✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩০. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩০,রামায়ণ তুলসীদাস*
*🌴তখন সেবকগণ সবিনয়ে সসম্মানে উত্তম,মধ্যম,সাধারণ সকলকেই যথাযোগ্য জায়গা করে বসতে দেওয়া হল।🌻তখনই শ্রীরাম ও লক্ষ্মণের প্রবেশ হল।তাঁদের দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং মনোহারিত্ব দেহ ধারণ করে সম্মুখে উপস্থিত হলেন।সুন্দর শ্যাম ও গৌরবর্ণ রাজকুমারদ্বয় গুণার্ণব,চতুর ও বলবীর্য্য সম্পন্ন লাগছিলেন।নৃপতিদের মধ্যে বিরাজমান থেকেও তাঁরা বিশেষভাবে লক্ষণীয় ছিলেন।তাঁরা যেন তারাদের মধ্যে যুগল পূর্ণচন্দ্র।যে যেমন সে তেমন ভাবেই প্রভু শ্রীরামচন্দ্রকে প্রত্যক্ষ করলো।রণকুশল রাজার চোখে রামচন্দ্র যেন স্বয়ং বীররস ধারণকারী বিগ্রহ রূপে প্রতিভাত হচ্ছিলেন,কুটিল রাজা রামচন্দ্রকে দেখে ভয় পেল যেন অতি ভয়ানক মূরতি।রাজার ছদ্মবেশ উপস্থিত রাক্ষসগণ রামচন্দ্রকে স্বয়ং কালরূপে প্রত্যক্ষ করলো।মিথিলাবাসী জনগণ দুইভাইকে দৃষ্টিনন্দন নরভূষণরূপেই দেখল।* *🌻নারীসকল হর্ষোৎফুল্লচিত্তে স্বরুচি অনুসারে তাঁদের দর্শন করছিল।যেন অনুপম সুন্দর মূর্তি ধারণ করে শৃঙ্গাররস শোভমান হয়ে আছেন।* *🌼বিদ্বান ব্যক্তিগণ রামচন্দ্রকে বিরাটরূপে প্রত্যক্ষ করলেন,সেই বিরাটরূপে অসংখ্য বদন,হস্ত,পদ,নেত্র ও মস্তক ছিল।রাজর্ষি জনক ও তাঁর রাণীসকলের চোখে শ্রীপ্রভু সন্তানসম লাগছিলেন।তাঁদের বর্ণনাতীত প্রীতি ছিল।যোগীগণের চোখে তিনি ছিলেন শুদ্ধ,সত্ত্ব,শান্ত,স্বতঃপ্রকাশিত।শ্রীহরিভক্তগণ দুইভাইকে সর্বসুখপ্রদায়ক ইষ্টদেবতা রূপে দেখলেন।সীতাদেবী যে ভাব নিয়ে শ্রীরামচন্দ্রকে দর্শন করেছিলেন সেই প্রেমপ্রীতির তো সত্য সত্যই বর্ণনা হয় না।যে প্রীতি ও অনুরাগ তিনি চিত্তে অনুভব করেছিলেন তা তাঁর পক্ষেও বলা সম্ভব নহে।তা হলে কোন কবি তা কেমন করে বলবে?এইভাবে যে যেমন, সে তেমন ভাবেই অযোধ্যাপতি রামচন্দ্রকে দেখল।* *🌺কৌশল্যাধিপতির ভুবনমনোমোহিনী সুন্দর শ্যামল ও গৌরবর্ণ কুমারদ্বয় নৃপতিদের মধ্যে স্থমহিমায় বিরাজমান ছিলেন।* *🌼তাঁদের রূপের কথা বলা বড়ই কঠিন,কোটি কামদেবের যুগপৎ(এককালে) সৌন্দর্য তাঁদের সৌন্দর্যের সামনে ছিল তুচ্ছ।শারদচন্দ্র বিনিন্দিত তাঁদের সুন্দর বদনমন্ডল এবং নীরজসম নয়নযুগল নয়নরঞ্জন ছিল।বিশ্বমোহিনী দৃষ্টি বিক্ষেপের সৌন্দর্য কামদেবের মনকেও হরণ করতে সক্ষম ছিল।এমনই চিত্তাকর্ষক বর্ণনা করে বোঝানো কঠিন।সুন্দর কপোলদেশ।চঞ্চল দোদুল্যমান কুন্ডলদ্বয় খুবই সুন্দর।বাণীতে ছিল কোমলতার মাধুর্য্য।চন্দ্রজ্যোৎস্না-লোকবিনিন্দিত সুমধুর হাস্য বিন্যাস।বঙ্কিম ভ্রূবিলাস,মনোহর নাসিকা।সুপ্রশস্ত ললাটে দীপ্তিমান ললাটিকার শোভা।কেশদাম কৃষ্ণবর্ণ ও কুঞ্চিত যে দেখে ভ্রমর পঙক্তিও লজ্জিত হয়।মস্তকে পীত চতুষ্কোণ কুসুককোরক যুক্ত খুবই সুন্দর কিরীটের শোভা।অনুপম কম্বুকন্ঠে মনোহর ত্রিরেখার শোভা যে যেন ত্রিলোকের সৌন্দর্যসীমা প্রকাশ করছিলেন।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


