শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৮. নামে-প্রেম 🥀 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas18.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৮)*শ্রীমৎ হরিদাস ঠাকুরের জীবন চরিত*
         *🙌🙌নামে-প্রেম🙌🙌*
         @@@@@@@@@@@@
*"আগে হয় মুক্ত তবে ভব-বন্ধ নাশ।*
*তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস।।"*
*🌹এটি শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের কথা। "মুক্তি" কথাটির উপর বহুকার অবধি লোকের শ্রদ্ধা, তাই ভক্তি, মুক্তি অপেক্ষা বড়,এইকথা সহজে লোকে বিশ্বাস করতে চাহে না। কিন্তু একটু গভীর ভাবে মনে,একটু ধীরচিত্তে ভাবলে বোধহয় এ কথায় কারও আপত্তি থাকে না। বিবিধ বিভূতি লাভ করা,(বিভূতি বা বিভূর ভাব অষ্ট প্রকার-- অণিমা,লঘিমা,ব‍্যাপ্তি,প্রাকাম‍্য,মহিমা, ঈশিত্ব,বশিত্ব, ও কামাবসায়িত্ব, এই আট প্রকার।অণিমা অতি সূক্ষ্ম হবার যোগশক্তি,লঘিমা শরীরকে হালকা করবার যোগশক্তি, ব‍্যাপ্তি তিনি এক হয়েও সর্বত্র অবস্থান করেন ইত‍্যাদি।) চতুর্ভূজাদি আকার বা ভগবানের মতো ক্ষমতা পাওয়া,অথবা মহাপ্রাণে ক্ষুদ্র প্রাণ বিলয় বা প্রলয় করা,ইত‍্যাদি খুব বড় কথা বটে,এ সমস্তই ভবসাগরের পরপারে সন্দেহ নাই। কিন্তু এতে সুখ কি? ইষ্টই বা কি? আমি যাঁকে প্রাণের অধিক বা বেশী ভালবাসি,প্রেম করি,তাঁর সেবা যদি করতে না পারলাম,তবে মৃত‍্যু জয় করেই লাভ বা কি?স্বর্গের ঐশ্বর্য‍্যেই সুখ বা কি? ভগবানের সঙ্গে প্রেম করা অপেক্ষা আর বড় কি হতে পারে?*
*🌷এখন নামাচার্য‍্য হরিদাসের কথা।*
*"নামের ফল কৃষ্ণ-পদে প্রেম উপজয়।"*
*🍀এই কথা বিশ্বাস করা যায় কি না?যদি সত‍্য সত‍্যই নামে কৃষ্ণ-প্রেম লাভ হয়,তবে যে কত লোক হরিনাম করেন,কই,তাঁদেরকে তো প্রেমে নৃত্য করতে দেখি না,নয়নবারি পাত হয় না?এ আপত্তি করা যেতে পারে। অতএব এস্থলে হরিদাস ঠাকুরের অভিমত একটু আলোচনা করা অসঙ্গত নয়। শাস্ত্রে নাম-মাহাত্ম‍্য বিস্তারিত রূপে লিখিত আছে।বৃহন্নারদীয় পুরাণ বলেন যে, হরিনাম শ্রবণ মাত্র মহাপাতকীও পবিত্র হয়। যথা==*
*"যন্নামশ্রবণেনাপি মহাপাতকিনোপি যে।*
*পাবনত্বং প্রপদ‍্যন্তে কথং স্তোষ‍্যামি ক্ষণ্ণধীঃ।।"*
*🍁নান্দি পুরাণেও কথিত হয়েছে যে, সর্বদা সর্বত্র যে কোন পাতকই নাম করুক না,নাম কীর্তন মাত্রে তা পাপ দূরীভূত হয়। যথা=*
*সর্বত্র সর্বকালেষু যেহপি কুর্বন্তি পাতকং।*
*নামর্সকীর্তনং কৃত্বা যান্তি বিষ্ণোঃ পরং পদং।।*
*🌹এইরকম শাস্ত্রে হাজার হাজার প্রমাণ বিদ‍্যমান।শাস্ত্রবাক‍্যে কেবল বিশ্বাস নয়, স্বয়ং পরীক্ষা করে ফল পেয়ে ঠাকুর হরিদাস বলেন=*
*"নামের ফল কৃষ্ণ-পদে প্রেম উপজয়।"*
*🌲🌲🌲🌲এবং*
*"আনুষাঙ্গিক ফল নামের মুক্তি পাপ-নাশ।"*
