃষ্ণ কর্ণামৃতের টীকায় এর বিস্তৃত আলোচনা করা হয়েছে। ফলে অবস্থা ভেদেই এইরকম ব‍্যবস্থা প্রকল্পিত( স্থিরীকৃত)হয়েছে।শাস্ত্রীয় ব‍্যবস্থা সর্বতোমুখী ও সামঞ্জস্যপূর্ণ*।
*🌹তৃতীয় অঙ্গ=বিশ্বাস সহকারে গুরুসেবা।গুরুদেবের প্রতি প্রগাঢ় বিশ্বাস থাকা অতি প্রয়োজনীয়।যিনি আমাদের অতীন্দ্রিয় অপ্রত‍্যক্ষ-গোচর সূক্ষ্মতম তত্ত্বের উপদেশ করেন,সুদৃঢ় বিশ্বাস সহকারে তাঁর সেবা ও তাঁর উপদেশ বিশ্বাস না করলে কখনও তত্ত্বজ্ঞানের উদয় হবে না।*
*🌹চতুর্থ অঙ্গ=সাধুবর্তানুবর্তন। এই পদের সম্বন্ধে শ্রীপাদ শ্রীজীব গোস্বামীর ব‍্যাখ‍্যা এই যে "সদাচরিতশ্রুত‍্যাদিবিধিসেবিত্ত্বম্" অর্থ‍্যাৎ সাধুব‍্যক্তির আচরিত শ্রুতি-স্মৃতি-প্রণোদিত বিধিসমূহের অনুশীলন ও ব‍্যবহারিক ভাবে তৎসকলের অনুষ্ঠান। শ্রীহরিভক্তিবিলাসে এই সদাচারের বহু নিয়ম লিখিত আছে।সদচার দ্বারা জীবনের কার্য‍্যাবলী নিয়মিত না হলে,হৃদয়ে ভক্তিদেবীর পদার্পণ ত দূরের কথা, তাদৃশ (তেমন) হৃদয়ে পবিত্রতার সঞ্চারও অসম্ভব। ব্রহ্মযামল হতে এর যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে তাহা=*
*"শ্রুতিস্মৃতি-পুরাণাদি পঞ্চরাত্রবিধিং বিনা।*
*আত‍্যন্তিকী হরের্ভক্তি রুৎপাতায়ৈব কল্পতে।।*
*ভক্তিরৈকান্তিকীবেয় মবিচারাৎ প্রতীয়তে।*
*বস্তুতস্তু তথানৈব যদশাস্ত্রীয়তেক্ষ‍্যতে।।"*
*🌻অর্থ‍্যাৎ শ্রুতিস্মৃতি পুরাণ ও পঞ্চরাত্রি প্রভৃতি শাস্ত্রে যেসব বিধি নির্দিষ্ট হয়েছে সেইসব বিধির অনাদরে যদি আত‍্যন্তিকী হরিভক্তি অনুষ্ঠিত হয়  তা উৎপাতের  কারণই হয়ে উঠে,তাতে আত্মার হিত সাধিত হয় না। শ্রীপাদ জীব গোস্বামী এর টীকায় লিখেছেন উক্ত বচনে শুতি স্মৃতি প্রভৃতির যে উল্লেখ আছে, তারমধ‍্যে বৈষ্ণব অধিকারের বিধিই মেনে চলতে হবে।শাক্ত সৌর প্রভৃতির জন্য সবিশেষ নির্দিষ্ট বিধি বৈষ্ণবের আচরণীয় নহে। শাস্ত্রীয় বিধির অবজ্ঞায় ঐকান্তিকী ভক্তির উদয় অসম্ভব।(যে শাস্ত্রকে অবজ্ঞা করে সে কোনদিনই ভক্তি লাভ করতে পারবে না)।যদিও বৌদ্ধ দত্তাত্রেয়দের মধ্যে এক প্রকার আত‍্যন্তিকী ভক্তির ভাব দেখা যায়,সেটি অলীক(অসত‍্য) প্রতীতি মাত্র। ধর্ম,শাস্ত্রবিধিপ্রভব। ন‍্যায় এই যে, "শাস্ত্র যোনিত্বাৎ।" শাস্ত্রের অবজ্ঞায় ঐকান্তিকী ভক্তি আদৌ অসম্ভব।যদিও শাস্ত্রে বুদ্ধাদির অবতারত্বের উল্লেখ আছে, উক্ত অবতার কেবল অসুর-বিমোহনের জন্য।এইরকম অবতারে শুদ্ধভক্তির শিক্ষা প্রচারিত হয়নি।*
*🙏পঞ্চম অঙ্গ আগামী পর্বে*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda58.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda56.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda56.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda55.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৬)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা,*
