শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৯. কৃষ্ণনামে--প্রেম 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas19.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৯. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৯)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *🙏কৃষ্ণনামে--প্রেম🙏*
       *************************
*🍁উটের উপর বোঝা চাপান হয়েছে,এত বোঝা চাপানো হয়েছে যে উট উঠতে পারছে না,তুমি বেতের আঘাত কর উট নড়বে না, কিন্তু চতুর চালক যেই বাঁশী বাজাবে, ভারী বোঝা নিয়ে আনন্দে হেলে দুলে উট তখনই চলতে থাকবে।সাপ যে এত হিংস্র,বাঁশীর বা বিণের শব্দ শুনলে সেও মুগ্ধ হয়ে যায়,হিংসা বৃত্তি ভুলে থাকে।*
*🌹শব্দের প্রকৃতিগত এমন কি শক্তি আছে, অর্থ না বুঝলেও,ভাবে না ডুবলেও, সে শক্তি ক্রিয়াপর হয়,মন পাগল করে।তাই সাপ বা উটকে বাঁশীর শব্দে উদভ্রান্ত হতে দেখি। অবোধ শিশু কিছু জানে না,বুঝে না ; মধুর সঙ্গীত শুনে মুগ্ধ হতে, কান পেতে শুনতে তাকে দেখা যায়।*
*🌷অতি দুর্বল সিপাহী যুদ্ধোদ‍্যমে নিরুৎসাহ, ভাগ‍্য-বিচারে বিব্রত ; শত্রুহত‍্যায় পরাঙ্মুখ।হঠাৎ রণবাদ‍্য বেজে উঠিল, বাজনার ঝনঝনা শব্দে দুর্বল সিপাহী শিরায় শিরায় শোণিত (রক্ত) বহিল,প্রতি তন্ত্রী নেচে উঠিল, সিপাহী যুদ্ধক্ষেত্রে ধাবিত হল। বস্তুতঃ শব্দের অসীম শক্তির কথা কে না স্বীকার করবে*?
*🍀অতএব হরিনামের এমন একটি শক্তি,এমন একটি অলৌকিক শক্তি, পরীক্ষিতও স্বীকৃত হয়েছে,যার বলে অন্তরের প্রতি তন্ত্রী আন্দোলিত হতে থাকে।ক্রমে তাতে ভোগবাঞ্জা বিদূরিত হয়, হৃদয় নির্মল হয়।ক্রমে তাতে পাপ-তাপ ভস্মীভূত হয়,হৃদয়ে প্রেমের উদয় হয়।নাম-সাধক দিবানিশি নামাবেশে বিবশ থাকেন।যদি নামে মধুময় রস না থাকত, যদি অলৌকিক মোহনীয় শক্তি না থাকত, এক জন লোকের চিরজীবন এইরকম অকর্মণ‍্য ভাবে বসে থাকা অসম্ভব হত,সাধ‍্যাতীত হত। শ্রীভগবান পরম কৃপালু।জীবের প্রতি কৃপা করে তিনি একটি নির্মল ও নির্দোষ সুখ নির্ধারণ করেছেন, সেটি তাঁর ভজন।এই ভজন নানা প্রকারে সম্পাদিত হয় ; তারমধ‍্যে অতি সহজ ও সুখকর উপায় একটি নাম জপ।শাস্ত্র বলেন, ভগবান আপন সমুদায় শক্তি তাঁর নামে নিহিত করে রেখেছেন।*
*"🙏নাম্নামকারী বহুধা নিজ সর্ব শক্তি,তত্রার্পিতা, ইত‍্যাদি, শ্রীভাগবদ্বাক‍্যং।*
*🌹তাঁকে আর সহজে কেউ পেতে পারে না। নামরূপ ভেলা আশ্রয়ে তাঁকে লোকে পেতে পারেন।বিশুদ্ধ ভাবে নাম-জপ করলে অবশ্যই কৃষ্ণপ্রেম জন্মে, আর প্রেমেই তিনি আবদ্ধ হবেন।যে যে জায়গায় এর ব‍্যভিচার দেখা যায়, শাস্ত্রে তার কারণ, সে রোগের ঔষধও ব‍্যবস্থিত আছে। চলিতামৃতে বলেন=*
*হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার।*
*তবু যদি প্রেম নহে,নহে অশ্রুধার*।।
*তবে জানি অপরাধ তাহাতে প্রচুর*।
*কৃষ্ণ নাম বীজ তাহা না হয় অঙ্কুর।।*
*🍁পাপ আর অপরাধ দুটি বস্তু। পাপ ছোট, অপরাধ বড়।পাপ নামাভাসে চলে যায়,কোন কোন অপরাধ তাতে না যেতেও পারে।যদি নাম-গ্রহীতার হৃদয়ে প্রেমবীজ দেখতে না পাও,অপরাধই এর মূল জানবে। পদ্মপুরাণের একটি শ্লোক এই=*
*"সর্বাপরাধকৃদপি মুচ‍্যতে হরি সংশ্রয়ঃ।*
*হরেরপ‍্যপরিধান্ যঃ কুর্য‍্যাদ্দিপদপাংশলঃ।।*
*নামাশ্রয়ঃ কদাচিৎ স‍্যাৎ তবত‍্যেব স নামতঃ।*
*নাম্নোহি সর্ব সুহৃদো হ‍্যপরাধাৎ পতত‍্যধঃ।।"*
*🌹শ্রীহরিচরণাশ্রিত ব‍্যক্তি যখন সম্পূর্ণ ভাবে শ্রীহরিচরণে আত্মসমর্পণ করেন তখন সর্ববিধ অপরাধ হতে পরিত্রাণ পান।যে অধম শ্রীহরির চরণাবৃন্দে অপরাধী,সেও যদি সেই নামের আশ্রয় নেয়,তবে শ্রীনাম তাকে অপরাধ হতে ত্রাণ করতে পারেন।শ্রীনামের এতই শক্তি, শ্রীনামের শক্তি এতদূর।এবম্বিধ(এইরকম)সুহৃত্তম নামে যার অপরাধ ঘটে,তাকে পরিত্রাণ করতে আর কেউই নাই ; সে অধোলোকে নিপতিত হয় বা নরকে স্থান পায়।অতএব সাধকের নাম-অপরাধে সতর্ক হওয়া কর্তব‍্য*।
*☆নাম-অপরাধ দশটি===*
*🔥সাধু-নিন্দা।* *সাধু যখন ভগবানে আত্মসমর্পণ করেন,তখন সাধু-নিন্দা ভগবানেরই নিন্দা।এটি প্রধান একটি অপরাধ।*
*🔥বিষ্ণু নাম হতে পৃথকভাবে শিব নামাদি কীর্তন। কৃষ্ণনাম হতে পৃথক ভাবে শিবাদির নামকীর্তনে বহু-ঈশ্বর বাদ হয়ে দাঁড়ায়, এবং কৃষ্ণে ঐকান্তিকতার হানি ঘটে।শ্রীকৃষ্ণ সর্বেশ্বর,অপর সমুদয় তাঁরই বিভূতি ; এই দৃঢ় জ্ঞানে কাঁরও প্রতি অবজ্ঞা না করে সর্বত্র তাঁকে উপলব্ধি করবে।*
*🔥গুরু-অবজ্ঞা। কেবল দীক্ষা-গুরু বলেই নহে,গুরুজন মাত্রই পূজনীয়। ভগবানের ভক্তির সূত্রপাত এইখান হতেই আরম্ভ।গুরুভক্তি বিহীন ব‍্যক্তি মহা অপরাধী।*
*🔥বেদ ও বেদানুগত শাস্ত্র নিন্দা। বেদ বেদান্ত ও ভাগবতাদি সাত্ত্বিক শাস্ত্রই ব্রহ্ম-প্রতিপাদক, এঁর অসম্মানে অবিশ্বাস আসে ; অবিশ্বাসের মতো ভজনের প্রতিকূল আর কি আছে? অতএব এটি একটি অপরাধ বলেই গণ‍্য।*
*🔥নাম-মাহাত্ম‍্যেই অবিশ্বাস। নাম-মাহাত্ম‍্যে অবিশ্বাস জন্মিলে আদৌ শ্রদ্ধা জন্মে না। এই নামে অবিশ্বাসই একটি অপরাধ।কেননা, অবিশ্বাস মনের স্থৈর্য‍্য-বিনাশক (স্থিরতা বিনাশ করে),কিন্তু ইষ্ট লাভের হেতুভূত নহে, অর্থ‍্যাৎ মনে স্থিরতা না থাকলে ইষ্ট লাভ করা যায় না।নাম নামীতে অভেদ,এই জ্ঞানই পরম ইষ্ট-সাধক।*