*🍀সুবুদ্ধি রায় গৌড়ের অধিকারী ছিলেন। সৈয়দ হুহেন শাহ তাঁর একজন কার্য‍্যধারক।এই সৈয়দ হুসেন শাহ ভাগ‍্যবশে অবশেষে বঙ্গ সিংহাসনে বসেছিলেন এবং মুনিবের কোন পূর্বদোষের জন্য,তার প্রতিশোধ স্বরূপ,জাতিনাশ করার জন‍্য তাঁর মুখে করোয়ার জল দিয়েছিল। এর প্রায়শ্চিত্ত হেতু সুবুদ্ধি রায় কাশীতে গমন করেন।কাশীর পন্ডিতবর্গ ব‍িধান দিলেন যে,তপ্ত ঘৃত (গরম ঘি) ভক্ষণে প্রাণ ত‍্যাগ করতে হবে।অল্প দোষ বলে কেউ কেউ এই বিধানেরও অমতও করলেন।নিশ্চিন্তভাবে মীমাংসা না হওয়ায় সুবুদ্ধি রায়ের মনে সংশয় হল, তিনি প্রাণ ত‍্যাগ করলেন না,কাশীতেই রইলেন।এই ঘটনার অনেক সময় পরে শ্রীগৌরাঙ্গসুন্দরের কাশীতে গমন করেন।কাশীতে গৌরাঙ্গের আগমন ধ্বনি উঠিল।অনেকে তাঁকে দেখতে আসিলেন, সুবুদ্ধি রায়ও আসিলেন।সুবুদ্ধি রায় তাঁর কাছে প্রায়শ্চিত্তের কথা জিজ্ঞাসা করলে মহাপ্রভু কহিলেন, তোমার প্রাণ ত‍্যাগের প্রয়োজন নাই, প্রাণত‍্যাগ তমধর্ম ; তুমি বৃন্দাবনে যাও, আর সবসময়ই কৃষ্ণনাম কীর্তন কর।*
*"এক নামাভাসে তোমার পাপ দোষ যাবে।*
*আর নাম হইতে কৃষ্ণ চরণ পাইবে।।"*
*🙏এই কথাগুলি স্বয়ং মহাপ্রভু বলেছিলেন। এখন "হরি" এই দুটি অক্ষরের মধ্যে এমন কি শক্তি লুকিয়ে আছে,যার বলে পাপপুঞ্জ ভস্মীভূত হয়ে যায়?বাহ‍্য স্তর উদ্ঘাটন করে দেখলে দেখা যায়,হরিনামের অসীম শক্তির কথা অসম্ভাবিত নয়। তাই ধ‍্যান ধারণায় অশক্ত,যাগ যজ্ঞে অক্ষম,পূজা অর্চনায় অপারগ, ভবরোগাক্রান্ত দুর্বল কলি-জীবের পক্ষে হরিনামই একমাত্র ঔষধ। "হরি" এই ছোট দুইটি আখর সামান্য নয়।জগতে ছোটও শক্তি আছে ; এ জগৎ ক্ষুদ্র পরমাণুপুঞ্জের সমষ্টি।ক্ষুদ্র পরমাণুর আকর্ষণে বিকর্ষণে জাগতিক ক্রিয়া সম্পাদিত হচ্ছে।ক্ষুদ্র অগ্নিস্ফুলিঙ্গ বিশাল আবর্জনা-স্তূপ পুড়িয়ে ছাই করে দিতে পারে।ক্ষুদ্র প্রদীপ ঘন-অন্ধকারকে বিনাশ করতে পারে। শব্দের শক্তি অসীম ;শব্দই ব্রহ্ম।(কেবল হিন্দুশাস্ত্রে নহে, খৃষ্টানদের বাইবেলেও এইকথা স্বীকৃত দেখতে পাই)।শব্দ শক্তিতে জগৎ বশ ; শব্দ-শক্তিতে বিষাক্ত বিষধরকে মুগ্ধ হতে কে না দেখেছেন?*
          *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৯. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬০. ব্রহ্ম-সম্প্রদায় বা শ্রীমধ্বাচার্য‍্য 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boosnob60.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬০. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৯. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *চতুঃ সম্প্রদায়*
*২য়,ব্রহ্ম-সম্প্রদায় বা শ্রীমধ্বাচার্য‍্য*
<><><><><><><><><><><><><>
*🌻এই সম্প্রদায়ের প্রবর্তক আচার্য‍্য শ্রীমধ্বাচার্য‍্য।দর্শনমত--দ্বৈত। নিষ্ঠা-- কীর্তন।এই সম্প্রদায় অতি প্রাচীন। খৃষ্টীয় একাদশ শতাব্দীর শেষভাগে প্রাদুর্ভাব হয়ে বৈষ্ণবধর্ম প্রচার করেন। উপাস‍্য=পূর্ণব্রহ্ম শ্রীকৃষ্ণ ; বতর্মান উপাসনা=শ্রীশ্রীরাধাকৃষ্ণ যুগলমূর্তি।গৌড়ীয় বৈষ্ণব-সম্প্রদায় এই সম্প্রদায়েই অনুপ্রবিষ্ট(মধ‍্যগত)। এই মধ্বাচার্য‍্য সম্প্রদায়ের সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সম্বন্ধ বিচার পরে উল্লিখিত হবে।দক্ষিণাপথের তুলব দেশের অন্তর্গত পাপনাশিনী নদীতীরে উড়ুপকৃষ্ণ গ্রামে দ্রাবিড় ব্রাহ্মণ বংশে মধ্বাচার্য‍্য জন্মগ্রহণ করেন।ইঁনার গৃহস্থাশ্রমের নাম বাসুদেব।সনক-কুলোৎপন্ন আচার্য‍্য অচ‍্যুতপ্রচের নিকট সন্ন‍্যাস গ্রহণের পর ইঁনার নাম "আনন্দতীর্থ" হয়।ইনি অনন্তেশ্বর মঠে অবস্থান করে বিদ‍্যা অভ‍্যাস করেন। সাধারণতঃ ইনি মধ্বাচার্য‍্য নামে খ‍্যাত। তিনি ব্রহ্মসূত্রের যে ভাষ‍্য রচনা করেন, তার নাম মাধ্ব-ভাষ‍্য ফা পূর্ণপ্রজ্ঞদর্শন।