শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২২. ভগবান্ও লীলা জন্য ছয় রূপে প্রকট হইয়া থাকেন , কি কি ❓❓ 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar22.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীচৈতন্যদেব শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা মিলিত বলিয়া তাঁহার বর্ণও তদনুরূপ গৌর ও কৃষ্ণ মিলিত। বাহিরে তিনি রাধাভাবে গৌরবর্ণ, কিন্তু অন্তরে "কৃষ্ণবর্ণ। শ্রীরূপ গোস্বামীপাদ স্তব-মালায় এইজন্য বলিয়াছেন,

শ্লোকার্থ যথা—“কলিকালে সুধীগণ নামসংকীৰ্ত্তনময় যজ্ঞ দ্বারা যাহার আরাধনা করিয়া থাকেন, যিনি কৃষ্ণবর্ণ হইলেও শ্রীরাধিকার পরমা কান্তি দ্বারা গৌরবর্ণ ধারণ করিয়াছেন, এবং সুধীগণ যাহাকে চতুর্থাশ্রমী পরমহংসগণের আরাধ্য বলিয়া বর্ণন করেন, সেই চৈতন্যাকৃতি মহাপুরুষ মৎপ্রতি দয়া প্রকাশ ‘করুন”। শ্রীজীবগোস্বামি-পাদও ভাগবতসন্দর্ভের মঙ্গলাচরণে আখ্যান করিয়াছেন, যথা-----
অন্তঃকৃষ্ণং বহির্গৌরিং দর্শিতাঙ্গাদিবৈভবং ।
কলৌ সঙ্কীৰ্ত্তনাদ্যৈঃ স্মঃ কৃষ্ণচৈতন্যমাশ্ৰিতাঃ ॥

অর্থ—“যিনি অভ্যন্তরে কৃষ্ণ ও বহির্ভাগে গৌরবর্ণ দেহ প্রকাশ পূৰ্ব্বক কলিকালে সংকীৰ্ত্তনাদি দ্বারা অঙ্গাদির বৈভব প্ৰদৰ্শন করিয়াছেন, আমরা সেই শ্রীকৃষ্ণচৈতন্যদেবকে আশ্রয় করি।।” 

অনাদিকাল হইতে ভগবান্ লীলাপ্রকাশের যে রীতি অবলম্বন করিয়া আসিতেছিলেন, কলিযুগে তাহার একটু ব্যতিক্রম করিলেন, অর্থাৎ লীলার জন্য ভগবৎস্বরূপ পুরুষরূপে ও হ্লাদিনীশক্তি প্রকৃতিরূপে দেহভেদ স্বীকার করিয়াছেন ; কিন্তু গৌরাবতারে শক্তিমান্ ও শক্তি আর দুই দেহ অঙ্গীকার না করিয়া একই দেহে প্রকট হইলেন। মূলশক্তির অংশিনী শ্রীরাধিকার কায়ব্যুহরূপ গোপীগণও যে আবির্ভূত হইলেন, তাঁহারাও ভগবৎশক্তি, কারণ তাহারা মূলশক্তির অংশ ছিলেন। 

শ্রীপণ্ডিত বক্রেশ্বরও ভগবৎশক্তি। ভগবান্ও লীলা জন্য ছয়
রূপে প্রকট হইয়া থাকেন। যথা—শ্রীচৈতন্যচরিতামৃতে--
কৃষ্ণ, গুরু, শক্তি, ভক্ত, অবতার, প্রকাশ ।
কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস।।

শ্রীকবিরাজ গোস্বামী ঐ ছয়টী তত্ত্ব সম্বন্ধে বিস্তাররূপে
বর্ণনা করিয়াছেন। শক্তিতত্ত্ব সম্বন্ধে তিনি লিপি করিয়াছেন যে, চৈতন্যাবতারে গদাধর পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, সরূপ দামোদর প্রভৃতি প্রিয় অন্তরঙ্গ ভক্তগণ শ্রীচৈতন্যরূপী শ্রীকৃষ্ণের শক্তি ছিলেন। যথা—
শ্রীপণ্ডিত গদাধর আদি প্রভুর শক্তি ।
তা সবার পাদপদ্মে সহস্ৰ প্ৰণতি।।

ভক্তিরত্নাকরেও লিখিত আছে, যথা—
শ্রীপণ্ডিত গদাধর আদি প্রভুর শক্তি ।
কৃপা করি কারে বা না দিলা কৃষ্ণভক্তি ৷।

ঐ উভয় স্থলে “আদি” শব্দের মধ্যে যে শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত পরিগণিত, সে বিষয়ে আর কোন সন্দেহ হইতে পারে না। বিশেষতঃ শ্রীচৈতন্য ভাগবতে একস্থলে স্পষ্টরূপেই উক্ত হইয়াছে, যথা—
বক্রেশ্বর পণ্ডিত প্রভুর নিজশক্তি ৷
সেই কৃষ্ণ পায় যে তাঁহারে করে ভক্তি।।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
    ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





২১. প্রেম ♥️ বিষয়ে দুইটী পক্ষ❗কি কি❓ আশ্রয়❗❓ বিষয় ❗❓ 🏵️ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🥀 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar21.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
প্রেম বিষয়ে দুইটী পক্ষ❗কি কি❓ আশ্রয়❗❓ বিষয় ❗❓
  ✧═══════════•❁❀❁•═══════════✧
রাধাপ্রেমের মাহাত্ম্যের কথা আর অধিক বলিবার প্রয়োজন নাই, সেই প্রেমের বশীভূত হইয়া রাধানাথ একেবারে জ্ঞানশূন্য হইয়া যাইতেন, এবং সেই প্রেম নেতা স্বরূপে তাঁহাকে যে কার্য্য করাইত, তিনি অনন্যগতি হইয়া নিশ্চেষ্টভাবে তাহাই করিতে বাধ্য হইতেন। তখন আর ভগবানের সর্ব্বেশ্বরত্ব থাকিত না। শ্রীচৈতন্যচরিতামৃতে শ্রীকৃষ্ণের নিজের উক্তি; যথা--
পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণতত্ত্ব ।
রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত ॥
না জানি রাধার প্রেমে আছে কোন বল।
যে বলে আমারে করে সর্ব্বদা বিহ্বল ॥
রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট।
সদ৷ আমা নানা-নৃত্যে নাচায় উদ্ভট।।

তিনি সে প্রেমে এতই মুগ্ধ ছিলেন যে, গোপীদের তিরস্কার বাক্যও তাহার প্রীতিকর হইত, যথা-
প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন।
বেদস্তুতি হৈতে সেই হরে মোর মন।।
🙏শ্রীচৈতন্যচরিতামৃত🙏