        *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀কিন্তু বেদবিহিত যুক্তির প্রতিষ্ঠা আছে। মনু বলেন=*
*"আর্যধর্মোপদেশঞ্চ বেদশাস্ত্রাবিরোধিনা।*
*মস্তুর্কেনানুসন্ধত্তে স ধর্ম বেদ নেতরঃ।।"*
*🌹অর্থ‍্যাৎ বেদশাস্ত্রাবিরোধি দ্বারা যে ধর্ম সিদ্ধান্তিত হয় তাহাই ধর্ম, তদিতর,ধর্ম নহে। বৃহস্পতি বলেন=*
*"যুক্তিহীনে বিচারেতু ধর্মহানিঃ প্রজায়তে।"*
*🍀অর্থ‍্যাৎ যুক্তিহীন বিচারে ধর্মহানি হয়।*
*🌷এইজন‍্যই নিখিল-শাস্ত্র-সারভূত শ্রীবৈষ্ণবশাস্ত্রের আচার্য‍্য প্রবর বলেছেন=*
*"শাস্ত্রে যুক্তৌচ নিপুণঃ।"*
*☘যিনি উত্তম অধিকারী,তিনি শাস্ত্রেতে ও যুক্তিতে প্রবীণ (বিজ্ঞ) হবেন।বৈষ্ণবধর্ম যে যুক্তির দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত, পাঠক এই বচনেই যথেষ্ট প্রমাণ প্রাপ্ত হলেন। কিন্তু শাস্ত্রবাক‍্য-- আপ্তবাক‍্য-- পরিত‍্যাগে ব‍্যক্তি-বিশেষের উৎপ্রেক্ষামাত্রজাত (উৎপ্রেক্ষা=অর্থালঙ্কারবিশেষ, এতে উপমেয়কেই (উপমার বিষয়ভূত) উপমান (উপমা)বলে কল্পনা করা হয় )তর্কের আদৌ আদর নাই। তাই শ্রীমদ্ শঙ্করাচার্য‍্যও বেদান্ত-ভাষ‍্যে লিখেছেন=*
*"নিরাগমাঃ তর্কাঃ পুরুষোৎপ্রেক্ষামাত্রনিবন্ধনাঃ তর্কাঃ অপ্রতিষ্ঠিতা ভবন্তি। পুরুষোৎপ্রেক্ষায়াঃ নিরঙ্কুশত্বাৎ।।"*
*🍀অর্থ‍্যাৎ বেদাদিশাস্ত্রহীন পুরুষোৎপ্রেক্ষামাত্রনিবন্ধন তর্কের প্রতিষ্ঠা নাই।কেননা ব‍্যক্তি বিশেষের উৎপ্রেক্ষা (অর্থালঙ্কার বিশেষ) উৎশৃঙ্খল। পূজ‍্যপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় এই যুক্তি বা তর্কের ব‍্যাখ‍্যার্থে বৈষ্ণব তন্ত্রের একটি উত্তম প্রমাণ বাক‍্য উদ্ধৃত করেছেন।তদ্ যথা=*
*"পূর্বাপরানুরোধেন কোহন্বর্থোহর্থোভিমতোভবেৎ।*
*ইত‍্যাদ‍্যমুহনং তর্ক শুষ্কতর্কন্তু বর্জয়েৎ।।"*
*🌻অর্থ‍্যাৎ শাস্ত্রের পূর্বাপর(আগাগোড়া)আলোচনা দ্বারা কোন অর্থ  অভিমত, কোন অর্থ অভিমত নহে এতৎ(এই) সম্বন্ধে উহকেই তর্ক বলা হয়, কিন্তু শুষ্ক তর্ক সর্বথা বর্জন করতে হবে বা বর্জনীয়। গৌতমও ন‍্যায়দর্শনে এইরকম লক্ষণ বিশেষযুক্ত উহকেই তর্ক বলেছেন। যথা=*
*"অবিজ্ঞাত তত্ত্বহর্থে কারণোপপত্তিত স্তত্ত্বজ্ঞানার্থমুহস্তর্কঃ।"*
*🌷অর্থ‍্যাৎ অবিজ্ঞাত-তত্ত্ব-বিষয়-সম্বন্ধে তত্ত্বজ্ঞান লাভের জন্য কারণ প্রদর্শন সহকারে যে জিজ্ঞাসা,তারই নাম তর্ক।*
*🌹লোকে তর্ক করলে বা বললে সাধারণত যা বুঝে থাকে,এ তর্ক বা যুক্তি সেরকম নয়। ফলে শাস্ত্র ও যুক্তির দৃঢ় ভিত্তিতে যে বিশ্বাস প্রতিষ্ঠিত না হয়,সে বিশ্বাস আদৌ বিশ্বাসই নয়। তা আজ আছে,হয়ত দুইদিন পরে চলে যাবে। শাস্ত্রের অর্থ দৃঢ় (কঠোর) বিশ্বাস করতে হবে, এবং তত্ত্ববিচার সাধনবিচার ও পুরুষার্থবিচার (পুরুষার্থ মানে ধর্ম অর্থ কাম ও মোক্ষ) দ্বারা বিশ্বাসকে সুদৃঢ় করতে হবে।যিনি এইভাবে শাস্ত্র যুক্তি প্রভৃতির দৃঢ় ভূমিতে বিশ্বাসকে সংস্থাপিত (ভালভাবে স্থাপন বা অন্তরে পূর্ণ বিশ্বাসের সঙ্গে গাঁথতে পারবেন) করে কৃষ্ণ-ভজনে প্রবৃত্ত (রত) হন, সেইরকম ভগবানবিশ্বস্ত ব‍্যক্তিই উত্তম অধিকারী। (মধ‍্যমা অধিকারীর লক্ষণ এই যে=*
