✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২২. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*২২,পুষ্পপল্লবে,উদ্যানে,অরণ্যে অগণিত পক্ষীকুলের সমাহার। পুষ্পিত পল্লবিত ফলভারে অবনত বৃক্ষসকল নগরের চতুর্দিক যেন সুসজ্জিত করে রেখেছিল।*
*🌹সুরম্য নগরের বর্ণনাতীত সৌন্দর্য ছিল।যেখানেই দৃষ্টি পড়ে সেইখানেই মোহিত হতে হয়।পণ্যবীথিকা সকলের অনুপম সৌন্দর্য। অট্টালিকাসব মণিময় ও বৈচিত্র্য পূর্ণ ; দেখে মনে তা যেন বিধাতার উৎকৃষ্ট সৃষ্টি।ব্যবসায়ীকুল কুবেরসম ধনী, তারা বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে ক্রেতার জন্য বসে আছে।চৌমাথা গলিপথগুলি সুগন্ধিত জলে সিঞ্চিত করে রাখা আছে। মঙ্গলময় গৃহস্থাবাসসকল।তাতে বৈচিত্র্যে পরিপূর্ণ কারুকলাশিল্প সম্ভার, যা দেখে মনে হয় যেন স্বয়ং কামদেব তা স্বহস্তে অঙ্কন করেছেন।নারী-পুরুষ নির্বিশেষে মিথিলার পুরবাসীগণ সুন্দর,পবিত্র,সাধুস্বভাবযুক্ত, ধর্মাত্মা, জ্ঞানী ও গুণবান।রাজর্ষি জনকের মহলের বিলাসব্যসন দেবতাদেরও স্তম্ভিত করতে সক্ষম (মানবকুল তো আশ্চর্য হবেই)।রাজপ্রাসাদের প্রকোষ্ঠসব অত্যাশ্চর্যজনক ; তা দর্শন করেই মনে হয় যেন ত্রিলোকের সকল সৌন্দর্য সেইখানে ধরে রাখা আছে*।
*🌺মহারাজের জ্যোতির্ময় প্রাসাদসমূহে অনুপম কারুশিল্পকলার বিন্যাস ; সর্বত্র মণিমানিক্যখচিত সুবর্ণময় জরিদার আড়ালে দেখা যাচ্ছে।সীতাদেবীর মহলের সৌন্দর্য বলে বুঝানো সম্ভব নয়।*
*💐রাজপ্রাসাদের সিংহদ্বারও অতীব সুন্দর।তাতে দেদীপ্যমান হীরকসম উজ্জ্বল সুদৃঢ় কপাট ছিল।সেই রাজদ্বারে সতত অধীনস্থ রাজাদের, নটদের,বন্দকদের ও ভাটদের আনাগোনা লেগেই থাকত।আর ছিল হাতিদের জন্য হাতিশাল,অশ্বদের জন্য আস্তাবল ও রথ রাখবার স্থান, যাতে হাতি,অশ্ব ও রথ ভরা থাকত। শৌর্যবীর্যসম্পন্ন যোদ্ধা,মন্ত্রী ও সেনাপতিও প্রচুর ছিল।তাদের থাকবার জায়গাও রাজপ্রাসাদসম ছিল।নগরের উপকন্ঠে সরোবর ও নদীর তীরবর্তী স্থানে বহু রাজার থাকবার জায়গা ছিল।সেইখানে সব সুবিধাযুক্ত ও সুরম্য এক আম্রকুঞ্জে এসে তা ঋষি বিশ্বামিত্রের পছন্দ হয়ে গেল।তিনি বললেন,হে সুজাত রঘুবীর!এইখানে থাকলে কেমন হয়? কৃপানিধান রামচন্দ্র মুনিবরের প্রস্তাবে সম্মত প্রদান করলেন।তিনি মুনিদের সঙ্গে সেইখানেই অবস্থান করলেন।ঋষি বিশ্বামিত্রের মিথিলায় আগমন বার্তা রাজর্ষি জনকের অজানা রইল না।*
*🌳(ঋষি বিশ্বামিত্র মিথিলায় পদার্পণ করেছেন সংবাদ শ্রবণ করেই)রাজর্ষি জনক বিশ্বাসী ও প্রভুভক্ত পবিত্রচিত্ত মন্ত্রী,বহু যোদ্ধা,শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ,🙏গুরুদেব শ্রীশতানন্দ🙏আর নিজ জ্ঞাতিকুটুম্বগণকে সঙ্গে নিয়ে প্রসন্নচিত্তে মুনি শিরোমণি বিশ্বামিত্রের সঙ্গে মিলিত হবার জন্য প্রস্থান করলেন।*
*🍀রাজর্ষি জনক মুনিবরের শ্রীচরণে মস্তক রেখে প্রণাম নিবেদন করলেন।মুনিবর প্রসন্নচিত্তে তাঁকে আশীর্বাদ দিলেন।অতঃপর তিনি উপস্থিত ব্রাহ্মণদের প্রণাম নিবেদন করে নিজেকে পরম সৌভাগ্যবান জ্ঞান করলেন।বারংবার কুশল বিনিময় হল।রাজর্ষি জনক বিশ্বামিত্র ঋষিকে সসম্মানের সহিত বসবার জায়গা করে দিলেন।এমন সময়ে পুষ্পোদ্যান দেখে ভ্রাতৃযুগল (রাম ও লক্ষ্মণ)ফিরে এলেন।নয়ননন্দন সমগ্র বিশ্বের চিত্ত আকর্ষণকারী সুকুমার কিশোর শ্যাম ও গৌরবর্ণ ভ্রাতৃদ্বয় সকলের দৃষ্টি আকর্ষণ করলেন।রামচন্দ্রের আগমনে (তাঁর রূপে ও তেজে প্রভাবিত হয়ে ) সকলে উঠে দাঁড়ালেন।ঋষি বিশ্বামিত্র তাঁদের কাছে ডেকে বসালেন।দুইভাইকে দর্শন করে সকলের সুখানুভূতি হল।সকলের নয়নে আনন্দাশ্রু।সুমধুর মনোহর রামচন্দ্রকে দর্শন করে মিথিলাপতি রাজর্ষি জনক বিশেষভাবে দেহানুভূতি বিরহিত হয়ে গেলেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


