✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৭. রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩৭,রামায়ণ কথন সংক্ষেপে*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌼ভরদ্বাজ মুনি কর্তৃক হনুমান হনুমান বর পেলেন,* *হনুমান সর্ব কর্মে উন্নীত হবে, তুমি তোমার ইচ্ছেমত দেহের গঠন করতে পারবে।*
*ভরদ্বাজ মুনির বর পেয়ে হনুমান লঙ্কায় যাত্রা করল।*
*সর্ব-গুণপাত্র বায়ুপুত্র সিন্ধু লঙ্ঘিবারে।*
*তবে করি লীলা বাড়াইলা আপন কায়ারে।।*
*তবে অসাধ্বস হ'ল দশ যোজন বিস্তার।*
*আর মহাবল সুদীঘল দ্বিগুণ তাহার।।*
*(অসাধ্বস=নির্ভয়)*
*🌻লঙ্কা যাত্রাকালে পথে বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল।*
*সর্বশেষ সুরসা সাপিনী হনুমানের পথরুদ্ধ করিল। ঐদিকে সকল দেবতাগণ নাগমাতাকে ডেকে বললেন,মারুতির বিক্রম দেখে সুবিধা মনে হচ্ছে না, হয়ত তুমি হুমানকে রোধ করতে পারবে না।হনুমান লঙ্কায় যাচ্ছে*
*রামচন্দ্র-প্রেয়সীর তত্ত্ব সে জানিতে।*
*যাইছেন এই বায়ু-তনয় লঙ্কাতে।।*
*তুমিহ তাহাতে করি বিঘ্ন আচরণ।*
*জানহ ইহার বল বুঝিবা কেমন।।*
*🌻সর্পমাতা সুরসা নিজরূপ দূরে রেখে এক ভীষণ রাক্ষসী রূপ ধারণ করে হনুমানের পথ অবরোধ করল* *রাক্ষসী বলল=*
*ওরে কপি যাও তুমি আর কোন স্থানে।*
*প্রবেশ করহ আসি আমার বয়ানে।।*
*(বয়ানে=মুখে)*
*হইয়াছি অতিশয় ক্ষুধাতে পীড়িত*।
*এ সময়ে তোরে পেয়ে বড় হ'ল প্রীত।।*
*বুঝিলাম কৃপা করি যত দেবগণ।*
*করি দিল মোর আগে তোরে আনয়ন।।*
*অতএব বিলম্ব না কর একক্ষণ।*
*শীঘ্র আসি কর মোর মুখে প্রবেশন।।*
*(প্রবেশন=প্রবেশ)*
*🌻এইকথা শুনে হনুমান বিনয়ের সহিত রাক্ষসীর কাছে বলল,দশরথ পুত্র রাম দন্ডক বনে আছেন,পিতৃসত্য পালনে বনে আছেন, বিনা দোষে লঙ্কাপুরের অধিকারী হরণ করেছে। আমি তার তত্ত্ব জানতে লঙ্কায় যাচ্ছি, তুমি আমার পথ ছেড়ে দাও। তোমার যদি একান্তই আমাকে খেতে ইচ্ছে কর তবে আমি সন্ধান নিয়ে আসি তারপর খেও।সুরসা বলল ঐসব আমি কিছু বুঝি না,আমার আগে যেসবহ প্রাণী আসে তাদের আমি গিলে খায়।এবারে সুরসার কথা শুনে হনুমান ক্রোধান্বিত হয়ে বললেন=*
*কোন মুখে দুষ্টা মোরে করিবি ভক্ষণ।*
*প্রকাশ করহ তাহা করি প্রবেশন*।।
*শুনিয়া সুরসা বিংশ যোজন বিস্তার।*
*প্রকাশ করিল নিজ মুখের আকার।।*
*তা দেখি মারুতি ত্রিশ যোজন হইল।*
*চল্লিশ যোজন মুখ সুরসা করিল*।।
*পঞ্চাশ যোজন হৈল পবন-নন্দন।*
*করিলা সুরসা ষষ্টি যোজন ব্যাদান।।*
*🌻ষাট যোজন হাঁ দেখে হনুমান সত্তর যোজন হইলে,সুরসা তার মুখ আশি যোজন করিল।তখন হনুমান নবতি(৯০)যোজন হৈল।তখন সুরসা একশ যোজন হাঁ করল।সুরসার এইরকম দেখে হনুমানের ভীষণ চিন্তা হল।এইতো কোন সামান্য রাক্ষসী নয়! তখন হনুমান অন্তরে কিছু ভাবলেন এবং একশ যোজন হয়ে রাক্ষসীর মুখের মধ্যে প্রবেশ করল। হনুমান যখন ভেতরে গেল তখন সুরসা তার ঠোঁট বন্ধ করলে হনুমান*
*তাহা দেখি হয়ে বীর অঙ্গুষ্ঠ প্রমাণ*।
*কর্ণরন্ধ্র দিয়া কৈলা বাহিরে প্রয়াণ।।*
*(প্রয়াণ=প্রস্থান)*
*বলিছেন কপিবর জানিনু তোমায়*
*নাগমাতা প্রণতি করি গো তব পায়।।*
*তব বাক্যে প্রবেশিনু তোমার বদন*।
*অনুমতি দেও এবে করি গো গমন।।*
*🌻নাগমাতা তখন পবনপুত্রকে বললেন,আমি পথে তোমায় তোমার ভক্তি পরীক্ষা করছিলাম।তুমি আনন্দে যাও এবং তোমার কর্ম কর, তোমার পরাক্রম বুদ্ধি দেখবার জন্য দেবতাগণ আমাকে পাঠিয়েছিলেন।*
*তাহা জানিলাম এবে করহ গমন।*
*রাম সীতা উভয়েতে করাও মিলন।।*
*এত কহি নাগমাতা গেল নিজস্থান*।
*পুনঃ পূর্বরূপ হয়ে যায় হনুমান।।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







