✧═══════════•❁❀❁•═══════════✧
৬২. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 আগমে যে বত্রিশটি সেবাপরাধ লিখিত হয়েছে কি কি ❓❓ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda62.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda61.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬২)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
**********************
*🌻কিন্তু বলা বাহুল্য শ্রীগুরুর কৃপায় ভজনের পথে অগ্রসর হলে তাঁদের এই ধারণা বিনা উপদেশেই দূরীকৃত ও নিরাকৃত হয়ে যাবে।তাঁরা তখন বুঝতে পারবেন,ভজন চাহে "নিষ্ঠা"।নিষ্ঠায় মনোবৃত্তি সমূহ কেন্দ্রাভিগামী হতে থাকে। এই অবস্থায় অনন্ত ব্যাপ্তিময় বাষ্পের মতো মনোবৃত্তির তরলতা ক্রমেই ঘনীভূত হতে আরম্ভ হয়, চিত্ত তখন চিদঘনানন্দ আনন্দমূর্তি শ্রীকৃষ্ণের খোঁজে ব্যাকুল হয়।প্রাণের প্রাণ হৃদয়বল্লভকে লাভ করবার জন্য তখন সেইরকম ভক্ত সকলের চরণমূলে মাথা কুটে নিজের প্রাণবল্লভ-লাভের উপায় জিজ্ঞাসা করেন,সকলের শুভ আশীর্বাদের জয়মাল্য মস্তকে নিয়ে শ্রীকৃষ্ণান্বেষণে ধাবিত হন। ক্রমবিকাশের নিয়ম অনুসারে চিত্তবৃত্তি যখন অধিকতর প্রবল বেগে কেন্দ্রাভিমুখী হতে থাকে, সাধক তখন বহির্দৃষ্টির সীমা অতিক্রম করে ভেদজ্ঞানের অনন্ত বিভিন্নতার দিকে দৃকপাত না করে বর্ষার দ্বিকুলসংপ্লাবনী সাগরগামিনী তরঙ্গিণীর উন্মাদ উধাও তরঙ্গের মতো নাচতে নাচতে শ্রীকৃষ্ণসাগরে মিলিত হবার জন্য ব্যাকুলিত হয়ে পড়েন, সুতরাং অপর দেবতাদের মধ্যে কে কোথায় আছেন না আছেন,তার অনুসন্ধান করার অবকাশ তাঁর আদৌ থাকে না, থাকতেও পারে না। নৈষ্ঠিক (নিষ্ঠাবান) সাধকদের এই প্রেম-তরঙ্গ অনিবার্য্য। ভজন বৃত্তির এই কেন্দ্রাভিমুখীত্ব,নিষ্ঠারই প্রকৃষ্ট নিদর্শন।এই নিষ্ঠার সময়ে অপর দেবতার প্রতি যদি কোনরকম সম্মান দৃষ্টির অভাব ঘটে,তা অবজ্ঞাজনিত নয়, নিজ প্রাণেশ্বরের সংলাভ বাসনায় চিত্তের পরম ব্যাকুলতা ও ঐকান্তিকী নিষ্ঠাই এর প্রধানতম কারণ। নচেৎ অপর দেবতার প্রতি অবজ্ঞা প্রদর্শন নিতান্ত অপরাধজনক বলেই বৈষ্ণব শাস্ত্রের আদেশ।শ্রীমন্মহাপ্রভু নিজ লীলাতেও শিবাদি দেবতার প্রতি সম্মান প্রদর্শন করে জীবদেরকে দেবসম্মানের অতি স্পষ্ট শিক্ষা প্রদান করিয়েছেন।*
*🌹অষ্টম অঙ্গ=ভূতানুদ্বেগদায়িতা। ভূত=প্রাণী।প্রাণীমাত্রের উদ্বেগ না দেওয়ার নামই ভূতানুদ্বেগদায়িতা।যাতে কাজ দ্বারা,এমন কি কথাদ্বারা প্রাণীগণের কোন প্রকার উদ্বেগ (উৎকন্ঠা বা দুশ্চিন্তা)না জন্মে, বৈষ্ণবের সর্বতোভাবে সে বিষয়ে সতর্ক থাকা কর্তব্য।পূজ্যপাদ আচার্য্যবর্য্য শ্রীরূপ গোস্বামী মহোদয় মহাভারত হতে এর প্রমাণ সংগ্রহ করেছেন তদ্ যথা=*
*পিতেব পুত্রং করুণো নোদ্বেগজয়তি যো জনম্।*
*বিশুদ্ধস্য হৃষীকেশ স্তূর্ণ তস্য প্রসীদতি।।*
*🍀অর্থ্যাৎ পিতা যেমন পুত্রের প্রতি করুণ,সেইরকম করুণ ভাবে যিনি প্রাণী মাত্রকেই কোন রকমে উদ্বিগ্ন না করেন সেই বিশুদ্ধ চিত্ত ভক্তের প্রতি হৃষীকেশ সত্বরেই সুপ্রসন্ন হন।*
*🌷সাধনভক্তির এই অঙ্গ প্রত্যেক দেশের প্রত্যেক সমাজের প্রতিপাল্য।মানব সমাজে যে পরিমাণে ভক্তির এই অঙ্গের অনুষ্ঠান হবে,ঠিক সেই পরিমাণেই সে সমাজ শান্তিময় ও দেবত্ব লাভ করতে পারবে। বিনা সাধনে সিদ্ধিলাভ অসম্ভব।ভক্তির এই অঙ্গ একদিনে বা দুইদিনে সাধিত হওয়া সম্ভবপর নয়। ভগবানের কৃপার প্রতি ভরসা রেখে এই অঙ্গসাধনে চিত্তনিয়োগ করতে হয়। গীতায় ভগবানের নিজ শ্রীমুখের উপদেশ এই যে*
*যস্মান্নোদ্বিজতে লোকে লোকান্নোদ্বিজতে চ যঃ।*
*হর্ষামষভয়োদ্বেগৈ মুক্তো যঃ স চ মে প্রিয়ঃ।।*
*🍀অর্থ্যাৎ যিনি কোন লোককে উদ্বিগ্ন করেন না, (পরম কারুণিক স্বভাববশতঃ যিনি অপরের সর্বপ্রকার উদ্বেগজনক কর্ম হতে বিরত) কোনও লোক হতে যাঁর কোন প্রকার উদ্বেগের আশঙ্কা নাই, অপরন্তু যিনি হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ সমূহ হতে বিনির্মুক্ত তিনি আমার প্রিয়।*
*🍁এইরকম সাধুদর্শনে বনের শ্বাপপকুলেরও হিংসাবৃত্তি দূর হয়ে যায়।পরমভক্ত ধ্রুব মহাশয়কে দেখে বনের বাঘেরও চিত্ত প্রশান্ত হয়েছিল।সমাহিতযোগীদের পাদমূলে কাননের অতি ভীত পক্ষীও নির্ভয় ভাবে বিচরণ করে।*
*🌻নবম অঙ্গ= সেবা ও নাম অপরাধের উদ্ভাবের অভাবকারিতা। অর্থ্যাৎ যাতে সাবাপরাধ ও নামাপরাধ না জন্মিতে পারে।এমন করে সেবা করা বা নাম করা। সেবাপরাধ বর্জন সম্বন্ধে শাস্ত্রীয় বিধি যথা বরাহ পুরাণে=*
*"মমার্চনাপরাধা যে কীর্ত্যন্তে বসুধে ময়া।*
*বৈষ্ণবেন সদা তে তু বর্জনীয়াঃ প্রযত্নতঃ।।"*
*🌷আগমে যে বত্রিশটি সেবাপরাধ লিখিত হয়েছে,তা প্রকাশ করা হচ্ছে।*