তাঁহার নিজের মাধুর্য্যাতিশয় কিরূপ এবং তাহা আস্বাদন করিয়া শ্রীরাধিকার কিরূপ সুখানুভূতি হয়, তাহা শ্রীবৃন্দাবন লীলায় ভগবানের বুঝিবার ক্ষমতা ছিল না, কারণ তিনি কেবল প্রেমের বিষয় ছিলেন মাত্র। প্রেমের আশ্রয় না লইলে আর ঐ অনুভূতি ও আনন্দ উপভোগ করা যাইতে পারে না। শ্রীরাধিকাই সেই প্রেমের আশ্রয় ছিলেন। এই জন্যই তিনি তাহা উপভোগ করিতে সমর্থা ছিলেন। প্রেম বিষয়ে দুইটী পক্ষ ; এক পক্ষ আশ্রয় আর এক পক্ষ বিষয়। যাহাতে প্রেম থাকে অর্থাৎ যিনি প্রেম আস্বাদন করেন, তিনিই প্রেমের আশ্রয়, আর যার প্রতি প্রেম প্রযুক্ত হয় অর্থাৎ যাঁহাকে প্রেম করা যায়, তিনিই প্রেমের বিষয়। এই আশ্রয় ও বিষয় প্রেম- শাস্ত্রের বিভাবের অন্তর্গত অর্থাৎ রসতত্ত্ব মধ্যে বিভাব বলিয়া যে একটী বস্তু আছে, তাহাই দ্বিবিধ অর্থাৎ বিষয় ও আশ্রয়। ইহা আবার আলম্বন ও উদ্দীপন ভেদে দুই প্রকার। শ্রীভক্তমান গ্রন্থে শ্রীরাধাকৃষ্ণের আশ্চর্য্য রস-চরিত্র এইরূপ বর্ণিত হইয়াছে; যথা—
বিভাব যে দুই আলম্বন উদ্দীপন।
আশ্রয় বিষয় দুই বিধি আলম্বন ।।
বিষয়ালম্বন কৃষ্ণ রসময় রূপ।
রসিক শেখর সর্বব নায়কের ভূপ।।

অন্যত্র:
আশ্রয়ালম্বন কৃষ্ণবল্লভা নায়িকা।
কৃষ্ণের সমান গুণ জগতে অধিকা।।
দেব নর আদি ত্রিভুবনে যত নারী।
সভার মুকুট-মণি ব্রজের সুন্দরী ৷।।
সফল যৌবন কৃষ্ণসনে স্মরকেলি।
ধন্যরূপা যৌবন ধন্য ধন্য ভালি ভালি ।।

শ্রীললিতমাধব গ্রন্থে একটী শ্লোকে লিখিত আছে ; যথা-
শ্লোকার্ধ—“মণিভিত্তিতে স্বীয় প্রতিবিম্ব দর্শনপূর্ব্বক শ্রীহরি ঔৎসুক্য সহকারে বলিলেন, অহো! মদীয় মাধুরী কি নিরতিশয় আশ্চর্য্য ! ইতি পূৰ্ব্বে ইহা দৃষ্ট হয় নাই। অধিক আর কি কহিব, ইহা 'দর্শনে আমিও লুব্ধমনা হইয়া কৌতুক সহকারে শ্রীমতী রাধিকার ন্যায় তাহা উপভোগ করিতে অভিলাষ করিতেছি।”

শ্রীচৈতন্যচরিতামৃতেও যথা—
স্বমাধুর্য্য দেখি কৃষ্ণ করেন বিচার
অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরিমা।
ত্রিজগতে ইহার কেহ নাঞি পায় সীমা
এই প্রেমদ্বারে নিত্য রাধিকা একলি।
আমার মাধুর্য্যামৃত আহ্বাদে সকলি ॥

মনে মনে এইরূপ বিচার করিয়া কহিয়াছিলেন। যথা—
বিচার করিয়ে যদি আস্বাদ উপায় ।
রাধিকা-স্বরূপ হৈতে তবে মন ধায় ৷৷
🙏শ্রীচৈতন্যচরিতামৃত🙏

এই জন্যই ভবিষ্যতে রাধাভাব-সমন্বিত হইয়া অবতীর্ণ হইবার প্রতিজ্ঞা ভগবান্ করিয়াছিলেন ; যথা— শ্রীচৈতন্যচরিতামৃতে-ভগবানের প্রেমের আশ্রয় হইবার জন্য বাক্য-
সেই প্রেমের শ্রীরাধিকা পরম আশ্রয়।
সেই প্রেমের আমি হই কেবল বিষয় ।।
বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ ।
আমা হৈতে কোটিগুণ আশ্রয়ের আহলাদ ॥
আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায় ।
যত্নে আস্বাদিতে নারি কি করি উপায় ৷৷
কভু যদি এই প্রেমের হইয়ে আশ্রয়।
তবে এই প্রেমানন্দের অনুভব হয় ।।

ঐ প্রতিজ্ঞা পালন জন্য ভগবান্ কলিযুগে একই দেহে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণরূপে নবদ্বীপ ধামে অবতীর্ণ হইলেন, যথা—
সেই দুই এক এবে চৈতন্য গোসাঞি।
রস আস্বাদিতে দুঁহে হৈলা এক ঠাঞি।।
🙏শ্রীচৈতন্যচরিতামৃত🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





২০. শ্রীকৃষ্ণাবতারে ভগবানের তিনটী বাসনার উদয় হইয়াছিল ❗ ঐ তিনটী বাসনা কি কি ❓❓ 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar20.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৯. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণাবতারে ভগবানের তিনটী বাসনার উদয় হইয়াছিল ❗ ঐ তিনটী বাসনা কি কি ❓❓ 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
ইতিপুর্ব্বে ভগবানের অরতারলীলার বহিরঙ্গ ও অন্তরঙ্গ উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলা হইয়াছে এবং গৌরাবতারেরও ঐ অন্তরঙ্গ মূল প্রয়োজন বিষয়েও যথাসাধ্য কিছু বর্ণিত হইয়াছে, ইহা ছাড়া বৈষ্ণব শ্রীগ্রন্থাদিতে শ্রীগৌরাঙ্গাবতারের একটা বেদ-গোপ্য কারণ নির্দিষ্ট হইয়াছে। শ্রীবৃন্দাবনবিহারিণী গোপীদের প্রেম যে কি পদার্থ, তাহা তাঁহাদের ব্যবহারাদি দর্শনেই জানা যায়। সেই নির্ম্মল কামগন্ধশূ্ন্য শ্রীরাধিকার যে প্রগাঢ় অনুরাগ, তাহা শ্রীকৃষ্ণও সকল সময় বুঝিয়া উঠিতে পারিতেন না। ঐ রাধাপ্রেমে মুগ্ধ হইয়া শ্রীকৃষ্ণের মনে তিনটী বাসনার উদয় হইয়াছিল। কিন্তু শ্রীকৃষ্ণাবতারে ভগবানের ঐ তিনটী বাঞ্ছা পূর্ণ হওয়া তাঁহার ভাগ্যে ঘটে নাই। 
সেই তিনটী বাঞ্ছ৷ শাস্ত্রে উল্লিখিত হইয়াছে ; যথা—