এই দর্শন দ্বৈতবাদপর।এই মতে জীব সূক্ষ্ম ও ঈশ্বর-সেবক।বেদ অপৌরুষেয় সিদ্ধান্তবোধক ও স্বতঃপ্রমাণ।প্রত‍্যক্ষ,অনুমান ও শব্দ এই তিন প্রমাণ।এই মতে জগৎ সত‍্য।এ বিষয়ে রামানুজ ও মধ্বা এক মতাবলম্বী।মধ্ব বলেন--,রামানুজ ভেদ,অভেদ,ভেদাভেদ এই তিন তত্ত্ব স্বীকার করে শঙ্কর মতের পোষকতায় করেছেন।ইনি "তত্ত্বমসি" শ্রুতিতে "তস‍্য তং" অর্থ‍্যাৎ তাঁর তুমি (ভেদ‍্য ভেদক=সেব‍্য সেবক সম্বন্ধে ষষ্ঠীতৎ পুরুষ সমাস)তৎ-পদে ঈশ্বর,তং পদে জীব, ঈশ্বর সেব‍্য,জীব সেবক। এইরকম জীবে আর ঈশ্বরে ভেদ প্রতিপাদন করেছেন।এই মতে তত্ত্ব দুইটি ; স্বতন্ত্র=ঈশ্বর এবং অস্বতন্ত্র জীব-ঈশ্বরাধীন।এই মতে উপাসনা ত্রিবিধ।অঙ্গে বিষ্ণুচক্রাদি অঙ্কন, নামকরণ অর্থ‍্যাৎ বিষ্ণুর নামে সন্তানাদির নাম করণ, এবং তৃতীয় ভজন।ভজন দশপ্রকার।যথা=*
*ভজনং দশবিধং বাচা সত‍্যং হিতং প্রিয়ং স্বাধ‍্যায়ঃ,।*
*কায়েন দানং পরিত্রাণং পরিরক্ষণং মনসা দয়া স্পৃহা শ্রদ্ধা চেতি।।*
*অত্রৈকৈকং নিষ্পাদ‍্য নারায়ণে সমর্পণং ভজনং"।*
                *(সর্বদর্শনে---পূর্ণপ্রজ্ঞদর্শনম্)*
*🍀অর্থ‍্যাৎ বাচিক---সত‍্যবচন,হিতকথন, প্রিয়ভাষণ ও শাস্ত্রানুশীলন, কারিক---দান,পরিত্রাণ ও পরিরক্ষণ ; মানসিক--দয়া,স্পৃহা,শ্রদ্ধা।ইহাঁরা দন্ডীদের মত যজ্ঞোপবীত পরিত‍্যাগ করেন।ইহাঁরা বিবাহাদির পর দীর্ঘকাল সংসারে বাস করে শেষজীবনে সন্ন‍্যাস গ্রহণ করেন।দন্ড, কমন্ডলু ও গৈরিক ধারণ করেন। তিলক শ্রী-বৈষ্ণবদেরই মত,তবে বিশেষ এই যে,রামানুজীর বৈষ্ণবগণ দুই উধুপুন্ড্রের মধ্যে পীত বা রক্তবর্ণের রেখাঙ্কন করেন,ইনারা নারায়ণ নিবেদিত দগ্ধ গন্ধদ্রব‍্যের ভস্মদ্বারা ঐ স্থলে একটি কৃষ্ণবর্ণের রেখা অঙ্কিত করে শেষভাগে হরিদ্রাময় এক বর্তুলাকার (গোল) তিলক করে থাকেন।*
*☘মধ্বাচার্য‍্য সুব্রহ্মণ‍্য,উদীপি ও মধ‍্যতল এই তিন জায়গার মঠে শ্রীশালগ্রাম শিলা স্থাপন করেন,তাছাড়া উদীপিতে এক শ্রীকৃষ্ণ বিগ্রহও স্থাপন করেন।প্রবাদ= এটি আদি শ্রীকৃষ্ণমূর্তি,অর্জুন কর্তৃক দ্বারকায় প্রথম স্থাপিত হন।পরে মধ্বাচার্য‍্য এটি এক বণিকের হরিচন্দন-পূর্ণ জলমগ্ন নৌকা হতে উত্তোলন করে স্থাপিত করেন।এই শ্রীবিগ্রহ রাধিকা-বিহীন,মন্থন পাশধারী শিশুকৃষ্ণমূর্তি। আবার তুলব দেশের অন্তর্গত কানুর,গেজাওর,আজমার,ফলমার, কৃষ্ণপুর,সিরুর,সোদ ও পুত্তি নামক স্থানে আটটি মন্দির নির্মাণ করে, রামসীতা,লক্ষ্মণসীতা,কালীয়মর্দন, সুবিতল,সুকর,নৃসিংহ ও বসন্ত-বিতল এই আটটি বিগ্রহ স্থাপন করেন।*
*মধ্বাচার্য-- সূত্রভাষ‍্য,ঋগ্ ভাষ‍্য, দশোপধিষদ ভাষ‍্য,ভারত তাৎপর্য‍্য, ভাগবত তাৎপর্য‍্য প্রভৃতি ৩৭ খানি গ্রন্থ রচনা করেন। রামানুজ সম্প্রদায়ের মতো মধ্বাচার্য‍্য-সম্প্রদায় বহুল রূপে বিস্তৃত না হবার কারণ,এঁরা ব্রাহ্মণ ভিন্ন অন‍্য বর্ণকে দীক্ষাগুরু হবার অধিকার প্রদান করতে সঙ্কুচিত হন।তবে দীক্ষাগুরুগণ নিতান্ত অন্ত‍্যজ জাতি ছাড়া সকলকেই দীক্ষা ও উপদেশ দানে কৃতার্থ করে থাকেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬১. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৯. শ্রী--সম্প্রদায় 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob59.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৯. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৮. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🍀🍀শ্রী--সম্প্রদায়🍀🍀*
*গ্রন্থকার শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি মহোদয়* *তিনি বৈষ্ণব বিবৃতি লিখেছেন।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻বাংলার অধিকাংশ প্রাচীন গৃহস্থ বৈষ্ণবের বীজপুরুষ এই "আচারী" ও "রামাৎ" সম্প্রদায়-ভুক্ত ছিলেন।কারণ, শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণবদের দ্বারা বাংলায় বৈষ্ণবধর্ম যতটা প্রসার লাভ করেছিল,অন‍্য তিন সম্প্রদায় দ্বারা ততটা ঘটে নাই।ব্রহ্ম-সম্প্রদায়ী বৈষ্ণবগণ ওনাদের মতো সার্বজনীন উদারতা দেখাতে পারেননি। শিষ‍্য পরম্পরাগত বৈষ্ণবগণের উপাধি ছিল "আচার্য‍্য", ঐ আচার্য‍্য উপাধি হতেই "আচারী" উপাধি হয়েছে। রামাৎ বৈষ্ণবগণকে যেমন "সাধারণী বৈষ্ণব" বলে,এবং সেই সাধারণী বৈষ্ণবদের উপাধি যেরকম ""দাস"", সেইরকম ইহাঁদেরও উপাধি আচারী।*
*🌹আচারী-সম্প্রদায়ে কেবল ব্রাহ্মণেরই অধিকার।ইনাদের মধ্যে অনেকেই গৃহস্থ এবং বংশ-পরম্পরায় রামানুজ-প্রবর্তিত ধর্মমতে দীক্ষিত। শ্রীবৃন্দাবনের শ্রীরঙ্গজী-বিগ্রহ রঙ্গাচার্য‍্য নামে এক আচারী ব্রাহ্মণের প্রতিষ্ঠিত। এবং তদীয়(তাঁর) সেবক লক্ষ্মীচাঁদ শেঠ কর্তৃক শ্রীরঙ্গনাথজীর মন্দির নির্মিত।বাঙ্গলার মধ্যে চন্দ্রকোণায় ও মুর্শিদাবাদে ইনাদের দেবালয় আছে।ইনারা ক্ষত্রিয় বৈশ‍্য প্রভৃতি নানা বর্ণকে শিষ্য করেন, কিন্তু শাস্ত্রজ্ঞ সদাচারী ব্রাহ্মণ ভিন্ন অন‍্যজাতি এই সম্প্রদায়ে গুরু হতে পারেন না।পরস্পর দেখা হ'লে শ্রী- বৈষ্ণবগণ "দাসোহস্মি বা দাসোহহং" বলে অভিবাদন করে থাকেন।রামানুজ সম্প্রদায়ের গুরু প্রণালী।যথা=*
*শ্রী=লক্ষ্মীদেবী। বিষ্বকসেন্-- বেদব‍্যাস--(ব্রহ্ম-সূত্রকার)। বৌধায়ন-- বিশিষ্টাদ্বৈত মতে ব্রহ্মসূত্রের ভাষ‍্যকার। গুহদেব-- ভারুচি--ব্রহ্মানন্দ---দ্রমিড়াচার্য‍্য-- শঠকোপ-- বোপদেব-- শ্রীনাথ-- পুন্ডরীকাক্ষ--রামমিশ্র--শ্রীপরাঙ্কশ -- যামুনাচার্য‍্য---শ্রীরামানুজাচার্য‍্য-- দেবাচার্য‍্য-- হরিনন্দ-- রাঘবানন্দ--- রামানন্দ (ইনি স্বতন্ত্র রামানন্দী বা রামাৎ শাখা-সম্প্রদায় গঠন করেন*
*☘রামানন্দের অসংখ্য শিষ‍্যের মধ্যে ১২ শত শিষ‍্য অতি প্রসিদ্ধ।যথা= আশানন্দ,কবীর, রয়দাস বা রুইদাস,পীপা,সুরানন্দ,সুখানন্দ,ধন্না,সেন,মহানন্দ,পরমানন্দ,প্রিয়ানন্দ। ইনারা স্ব স্ব নামে পৃথক উপাসী সম্প্রদায় গঠন করে গিয়েছেন।ধর্ম বিষয়ে রামানন্দী সম্প্রদায়ের সঙ্গে ইনাদের অনেক বিভিন্নতা দেখা যায়।*
*🌷শ্রীরামানুজাচার্য‍্য পাষন্ড,বৌদ্ধ, চার্বাক,মায়াবাদী প্রভৃতি অবৈদিকগণকে বৈষ্ণবমতে দীক্ষিত করে বৈদিক-বিপ্রত্বে উন্নীত করেছিলেন।*
*"পাষন্ড-বৌদ্ধ-চার্বাক মায়াবাদ‍্যাদ‍্যবৈদিকাঃ।*
*সর্বে যতীন্দ্রমাশ্রিত‍্য বভুবু র্বৈদিকোত্তমাঃ "।।*
 *(অনন্তাচার্য‍্য-কৃত "প্রপন্নামৃত গ্রন্থে)*
*🙌🙌রামানন্দী বা রামাৎ🙌🙌*
            °°°°°°°°°°°°°°°°°°°°
