✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১১০. বৈদিক--বৈষ্ণব 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob110.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১১১. বৈষ্ণবের---অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob111.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণবের---অধিকার*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*বৈষ্ণব ব্রাহ্মণেতর বর্ণোৎপন্ন হলেও তাঁর যে শ্রীশালগ্রাম শিলার্চনে অধিকার আছে,তা আগেই শ্রীমদ্ রঘুনাথ দাস গোস্বামীর শ্রীগোবর্ধন শিলার্চন প্রসঙ্গে বলা হয়েছে।ভগবৎপর স্ত্রী শূদ্রাদিরও শ্রীশিলার্চনের অধিকার আছে। যথা শ্রীহরিভক্তি বিলাসে=*
*"এবং শ্রীভগবান্ সর্বৈ শালগ্রাম-শিলাত্মকং।*
*দ্বিজৈঃ স্ত্রীভিশ্চ শূদ্রৈশ্চ পূজ্যো ভগবতপরৈঃ "।।*
*🌹টীকাকার এই শ্লোকের উক্তি "ভগবতপরৈঃ" পদের ব্যাখ্যা করেছেন, "যথাবিধি দীক্ষাং গৃহীত্বা ভগবৎ-পূজা পরৈঃ সদ্ভিরিত্যর্থঃ"। অতএব যে ব্যক্তি যথাবিধি বৈষ্ণবী দীক্ষা গ্রহণ করে বিষ্ণুপূজা পরায়ণ হয়েছেন, তিনি অবশ্যই বিষ্ণু পূজাধিকারী হবেন। কারণ দীক্ষা দ্বারাই তাঁর দ্বিজত্ব সিদ্ধ হয় এবং সকল পারমার্থিক বিষয়ে তাঁর অধিকার জন্মে। শ্রীহরিভক্তিবিলাসে দীক্ষিত ব্যক্তির শ্রীবিগ্রহ পূজার নিত্যতা সম্বন্ধে উল্লিখিত আছে=*
*"লব্ধা মন্ত্রন্তু যো নিত্যং নার্চয়েন্মন্ত্র-দেবতাং।*
*সর্বাকর্মাফলং তস্যানিষ্টং যচ্ছতি দেবতাং "।। আগমে।।*
*🔥অর্থ্যাৎ যে ব্যক্তি দীক্ষমন্ত্র লাভ করে প্রত্যহ মন্ত্র-দেবতাকে অর্চনা না করে,তার সমস্ত কর্ম নিষ্ফল হয় এবং মন্ত্রদেবতা তার অনিষ্ট সাধন করেন। আবার "পুংসো-গৃহীত-দীক্ষস্য শ্রীকৃষ্ণং পূজয়িষ্যতঃ "।এই শ্লোকের টীকায় শ্রীপাদ সনাতন গোস্বামী লিখেছেন, "পুংসঃ পুংমাত্রস্যেত্যর্থঃ" "শ্রীবিষ্ণু-দীক্ষাগ্রহণমাত্রেণ সর্বেষামেব তত্রাধিকারাৎ"।।অতএব অনন্যশরণ সদাচারী বৈষ্ণবমাত্রেই শ্রীবিগ্রহ ও শ্রীশালগ্রামার্চনে অধিকারী তা এতদ্বারা স্পষ্ট প্রমাণিত হল।ফলে বৈষ্ণবী দীক্ষা লাভ করলেই তাঁর শ্রীবিষ্ণু পূজায় অধিকার জন্মে।*
*🍀যদি বলেন "শূদ্রাদি কুলোৎপন্ন সংসার-ত্যাগী নিষ্কিঞ্চন ফৈষ্ণব মহাত্মগণই শ্রীশিলার্চনে অধিকারী ☆☆যাঁরা পুত্রদারাদি সঙ্গে সংসার যাত্রা নির্বাহ করছেন,সেইরকম শূদ্রাদি শ্রীবিষ্ণুপরায়ণ বৈষ্ণব হলেও তাঁদের শিলার্চনাদি গ্রহণ দম্ভতা মাত্র। এইরকম সিদ্ধান্ত সমীচীন বলে বোধ হয় না।কারণ টীকাকার =শ্রীকৃষ্ণ- দীক্ষাগ্রহণমাত্রেণ সর্বেষামেব তত্রাধিকারাৎ" বলে শ্রীকৃষ্ণ পূজায় গৃহী ও ত্যাগী নির্বিশেষে ভগবৎপর ব্যক্তি মাত্রেরই শ্রীশালগ্রামপূজায় অধিকার দিয়েছেন।*
