শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১১০. বৈদিক--বৈষ্ণব 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob110.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১০৯. বৈষ্ণবের উপবীত ধারণ 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob109.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১১০. বৈদিক--বৈষ্ণব 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob110.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *🔥বৈদিক--বৈষ্ণব🔥*
          """""""""""""""""""""""""""""""""""""
*🍀এইরকম উচ্চস্তরে থাকা বৈষ্ণবের উপবীত ধারণের আবশ‍্যকতা না থাকলেও,গৃহস্থ  জাতি বৈষ্ণবগণের পক্ষে বহিঃসূত্র ধারণ বা উপনয়ন-সংস্কারের যে প্রয়োজনীতা আছে,তা অবশ‍্যই স্বীকার করতে হবে। যেহেতু এই বহিঃসূত্র সেই ভগবত্তত্ত্বজ্ঞানময় যজ্ঞোপবীতের স্মারক-চিহ্ন।আরও তত্ত্বজ্ঞান লাভের জন্য শ্রীগুরুর নিকটে গিয়ে এই সংস্কারের নাম "উপনয়ন"। সুতরাং শ্রীকৃষ্ণ-ভজনোন্মুখ হতে হলে জাতি বৈষ্ণবের পক্ষে উপনয়ন অবশ‍্য কর্তব‍্য।সামান‍্যতঃ বিষ্ণু-মন্ত্র দীক্ষাপ্রাপ্ত বা তন্ত্রোক্ত বৈষ্ণবাচারী সামান্য বৈষ্ণব অপেক্ষা আমাদের আলোচ‍্য বৈদিক-বৈষ্ণবগণের বিশেষত্ব এই যে,ইহাঁরা ধর্মে,কর্মে,বর্ণে সর্বোবয়ব বৈষ্ণব।শাস্ত্র যে বৈষ্ণবকে বিপ্রতুল‍্য বা "বৃত ব্রাহ্মণ" বলে নির্দেশ করেছেন,তা প্রধানতঃ এই বৈদিক বৈষ্ণবকেই বুঝিয়ে থাকে।এ অবস্থায় বৈদিক বৈষ্ণবগণের অর্চন-মার্গে শ্রীভগবানকে উপবীত নিবেদন করতে হয়  ; ভগবন্নির্মাল‍্য ভক্তের প্রাপ‍্য।অতএব বৈষ্ণবজন অন্ততঃ ভগবৎ নির্মাল‍্য স্বরূপে উপবীত ধারণ করলেও ভক্তির বাধক না হয়ে বরং পোষকই হয়ে থাকে। "আনুকূল‍্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা"। বৈষ্ণব বালকের "সংস্কার" চিরপ্রসিদ্ধ ও সাধুজনাচরিত। ইহা বতর্মান জাতীয় আন্দোলনের ফল বা নূতন কল্পিত নহে এবং সম্পূর্ণ ব্রাহ্মণবৎও নহে। রামানুজ,মধ্বাচার্য‍্য প্রভৃতি চতুঃসম্প্রদায়ী বৈষ্ণব মহাজনগণ যে প্রচলিত প্রথা অনুসরণ করেছেন এবং করে চলেছেন সেই প্রথানুযায়ী সাম্প্রদায়িক বৈষ্ণব-বালকদের সংস্কার হওয়া কর্তব‍্য।"সৎক্রিয়াপিকাদি" বৈষ্ণব পদ্ধতিতে বৈষ্ণব-উপনয়ন ও বিবাহাদি সংস্কার সুন্দরভাবে বিধিবদ্ধ আছে। বৈষ্ণব দুই প্রকার= সামান্য ও সাম্প্রদায়িক যথা=*
*"বৈষ্ণবোহপি দ্বিধাপ্রোক্তঃ সামান্য সাম্প্রদায়িকঃ।*
*সামান‍্যাস্তান্ত্রিকো জ্ঞেয়ো বৈদিকঃ সাম্প্রদায়িকঃ"।।*
*সাম্প্রদায়ী দ্বিভেদঃ স‍্যাদ্ গৃহী ন‍্যাসী প্রভেদতঃ।।*
                    *(সংস্কার-দীপিকা)*
*যাঁরা সামান্যতঃ বিষ্ণুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন অথবা যাঁরা তন্ত্রোক্ত বৈষ্ণবাচারী,তাঁরা সামান্য বৈষ্ণব এবং সাম্প্রদায়িক বৈষ্ণবই বৈদিক।এই সাম্প্রদায়িক বা বৈদিক বৈষ্ণবগণ সন্ন‍্যাসী ও গৃহস্থ ভেদে দুই প্রকার।এই গৃহস্থ বৈদিক বৈষ্ণব-জাতি বৈদিক বিধান অনুসারে ভক্তি-অনুকূল বর্ণাশ্রমে ধর্ম পালন করেন বলিয়া এঁদের ক্রিয়াঙ্গ এই বহিঃসূত্র অবশ‍্য ধারণীয় যথা ব্রহ্মোপনিষদে=*