*"যঃ শাস্ত্রাদিষ্বনিপুণঃ শ্রদ্ধাবান্ স তু মধ‍্যমঃ।*
*🍀যিনি শাস্ত্র আদিতে অনিপুণ অথচ শ্রদ্ধাবান তিনিই মধ‍্যম অধিকারী।শ্রীজীব গোস্বামীপাদ এর ব‍্যাখ‍্যায় লিখেছেন অনিপুণ শব্দের অর্থ নিপুণসদৃশ। (নিপুণ=দক্ষ, সদৃশ=তুল‍্য বা অনুরূপ)।শাস্ত্রীয় বিচার সময়ে বলবতী বাধা উপস্থিত হলে শাস্ত্র যুক্তিতে উনার সমর্থন করতে অসমর্থ হলেও যাঁর বিশ্বাস ভূমি বিকম্পিত হয় না, তিনিই মধ‍্যম অধিকারী।(হয়ত শাস্ত্রের কথায় কোন কোন জায়গায় অবিশ্বাস হলেও ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস এই কথায় বলা হয়েছে )।আর কনিষ্ঠ অধিকারীর লক্ষণ এই যে=*
*"যো ভবেৎ কোমলশ্রদ্ধঃ স কনিষ্ঠো নিগদ‍্যতে।"*
*☘যিনি শাস্ত্র ও শাস্ত্রসম্মত যুক্তিতে অনিপুণ, বিরুদ্ধমতবাদীরা শাস্ত্র যুক্তি দ্বারা সহজেই যাঁকে বিচলিত করতে পারেন,তিনিই কোমলশ্রদ্ধ। বৈধীভক্তি নির্ণয় সম্বন্ধে এ পর্য‍্যন্ত যা বলা হল ইহা অপেক্ষাও অধিকতর উদার,অধিকারিত্ব নির্ণায়ক বচন প্রমাণ  শ্রীশ্রীভক্তি রসামৃত সিন্ধুকার উদ্ধৃত করেছেন। যথা কারিকা=*
*"শাস্ত্রতঃ শ্রূয়তে ভক্তৌ নৃমাত্রস‍্যাকারিতা।*
*সর্বাধিকারিতা মাঘস্নানস‍্য ব্রুবতা যতঃ।।*
*দৃষ্টান্তিতা বশিষ্ঠেন হরিভক্তির্নৃপং প্রতি।*
*🌻ফলে ভক্তি সম্বন্ধে বর্ণবিশিষ্টতা কিছুই নাই।ভক্তি-বিষয়ে মানুষ মাত্রেরই অধিকার আছে।শাস্ত্রে এর স্পষ্ট আদেশ শুনতে পাওয়া যায়।ভগবান্ বশিষ্ঠদেব মহারাজ দিলীপকে হরিভক্তির দৃষ্টান্ত দেখিয়ে বলেছিলেন মাঘ-স্নানে যেমন সকল বর্ণেরই অধিকার আছে,হরিভক্তিতেও তেমন সকল বর্ণেরই অধিকার আছে। পদ্মপুরাণে বলেন=*
*"সর্বেহধিকারিণো হ‍্যত্র হরিভক্তৌ যথানৃপ।*
*🌹কাশী খন্ডে লিখিত আছে =*
*"অন্ত‍্যজা অপি তদ্রাষ্ট্রেশঙ্খচক্রাঙ্কধারিণঃ।*
*সংপ্রাপ‍্য বৈষ্ণবীং দীক্ষাং দীক্ষিতা ইব সংভুবঃ।।"*
*🍀ময়ূরধ্বজ প্রদেশে অন্ত‍্যজ (নীচবংশজাত) জাতিও বৈষ্ণবী দীক্ষায় দীক্ষিত হয়ে যাজ্ঞিকের মতো শোভা পেয়ে থাকেন।এত দ্বারা প্রতিপন্ন(প্রমাণসিদ্ধ)হল যে মানুষ মাত্রই বৈধীভক্তি বিষয়ে অধিকারী।*
*☘বৈধীভক্তি অনুশীলনের জন্য শাস্ত্রকারগণ এর বহু অঙ্গ নির্দেশ করেছেন,তারমধ‍্যে প্রধানতঃ ৬৪অঙ্গই সবীশেষরূপে পরিগণিত হয়েছে।*
*🙏🙏বৈধীভক্তির ৬৪অঙ্গ🙏🙏*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*🍀ভক্ত‍্যঙ্গযাজী বৈষ্ণবগণের বৈধীভক্তির সাধন পারিপাট‍্য কি মহৎ ফলপ্রদ, চিন্তাশীল পাঠকগণ ভক্তির ৬৪ অঙ্গ আলোচনা করলে তার আভাস পেতে পারেন।এখানে আমরা  শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থ হতে ভক্তি অঙ্গের উল্লেখ করছি। তদ্ যথা=*
    *আজ থাক আগামী পর্বে*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda57.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds