✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৮. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*১৮,রামায়ণ তুলসীদাস*
=================
*শ্রীরামচন্দ্র মাতা কৌশল্যাকে নিজ বিরাট রূপ প্রদর্শন করলেন।(যেমন শ্রীকৃষ্ণ দ্বাপরযুগে মাতা যশোমতীকে মৃত্তিকা ভক্ষণ করে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন,পূর্ব যুগে অর্থ্যাৎ ত্রেতাযুগে রামচন্দ্রও মাতা কৌশল্যাকে সেই বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন),সেই বিরাটরূপের প্রতি রোমকূপে কোটি কোটি ব্রহ্মান্ড বর্তমান।🌻অগণিত সূর্য্য,চন্দ্র,শিব, পর্বতমালা,নদ-নদীসকল,সমুদ্র, অরণ্য,কাল,কর্ম,গুণ,জ্ঞান ও প্রকৃতির সম্ভার সেইখানে বিরাজমান ছিল।কৌশল্যা বহু এমন বস্তু দেখলেন যা তিনি পূর্বে কখনও শোনেননি বা দর্শন করেননি।পরম শক্তিশালী মায়াকে তিনি ভগবানের সম্মুখে সভয়ে করজোড়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন।তিনি জীবকে দেখলেন যাকে মায়া নাচিয়ে বেড়ায় আর তারপর সেই ভক্তিকে দেখলেন যে জীবকে মায়ার কবল থেকে মুক্ত করেন।দর্শন করবার পর কৌশল্যার অঙ্গে অঙ্গে শিহরণ,তিনি কোন কথা বলতে সক্ষম হলেন না।তাই নয়ন বন্ধ করে অন্তরে সেই বিরাটরূপকে প্রতিষ্ঠিত করে,শ্রীরামচন্দ্রের শ্রীচরণে প্রণাম নিবেদন করলেন।মাতাকে বিস্ময়ান্বিত দেখে খর বিনাশক রামচন্দ্র পুন শিশুরূপ ধারণ করলেন।ভয়ে মাতা স্তুতিও করতে পারছিলেন না।জগৎপিতা পরমাত্মাকে পুত্র রূপে কল্পনা করা যে প্রবল ধৃষ্টতা ; তাই তাঁর ভয় করছিল।অন্তর্য্যামী শ্রীহরি মায়ের অন্তরের কথা জেনে,মায়ের মন থেকে সেই ভয় বাহির করবার জন্য মা মা বলে গলা জড়িয়ে ধরে শান্ত করলেন,আর বললেন মা,তুমি যা দর্শন করলে কোথাও যেন প্রকাশ করিও না।তখন মা কৌশল্যা বারে বারে করজোড়ে সবিনয় নিবেদন করলেন,হে প্রভু!আপনার মায়া যেন আর কখনও আমার উপর প্রভাব না করে ফেলে।পরে নানা কথার মাধ্যমে মায়ের মন থেকে ভয় নাশ করলেন। এবারে শ্রীহরির অনুপম বাল্যলীলা চলতে থাকল আর তা সেবকদেরও প্রভূত আনন্দ প্রদান করছিলেন।কালচক্র আবর্তিত হতে থাকল।চার ভাইয়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার পরিজনদের সুখ প্রদান করতে থাকলেন।রাজকুমারদের চূড়া করণ সংস্কারের জন্য গুরু বশিষ্ঠদেবকে ডেকে পাঠানো হল।শুভ অনুষ্ঠানে ব্রাহ্মণগণ আবার বহু দক্ষিণা পেলেন,সুরম্য সুকুমার রাজকুমারগণ অতিশয় মনোহর লীলাভিনয় করে যেতে লাগলেন।যিনি কায়মনোবাক্যে অগোচর,সেই শ্রীহরিই মহারাজ দশরথের আঙ্গিনায় খেলে বেড়াতে লাগলেন।আহার করবার জন্য পিতার আহ্বান সত্ত্বেও তাঁরা সখাদের ছেড়ে আসতে চাইতেন না।মা কৌশল্যা নিজে ডেকে আনতে গেলে সকলে খেলার ছলে নাচানাচি করতে করতে ছুটে পলায়তেন।বেদ যাঁকে নেতি নেতি বলে নিরূপণ করেন আর দেবাদিদেব মহাদেবও যাঁর অন্ত খুঁজে পান না,সেই শ্রীহরিকেই মা জোর করে ধরে আনবার জন্য পিছু পিছু ছুটতেন।ধূলিধূসরিত তনু অবস্থায় রাজপ্রাসাদে ফিরে এলে দশরথ তাঁকে বা তাঁদেরকে হেসে কোলে ঠাঁই দিতেন।আহারকালেও প্রভু রামচন্দ্রের চঞ্চলতা কম ছিল না, একটু সুযোগ পেলেই প্রভূর মুখে দইভাত লেগে থাকা অবস্থায় খিলখিল করে হাসতে হাসতেই ছুটে পালাতেন।🌻রামচন্দ্রের বাল্যলীলা সহজ সরল হলেও অতীব মনোহর।তাঁর সংকীর্তন করে দেবী সরস্বতী, শেষনাগ,মহাদেব ও বেদও শেষ পায় না।রামচন্দ্রের যে অনুপম সুন্দর বাল্যলীলায় যার আকর্ষণ অনুভব করে না সে তো হতভাগ্য।বিধাতার অধম সৃষ্টি। ধীরে ধীরে রাজকুমার সকল কৈশোরে উপনীত হলেন।তখন গুরুদেব দ্বারা পিতা-মাতা তাঁদের যজ্ঞোপবীত সংস্কার করলেন।অতঃপর রামচন্দ্র সকল ভাইদের নিয়ে বিদ্যা অর্জনের জন্য গুরুগৃহে গেলেন এবং অতি অল্প বয়সেই সর্ব বিদ্যা অর্জন করলেন। ভগবানের জন্য চতুর্বেদ শ্বাসপ্রশ্বাসসম স্বাভাবিক।তাঁর বিদ্যার্জনের জন্য গুরুগৃহে গমন অবশ্যই কৌতুকপ্রদ ঘটনা,(জীব শিক্ষার লাগি এই কর্মগুলি করলেন,নচেৎ মনুষ্য জনম একেবারেই বৃথা)।চার ভাইই বিদ্যা, বিনয়,গুণ ও চরিত্রে নিপুণ।তাঁরা সকলেই রাজার উপযুক্ত লীলার অনুকরণ করতেন।বালকদের হাতে ধনুর্বাণের অপরিসীম সৌন্দর্য। তাঁদের রূপ বিশ্বচরাচরকে মোহিত করে রাখতেন।যে পথে ভ্রাতা সকল নানান খেলায় মত্ত হতেন,সেখানকার নরনারীসকল অত্যন্ত স্নেহে শিথিল অঙ্গ হয়ে তাঁদের রূপ দর্শন করতেন।*
*🌻অযোধ্যার আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই রামচন্দ্রকে প্রাণাধিক ভালবাসতেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