*"কর্মাণ‍্যধিকৃতা যে তু বৈদিকে ব্রাহ্মণাদয়ঃ।*
*তৈঃ সন্ধ‍্যার্ষ‍্যমিদং সূত্রং ক্রিয়াঙ্গং তদ্বিধৈ স্মৃতম্"।।*
*🌹ব্রাহ্মণাদি বর্ণ বৈদিক কর্মে নিযুক্ত হলে তাঁদের ক্রিয়াঙ্গ এই বহিঃসূত্র অবশ‍্য ধারণ করা উচিত।তবে ন‍্যাসী-বৈষ্ণবগণ সম্বন্ধে স্বতন্ত্র কথা।তাঁরা উপবীত রাখতেও পারেন,না রাখলেও কোন দোষ হয় না।ফলে গৃহস্থবৈদিক বৈষ্ণবগণ দীক্ষার দ‍্যোতক তিলক মালার সঙ্গে দ্বিজত্বের দ‍্যোতক(প্রকাশক) যজ্ঞোপবীতও ধারণ করে থাকেন।*
*💧বৈষ্ণব ধর্ম বেদমূলক। বৈষ্ণবজন বৈদিক বিধান অনুসারেই সমস্ত অনুষ্ঠান করে থাকেন। সুতরাং বৈষ্ণবের উপবীত-সংস্কার অবৈদিকী নহে।(আপস্তম্ব ধর্মসূত্র বলেন, প্রপা ২। পঃ ২। কঃ ৪)*
*"নিত‍্যমুত্তরং বাসং কার্য‍্যম্।।২১।।*
*অপি বা সূত্রমেবোপবীতার্থে।।২২।।*
*ভাষ‍্য=কেসুচিৎ কালেষু যজ্ঞোপবীতং বিহিতং ইহ তু প্রকরণাদগৃহস্থস‍্য নিত‍্যমুত্তরং বাসং কার্য‍্যমিত‍্যুচ‍্যতে। অপি বা সূত্র মেব সর্বেষামুপবীত কৃত‍্যে ভবতি ন বাস এব।।২১ । ২২ ।।"*
*🌹অর্থ‍্যাৎ কোন্ কোন্ কালে যজ্ঞোপবীত বিহিত,তা এই প্রকরণে কথিত হচ্ছে যে,গৃহস্থের নিত‍্য উত্তরীয় বস্ত্র দ্বারা যজ্ঞোপবীত করা আবশ‍্যক।বস্ত্রের অভাবে সকলে সুতাদ্বারা উপবীত করবে।বস্ত্রের আবশ‍্যকতা নাই,সুতাদ্বারা একরকম কার্য‍্যোদ্ধার হবে।(আপস্তম্ব শ্রৌতসূত্র আরও বলেন)*
*"যজ্ঞোপবীতানি প্রাচীনাবীতানি কুর্বতে বিপরিক্রামন্তি চ "।*
*ভাষ‍্য=অথ সর্বে যজ্ঞোপবীত কৃতানাং বাসসাং সূত্রানাং বা গ্রন্থীন্ বিশ্রংস‍্য প্রাচীনাবীতানি কৃত্বা গ্রথনীয়ুঃ ব‍্যত‍্যয়েন পরিক্রামন্তি চ।*
*🌻বস্ত্র বা সুতা দ্বারা যজ্ঞোপবীত করতে হবে।বামকাঁধে ধারণ করে দক্ষিণ পাশে আলম্বিত করতে হবে।পরে সেটির গ্রন্থি শিথিল করে প্রাচীনাবীত করতে হয়,অর্থ‍্যাৎ দক্ষিণ স্কন্ধে স্থাপন করে বামপাশে আলম্বিত করতে হয়।দক্ষিণাবর্ত হতে বামাবর্ত পরিক্রমা করতে হয়।এইসব শ্রৌত ও যুক্তি অনুসারে এই সিদ্ধান্তিত হল যে, আলোচ‍্য বৈদিক বৈষ্ণবদের উপবীত সংস্কার স্বেচ্ছাচার প্রসূত নহে,সম্পূর্ণ বেদ সম্মত ও প্রকৃত যুক্তিমূলক।অধুনা বৈষ্ণবজাতি সমাজে উপবীত গ্রহণের দ্বিবিধ প্রথা দেখা যায়।যথা সময়ে বৈষ্ণব বালকদেরকে উপনয়ন সংস্কারে সংস্কৃত করে উপবীত প্রদান এবং কেউ কেউ দীক্ষার সময়ে শ্রীগুরুদেবের কাছ হতেও গ্রহণ করে থাকেন।উভয় বিধানই প্রশস্ত।তথাপি যথারীতি সংস্কার পূর্বক উপবীত গ্রহণই বেশী প্রশস্ত।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১১১. বৈষ্ণবের---অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob111.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




adds