শ্রীরাধায়া: প্রণয়মহিমা কীদৃশো বানয়ৈবা-
স্বাদ্যো যেনাদ্ভুতমধুরিমা কীদৃশো বা মদীয়ঃ ।
সৌখ্যং চাস্যা মদনুভবতঃ কীদৃশং বেতি লোভাৎ
তদ্ভাবাঢ্যঃ সমজনি শচীগর্ভসিন্ধৌ হরীন্দুঃ ॥

শ্লোকার্থ,—শ্রীরাধার প্রণয়মাহাত্ম্য কীদৃশ ; শ্রীরাধা প্রেম দ্বারা যাহা আস্বাদ করিয়া থাকেন, মদীয় সেই অদ্ভুত মাধুৰ্য্যাতিশয়ই বা কি প্রকার; আর মদীয় অনুভব নিবন্ধন রাধিকার যে সুখোদ্রেক হন, সেই সুখই বা কিরূপ ; এই বিষয়ক্রয়ে লোভ নিবন্ধন রাধা-ভাব-সমন্বিত হইয়া শচীগর্ভরুপ সাগরে কৃষ্ণরূপ চন্দ্র প্রাদুর্ভূত হইলেন।

ঐ তিনটী বাঞ্ছা পরিপূর্ণ করিবার মানসে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার রূপলাবণ্য ধারণপূর্ব্বক, নিজের মধুরিমা নিজে সম্ভোগেচ্ছায় ভবিষ্যৎকালে অবতীর্ণ হইবার প্রতিজ্ঞা করিয়াছিলেন। যথা-
এই তিন তৃষ্ণা মোর নহিলা পূরণ।
বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন।।
রাধিকার ভাব কান্তি অঙ্গীকার বিনে।
সেই তিন সুখ কভু নহে আস্বাদনে ॥
রাধাভাব অঙ্গীকারী ধরি তার বর্ণ।
তিন সুখ আম্বাদিতে হব অবতীর্ণ৷
🙏 শ্রীচৈতন্যচরিতামৃত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৯. শ্রীরাধিকার অষ্টসহচরীর ❤️ মধ্যে যিনি পঞ্চম পর্যায়ে তুঙ্গবিদ্যা নামে অভিহিতা হইয়াছেন, তাহারই প্রকাশ ছিলেন শ্রীবক্রেশ্বর পণ্ডিত 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar19.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৯. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৮. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীরাধিকার অষ্টসহচরীর ❤️ মধ্যে যিনি পঞ্চম পর্যায়ে তুঙ্গবিদ্যা নামে অভিহিতা হইয়াছেন, তাহারই প্রকাশ ছিলেন শ্রীবক্রেশ্বর পণ্ডিত 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
প্রভুর পদ্ধতিমতে শ্রীপণ্ডিত বক্রেশ্বর, শ্রীরাধিকার অষ্টসহচরীর মধ্যে যিনি পঞ্চম পর্যায়ে তুঙ্গবিদ্যা নামে অভিহিতা হইয়াছেন, তাহারই প্রকাশ ছিলেন। শ্রীপাদ ধ্যানচন্দ্র গোস্বামী প্রভু তৎসম্বন্ধে বর্ণন করিয়াছেন, যথা—

কুঞ্জোঽস্তি পশ্চিমদলেহরুণবর্ণঃ সুশোভনঃ।
তুঙ্গবিদ্যানন্দদো না-ম্নেতি বিখ্যাতিমাগতঃ ॥
নিত্যং তিষ্ঠতি তত্রৈব তুঙ্গবিদ্যা সমুৎসুকা।
বিপ্রলব্ধাত্বমাপন্না শ্রীকৃষ্ণে রতিযুক্ সদা ॥
নৃত্যগীতাদিসেবাঢ্যা গৃহমস্যাস্তু যাবটে।
দক্ষিণ; প্রখরা খ্যাতাঽপ্যসৌ গৌররসে পুনঃ ॥
বক্রেশ্বর ইতি খ্যাতি-মাপন্না হি কলৌ যুগে ।।

শ্রীকৃষ্ণগণোদ্দেশদীপিকা মতে, তুঙ্গবিদ্যা সখী, বিশাখা হইতে পাঁচ দিনের জ্যেষ্ঠা, চন্দনমিশ্রিত-কুঙ্কুমবর্ণা, পাণ্ডুমণ্ডল- বস্ত্রা । পতা পৌঙ্কর, মাতা মেধা, পতি বালিশ ।

বৈষ্ণবাচার-দর্পণে যথা—
চন্দন মিশান যেবা হৈয়াছে কুঙ্কুমে ।
তুঙ্গবিদ্যা সখীরূপ কহিলা পঞ্চমে ৷
পঞ্চম দিনের বড় বিশাখা হইতে।
অষ্টাদশ বিদ্যাতে বিখ্যাতা যে জগতে ॥
দশা তের সমা সাত মাস পাঁচ দিন।
পাণ্ডুর মণ্ডল বস্ত্র অঙ্গেতে সুলীন ৷
পৌঙ্কর পিতার নাম, মেধা নামে মাতা।
বালিশ পতির নাম কহিলা সৰ্ব্বথা ॥
দক্ষিণা প্রখরাভার বিপ্রলব্ধা রতি।
তুঙ্গ-বিদ্যানন্দদ নামে কুঞ্জে স্থিতি॥
তৌর্য্যত্রিক সেবা-পরা পরমসাদরে।।

শ্রীভক্তমান গ্রন্থে ঐ তুঙ্গবিদ্যা সথী সম্বন্ধে বর্ণিত হইয়াছে,
যথা—

তুঙ্গবিদ্যা পঞ্চমী সুপাণ্ডিত্য নিপুণা ।
অষ্টাদশ বিদ্যা রস-শাস্ত্রে বিচক্ষণা ॥
নাটক নাটিকা আর গন্ধর্ব্ব বিদ্যায়ে।
আচার্য্যের উপাসিতা পাণ্ডিত্য বিষয়ে ॥
বিশেষতঃ গীতমার্গে বীণার বাদনে।
দৌত্যকর্ম্মে সুপণ্ডিতা সন্ধিকৰ্ম্ম স্থানে ৷
সখীসঙ্গে গানে আর; মৃদঙ্গাদি বাদ্যে।
নানারস-রঙ্গভঙ্গী নৃত্যকলা পদ্যে ॥
কৃষ্ণসুখে সুখী, সুখ দিতে সুপণ্ডিত।
বৃন্দাবনে অধিকারী সখীর সহিত ॥