*🌺যদি বলেন, অধিকার লাভ করলেও স্বয়ং পূজা করতে পারেন না। সুতরাং ব্রাহ্মণই করবে?এইরকম আশঙ্কাও থাকতে পারে না। কারণ তাহলে=* *স্মৃতিতে পায়*
*"ব্রাহ্মণস্যৈব পূজ্যোহহং শুচেরপ্যশুচেরপি।*
*স্ত্রী-শূদ্র-কর-সংস্পর্শো বজ্রাদপি সুদুঃসহঃ।।*
*প্রণবোচ্চারণাচ্চৈব শালগ্রাম-শিলার্চনাৎ।*
*ব্রাহ্মণী গমনাচ্চৈব শূদ্রশ্চন্ডালতামিয়াৎ "।।*
*🌻এই স্মৃতির বচনকে অবৈষ্ণবপর বলে খন্ডন করবেন কেন?শাস্ত্রে দেখা যায় =*
*"ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং সচ্ছুদ্রাণামথাপি বা।*
*শালগ্রামেহধিকারোহস্তি ন চান্যেষাং কদাচন "।।*
*(স্কন্দে শ্রীব্রহ্ম নারদ-সংবাদ)*
*🔥ব্রাহ্মণ, ক্ষত্রিয়,বৈশ্য ও সৎশূদ্র অর্থ্যাৎ শূদ্র-কুলোৎপন্ন বৈষ্ণবের কেবল শ্রীশালগ্রাম পূজায় অধিকার আছে, অসৎ শূদ্রের নাই**
*🌺আবার এই শূদ্রের অধিকার প্রসঙ্গে "বায়ু পুরাণে" উক্ত হয়েছে =*
*"অযাচকঃ প্রদাতা স্যাৎ কৃষিং বৃত্ত্যর্থ মাচরেৎ।*
*পুরাণং শৃণুয়ান্নিত্যং শালগ্রামঞ্চ পূজয়েৎ "।।*
*🍀শূদ্র অযাচক হয়ে দান,কৃষিবৃত্তি, পুরাণ শ্রবণ ও নিত্য শ্রীশালগ্রাম পূজা করবেন।*
*"এবং মহাপুরাণাং বচনৈঃ সহ ব্রাহ্মণস্যৈব পূজ্যোহমিতি বচনস্য বিরোধান্মাৎসর্য্যপরৈঃ স্মার্তৈ কৈশ্চিৎ কল্পিত মিতি মন্তব্যঃ "।*
*🌹সুতরাং উক্ত মহাপুরাণের বচনের সঙ্গে "ব্রাহ্মণস্যৈব পূজ্যোহং" এই স্মৃতি বাক্যের বিরোধ দর্শনে বুঝা যায় কোন মাৎসর্য্যপর স্মার্তজন কর্তৃকই উক্ত প্রমাণ কল্পিত হয়েছে।যদি বা যুক্তিমুখে উহা সমূলক বলেই সিদ্ধ হয়, তাহলে অবৈষ্ণব স্ত্রীশূদ্রাদি কর্তৃক শ্রীশালগ্রাম শিলা পূজা কর্তব্য না হতে পারে ; কিন্তু "যথাবিধি গৃহীত বিষ্ণুদীক্ষাকৈ স্তৈঃ কর্তব্যেতি ব্যবস্থাপনীয়ম্ "। অর্থ্যাৎ যাঁরা যথাবিধি বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তাঁদের পক্ষে শ্রীশালগ্রাম পূজা অবশ্য কর্তব্য, এটিই ব্যবস্থা। সত্য বটে শাস্ত্রে কথিত আছে =*
*আজ এই পর্য্যন্ত*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🔜 ক্রমাগত 👉 ১১২. প্রণবে অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob112.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
