✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২০. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*২০,রামায়ণ তুলসীদাস*
"""""" """"""" """""""""
*বিশ্বামিত্র মুনির কথা শুনে মহারাজের বুক দুরদুর করে উঠল। তিনি বিমর্ষবদন হয়ে পড়লেন।তিনি বললেন,হে মুনিবর!এই চার পুত্র আমার শেষ বয়সের সন্তান,কথাটি বোধহয় ভেবে চিন্তে বলেননি।হে মুনিবর!আপনি ভূমি,ধেনু,ধনরত্ন,রাজকোষ চেয়ে নিন ; আমি সর্বস্ব আপনাকে দান করব।যে দেহ ও প্রাণ সর্বাধিক প্রিত হয়ে থাকে তাও এই মুহূর্তে আমি দান করতেষরাজি আছি।সকল পুত্রই আমার প্রাণসম প্রিয়। হে প্রভু!তার মধ্যে রামকে দিতে কোনমতেই মন চায়না।আপনি অত্যন্ত ভয়ংকর রাক্ষসের কথা বলেছেন, তাদের তুলনায় আমার পুত্র সদ্য কৈশোরে উপনীত সুকুমার বালক মাত্র।অনুরাগরঞ্জিত মহারাজের উক্তি শ্রবণ করে জ্ঞানী মুনি বিশ্বামিত্র আনন্দিত হলেন।তখন গুরু বশিষ্ঠদেব রাজামশায়কে নানাভাবে বোঝালেন। রাজার মনের সন্দেহ কেটে গেল।দশরথ পরম প্রীতি পূর্বক পুত্রদ্বয়কে কাছে ডাকলেন,তারপর তাদের বক্ষে জড়িয়ে ধরে আদর করে কিছু উপদেশ দিলেন।অতঃপর তিনি বললেন, হে নাথ!এই পুত্রযুগল আমার প্রাণসম প্রিয়।হে মুনিবর!এখন থেকে,আপনিই এদের জনক হলেন,অন্য কেহ নহে।রাজামশায় আশীর্বাদ দিয়ে পুত্রদ্বয়কে ঋষির হস্তে সঁপে দিলেন।অতঃপর রামচন্দ্র অন্দরমহলে গমন করে মাতার চরণে প্রণাম করে এলেন।*
*🌻কৃপাসিন্ধু,ধীরমতি বিশ্বচরাচরের কারণেরও কারণ পুরুষসিংহ ভ্রাতাযুগল প্রসন্নচিত্তে মুনিবরের ভীতি হরণ নিমিত্ত যাত্রা করলেন।*
*পদ্মপলাশলোচন,সুপ্রশস্ত বক্ষঃস্থল, আজানুলম্বিতবাহু,নীলপদ্ম ও তমালবৃক্ষসম শ্যাম ভগবান অঙ্গে পীতাম্বর ও তরকচ ধারণ করে আছেন।হস্তে তাঁর অনুপম সুন্দর ধনুক ও শর। শ্যাম ও গৌর ভ্রাতৃযুগলের অনুপম সৌন্দর্য।মুনিবরের কাছে তাঁরা অমূল্য সম্পদসম ছিলেন।মুনিবর ভাবছেন, রামচন্দ্র ব্রাহ্মণদের ভক্ত,আমার তিনি নিজ পিতাকে পর্যন্ত ছেড়ে এলেন।পথে যেতে যেতে মুনিবর প্রভু রামচন্দ্রকে তাড়কা রাক্ষসী দেখালেন।* *(পরের আংশ)*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২০. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*২০ পরের অংশ*
*মানুষের পায়ের শব্দ শুনেই তাড়কা রাক্ষসী সক্রোধে ছুটে এলো।শ্রীরামচন্দ্রের এক শরাঘাতেই রাক্ষসীর ভবলীলা সাঙ্গ হল।আর্ত জেনে শ্রীরাম তাকে নিজ পরমপদ প্রদান করলেন।ঋষি বিশ্বামিত্র জানতেন যে শ্রীরাম বিদ্যার আকর,তবুও (তাঁর লীলা সম্পাদনের নিমিত্ত)তিনি শ্রীরামকে এমন বিদ্যা দান করলেন যাতে ক্ষুধা-পিপাসার ক্লেশ জয় করা যায় আর দেহে অতুলনীয় বল ও তেজ সঞ্চার হয়।সকল আয়ুধ(অস্ত্র)প্রভু রামচন্দ্রকে সমর্পণ করে মুনিবর তাঁদের আশ্রমে নিয়ে এলেন।অতঃপর শ্রীপ্রভুকে পরম হিতাকাঙ্খী জ্ঞানে ভক্তিসহকারে কন্দ,ফলমূল দ্বারা সেবা করলেন। প্রাতঃকালেই শ্রীরঘুনাথ মুনিবরকে বললেন,আপনি নির্ভয়ে যজ্ঞ সম্পাদন করুন। তাঁর কথা শ্রবণ করে মুনিগণ যজ্ঞ করতে শুরু করলেন।শ্রীরামচন্দ্র স্বয়ং সেই যজ্ঞ রক্ষায় নিযুক্ত রইলেন।যজ্ঞ অনুষ্ঠান বার্তা মুনিবিরোধী রাক্ষস মারীচ আদিকে কুপিত করে তুলল।রাক্ষস মারীচ সাঙ্গপাঙ্গদের নিয়ে ঝাঁপিয়ে পড়ল।তাকে রামচন্দ্র ফলাহীন শরাঘাতে শতযোজন দূরবর্তী সাগরের ওপারে ছুঁড়ে ফেলে দিলেন।অতঃপর তিনি রাক্ষস সুবাহুর উপর অগ্নিবাণ নিক্ষেপ করলেন।ওদিকে অনুজ লক্ষ্মণ সমগ্র রাক্ষস সৈন্য সংহার করে ফেললেন।এইভাবে রামচন্দ্র রাক্ষসদের বধ করে ব্রাহ্মণদের নির্ভয় করলেন।দেবতা ও সকল মুনিগণ তাঁর স্তুতি করতে লাগলেন।রামচন্দ্র সেই জায়গায় আরো কিছুদিন অবস্থান করে ব্রাহ্মণদের ধন্য করেছিলেন।ব্রাহ্মণগণ তাঁকে ভক্তিসহকারে পৌরাণিক কাহিনী সকল শোনালেন। অতঃপর মুনিবরের ঘটনা বৃত্তান্ত সবিস্তারে বলে তাঁকে সেইখানে গমন করতে অনুরোধ করলেন। হরধনু যজ্ঞের কথা শুনে রামচন্দ্র অতি আগ্রহ সহকারে মুনিবরের সঙ্গে গমন করলেন।পথে এক আশ্রম পড়ল,এক বিশেষ স্থানে পশু-পক্ষী, জীবজন্তু কোথাও দেখা গেল না।একটি শিলা দেখে রামচন্দ্র মুনিবরের কাছ থেকে তার সম্বন্ধে জানতে চাইলেন।মুনিবর সবিস্তারে সব কথা রামচন্দ্রকে বললেন।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