এই তো গেল তুঙ্গ-বিদ্যা সখীর বিবরণ । শ্রীপণ্ডিত বক্রেশ্বরের পূর্ব্বজন্ম সম্বন্ধে এই দুই অধ্যায়ে যাহা বলা হইল, তাহাতেই তাহার মহিমার বিশেষ পরিচয় প্রাপ্ত হওয়া যাইতেছে ; ও তিনি যে কত বড় তাহাও বুঝা যাইতেছে ।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৮. শ্রীভক্তমান গ্রন্থে সখী ইন্দুরেখা বা শশিরেখা সম্বন্ধে, যেরূপ বর্ণন আছে ❗ 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar18.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৮. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
ঐ সকল ব্রজগোপীগণের সহিত গোবিন্দ বিহার করিতেন। কিন্তু তাঁহাদের মধ্যে কতকগুলি শ্রীমতী রাধার অতিশয় প্রিয়কারিণী ও প্রধানা ছিলেন। কোন সময়ে ভূতভাবন ভগবান্ ভবানীপতি মহাদেব, মা জগজ্জননী পাৰ্ব্বতীর নিকট শ্রীকৃষ্ণের নিত্যলীলাস্থল শ্রীবৃন্দাবনের মহিমা বর্ণন উপলক্ষে শ্রীকৃষ্ণের মনোহর রূপলাবণ্য বর্ণন করিলে পর, পার্ব্বতী করজোড়ে নিবেদন করিলেন “নাথ! শ্রীব্রজধামে চিত্তমনোহারিণী ব্রজলীলায় শ্রীকৃষ্ণের প্রধান সহায় কে কে ছিলেন, তাঁহাদের নাম ও বিবরণ শ্রবণ করিতে বড় বলবতী ইচ্ছা হইয়াছে, কৃপা করিয়া মনোবাঞ্ছা পূর্ণ করুন”। পরমেশ্বর মহাদেব আনন্দিত হইয়া পাৰ্ব্বতীকে বলিয়াছিলেন, যথা— শ্রীবৃন্দাবনমাহাত্ম্যে শিববচন,

শ্লোকার্থ—“রাধিকাই মূল প্রকৃতি। প্রকৃতির অংশজাত ললিতাদি 'সখীগণ, রাধিকার সহিত যুগলরূপে সঙ্গত, স্বর্ণসিংহা-সনস্থিত, পূৰ্ব্বোক্তপ্রকার রূপ লাবণ্য বিশিষ্ট, দিব্য বিভূষণে, দিব্য বস্ত্রে ও দিব্য মাল্যে বিভূষিত, ত্রিভঙ্গ স্নিগ্ধমূৰ্ত্তি, গোপীগণের নয়নতারা স্বরূপ, সতত সেব্য, সর্ব্বকারণ-কারণ গোবিন্দকে সেবা করিতেছেন। ঐ সকল ললিতাদি অষ্ট প্রকৃতি রসভাবে বিমুগ্ধা, কৃষ্ণের প্রিয়তমা ও‌ প্রধানা। শ্রীকৃষ্ণের সম্মুখে ললিতাদেবী, বায়ুকোণে শ্যামলা, উত্তরে শ্রীমতী ধন্যা, ঈশানকোণে শ্রীহরিপ্রিয়া, পূৰ্ব্বদিকে বিশাখা, অগ্নিকোণে শৈব্যা, দক্ষিণে পদ্মা, ও নৈঋত কোণে ভদ্রা, যথাক্রমে অবস্থিত। এই অষ্টপ্রকৃতি পবিত্রা, প্রধানা ও কৃষ্ণের একান্ত প্রিয়তমা। রাধাই প্রধানা আদিমা প্রকৃতি। চন্দ্রাবতী, চন্দ্রাবলী, চিত্ররেখা, চন্দ্রা, মদনসুন্দরী, শ্রীমধুমতী, শশিরেখা ও হরিপ্রিয়া এই আটজনও রাধিকাসদৃশী প্রিয়তমা। এই যে ষোড়শ প্রকৃতির উল্লেখ হইল, ইঁহারা সৰ্ব্বপ্রধানা ও কৃষ্ণপ্রণয়িনী”।
এই শশিরেখা সম্বন্ধে বৃন্দাবন-মাহাত্ম্যে এইরূপ পরিচয়
দেওয়া আছে, যথা—
সম্মোহজ্বর-রোমাঞ্চ-প্রেমধারা-সমন্বিতা ।
শশিরেখা চ বিজ্ঞেয়া গোপালপ্রেয়সী সদা ॥
অর্থাৎ যিনি সম্মোহনরূপ জ্বর, রোমাঞ্চ ও প্রেমধারায় সমাকুলা, তিনিই শশিরেখা-নাম্নী গোপালপ্রিয়া জানিবে।

শ্রীকৃষ্ণগণোদ্দেশদীপিকা নামক গ্রন্থে শ্রীমতী রাধার যে
আটজন প্রধান সহচরী বলিয়া বর্ণিত আছে, তাঁহাদের নাম ঐ গ্রন্থমতে—

(১) ললিতা (২) বিশারা (৩) চিত্র (৪) চম্পকলতিকা ( ৫ ) তুঙ্গবিদ্যা ( ৬ ) ইন্দুরেখা বা শশিরেখা ( ৭ ) রঙ্গদেবী (৮) সুদেবী—ইহাদের সকলের রূপ গুণ পরিচয়াদি সম্বন্ধে বিশেষ বিশেষ বর্ণন -আছে, তদনুসারে শশিরেখার পরিচয় স্থলে লেখা আছে যে, ইনি হরিতালবর্ণা, দাড়িমীপুষ্প-বস্ত্ৰা, বিশাখা হইতে তিন দিবসের ছোট। পিতার নাম সাগর; মাতার নাম বেলা ; পতির নাম দুর্ব্বল।

ধ্যানচন্দ্র পদ্ধতিতে ইহার সম্বন্ধে বর্ণনা আছে, যথা—

আগ্নেয়পাত্রপূর্ণেন্দু-কুঞ্জে স্বর্ণাভবর্ণকে।
ইন্দুরেখা বসত্যত্র স্বর্ণালঙ্কারমণ্ডিতা ॥
প্রোষিতভর্তৃকাভাবমাপন্না রতিযুগঘরৌ । 
অমৃতাশনসেবাঢ্যা যাসৌ নন্দাত্মজ্য বৈ ॥
অসৌ তু বামপ্রখরা হরেশ্চামরসেবিনী ।।