*☘রামানুজ প্রবর্তিত শ্রী-সম্প্রদায়িদের কঠোর নিয়মাবলী হতে শিষ‍্যদেরকে মুক্ত করাই রামানন্দের প্রধান উদ্দেশ্য।কথিত আছে =রামানন্দ নানা দেশভ্রমণ করে মটে ফিরে এলে,তাঁর সতীর্থগণ ও গুরুদেব রাঘবানন্দ, দেশ-ভ্রমণে ভোজন কার্য‍্য নিয়মমত না হওয়ায় রামানন্দকে পতিত জ্ঞানে আলাদা ভোজন করতে আজ্ঞা দেন। রামানন্দ এতে অপমানিত হয়ে তাঁদের সঙ্গ ত‍্যাগ করে "স্বনাম প্রসিদ্ধ রামানন্দী বা রামাৎ" সম্প্রদায় গঠন করেন। খৃঃ ১৩শ, শতাব্দীর শেষভাগে রামানন্দ প্রয়াগে জন্মগ্রহণ করেন।পিতার নাম পুণ‍্যসদন(কান‍্যকুব্জীয় ব্রাহ্মণ) মাতার নাম সুশীলা। শ্রীরামসীতা ইনাদের উপাস‍্য দেবতা।তুলসী,শালগ্রাম,বিষ্ণুর অন‍্যান‍্য অবতার মূর্তিরও পূজা করেন।*
*🍀রামাৎ বৈষ্ণবদের মধ্যে জাতিভেদ নেই।ভক্তমাত্রেই একজাতি।এনারা বলেন--, ভগবান্ যখন মৎস‍্য-কূর্মাদিরূপে অবতীর্ণ হয়ে ছিলেন,তখন ভক্তদের নীচবংশে আবির্ভাব নয়।রামানন্দের সম্প্রদায় প্রবর্তক শিষ‍্যগণের মধ্যে কবীর জোলা তাঁতী,রয়দাস বা রোইদাস চর্মকার,পীপা রাজপুত,ধন্না জাঠ, কবীর-পন্থীর শিষ‍্যানুশিষ‍্য দাদু (দাদু পন্থী প্রবর্তক) ধুনুরি ছিলেন।বঙ্গদেশে এইসব রামাৎ বৈষ্ণবের শাখা-সম্প্রদায়ী একেবারে নেই বললেই বেশী বলা হবে না।বঙ্গের অধিকাংশ প্রাচীন গৃহস্থ বৈষ্ণব "আচারী" ও মূল রামাইত সম্প্রদায় ভুক্ত ছিলেন। পরে শ্রীমন্মহাপ্রভুর সময় হতে কৌলিক মত ত‍্যাগ করে মহাপ্রভুর প্রবর্তিত মত গ্রহণ করে গৌড়বঙ্গ বাস করে গুরুর শিষ‍্যত্ব স্বীকার করে এক্ষণে গৌড়াদ‍্য-ব্রহ্ম-বৈষ্ণব বা বৈদিক বৈষ্ণব নামে অভিহিত হয়েছেন।*
*🌺শোনা যায়,উত্তরপাড়া, শ্রীরামপুর, বৈদ‍্যবাটী প্রভৃতি জায়গার গৃহস্থ রামাৎ বৈষ্ণবদের মধ্যে অনেকেই রাত্রিতে ভিক্ষা করেন।তাঁরা বলেন, দিনে সঙ্কল্পিত নাম-জপ-পূজাদি অর্চনায় ব‍্যস্ত থাকা কর্তব‍্য, সুতরাং দিনে ভিক্ষা নিষিদ্ধ। অবশ‍্য এটি প্রশংসনীয়।*
*🌹ভক্তমাল গ্রন্থে রামান্দী বৈষ্ণব চরিত্রের অদ্ভুত অদ্ভুত ঘটনা বিবৃত হয়েছে।অনেকে বলেন,ভক্তমাল প্রণেতা নাভাজী, সুরদাস,তুলসীদাস,কবি জয়দেব ইঁনারা রামানন্দী সম্প্রদায়ভুক্ত ছিলেন।*
🙌🙏🙌🙏🙌🙏🙌🙌🙏🙌🙏🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬০. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৮. রামানুজ বেদান্ত-সূত্রের যে ভাষ‍্য করেন তার নাম শ্রীভাষ‍্য 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob58.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৮. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৭. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
   *🌹🌹বৈষ্ণব-বিবৃতি🌹🌹*
💧💧💧💧💧💧💧💧💧💧
*🌻রামানুজ বেদান্ত-সূত্রের যে ভাষ‍্য করেন তার নাম শ্রীভাষ‍্য।রামানুজ "শ্রী" অর্থ‍্যাৎ লক্ষ্মীর পারম্পরিক শিষ‍্য বলে ভাষ‍্যের নাম শ্রীভাষ‍্য।শঙ্করের কল্পিত অদ্বৈতবাদ নিরস্ত করে এতে বিশিষ্টাদ্বৈতবাদ প্রতিপাদিত হয়েছে। নিখিল বিশ্বের মূলে,এক ধর্ম, স্বভাব বা শক্তি আছে, সেই শক্তি একাই কাজ করে কি কোন শক্তিমান আছেন?এই তত্ত্ব নিয়েই নানা মতভেদ। কেউ শক্তি ও শক্তিমানে অভেদ,কেউ ভেদ,কেউ বা ভেদ-অভেদ দুই স্বীকার করেন।ভেদ শব্দে দ্বৈত,অভেদ শব্দে অদ্বৈত।রামানুজ অপ্রাকৃত রূপগুণাদিযুক্ত এক বিশেষ অদ্বৈত তত্ত্ব স্বীকার করেন,এজন‍্য এঁনার মতকে বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়।*
