✧═══════════•❁❀❁•═══════════✧
৬০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 দশম অঙ্গ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda60.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda59.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬০)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏🙏দশম অঙ্গ🙏🙏*
*🍀ধাত্রী অশ্বত্থাদির গৌরব রক্ষণ।* *স্কন্দপুরাণ বলেন ঃ--*
*"অশ্বত্থ তুলসী ধাত্রী গোভূমিসুরবৈষ্ণবাঃ।*
*পূজিতা প্রণতা ধ্যাতাঃ ক্ষপয়ন্তি নৃণামঘান্।।"*
*🌷অর্থ্যাৎ অশ্বত্থ,তুলসী আমলকী, গো ব্রাহ্মণ এবং বৈষ্ণব পূজিত প্রণত ও ধ্যাত (ধ্যানের বিষয়ীভূত) হলে মানুষের পাপ বিনষ্ট করেন। পদ্মপুরাণেও অশ্বত্থ, ধাত্রী ও তুলসীর যথেষ্ট মহিমা কীর্তিত হয়েছে। অশ্বত্থ ভগবানের বিভূতি স্বরূপ যথা গীতায়=*
*"অশ্বত্থঃ সর্ববৃক্ষাণাং দেবর্ষীণাঞ্চ নারদঃ।*
*গন্ধার্বাণাং চিত্ররথঃ সিদ্ধানাং কপিলো মুনিঃ।।"*
*🌿তুলসী ও ধাত্রীর মাহাত্ম্য শ্রীহরিভক্তি বিলাসে অনেক ভাবে কীর্তিত হয়েছে।গো-মাহাত্ম্য হিন্দু শাস্ত্রের সর্বত্রই উক্ত হয়েছে। এতৎ (এই) সম্বন্ধ গৌতমীর তন্ত্রে লিখিত আছে =*
*"গবাং কন্ডূয়নং কুর্য্যাদ গোগ্রাসং গোপ্রদক্ষিণং।*
*গোষু নিত্যং প্রসন্নাসু গোপালোহপি প্রসীদতি।।"*
*🌻ভবিষ্য পুরাণের দ্বিতীয় অধ্যায়ে যমোক্ত শ্লোক এই যে ঃ---*
*"পৃষ্ঠে ব্রহ্মা গলে বিষ্ণুঃ মুখে রুদ্রঃ প্রতিষ্ঠিতঃ।*
*মধ্যে দেবগণাঃ সর্বে রোমকূপে মহর্ষয়ঃ।।*
*নাগা পুচ্ছে খুরাগ্রেষু যে চাষ্টৌ কুলপর্বতাঃ।*
*মুত্রে গঙ্গাদয়োঃ নদ্য র্নেত্রয়োঃ শশিভাস্করৌ।।*
*এতে যস্যাঃ স্তনে দেবাঃ সা ধেনুর্বরদাস্তুমে।।"*
*🍀বরাহ পুরাণেও গো-মাহাত্ম্য বহুল পরিমাণে উক্ত হয়েছে।*
*🌹ভূমিসুর বা ব্রাহ্মণের গৌরব রক্ষা করা ভক্তিসাধকগণের একান্ত কর্তব্য। সময়ে সময়ে কোন ভেকধারী-ভক্ত গৃহীর কাছে সদ্ ব্রাহ্মণের অনাদর দেখতে পাওয়া যায়। এইরকম বিদ্বেষ ভক্তির বিনাশক। বিশ্বপূজ্য বৈষ্ণব-শাস্ত্রের আচার্য্য শ্রীপাদ গোস্বামীগণ ব্রাহ্মণ গৌরব প্রদর্শনের হাজার হাজার উপদেশ প্রদান করে গিয়েছেন, সেই সব উপদেশের অবহেলনে শ্রীভগবান্ অপ্রীত হন,ভক্তিদেবী হৃদয় হতে দূরে চলে যান=*
*"প্রণমেদ্দন্ডবদ্ভূমাবাশ্বচান্ডালগোখরম্।"*
*🌻এটিই যে ধর্মের নিত্যবিধি,সেই ধর্মযাজক বলে পরিচয় দিতে হলে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ-বিদ্বেষ বা ব্রাহ্মণের প্রতি অবজ্ঞা একান্তই পাপজনক বলে মনে রাখতে হবে। স্বয়ং শ্রীসনাতন বৈষ্ণব-স্মৃতিতে যে ব্রাহ্মণের মাহাত্ম্য কীর্তন করলেন, শ্রীগোপাল ভট্ট যার অনুমোদন করলেন,শ্রীরূপ যে বিধি তাঁর শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে পুনুরুক্ত (একই কথা আবার বলা হয়েছে ) করলেন,দাস রঘুনাথ মনঃশিক্ষায় যে বিধানের পুনরুল্লেখ (পুনরায় উল্লেখ) করলেন,শ্রীজীব ভক্তিরসামৃতের টীকায় যে বিধি সম্বন্ধে স্পষ্টরূপে লিখলেন==*