এই শ্লোকের স্বতন্ত্র বাঙ্গালা অর্থ না দিয়া, বৈষ্ণবাচার-দর্পণে যাহা লিখিত হইয়াছে, তাহাই উদ্ধৃত করা যাইতেছে, যথা-

হরিতালোজ্জ্বলবর্ণা সখী ইন্দুরেখা ।
তিন দিবসের বড় যাঁহার বিশাখা ।।
যষ্ঠেতে করিল ইন্দুরেখার গণন।
দাড়িম্ব কুসুম সম যাঁহার বসন।।
জননীর নাম বেলা জনক সাগর ।
দুর্ববল পতির নাম কহিল তৎপর ॥
দশা তের সমা সাত মাস সাত দিন ।
মহা গুণান্বিতা পূর্ণ রসের প্রবীণ।।
বাম প্রখরতা ভাব সতত যাঁহার ।
প্রোষিতভর্ভূকা রস স্বর্ণ অলঙ্কার ॥
পূর্ণচন্দ্ৰ কুঞ্জে বাস অগ্নিকোণ দলে।
অমৃতাশন সেবা যেঁহ করে কুতূহলে ॥

শ্রীভক্তমান গ্রন্থে সখী ইন্দুরেখা বা শশিরেখা সম্বন্ধে, যেরূপ বর্ণন আছে, তাহাতে তিনি ব্রজলীলার যে একজন প্রধান সহায় ছিলেন, তাহাতে আর কোন সন্দেহ নাই; যথা—

ইন্দুরেখা ষষ্ঠী হরিতালের বরণা।
দাড়িম্ব পুষ্প বসনা তিন দিনের ন্যূনা ॥
বেলা নামে মাতা, পিতা সাগর সনামা।
সোয়ামী “দুর্ব্বল” স্বভাব প্রখরতা বামা ॥
প্রিয়সখী অর্থে বশীকরণ মন্ত্রতন্ত্রে।
সামুদ্রিক আদি বিশারদা নানা যন্ত্রে ॥
কৃষ্ণ আকর্ষণী কাম কত ছন্দ বন্ধ ।
ছিটা ফোঁটা আদি জানে কতেক প্রবন্ধ।।
হারাদি গ্রন্থনে আর দশন রঞ্জনে।
অতি পটু আর সর্বব রত্ন পরীক্ষণে ॥
পট্ট-থোপ ডোর ঝাম্পা পুষ্পাদি নিৰ্ম্মাণে।
সুবেশ করনে কেশে বেণীর রচনে ॥
সৌভাগ্য তিলকচন্দ্ৰ কপালে লিখনে ।
দৃত্য কর্ম্মে নিপুণা অভিসারাদি মিলনে ॥
প্রিয়া প্রিয়সখী অর্থে গুণের অর্পণ।
সমৰ্পণ দেহ-গেহ-আদি প্ৰাণ ধন ॥
রহস্য নিগূঢ় কথা কহনের যোগ্য।
সর্ববগুণময়ী যুগলের সুমনোজ্ঞ ৷।
পালিন্ধী প্রভৃতি সখী সঙ্গে কৰ্ম্মদক্ষ।
দোঁহার সুখের সুখী বৃন্দাবনের অধ্যক্ষ ॥
এই তো গেল শশিরেখার বিবরণ।।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
    ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৯. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar17.html


   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকবিরাজ গোস্বামী এইরূপ বর্ণনা দ্বারা বুঝাইতেছেন যে,

যথা শ্লোকার্থ—“হে উদ্ধব, গোপীগণ আমাতেই মন প্রাণ অর্পণ করিয়াছে, আমিই তাহাদের একমাত্র প্রাণ স্বরূপ ; আমার জন্য তাহারা সমস্ত ব্যাপার ত্যাগ করিয়াছে, তাহারা আমাকে প্রিয় হইতেও প্রিয়তর বলিয়া জানে এবং আমি দূরে থাকিলেও তাহারা আমাকে স্মরণ পূর্ব্বক নিদারুণ বিচ্ছেদযাতনা সহ্য করিয়া থাকে। আমিই সেই বৃন্দাবনবিহারিণী গোপীদিগের আত্মা এবং তাহারাও আমারই জানিবে।”

তবে গোপীগণ যে নিজ দেহের শোভাবর্দ্ধন কাৰ্য্য করিতেন, তাহাও কেবল শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদন মানসে বই আর কোন কারণে নহে। কারণ তাঁহারা জানিতেন যে, যখন তাঁহাদের দেহ কৃষ্ণভোগ্য, তখন তাহার প্রতি যত্ন করা আবশ্যক । শ্রীকবিরাজ গোস্বামী ইহাও বর্ণন করিয়াছেন,

যথা—
তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীত।
সেহোত কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত ॥
এই দেহ কৈল আমি কৃষ্ণে সমৰ্পণ ।
তাঁর ধন এই তাঁর সম্ভোগ সাধন ॥
এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ ৷
এই লাগি করে দেহের মার্জ্জন ভূষণ ॥

যথন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ নবদ্বীপধামে গৌররূপে অবতীর্ণ হইলেন, তখন ঐ বৃন্দাবনবিহারিণী গোপীরাও লীলার সহায়তা জন্য শ্রীগৌরাঙ্গের পার্ষদরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। শ্রীকৃষ্ণের শ্রীবৃন্দাবনে ব্রজলীলা ও কলিযুগের গৌরলীলা উভয় লীলাই অতি গুহ্য। কিন্তু শ্রীবৃন্দাবনে গোপীগণের সহিত যে বিহাররূপ লীলা, তাহা কোন বহিরঙ্গ জীবের সম্মুখে আচরিত হয় নাই, একারণ উহাতে শক্তিরূপা রমণীগণ রমণীবেশেই বিহার করিয়াছিলেন—
কিন্তু গৌরলীলা, কি অন্তরঙ্গ কি বহিরঙ্গ সর্ব্বপ্রকার জীবের সম্মুখে আচরিত হইয়াছিল, এই জন্য শ্রীবৃন্দাবনের যুবতী ললনারা গৌরলীলায় পুরুষবেশে পার্ষদ ও ভক্ত রূপে প্রকটিত হইয়াছেন। বেশ পরিবর্ত্তন হইলে কি হইবে, তাঁহাদের প্রকৃতিগত বৈলক্ষণ্য শ্রীব্রজেন্দ্রনন্দনের প্রতি সমর্পিত ছিল; গৌরাবতারেও দেখা যায় যে, ঐ সকল গোপীদের প্রকাশমূর্তি স্বরূপ যে পার্বদগণ, তাহাদেরও মন প্রাণাদি সর্ব্বস্ব একমাত্র শ্রীগৌরাঙ্গের শ্রীচরণারবিন্দে সংলগ্ন, থাকিত ৷ যেমন ব্রজগোপীগণ নিজ নিজ সুখ দুঃখের প্রতি কিছুই দৃষ্টিপাত করিতেন না, কেবল কিসে শ্রীব্রজরাজের সুখ সম্পাদন করিবেন সেই জন্যই নিরন্তর চেষ্টান্বিতা থাকিতেন, তেমনি নবদ্বীপলীলায়ও মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ও ভক্তগণেরও, কিসে 'প্রভুর সুখ হইবে সেই দিকেই দৃষ্টি ছিল, তাঁহারা আপনাদের সুখ দুঃখের প্রতি অণুমাত্রও দৃষ্টিপাত করিতেন না।