*🍀এই রামানুজ ভাষ‍্যে প্রসঙ্গতঃ আর্হত বা জৈনদের মত খন্ডিত হয়েছে।জৈনমতে পঞ্চ,সপ্ত ও নবতত্ত্বের উল্লেখ আছে।এই তত্ত্বভেদ দর্শনে সহজেই সন্দেহ উপজাত হয়।জীবের পরিমাণ, মানবদেহের অনুরূপ এই জৈন মতও খন্ডিত হয়েছে।ঘটাদি জড় বস্তুর মতো জীব পরিমিত হলে একদা নানা দেশে থাকা অসম্ভব হয় এবং ধর্ম-শাস্ত্র-কথিত জন্মান্তরীয় গজ(হাতি) ও পিপিলিকাদি(পিঁপড়ে আদি) শরীরেই বা মানবদেহানুরূপ জীব কিভাবে ব‍্যাপিয়া থাকতে পারে?*
*🌷আবার রজ্জুতে সর্প ভ্রম যেরকম মিথ‍্যা,ব্রহ্মে এই জগৎ তদ্রূপ মিথ‍্যা।ইহা অবিদ‍্যার কাজ,ব্রহ্মজ্ঞান হলে অবিদ‍্যার নিবৃত্তি হয়, তখন জগৎ-প্রপঞ্চও নিবৃত্ত হয় ইত‍্যাদি শঙ্কর-মতও এই শ্রীভাষ‍্যে খন্ডিত হয়েছে। লঙ্কর মতে অবিদ‍্যা-- ভাব পদার্থ, ইহা সৎও নয়,অসৎও নয় ; সুতরাং জ্ঞানের বিষয়ীভূত নয়।এই অবিদ‍্যাসিদ্ধির জন্য যে শ্রুতি উদ্ধার করেন,তাতে ভাবরূপ অবিদ‍্যার সিদ্ধি হয় না,কারণ,শ্রুত‍্যক্ত,"অনৃত" শব্দে সাংসারিক অল্প-ফলজনক কর্ম এবং "মায়া" শব্দে বিচিত্র সৃষ্টিকারিণী ত্রিগুণাত্মিকা মায়া বুঝিয়ে থাকে।মুক্তিতেও অবিদ‍্যা সিদ্ধ হয় না ; কারণ,ব্রহ্ম জ্ঞানস্বরূপ,তাঁর আশ্রয়ে অবিদ‍্যা বা অজ্ঞান থাকতে পারে না, ইত‍্যাদি নানারকম বিচার শ্রীভাষ‍্যে আছে।*
*🌺রামানুজের মতে চিৎ,অচিৎ ও ঈশ্বর এই তিন পদার্থ স্বীকৃত হয়েছে।চিৎ শব্দে জীবাত্মা, ইনি কর্মফলভোক্তা, নিত‍্য ও চেতন স্বরূপ এবং পরমাত্মার সকাশে ভিন্নরূপে প্রতীত হন।ভগবৎ-আরাধনা ও তৎপদ-প্রাপ্তিই জীবের স্বভাব। অচিৎ=প্রত‍্যক্ষ-গোচর যাবতীয় জড় পদার্থ, ইহা ত্রিবিধ,অন্নজলাদি ভোগ‍্যবস্তু,ভোজনপানাদি ভোগোপকরণ ও শরীরাদি ভোগায়তন ; আর ঈশ্বর বিশ্বের কর্তা, উপাদান ও নিখিলজীবের নিয়ামক।*
*"বাসুদেবঃ পরংব্রহ্ম কল‍্যাণগুণসংযুতঃ।*
*ভুবনানামুপাদানাং কর্তা জীব-নিয়ামকঃ"।।*
             *(সর্বদর্শনান্তর্গত রামানুজদর্শনম্)*
*🌼ভগবান বাসুদেব লীলাবশতঃ পঞ্চমূর্তি পরিগ্রহ করেন। প্রথম অর্চা=প্রতিমাদি,দ্বিতীয়,বিভব= মৎস‍্যকূর্মাদি অবতার, তৃতীয়, ব‍্যূহ= বাসুদেব,বলরাম,প্রদ‍্যুম্ন ও অনিরুদ্ধ চতুব‍্যূহ চতুর্থ, সূক্ষ্ম= সম্পূর্ণ ষড়গুণশালী (ষড়গুণ-- বিরজ (রজোগুণভাব) বিমৃত‍্যু (মরণাভাব) বিশোক (শোকাভাব)বিজিঘিৎসা (ক্ষুৎপিপাসাদির অভাব) সত‍্যকাম ও সত‍্যসঙ্কল্প)। বাসুদেব নামক পরব্রহ্ম পঞ্চম, সর্বনিয়ন্তা অন্তর্য‍্যামী। উপাসনা পাঁচ প্রকার।অভিগমন (দেব মন্দির মার্জনাদি ও অভিগমন) উপাদান (গন্ধপুষ্পাদি-পূজোপকরণ সংগ্রহ) ইজ‍্যা (দেব-পূজা--পূজায় বলি নিষিদ্ধ ) স্বাধ‍্যায় (মন্ত্রজপ,বৈষ্ণবসূক্ত স্তবাদি পাঠ ও নাম-সংকীর্তন এবং শাস্ত্রাভাস) যোগ (ধ‍্যান-ধারণা দেবতানুসন্ধানের নাম যোগ)।*
*☘পাঞ্চরাত্র বৈষ্ণবগণই শ্রীরামানুজাচার্য‍্যের সময় শ্রী-সম্প্রদায়ী নামে অভিহিত হয়েছেন।এই সম্প্রদায়ের দুটি শাখা।একটি আচারী, দ্বিতীয়টি রামানন্দী বা রামাৎ।আচারী বৈষ্ণবগণ সম্পূর্ণ রামানুজাচার্য‍্যের মতের অনুকূল বলে এঁদেরকে মূল-সম্প্রদায়-ভূক্ত বলা হয়। রামানন্দী সম্প্রদায় হতে কবীরপন্থী,রয়দাসী,সেনপন্থী,খাকী, মলুকদাসী,দাদুপন্থী ও রামসনেহী প্রভৃতি বহু শাখা সম্প্রদায় হয়েছে।*