*যানৈর্বা পাদুকৈর্বাপি গমনং ভগবদ্ গৃহে।*
*দেবোৎসবাদ্যসেবাচ অপ্রণাম স্তদগ্রতঃ।।*
*উচ্ছষ্টে বাপ্যশৌচে বা ভগবদ্বন্দনাদিকং।*
*একহস্তপ্রণামশ্চ তৎপুরস্তাৎ প্রদক্ষিণম্।।*
*পাদপ্রসারণঞ্চাগ্রে তথা পর্য্যঙ্কবন্ধনঃ।*
*শয়নং ভক্ষণঞ্চাপি মিথ্যাভাষণমেবচ।।*
*
*উচ্চৈর্ভাষা মিথোজল্প বোদনানিচ বিগ্রহঃ।*
*নিগ্রহানুগ্রহৌ চৈব নৃষ চ ক্রুর ভাষণম্।।*
*কম্বলাবরণঞ্চৈব পরনিন্দা পরস্তুতিঃ।*
*অশ্লীল ভাষণঞ্চৈব অধোবায়ুবিমোক্ষণম্।।*
*শক্তৌ গৌণোপচারশ্চ অনিবেদিত ভক্ষণম্।*
*তত্তৎকালোদ্ভবানাঞ্চ ফলাদীনামনপণম্।।*
*বিনিযুক্তাবশিষ্টস্য প্রদানং ব্যঞ্জনাদিকে।*
*পৃষ্ঠীকৃত্যাসনঞ্চৈব পবেষামভিবাদনং।।*
*গুরৌ মৌনং নিজস্তোত্রং দেবতানিন্দনং তথা।*
*অপরাধা স্তথা বিষ্ণো দ্বাত্রিংশৎ পরিকীর্তিতাঃ।।"*
*(১)যানে আরোহণ করে অথবা জুতা পায়ে দিয়ে ভগবদ্ গৃহে গমন। (২) দেবোৎসব না করা।(৩)তাঁর শ্রীমূর্তির সামনে প্রণাম না করা।(৪)এঁটো দেহে বা অশৌচে(অপবিত্রতা ভাবে) শ্রীভগবদ্ বন্দনাদি করা।(৫)একহাতে প্রণাম করা।(৬)তাঁর সামনে অন্য দেবতার প্রদক্ষিণ করা।(৭)বিগ্রহের সামনে পা বাড়িয়ে দেওয়া।(৮)পর্য্যঙ্ক বন্ধন (বাহুযুগল দ্বারা জানুদ্বয় বন্ধন করে বসা।)।(৯) তাঁর সামনে শয়ন। (১০)তাঁর সামনে ভক্ষণ।(১১)মিথ্যা কথা বলা।(১২)জোরে কথা বলা।(১৩)পরস্পর কথোপকথন।(১৪)অযথা কাঁদা।(১৫)বিবাদ।(১৬)নিগ্রহ(অত্যাচার বা পীড়ন)(১৭) অনুগ্রহ।(১৮)জনসাধারণের প্রতি নির্দয় কথাবার্তা।(১৯)কম্বলাবরণ (কম্বল গায়ে নিষিদ্ধ )।(২০)পরনিন্দা। (২১)পরস্তুতি।(২২)অশ্লীল কথাবলা। (২৩)অধোবায়ু বিমোচন(নিম্নবায়ু ত্যাগ করা)।(২৪)সামর্থ্য থাকলেও বিত্তশাঠ্য(কৃপণতা) করে কোন প্রকারে ভগবৎ সেবা সেরে ফেলা। (২৫)অনিবেদিত দ্রব্যাদির ভোজন বা পান।(২৬)যে কালে যে ফলাদি উৎপন্ন হয় তা ভগবানকে অর্পণ না করা। (২৭)আনীত(আনা হয়েছে এমন)দ্রব্যের অগ্রভাগ অন্যকে দিয়ে অবশিষ্টাংশ ব্যঞ্জনাদিতে দেওয়া।(২৮)শ্রীমূর্তি পেছন করে বসানো।(২৯)শ্রীমূর্তির সামনে অপরকে প্রণাম করা।(৩০)গুরুর স্তুতি না করা।(৩১)নিজমুখে নিজের স্তুতি।(৩২) দেবতা নিন্দন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda63.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