*🔥প্রকারান্তরে নামের অর্থ কল্পন। নাম-সাধকের পক্ষে এটি সামান্য ব‍্যাধি নয়,এতে ক্রমে ক্রমে হৃদয়ে সংশয়-বীজ রোপিত হয়ে থাকে, সংশয় বিশ্বাসকে নাশ করে, তাই অপরাধ বলেই গণ‍্য (নাম সম্বন্ধে )*।
*🔥অন‍্য শুভ কর্ম (যজ্ঞব্রতাদি) সহ নামের তুল‍্যতা বিচিন্তন। অর্থ‍্যাৎ যজ্ঞব্রতাদির সঙ্গে কোনদিনই শ্রীনামের তুলনা করা যাবে না।এইরকম চিন্তা করলে নাম মাহাত্ম্যে খর্বতা করা হয়, এতে অপকারই হয় উপকার কিছুই হয় না।*
*🔥শ্রীনাম বলে পাপ করা।যে পাপ করছি, নাম নিয়ে তা দূর করব, এই বিকৃত ধারণা।*
*🔥শ্রদ্ধা-বিহীনকে নাম-উপদেশ দান। অনধিকারীকে উপদেশ ফল কিছু নাই,তার কাছে শ্রীনাম উপহাসের বস্তু।*
*🔥শ্রীনাম-মাহাত্ম‍্যে অপ্রীতি।*
*🌹এই দশি মহামহাঅপরাধ। অপরাধ-পরিশূন‍্য নির্মল অন্তঃকরণে নাম গ্রহণ করলে নামের ফল প্রত‍্যক্ষীভূত হয়ে থাকে।অপরাধ রূপ আবর্জনা বর্জন করে শ্রবণ কীর্তন রূপ পবিত্র সলিলে বিধৌত না করলে হৃদয় নির্মল হয় না। অপবিত্র মলিন হৃদয়ে ভূক্তি মুক্তি আদি বিবিধ বাসনা পিশাচী নিয়ত বসতি করে,তাতে নাম,তথা প্রেম স্ফুরিত হয় না। ভক্তিরসামৃতসিন্ধুতে এই শ্লোকটি আছে =*
*"ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচী হৃদি বর্ততে।*
*তাবদ্ভক্তিসুখস‍্যাত্র কথমভ‍্যুদয়ো ভবেৎ।।"*
*🍀বাসনাবদ্ধ মনে ঐকান্তিকতা, তথা ভক্তি উদিতা হন না ;*
*ভক্তির অনুদয়ে প্রেম জন্মে না। ভক্তির আনন্দঘন চরম অবস্থায় কৃষ্ণপ্রেম।সেই অতি কোমল প্রেম কেমন করে জন্মিবে, যদি হৃদয় উর্বর কোমল না হয়? অতএব প্রেমবাঞ্জা করলে সবার আগে অপরাধ বর্জন করা চাই, কু-বাসনা পরিত‍্যাগ চাই, মনটি নির্মল রাখা চাই।এইরকম ভাবে শ্রীনাম করলেই হৃদয়ে প্রেমের ধারা তর-তর বেগে বহে থাকে। তাই জৈমিনি সংহিতায় উপদেশ দিয়েছেন=*
*🌺তস্মিংশ্চ ভগবন্নাম্নি জগদেকোপকারিণী।*
*বিশ্বৈব সেব‍্যে মতিমানপরাধান্ বিবর্জয়েৎ।।"*
*🌼কথা এ যে, ভগবানকে যিনি অন্তরতম করতে পেরেছেন,যাঁর সুবিমল প্রীতির পদার্থ ভগবান,তাঁর ভগবানের নাম উচ্চারণে,তন্নাম অর্থ‍্যাৎ সেইনাম শ্রবণে, হৃদয়ে প্রেম-প্রবাহ বইতে থাকে।শ্রীনামের গুণই এই। একান্ত প্রীতি যাঁকে, তাঁর নাম শ্রবণে স্বভাবতই প্রেম জন্মিবে। অতএব নামের ফল,আর সেই কৃষ্ণপ্রেম মুক্তি আদি হতে শেষ্ঠ, এই যে নামাচার্য‍্য হরিদাসের সিদ্ধান্ত। হরিদাসের জীবন এই কথার প্রত‍্যক্ষ দৃষ্টান্ত।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🔅
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২০. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds