✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৩. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*২৩,রামায়ণ তুলসীদাস*
''''''''''''''' '''''''''''''' """""""
*রাজর্ষি জনক প্রেমমগ্ন হয়েও বিবেকপূর্ণ ধৈর্য্য ধারণ করে নিজেকে সামলে নিলেন।তিনি তখন বিশ্বামিত্রকে পুনঃ প্রণাম নিবেদন করে গদগদ চিত্তে বললেন=*
*🙏হে নাথ!এই সুন্দর বালকযুগল কি মনিকুল ললাটিকা না নৃপকুলপালক?অথবা কি যুগল বিগ্রহ রূপে স্বয়ং পরব্রহ্ম আবির্ভূত হয়েছেন যাঁর বর্ণনা করতে গিয়ে বেদও "নেতি নেতি" বলে খেই(সন্ধান) হারায়?এঁদের দর্শন করে,আমার মন,চন্দ্র দেখে চকোরসম মুগ্ধ হয়ে পড়েছে,হে প্রভু!আমি সহজ সরলভাবে এঁদের সম্বন্ধে জানতে চায়।হে মুনিবর!আমাকে সমস্ত কিছু বলুন।এঁদের দর্শন করে প্রেমময়চিত্তে এখন যেন আমার ব্রহ্মসুখও নিরস মনে হচ্ছে।মুনিবর হেসে উত্তর দিলেন, হে রাজন্!যথার্থ আপনার অনুমান। আপনার চিন্তাতে যে সত্য ছাড়া অন্য কিছুই কখনও স্থান পায় না।এঁরা সমগ্র জগতের প্রাণীকুলের প্রিয়পাত্র।ঋষি বিশ্বামিত্রের "রহস্যময়" উক্তি শুনে প্রভু শ্রীরামচন্দ্র তখন মনে মনে হাসলেন (যেন রহস্য উন্মোচন করতে নিষেধ করছেন)।তখন মুনিবর বললেন=এঁরা রঘুকুল শিরোমণি মহারাজ শ্রীদশরথের পুত্রদ্বয়।আমার কার্য্য সাধনের জন্য মহারাজ দশরথ এঁদের আমার সঙ্গে পাঠিয়েছেন।*
*🌻অতীব সুন্দর রূপ,সদাচার ও সামর্থ্যের আধার এই ভ্রাতৃদ্বয় শ্রীরাম ও শ্রীলক্ষ্মণ।জগৎ জানে যে এঁরা যুদ্ধে রাক্ষসদের পরাজিত বা বধ করে আমার যজ্ঞ রক্ষা করেছেন।*
*🍁রাজর্ষি জনক বললেন,হে মুনিবর! আপনার শ্রীচরণ দর্শন করে আমার লুকিয়ে থাকা সমস্ত অমঙ্গল দূরীভূত হল।আর এই শ্যাম ও গৌর ভ্রাতাযুগল তো আনন্দকেও আনন্দ দান করতে সমর্থ।আহা,এঁদের পরস্পরের মধ্যে প্রীতির সম্পর্ক অতিশয় পবিত্র ও রমণীয়, তা সহজেই মনকে হরণ করতে সক্ষম। রাজর্ষি জনক আনন্দিত হয়ে বললেন, হে নাথ!ব্রহ্ম ও জীবের ন্যায় স্বাভাবিক প্রীতি যেন এঁদের মধ্যেও বর্তমান।রাজর্ষি জনক রামচন্দ্রকে বারে বারে দর্শন করছিলেন, দৃষ্টি যেন সেখান থেকে সরছিল না। প্রেমানুরাগে তাঁর তনুতে ছিল পুলক শিহরণের অনুভূতি।চিত্তে তিনি অনেক অনেক উৎসাহ অনুভব করছিলেন।অতঃপর,মুনিবরের স্তুতি করে আর তাঁকে পুনঃ প্রণাম নিবেদন করে রাজর্ষি জনক তাঁদের নগরে নিয়ে চললেন।অতিথিদের নিবাসস্থান যে মহলে রাজামশায় ঠিক করে রেখেছিলেন তা অতীব সুন্দর ও সকল ঋতুতেই সুখপ্রদ ছিল।অতঃপর সব পূজার্চনা ও সেবা নিবেদন করে জনকরাজা নিজ আবাসে ফিরে গেলেন।*
*🌺রঘুকুল শিরোমণি শ্রীরামচন্দ্র ঋষিদের সঙ্গে আহার ও বিশ্রাম করে অনুজ লক্ষ্মণের সঙ্গে বসলেন।তখন দিবাকালের এক প্রহর অবশিষ্ট ছিল।*
*🌼জনকপুর দেখবার প্রবল ইচ্ছে লক্ষ্মণের চিত্তে জাগল।তাঁর তখন উভয় সমস্যা, একদিকে যদি অগ্রজ রাম বারণ করেন আর অন্যদিকে মুনিবরকে বলতে বিশেষ সঙ্কোচ।প্রকাশ্যে কিছু বলতে না পেরে মনে মনে আনন্দ ভোগ করছিলেন। (অন্তর্য্যামী)রামচন্দ্রের কাছে অনুজ লক্ষ্মণের ইচ্ছার কথা অজানা রইল না। (তখন) তাঁর চিত্তে ভক্তবাৎসল্য উথলে পড়ল।শ্রীগুরুর অনুমতি নিয়ে শ্রীরাম সসঙ্কোচে সবিনয়ে মুচকি হাসি হেসে বললেন,হে নাথ!লক্ষ্মণ নগর ঘুরে দেখতে চায় কিন্তু আপনার ভয়ে ও সঙ্কোচে তা বলতে পারছে না।যদি অনুমতি হয় তাহলে তাকে নগর পরিভ্রমণ করিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি। তাঁর কথা শুনে মুনিবর বিশ্বামিত্র প্রেম প্রীতি সহকারে বললেন, হে রাম! তুমি নীতি রক্ষা করবে না তাই কি কখনও হয়?হে তাত! তুমি তো ধর্মের মর্য্যাদাপালনকারী ও প্রেমের বশীভূত হয়ে সেবকের সুখ প্রদায়ক।*
*👥হে সুখধাম ভ্রাতাযুগল!যাও, জনকপুর ঘুরে দেখে এসো।আর নিজেদের সুন্দর বদনের সৌন্দর্য্য বিতরণ করে (পুরবাসীদের) নয়ন সার্থক করো।*
*🌹সর্বলোকের নয়নরঞ্জন শান্তিদায়ক ভ্রাতৃদ্বয় মুনিবরের শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করে নগরদর্শনে বেরোলেন।তাঁদের অনুপম কান্তি নগরের কিশোরদের আকর্ষণ করল আর তারাও ভ্রাতাদ্বয়ের সঙ্গ দিল।তাদের মন ও নয়ন তাঁদের মাধুর্য্যে মজে গিয়েছিল।ভ্রাতৃদ্বয়ের অঙ্গে ছিল পীতাম্বর।তাঁদের কটিতে তরকচ(তূণ)পীতবর্ণের দোপাট্টায় বাঁধা ছিল।(শ্যাম ও গৌরবর্ণের) অঙ্গের অনুকূল,(অর্থ্যাৎ যে বর্ণের চন্দন অঙ্গের সঙ্গে মানানসই হবে সেই বর্ণের)চন্দনের ললাটিকার এক অনুপম অনবদ্য ছিল।তাঁরা উভয়েই সিংহস্কন্ধ পুষ্টগলদেশ ও আজানুলম্বিত বাহুসম্পন্ন, বিশাল বক্ষঃস্থলে তাঁদের ছিল গজমুক্তা মণিমালার অলংকার।তাঁরা উভয়েই অরুণাভ পদ্মপলাশলোচন।তাঁদের বদনমন্ডলে ছিল ত্রিতাপ মোচন পূর্ণচন্দ্রের শোভা।তাঁদের সুবর্ণনির্মিত কর্ণকুন্ডল ছিল খুবই সুন্দর যা দেখলেই চিত্তহরণ হয়।সুশীতল দৃষ্টিতে ছিল অপূর্ব মনোহারিতা।ভ্রূযুগল ছিল রক্তিম আর রমণীয়।ললাটিকা সুরম্য অঙ্কন যেন সৌন্দর্য্যকে অনুপম স্তরে উন্নীত করেছিল।*
*🙏বানান,ভুল মার্জনীয়🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