           *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৯. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৭. শ্রী-সম্প্রদায় 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob57.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৭. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৬. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *বৈষ্ণব বিবৃতি*
*🙏🙏🙏শ্রী-সম্প্রদায়🙏🙏🙏*
<><><><><><><><><><><><><><
*🌻তাহলে আমি এই রাজকন‍্যাকে ত‍্যাগ করে যেতে পারি।অতঃপর রাজার বিনীত অনুরোধে রামানুজ রাজকন‍্যার মস্তকে চরণস্পর্শ করে পাদোদক প্রদান করলেন।তখন বৈষ্ণফের পদরজঃ স্পর্শে ও পাদোদক পান করে ব্রহ্মরাক্ষসের প্রেতত্ব খন্ডিত হ'ল,দিব‍্যদেহ ধারণ করে উর্ধধামে চলে গেলেন।এইরকম ভাবে শ্রীরামানুজের কৃপায় রাজকন‍্যা সম্পূর্ণরূপে সুস্থ হলেন।রাজা ও রাজমহিষী বৈষ্ণবধর্ম গ্রহণ করে রামানুজের মতাবলম্বী হলেন।আবার এক বৌদ্ধ রাজা বিলাল রায়ের কন‍্যাকেও এইরকম ব্রহ্মরাক্ষসের কবল হতে মুক্ত করে রাজাকে বৈষ্ণবধর্মে দীক্ষিত করেন।সেই অবধি বিলাল রায় বিষ্ণুবর্ধন নামে বিখ‍্যাত হলেন।এইসময় বহু বৌদ্ধ-শ্রমণ বিচারে পরাস্ত হয়ে বৈষ্ণবধর্ম গ্রহণ করেন। তৎকালে এই দক্ষিণ খন্ডে শৈব ধর্মেরই বিশেষ প্রাদুর্ভাব ছিল।তখন বৈষ্ণবগণ সম্প্রদায় ভুক্ত হয়ে বাস করলেও তাঁদের বিশেষ কেউ মাথা বা নেতা ছিলেন না।কাঞ্চীপূর্ণ নামক এক বৈষ্ণব মহাত্মা হীন-বংশোদ্ভব হলেও (শূদ্র পিতার ঔরসে শবরীর গর্ভে জন্ম) স্বীয় ভক্তি-প্রতিভায় তদানীন্তন বৈষ্ণব সমাজের বিশেষ সম্মানীয় ছিলেন।ইনি যামুনাচার্য‍্যের শিষ্য।ফলে কাঞ্চীপূর্ণই তৎপ্রদেশীয় সমগ্র বৈষ্ণব সমাজের পরিচালক ও নেতৃস্থানীয় ছিলেন।এই সময়েই শৈবধর্মের প্রতিদ্বন্দ্বিরূপে উদার বৈষ্ণবধর্ম ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। বৈষ্ণব ব্রাহ্মণগণ ও ভগবদ্ভক্ত শূদ্রাদি নীচবর্ণকেও ব্রাহ্মণের তুল‍্য সম্মান প্রদান করতে থাকায়,বৈষ্ণবধর্মের প্রতি বিদ্বেষ প্রকাশ করতে লাগলেন। বৈষ্ণবগণও শৈবদের নানা মতে বিরুদ্ধাচারণ করতে লাগলেন।রামানুজ শ্রীপূর্ণাচার্য‍্যের নিটক দীক্ষা গ্রহণ করলেন।মহাত্মা শঠকোপ নিম্নশ্রেণীর শূদ্র বংশে জন্মগ্রহণ করেও অপূর্ব প্রতিভাবলে শ্রুতির সারাংশ মন্থন করে যে "শঠারি-সূত্র" নামে বৈষ্ণব-সিদ্ধান্ত গ্রন্থ রচনা করেন, সেই "শঠারি-সূত্র" অবলম্বন করেই রামানুজ শ্রী-সম্প্রদায় প্রবর্তিত করেন।চার্বাক,বৌদ্ধ ও জৈন প্রভৃতি বিরুদ্ধবাদীগণ দ্বারা বৈদিক ধর্মের যে বিলোপ সাধন হচ্ছিল অতঃপর ত্রিদন্ডী বৈষ্ণবগণ দ্বারাই তার উদ্ধার সাধন হতে লাগল।হাজার হাজার বৌদ্ধ-শ্রমণ ও মায়াবাদী শৈব শ্রীরামানুজের কৃপায় পঞ্চ-সংস্কারে সংস্কৃত হয়ে বৈষ্ণব সম্প্রদায়ের পুষ্টিবর্ধন করতে লাগলেন।*
*🌹শ্রীরামানুজাচার্য‍্য যাদবগিরিতে এক মন্দির প্রতিষ্ঠা করে চবলরায় নামে এক শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং কাবেরীনদীর তীরের কাছে শ্রীরঙ্গমেই শ্রীরঙ্গনাথ দেবের সেবায় শেষজীবন অতিবাহিত করেন।এই সময় এবং এর পরবর্তীকালেও হিমালয় হতে কুমারিকা পর্যন্ত সর্বত্র এই শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণবের প্রাধান‍্য প্রতিষ্ঠিত হয়েছিল।বাংলা দেশের হুগলী,হাবড়া,২৪ পরগণা, বর্ধমান, মেদিনীপুর,বাঁকুড়া,বীরভূম প্রভৃতি জেলার এবং পূর্ববঙ্গের বহু জায়গায় বহু শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণব এসে বাস করেছিলেন এবং এদেশবাসী বহু ব‍্যক্তিকে শিষ‍্য করেছিলেন।মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় শ্রী-সম্পদায়ী বৈষ্ণবদের একটি মঠ আছে।শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণবদের উপাস‍্য-- শ্রীলক্ষ্মীনারায়ণ,শ্রীকৃষ্ণরুক্মিণী, শ্রীরামসীতা বা কেবল শ্রীনারায়ণ, শ্রীরাম বা শ্রীলক্ষ্মী,শ্রীসীতা প্রভৃতি শ্রীভগবানের অবতার বা তদীয় শক্তি। শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণবদের মধ্যে আচার-গত বিশেষ মত না থাকলেও উপাস‍্য দেবদেবী নিয়ে নানা মতভেদ আছে।এই সম্প্রদায়ের বৈষ্ণবগণ গৃহী ও যতিভেদে দুই শ্রেণীতে বিভক্ত।গৃহস্থগণও স্ব স্ব গৃহে শ্রীশালগ্রামশিলা বা শ্রীদেব-মূর্তি স্থাপন করে যথাবিধি অর্চনা করে থাকেন।যতিগণের (সন্ন‍্যাসীগণের) পারলৌকিক কর্ম "নারায়ণ-বলি" নামক স্মৃতি গ্রন্থের মতানুসারে নির্বাহিত হয়। আর গৃহস্থদের "গরুড় পুরাণের" মতে ঔর্ধদৈহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়ে থাকে। মৃত ব‍্যক্তিকে প্রেত ভেবে কোন কাজ করা নিষিদ্ধ ; দেবতা ভেবে সমস্ত কাজ করবে, এটিই আচার্য‍্য রামানুজের অনুশাসন।*
*🙏বৈষ্ণবমাত্রেরই গোপীচন্দনাদি দ্বারা তিলক ধারণ একটি মুখ‍্য সাধনাঙ্গ।শ্রী-বৈষ্ণবদের তিলক সেবার বিশেষত্ব এই যে,তাঁরা নাসামূল হতে কেশ পর্যন্ত দুইটি সমান্তর উর্ধরেখা অঙ্কিত করে নাসামূলে উক্ত রেখার প্রান্তদ্বয় একটি ভ্রু-মধ‍্য গত সরল রেখা দ্বারা যোজিত করে দেন, এবং ঐ দুই উর্ধরেখার মধ‍্যস্থলে পীত বা রক্তবর্ণ (হরিদ্রা ও চূণ মিশ্রিত রুলি)একটি উর্ধরেখা অঙ্কিত করেন ; এই রক্তরেখাই লক্ষ্মীস্বরূপা। এছাড়াও কেউ কেউ তপ্তমুদ্রাও ধারণ করেন।কন্ঠে তুলসী মালা নিত‍্য ধারণ করে থাকেন।তুলসী কিম্বা পদ্মবীজের জপমালা। শ্রীভাগবত,বরাহ,গরুড় পুরাণ,পদ্মপুরাণ, নারদীয় পুরাণ ও বিষ্ণুপুরাণই অর্থ‍্যাৎ সাত্ত্বিক পুরাণই এঁদের প্রামাণিক গ্রন্থ। যথা পদ্মোত্তর খন্ডে পায়=*
*"বৈষ্ণবং নারদীয়ঞ্চ তথা ভাগবতং শুভং।*
*গারুড়ঞ্চ তথা পাদ্মং বারাহং শুভদর্শনে।।*
*সাত্ত্বিকানি পুরাণানি বিজ্ঞেয়ানি শুভানি বৈ"।।*
*🌻শ্রীরামানুজের পাঁচখানি প্রসিদ্ধ গ্রন্থ আছে।যথা=*
*"বেদান্তোসারো বেদান্তদীপো বেদার্থসংগ্রহ।*
*শ্রীভাষ‍্যঞ্চাপি গীতীয়া ভাষ‍্যং চক্রে যতীশ্বরঃ"।।*
*🌻এই গুলিও সম্প্রদায়ের প্রামাণ‍্য গ্রন্থ।এর মধ্যে শ্রীভাষ‍্যই সর্বাপেক্ষা বৃহৎ।ভগবৎ-কল্পিত শাঙ্কর-ভাষ‍্যে যাঁরা হতচৈতন‍্য হয়েছেন,তাঁরা যেন বেদব‍্যাসের প্রিয়শিষ‍্য মহর্ষি বৌধায়ন-কৃত বেদান্তবৃত্তি ও সেই বৃত্তির অনুগত রামানুজের বেদান্ত গ্রন্থ আলোচনা করেন।তাতে ব্রহ্ম সবিশেষ কি নির্বিশেষ এবং নির্বিশেষত্ব-বোধক শ্রৌত ও স্মার্তবাক‍্যেরই বা তাৎপর্য‍্য কি,তা বুঝতে সমর্থ হবেন।*
*🙏🙏জয় নিতাই, ক্রমাগত🙏🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৮. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds