✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৫. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*২৫,রামায়ণ তুলসীদাস*
++++++++++++++++
*অন্য একজল বলল,হে সখী!তুমি ভালই বলেছ।এ বিবাহে সকলেরই মঙ্গল নিহিত।কেহ বলল,হরধনু তো প্রচণ্ড ভারী আর কঠোর (শক্ত)।আর এই শ্যামলাঙ্গ রাজকুমার তো সুকুমার বালক মাত্র।হে সুবদনী!সকলইতো গোলমেলে লাগছে।তার কথা শুনে অন্য এক সখী সুকোমল উক্তি করল, হে সখী!লোকে বলে যে ইনি দেখতে সুকুমার বালক মনে হলেও আসলে বিশাল প্রভাবসম্পন্ন।যাঁর শ্রীপাদপদ্মরজ স্পর্শ লাভ করে অতি বড় পাপ করেও অহল্যা উদ্ধার হয়ে গেলেন,তিনি কি হরধনু ভঙ্গ না করে ছাড়বেন?এই বিশ্বাস ভুল করেও হারানো ঠিক নয়।সীতাদেবীকে সৃষ্টি করবার সময় যে বিধাতা নিজ বিশেষ নৈপুণ্য প্রদর্শন করেছিলেন তিনিই আবার সীতাদেবীর জন্য এমন অনুপম সুন্দর শ্যামসুন্দর পাত্রও সৃষ্টি করেছেন।সখীর কথা সকলকেই আনন্দে পরিপূর্ণ করল।তারা মৃদু কন্ঠে বলল,তাই যেন হয়।*
*🍀তখন সেই সুন্দরী সুলোচন রমণীসকল প্রসন্নচিত্তে পুষ্পবৃষ্টি করে তাদের আনন্দ জ্ঞাপন করল।দুইভাই যেদিকে অগ্রসর হচ্ছিলেন সেদিকে আনন্দের জোয়ার বইছিল।*
*🌳এইবার দুইভাই নগরের পূর্ব দিকে চললেন।সেইখানেই ধনুর্যজ্ঞের জন্য রঙ্গশালা নির্মাণ করা হয়েছিল।সেই ঢালাই করা পাকা অঙ্গন দৈর্ঘ-প্রস্থে সুবিশাল ছিল যাতে একটি সুন্দর ও সুনির্মল বেদিকাও প্রস্তুত করা হয়েছিল।চারিদিকে ছিল সুবর্ণ নির্মিত বিশাল মঞ্চ যা নৃপতিদের উপবেশনের জন্য নির্দিষ্ট ছিল।তারই পেছনে চারিদিকে মন্ডলাকার সামান্য উচ্চ বেষ্টনী ও মঞ্চ যা পুরজনদের জন্য নির্দিষ্ট ছিল।তারই কাছে ছিল বহু বিশাল ও সুন্দর নির্মল পাকাবাড়ী যা রমণীদের জন্য নির্দিষ্ট ছিল।রমণীগণ নিজ কুল অনুসারে যথাযোগ্য স্থানে উপবেশন করে ধনুর্যজ্ঞ প্রত্যক্ষ করতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল।মিথিলার বালকগণ পরম সমাদরে মিষ্ট বচনে প্রভু রামচন্দ্রকে সব কিছু দেখিয়ে দিচ্ছিল।*
*🍁এইকালে বালকগণ বিভিন্ন অছিলায় প্রভু রামচন্দ্রের পরম পবিত্র অঙ্গ স্পর্শ করে পুলকিত হয়ে উঠছিল।প্রভুর সঙ্গে তাঁর অনুজকেও বারে বারে দর্শন করে তারা প্রসন্নচিত্ত হচ্ছিল।*
*🌴রামচন্দ্র দেখলেন যে পুরবালকগণ প্রেমানন্দে বিহ্বল হয়ে পড়েছে।তিনি যখন ধনুর্যজ্ঞশালার প্রশংসা করতে শুরু করলেন যাতে বালকদের প্রেম,আনন্দ,উৎসাহ আরও বেড়ে গেল।তারা ইচ্ছেমতন দুইভাইকে ডেকে নিয়ে গিয়ে তাঁদের সব কিছু দেখিয়ে দিচ্ছিল।সেই সুরম্য ধনুর্যজ্ঞশালা রচনা বৃত্তান্ত রামচন্দ্র অনুজ লক্ষ্মণকে সুমধুর ও সুকোমল কথায় বোঝাতে লাগলেন।প্রভুর তখন বিচিত্র লীলা।যাঁর আদেশে যোগমায়া নিমেষে ব্রহ্মান্ডসকল রচনা করতে সক্ষম,সেই দীনশরণ রামচন্দ্র ভক্তির বশীভূত হয়ে ধনুর্যজ্ঞশালার রচনা দেখে আশ্চর্য হচ্ছেন।সকল কৌতুক(বিচিত্র রচনা)প্রত্যক্ষ করে তিনি গুরুদেবের কাছে ফিরে চললেন।অনেকক্ষণ কেটে গিয়েছে জেনে তাঁর ভয়ও হল।যাঁর ভয়ে ভয়ও ভীত হয় সেই প্রভু ভজনের প্রভাব প্রদর্শন করছেন(আর ভয় পাওয়ার লীলা করছেন)।তিনি তখন পুরবালকদের সুমিষ্ট কথায় বুঝিয়ে প্রায় জোর করে বিদায় দিলেন।*
*🌹অতঃপর ভ্রাতাদ্বয় যুগপৎ ভয়,প্রেম,বিনয় ও সঙ্কোচে যুক্ত গুরুদেবের শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করে অনুমতি নিয়ে উপবেশন করলেন*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