*"গোব্রাহ্মণয়োর্হিতাবতারত্বাৎ ভগবতোর্ভাগবতৈরেতাবপি পূজ্যাবিতিভাবঃ।*
*🍀অর্থ্যাৎ শ্রীভগবান্ গোব্রাহ্মণের হিতের জন্য অবতার গ্রহণ করেন সুতরাং গোব্রাহ্মণ ভাগবতগণের পূজ্য।*
*🌷এই ব্রাহ্মণগণের প্রতি অনাদর অশিক্ষিত বাবাজীদের পক্ষে নিতান্তই অশুভজনক সন্দেহ নাই। ব্রাহ্মণ যেরকমই হন, ব্রাহ্মণ ভাগবতী তনু, এটিই শাস্ত্রের আদেশ,ভক্তিসাধক সর্বদাই এ কথা মনে রাখবেন।বৈষ্ণবের সম্মানও সেইরকম। এটিই ভক্তি-সাধকের প্রারম্ভ-দশাঙ্গ।*
*🌻চৌষট্টি অঙ্গ ভক্তির দ্বিতীয় দশাঙ্গ এই ঃ-------*
*"সঙ্গত্যাগো বিদূরেণ ভগদ্বিমুখৈর্জনৈঃ (১)। শিষ্যাদ্যননুবন্ধিত্বং (২)। মহারম্ভাদ্যনুদ্যমঃ(৩)। বহুগ্রন্থ কালাভ্যাস ব্যাখ্যাবাদবিবর্জনম্ (৪)। ব্যবহারেহপ্যকার্পণ্যং (৫)। শোকাদ্যবশবর্তিকা(৬)। অন্যদেবানবজ্ঞাচ(৭)। ভূতানুদ্বেগদায়িতা(৮)। স্রবানামপরাধানামুদ্ভাবাভাবকারিতা (৯) কৃষ্ণতদ্ভক্তবিদ্বেষবিনিন্দাদ্যসহিষ্ণুতা (১০)।*
*"ব্যতিরেক তয়ামীষাং দশানাং স্যাদনুষ্ঠিতঃ।*
*অস্যাস্তত্র প্রবেশায় দ্বারত্বেহপ্যঞ্চবিংশতেঃ।*
*ত্রয়ং প্রধান মেবোক্তংগুরুপাদাশ্রয়াদিকম্।।*
*(১) যারা ভগবত বিমুখ জনের সঙ্গ দূর হতে পরিত্যাগ করা কর্তব্য। এই শাস্ত্রাদেশ অতি স্পষ্ট। অসৎসঙ্গ ত্যাগ করা কর্তব্য। শ্রীহরিভক্তিবিলাসেও এই কথার উল্লেখ আছে যথা=*
*"অসদ্ভিঃ সহ সঙ্গস্তু ন কর্তব্য কদাচন।*
*যস্মাৎ সর্বার্থহানিঃ স্যাদধঃপাতশ্চ জায়তে।।"*
*🍀অর্থ্যাৎ কখনও অসৎদের সঙ্গ করবে না।কেননা তাতে সর্বার্থ হানি হয়,(সবকিছুরই ক্ষতি হয় ),এমন কি অসৎ সঙ্গে মানুষের অধঃপাত (চরম অবনতি)ঘটে থাকে।এই অসৎসঙ্গের কথা মনে করে কেউ কেউ মনে করতে পারেন যাদের নৈতিক চরিত্র দুষ্ট বা খারাপ, যারা লম্পট, চোর, বদমাস,মিথ্যাবাদী,প্রতারক সেইরকম নীতিচরিত্র দুষ্ট লোকদের সঙ্গ ত্যাগ করাই শাস্ত্রকারগণদের অভিপ্রায়। শাস্ত্রকারগণের মতে এরা তো অসৎ বটেই,এদের সঙ্গ ত্যাগের কথা সম্বন্ধে আর বলবার অপেক্ষা কি? আবার কিন্তু উন্নত নীতিচরিত্র বিশিষ্ট ব্যক্তিগণও যদি ভগবৎ বিমুখ হন শাস্ত্রকারগণের মতে তাঁরাও অসৎ ; তাঁদেরও সঙ্গ ত্যাগ করা কর্তব্য। এই কারণে ভগবৎ বিমুখ জনের সঙ্গও অসৎসঙ্গ মধ্যে পরিগণিত। শ্রীকৃষ্ণবিমুখজনের সঙ্গ ত্যাগ করা যে একান্ত কর্তব্য, কাত্যায়ন সংহিতায় তার সম্বন্ধে প্রমাণ আছে যথা=*
*"বরং হুতবহজ্বালা পঞ্জরান্ত র্ব্যবস্থিতিঃ।*
*ন শৌরিচিন্তাবিমুখজন-সংবাসবৈশসম।।"*
*🔥অর্থ্যাৎ অগ্নির জ্বালারূপ পিঞ্জর মধ্য অবস্থিতি করাও শ্রেষ্ঠ, কিন্তু কৃষ্ণবিমুখ জনের সঙ্গে সহবাস করা ভাল নয়। শাস্ত্রে এইরকম বহুল বচন দ্বারা ভগদ্ভক্তিবিহীন জনের সঙ্গ পরিত্যাগ করার বিধান আছে।*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda61.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
