✧═══════════•❁❀❁•═══════════✧
৫৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda59.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda58.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀মহাপ্রভু তাঁকেও তখন দৃঢ় করার জন্য এই উপদেশই প্রদান করেছিলেন, যথা=*
*গ্রাম্যবার্তা না শুনিবে,গ্রাম্যবার্তা না কহিবে।*
*ভাল না খাইবে আর ভাল না পড়িবে।।*
*অমানী মানদ কৃষ্ণ নাম সদা লবে*।
*ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে।।*
*🌹আমরা অবতারবাদী বৈষ্ণব। সাক্ষাৎ মহাপ্রভুর উপদেশ শত শত বিধি অপেক্ষাও আমাদের কাছে বলবান্। কিন্তু এই সব বিধি যে গভীর শাস্ত্রযুক্তিমূল্য, তা সপ্রমাণ করা বড় কঠোর বিষয় নহে।সাধকগণের কাছে শাস্ত্রা আজ্ঞাই বলবতী, সুতরাং এখানে এই স্বতঃসিদ্ধ বিষয়ের প্রমাণ করার জন্য যুক্তির আশ্রয় গ্রহণ করা নিষ্প্রয়োজন। ভোগৈশ্বর্য্যপ্রসক্তচিত্ত (যার ভোগ বিলাসে চরম আসক্তি) ব্যক্তি শ্রীকৃষ্ণানুসন্ধানে কখনও অগ্রসর হতে পারে না।*
*🙏🙏সপ্তম অঙ্গ, দ্বারকা ও গঙ্গাদি সমীপে(নিকটে) বাস।*
*🍁শাস্ত্রে লিখিত আছে "নহি বস্তুশক্তিন্তকর্মপেক্ষতে"। অর্থ্যাৎ বস্তু শক্তি তর্ককে অপেক্ষা করে না। সুতরাং তীর্থাদিতে ও গঙ্গা নিকটে বাস করলে যে ভজন-সাধনের আনুকূল্য (সহায়তা)হয় তা শাস্ত্রযুক্তিমূলক।*
*🌹অষ্টম অঙ্গ,যাবদার্থানুবর্তিতা। সকল প্রকার ব্যবহারেই যে সব নিয়ম নির্বিবাদে (বিবাদ না করে) প্রতিদিন চলতে পারে সেইরকম নিয়ম অনুষ্ঠান করা কর্তব্য। নারদীয় পুরাণ বলেন=*
*"যাবতা স্যাৎ স্বনির্বাহঃ স্বীকুর্য্যাৎ তাবদর্থবিৎ।*
*আধিক্যে ন্যুনতায়াঞ্চ চ্যবতে পরমার্থতঃ।।"*
*🌻অর্থ্যাৎ যাদৃশ (যেমন) নিয়ম অনুষ্ঠান করলে স্ব স্ব ভক্তি নির্বাহ (সম্পাদন) হতে পারে, অর্থজ্ঞব্যক্তি সেই পরিমাণ নিয়মই স্বীকার করবেন, কারণ নিয়মের আধিক্য বা ন্যুনতা (বেশী বা কম) ঘটলে পরমার্থ ভ্রষ্ট হতে পারে।এর তাৎপর্য্য এই যে,জপ পূজা প্রভৃতি সম্বন্ধে একদিন খুব বেশী ঘটা করে করা হল,পরদিন হয়ত আর সেইরকম করতে ইচ্ছে হল না, অথবা সাংসারিক কোন কাজের ভারে আর সময় রইল না সুতরাং পূর্ব নিয়মের ভঙ্গ করে কোন প্রকারে দায়সারা কাজের মতো জপ বা পূজাদি সম্পন্ন করা হল। এইরকম নিয়মের ব্যভিচারে নিষ্ঠা নষ্ট হয়, মনের দৃঢ়তা থাকে না, ভগবৎ সেবাদির প্রতি অনাদর উপস্থিত হয়ে থাকে। সুতরাং যা করতে হবে, তা নির্দিষ্ট নিয়মেই করতে হবে।একদিন মনের আবেগে হাজারবার জপ করলাম, আর একদিন অষ্টোতর শতবার জপ করবার সময়ও হল না,এরকম অনিয়ম অশাস্ত্রীয় ও ভজনের প্রতিকূল (বিপক্ষে)।যে পরিমাণ নিয়ম করতে হবে, প্রত্যহ একাগ্রভাবে ঠিক সেই নিয়ম প্রতিপালন করতে হবে।এতে মনের একাগ্রতা ও দৃঢ়তা বেড়ে যায়, ভক্তি অনুষ্ঠানের সম্মান সংরক্ষিত হয়। ভজনাদর্শ দাস গোস্বামী মহোদয়ের নিয়মের কথা স্মরণ করুন=*
*"রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা।"*
*🙏ব্রহ্ম হরিদাস বৃদ্ধ হয়েও সংখ্যা জপের কম করেন নাই। তাদৃশ (সেইরকম) সিদ্ধ পুরুষও শাস্ত্রীয় নিয়মের বাধ্য ছিলেন। এমন কি যিনি সর্ব নিয়মের নিয়ন্তা,ব্রহ্ম হরিদিসের সেই পূর্ণব্রহ্মসনাতন শ্রীগৌর ভগবান তাঁকে সংখ্যাজপ কম করবার কৃপানুমতি করলেন, কিন্তু তথাপি তিনি নিয়মভ্রষ্ট হন নাই। শ্রীপাদ সনাতন গোস্বামী নিয়ম করে গোবর্ধন পরিক্রমা করতেন, বৃদ্ধ বয়সে আর পারতেন না,তবুও পরিক্রমা নিয়ম করে করতেন, শ্রীকৃষ্ণ বালকের রূপ ধারণ করে একটি গোবর্ধন শিলা দিয়ে বলেছিলেন, এটি সাতবার প্রদক্ষিণ করলেই গোবর্ধন পরিক্রমা পূর্ণ হবে।সুতরাং যে নিয়ম করতে হবে তা প্রাণপণে রক্ষা করতে হবে, এটিই শাস্ত্রের বিধান।শরীরের অনুরোধে বা সংসারের অনুরোধে কিংবা সুবিধা অসুবিধার অনুরোধে ভক্তি-অঙ্গের নিয়ম ভঙ্গ করলে দৃঢ়তা নষ্ট হয়, ভক্তির প্রতি অনাদর করা হয়,এতে নিষ্ঠা নষ্ট হয়। এই শ্রেণীর সুবিধাবাদীদের একুল-ওকুল দুই কুলই অধঃপতিত হয়ে থাকে।*
*🙏নবম অঙ্গ=হরিবাসর সম্মান। হরিবাসর শব্দের অর্থ একাদশী।একাদশীতে উপবাস করে একাগ্রচিত্তে শ্রীভগবানের স্মরণ ও কীর্তন অতি কর্তব্য। শ্রীহরিভক্তি-বিলাসে একাদশীতে উপবাস, নিত্য বলে কীর্তিত হয়েছে, সেটির অন্যথা করলেই প্রত্যবায়(অনিষ্ট বা পাপ)ঘটে।এখন অনেকেই উপবাস করেন,সে উপবাস "লঙ্ঘন" মাত্র। কিন্তু উপবাসের প্রকৃত তাৎপর্য্য ও মর্য্যাদা অল্পই রক্ষিত হয়ে থাকে।উপবাস শব্দের শাস্ত্রীয় ব্যুৎপত্তি এই যে =*
*"উপাবৃত্তস্য পাপেভ্যো যোবাস স্তদগুণৈঃ সহ।*
*উপবাসঃ স বিজ্ঞেয়ো নোপবাসস্তু লঙ্ঘনম্।।"*
*🍀পন্ডিত শ্রীযুক্ত বিধুভূষণ শাস্ত্রী সম্পাদিত শতপথব্রাহ্মণের বঙ্গানুবাদের ১৭৬--১৭৭ টীকায় লিখিত হয়েছে। পূর্বে (১|১|১|১১)বলা হয়েছে যে, যজমান (পুরোহিত) ও তাঁর পত্নী ব্রতগ্রহণ করে অগ্নির আগারে গিয়ে শয়ন করবেন, সকালে যে অগ্নির দ্বারা যাগ করবেন তাঁর নিকট সংযত হয়ে নিয়মগ্রহণ করে বাস(উপ+বস্) করেন বলে তা হতেই তাদৃশ (সেইরকম) নিয়মসূচক অবস্থিতিকেই উপবাস শব্দ বুঝাচ্ছে। অনশনকে যে বুঝাচ্ছে না,তা সর্বত্রই প্রতীয়মান (অনুভূত)হয়,কেন না,সেই দিন ব্রতোপযোগী দ্রব্যের আহার করার ব্যবস্থা পাওয়া যায় (শতপথ ব্রাহ্মণ ১|১|১|৯|১০)। অথবা সে দিন তাঁরা তাদৃশ বা সেরকম নিয়ম করে অবস্থান করতে দেবগণ তাঁদের নিকটে আগমন করেন(১|১|১|৭), ইহা হতেও ঐ উপবাস হতে পারে। এতাদৃশ (এইরকম)জায়গায় যে এর অর্থ অনশন নয়, তা পূর্বোক্তরূপে প্রাচীন শাস্ত্রদর্শীগণ বলে গিয়েছেন, যথা="এতৎ কৃত্বোপবসতি " এই "আপস্তম্ব" শ্রৌতসূত্রের (১|১৪|১৬) ভাষ্যকার রুদ্রদত্ত বলেছেন, "স্বো যাগার্থেহগ্নিসমীপে নিয়মবিশিষ্টো বাস উপবাসঃ।"*
*উপাবৃত্তস্য••••••••••••••লঙ্খনম্।*
*🍀অর্থ্যাৎ শুদ্ধ লঙ্খন করে থাকলেই উপবাস হয় না, সমস্ত পাপ হতে উপাবৃত্ত(ফিরে আসা) থেকে শ্রীভগবানের গুণ কীর্তনাদি করে যে সময় অতিবাহিত করা হয় তাহাই উপবাস।কেবল "লঙ্ঘন" উপবাস নহে। একাদশীতে "পাপরাশি" অন্ন আশ্রয় করে বসে থাকে, সুতরাং একাদশীতে লঙ্ঘন বিহিত হয়েছে। শ্রীহরিবাসর-তিথি শ্রীগোবিন্দের স্মারণী। একাদশ্যুপবাস দিনে উপবাস করাও ভক্তির অঙ্গ।*
*দশম অঙ্গ আগামী পর্বে*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 দশম অঙ্গ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda60.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