এক্ষণে শ্রীবৃন্দাবনলীলার কোন্ ললনা, গৌরলীলায় কোন্ পুরুষবেশ ধারণ করিয়াছেন, তাহা বৈষ্ণবাচার্য্যগণ যেরূপ নির্দেশ করিয়াছেন, তাহাতেই জানা যায় যে, শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত শশিরেখার প্রকাশ মতান্তরে তুঙ্গবিদ্যা। যথা গৌরগণোদ্দেশদীপিকায় শ্রীকবিকর্ণপূর শ্রীবক্রেশ্বর সম্বন্ধে, তিনি যে অনিরুদ্ধের প্রকাশ ইহা বর্ণন করিয়া, লিখিতেছেন—
“স্বপ্রকাশবিভেদেন শশিরেখা তমাবিশৎ।”
অর্থাৎ প্রকাশভেদে ইনি শশিরেখারও প্রকাশ ছিলেন—

শ্রীভক্তমাল নামক গ্রন্থেও বর্ণিত হইয়াছে, যথা—
প্রকাশ ভেদেতে তেঁহো শশিরেখা সখী।
দুইরূপে এক দেহ মৌরসুখে সুখী ॥

যেমন বক্রেশ্বর-মহিমা সম্বন্ধে অনিরুদ্ধ বস্তুটী কি তাহা
প্রসঙ্গাধীন বর্ণন করা হইয়াছে, তেমনি এক্ষণে, শ্শিরেখা সখী  সম্বন্ধেও কিঞ্চিৎ বলা অপ্রাসঙ্গিক হইবে না।
শাস্ত্রাদিতে ভগবৎশক্তিরূপা ব্রজগোপীদিগের সংখ্যা ষোড়শ-সহস্ৰ বলিয়া বর্ণিত হইয়াছে, তন্মধ্যে শ্রীমতী রাধাই প্রধানা ; যথা—
গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দমোহিনী।
গোবিন্দসর্ব্বস্ব সর্ব্বকান্তা-শিরোমণি ॥
🙏 শ্রীচৈতন্যচরিতামৃত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৮. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🌼 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar16.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীভগবান্ এইরূপে বিলাস মানসে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা এই; শরীরদ্বয় ধারণ করিয়াছিলেন । এবং রস আস্বাদনে এক প্রেয়সী অপেক্ষা বহু প্রেয়সী হইলে রসের আরও অধিক উল্লাস হইয়া থাকে, এই জন্যই ব্রজরস অধিক পরিমাণে পরিপুষ্ট করিবার নিমিত্ত ব্রজগোপীগণের আবির্ভাব। কিন্তু তাঁহারা স্বতন্ত্র স্বতন্ত্র দেহধারিণী হইলেও সকলেই ঐ মূল প্রকৃতি শ্রীরাধিকার অংশ বা কায়ব্যূহ স্বরূপ ছিলেন।  

যথা—
আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ।
কায়ব্যূহ রূপ আর রসের কারণ ॥
বহু কান্তা বিনে নহে রসের উল্লাস।
লীলার সহায় লাগি বহুত প্ৰকাশ ॥
(শ্রীচৈতন্যচরিতামৃত)

শ্রীকৃষ্ণাবতারে শ্রীকৃষ্ণ স্বয়ং পুরুষ এবং বিলাস জন্য তাঁহার হলাদিনী শক্তিরূপা কান্তারা স্ত্রীবেশে বিহার করিয়া ছিলেন, সুতরাং ঐ যে গোপীগণ, তাঁহারা সকলেই ভগবানের শক্তিরূপা ; কারণ তাঁহারা হলাদিনী শক্তি যে শ্রীরাধা, তাঁহার অংশিনী মাত্র ছিলেন; আর ভগবৎশক্তি ভগবৎস্বরূপ হইতে অভেদ বলিয়া শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকা লীলা অন্য দেহ ভেদ স্বীকার করিলেও অভেদাত্মক। 

যথা শ্রীচৈতন্য চরিতামৃতে –
রাধা পূর্ণশক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান ।
দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরিমাণ ॥

শ্রীকৃষ্ণকান্তাগণ ত্রিবিধ----- 
প্রথম, বৈকুণ্ঠে লক্ষ্মীগণ ; 
দ্বিতীয়, দ্বারকাধামে মহিষীগণ; 
তৃতীয়,  শ্রীবৃন্দাবনে গোপিকা-মণ্ডলী।
কিন্তু ইহাদের সকলের মধ্যে ব্রজরাণী শ্রীরাধিকাই মূল প্রকৃতি এবং লক্ষ্মীগণ ও মহিষীগণ অপেক্ষা ব্রজগোপীগণই সর্ব্বপ্রধান। কারণ তাঁহারা ঐ মূল প্রকৃতির কায়ব্যূহ বা তৎসদৃশ, এবং লক্ষ্মীগণ ঐ মূল প্রকৃতির অংশবিভূতি মাত্র আর মহিষীগণ কেবল মাত্র তাঁহার বিশ্ব প্রতিবিম্ব স্বরূপ।

যথা শ্রীচৈতন্যচরিতামৃতে------
কৃষ্ণকান্তাগণে দেখি ত্রিবিধ প্রকার।
লক্ষ্মীগণ এক নাম মহিষীগণ আর।।
ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার।
শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার।।
অবতারী কৃষ্ণ যৈছে করে অবতার।
অংশিনী রাধা হইতে তিন গণের প্রচার।।
অন্যত্র-
লক্ষ্মীগণ হয় তাঁর অংশ বিভূতি।
বিশ্ব প্রতিবিম্ব রূপ মহিষীর ততি।।

শ্রীকবিরাজ গোস্বামী, যথার্থই ব্রজাঙ্গনাগণকে দেবী বলিয়া উল্লেখ করিয়াছেন। তাহারা সত্য সত্যই উপাস্য দেবী, এবং জীবের বহু ভাগ্যফলে তাঁহাদের শ্রীপদে আশ্রয় পাইলে, সেই জীবের প্রতি ব্রজলীলা-রস উজ্জ্বলরূপে প্রতিভাত হইয়া তাহার কামাদি বিকার বিনষ্ট করিয়া দেয় এবং ভগবানের প্রতি ঐ-কান্তিক অনুরাগ জন্মাইয়া দিয়া তৎপদ-প্রাপ্তির অধিকারী করে। কারণ, গোপীপ্রেম প্রাকৃত প্রেম নহে, তাহা কামগন্ধ-শূন্য পরম নির্ম্মল প্রেম। গোপীদিগের গোপীবল্লভের প্রতি কিরূপ ঐকান্তিক অনুরাগ ছিল এবং কাম ও প্রেমের মধ্যে যে কি বিভিন্নতা, তাহা শ্রীল শ্রীকবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য চরিতামৃতে অতি বিশদরূপে বর্ণিত করিয়াছেন।
যথা ------
গোপীগণের প্রেম রূঢ় মহাভাব নাম ।
বিশুদ্ধ নিৰ্ম্মল প্ৰৈম কভু নহে কাম ॥
কাম প্রেম দোঁহার বিভিন্ন লক্ষণ।
লৌহ কাঞ্চন যৈছে স্বরূপে বিলক্ষণ ॥
আত্মেন্দ্ৰিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম ।
কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম ॥
কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল।
কৃষ্ণসুখ তাৎপৰ্য হয় প্রেম মহাবল ॥
বেদধৰ্ম্ম লোকধৰ্ম্ম দেহধৰ্ম্ম কৰ্ম্ম ।
লজ্জা ধৈর্য্য দেহসুখ আত্মসুখ মৰ্ম্ম ৷৷
দুস্ত্যজ আৰ্য্যপথ নিজ পরিজন।
স্বজনে করয়ে যত তাড়ন ভৎসন ৷৷
সর্ব্ব ত্যাগ করি করে কৃষ্ণের ভজন।
কৃষ্ণের সুখ হেতু করে প্রেম সেবন ॥
ইহারে কহিয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ।
স্বচ্ছ ধৌত বস্ত্রে যৈছে নাহি কোন দাগ
অতএব কাম প্রেম বহুত অন্তর।
কাম অন্ধতমঃ, প্রেম নির্মূল ভাস্কর
অতএব গোপীগণে নাহি কামগন্ধ ।
কৃষ্ণসুখ লাগি মাত্র কৃষ্ণের সম্বন্ধ ॥
আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার।
কৃষ্ণসুখ হেতু করে সঙ্গেত বিহার ॥
কৃষ্ণ লাগি আর সর্বব করি পরিত্যাগ।
কৃষ্ণসুখ হেতু করে শুদ্ধ অনুরাগ।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar15.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
আমরা এস্থলে ঐ হলাদিনী শক্তি কি, সেই সম্বন্ধেই দু'এক কথা বলিব। অর্থাৎ ভগবানের স্বরূপগত যে শক্তি দ্বারা তিনি স্বরূপের মধুরতা আম্বাদন করেন ও অন্যকে আস্বাদন করান, তাহারই নাম ভগবানের স্বরূপের হলাদিনী শক্তি। যখনই ভগবান্ নরদেহ ধারণ করিয়া অবনীতলে অবতীর্ণ হন, তখনই তিনি পুরুষরূপে অবতীর্ণ হইয়া থাকেন এবং স্ব স্বরূপের মধুর রস আস্বাদন করিতে ও অন্যকে আস্বাদন করাইতে ঐ হলাদিনী শক্তিও মূর্তিমতী হইয়া প্রকৃতিরূপে বিরাজিতা হইয়া থাকেন। শ্রীবৃন্দাবনে ঐরূপেই শ্রীকৃষ্ণ পুরুষ ও হলাদিনী শক্তি শ্রীরাধিকারূপে মূল প্রকৃতি। এই জন্যই রাধাকৃষ্ণ একাত্মা হইলেও বিলাসাভিলাষে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা দেহ ভেদ স্বীকার করিয়া রসাস্বাদন করিয়াছিলেন; যথা শ্রীচৈতন্যচরিতামৃতে—

রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি ॥
অন্যোন্যে বিলসয়ে রস আস্বাদন করি।

এই হলাদিনী শক্তি দ্বারা আনন্দ বিধান হয়, যেহেতুক এই শক্তির সম্যক্ রূপে বিকাশ হইলে আনন্দচিন্ময় রস, যাহার নামান্তর প্রেম, সেই প্রেমের উদয় হইয়া থাকে। প্রেমের সার ভাব, আর সেই ভাবের ঘনীভূত অবস্থার নাম মহাভাব। সেই মহাভাবই চিন্তার সার চিন্তা বলিয়া চিন্তামণি নামে আখ্যাত এবং তাহাই শ্রীরাধিকার স্বরূপ বিগ্রহ। 
যথা শ্রীচৈতন্যচরিতামৃতে—

হলাদিনীর সার অংশ তার প্রেম নাম।
আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান।।
প্রেমের পরম সার মহাভাব জানি।
সেই মহাভাব রূপা রাধা ঠাকুরাণী।।
মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ।
ললিতাদি সখী তাঁর কায়ব্যূহ রূপ।।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar14.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিতের পূর্ব্বজন্ম সম্বন্ধে পূর্ব্বে আভাষ দেওয়া হইয়াছে যে, ইনি কেবল অনিরুদ্ধ ব্যূহ ছিলেন না, শ্রীবৃন্দাবন-লীলায় শ্রীরাধিকার প্রধান সখীগণের যিনি শশিরেখা নামে অভিহিতা ছিলেন, ইনি তাঁহারও প্রকাশ ছিলেন। অতএব বক্রেশ্বর কি বস্তু, তাহা সম্যক্‌ হৃদয়ঙ্গম করিবার জন্য শশিরেথা সখী সম্বন্ধে দু'এক কথার অবতারণা আবশ্যক। এবং তাহা বলিবার পূর্ব্বে ভগবানের ব্রজলীলা বিষয়ে কিঞ্চিৎ বলাও প্রয়োজন। এবং এ স্থলে এ কথাটীও বলিয়া রাখা উচিত যে, নবদ্বীপবিহারী শ্রীচৈতন্য দেব— শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা উভয় মিলিত। এই জন্য বৈষ্ণবাচাৰ্য শ্রীম-দ্রূপ-গোস্বামিপাদ কৃত কড়চা গ্রন্থের মঙ্গলাচরণে লিখিত হইয়াছে, যথা—

রাধা কৃষ্ণপ্রণয়বিকৃতিহলাদিনী শক্তিরস্মা-
দেকাত্মানাবপি ভুবি পুরা দেহভেদং গতৌ তৌ।
চৈতন্যাখ্যং প্রকটমধুনা তদ্দ্বয়ং চৈক্যমাপ্তং
রাধাভাবদ্যুতি-সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপং ৷৷

অস্যার্থঃ—শ্রীকৃষ্ণপ্রেমের বিকৃতিরূপিণীহ্লাদিনী শক্তিই রাধা নামে অভিহিত! ; এই কারণে রাধাকৃষ্ণ একাত্মা হইয়াও অনাদিকাল হইতে বিলাসাভিলাষে অবনীতলে শরীর ভেদ স্বীকার করিয়াছিলেন। অধুনা সেই উভয়ে একতা লাভ করত, চৈতন্যাভিধানে প্রকাশিত হইয়াছেন; অতএর 'রাধাভাব ও রাধাকান্তি সমন্বিত কৃষ্ণস্বরূপ ( নরাকার 'পরব্রহ্ম-স্বরূপ ) শ্রীকৃষ্ণচৈতন্যদেবকে বন্দনা করি।”

রাধাকান্তি সমন্বিত কৃষ্ণস্বরূণ (নরাকার 'পরব্রহ্ম-স্বরূপ) শ্রীকৃষ্ণচৈতন্যদেবকে বন্দনা করি।”

এই শ্লোক দ্বারা বুঝা যাইতেছে, শ্রীকৃষ্ণপ্রেমের হলাদিনী শক্তিই শ্রীরাধিকা। এক্ষণে হলাদিনী শক্তি কি ও তৎসম্বন্ধে শক্তিতত্ত্বের দু’একটী কথা বলা নিতান্ত অপ্রাসঙ্গিক হইবে না। শাস্ত্রবাক্য এই যে, পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান্ “সচ্চিদানন্দ স্বরূপ” অর্থাৎ ভগবৎস্বরূপের আলোচনায় সত্য, জ্ঞান ও আনন্দ এই তিনটী শক্তি প্রাপ্ত হওয়া যায় । কোন পদার্থের বা কোন ব্যক্তির যে কোন কার্য্যক্ষমতা, তাহারই নাম তাহার সামর্থ্য বা শক্তি। যেমন সূর্য্যের প্রভা, অগ্নির দহন, ও অস্মদাদির দর্শন, শ্রবণ, গমনাদি শক্তি, সর্ব্বেশ্বর শ্রীভগবানেরও এরূপ স্বভাবসিদ্ধ যে অনন্ত কার্য্যক্ষমতা আছে, তাহাদেরই নাম ভগবৎশক্তি। ঐ শক্তিসমূহ সামর্থ্যরূপে ঐভগবানের স্বরূপে নিত্যই বিরাজ করিতেছেন। শ্রুতি, স্মৃতি, পুরাণাদি শাস্ত্রে শ্রীভগবানের শক্তি অনন্ত বলিয়া বর্ণিত হইয়াছে; কিন্তু শাস্ত্রকারগণ ঐ শক্তিসমূহ সামান্যতঃ তিন ভাগে বিভক্ত করিয়াছেন ; যথা—
 (১ম ) স্বরূপশক্তি, যাহার নামান্তর অন্তরঙ্গা শক্তি ;― 
( ২য় ) তটস্থা শক্তি অথবা জীবশক্তি ;—
( ৩য় ) মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি । 
ঐ যে ভগবানের স্বরূপশক্তি, তাহাই সত্য,
জ্ঞান ও আনন্দ অংশে ত্রিরূপা। বৈষ্ণব শাস্ত্র মতে, ইহাদের অভিধান সন্ধিনী, সম্বিৎ ও হলাদিনী। 
যথা ---
সচ্চিৎ আনন্দময় কৃষ্ণের স্বরূপ।
অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ ॥
আনন্দাংশে হলাদিনী সদংশে সন্ধিনী।
চিদংশে সম্বিৎ যারে জ্ঞান করি মানি
🙏 শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 💮 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar13.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীপ্রদ্যুম্ন ইহারই বিলাসমূর্তি। ইনি ব্রহ্মান্ডের অর্থাৎ সমষ্টির অন্তধামী। বুদ্ধিমানেরা বুদ্ধিতত্বে এই প্রদ্যুম্নের উপাসনা করিয়া থাকেন। ইনি বিধাতা-স্বরূপে সৃষ্টি কার্য্য সম্পাদন করেন। চতুর্থব্যুহ অনিরুদ্ধ ইঁহারই বিলাসমূর্তি। মনীষিগণ মনস্তত্বে এই অনিরুদ্ধের উপাসনা করেন–ইনি সর্ব্বভূতের অর্থাৎ ব্যষ্টির অন্তর্যামী। ইনি বিশ্বরক্ষণে তৎপর ও ধৰ্ম্ম, মনু, দেবতা এবং নরপতিগণের অন্তর্যামী হইয়া জগৎ পালন করিয়া থাকেন। ইঁহার নামান্তর তুৰ্য্যব্যূহ ।

চতুর্ব্ব্যূহর স্থান সম্বন্ধে কোন কোন শাস্ত্রে বর্ণিত আছে যে, পরব্যোমের পূর্ব্বাদি-দিক্‌চতুষ্টয়ে বাসুদেবাদি চতুৰ্ব্ব্যূহ ক্রমান্বয়ে অবস্থান করেন। অন্যত্রে বর্ণিত আছে যে, জলাবরণস্থ বৈকুণ্ঠে বেদবতীপুরে বাসুদেব, সত্যলোকের উপরিভাগে বিষ্ণুলোকে সঙ্কর্ষণ, নিতাখ্য দ্বারকাপুরে প্রদ্যুম্ন, এবং শুদ্ধ জলনিধির উত্তর-তীরস্থিত ক্ষীরসমুদ্রের মধ্যবর্তী শ্বেতদ্বীপস্থ ঐরাবতীপুরে অনন্ত-শয্যায় অনিরুদ্ধ বাস করিতেছেন। তাঁহার বাসস্থান ঐ যে শ্বেতদ্বীপ, তাহারও বর্ণনা শাস্ত্রে এইরূপ আছে, যথা— এই স্থান অতি বৃহৎ; যাহার বিস্তার লক্ষ যোজন, সমস্ত সুদৃশ্য ও কাঞ্চনময় এবং যাহার নির্ম্মল শিলাতল ক্ষীরসমুদ্রের কুন্দকুসুম চন্দ্র ও কুমুদসদৃশ ধবল তরঙ্গরাশি দ্বারা পরিবেষ্টিত। শ্রীগ্রন্থ শ্রীলঘুভাগবতামৃতে শ্রীঅনিরুদ্ধের রূপ সম্বন্ধেও এই- রূপ বর্ণিত আছে, যথা— “তাহার অঙ্গকান্তি নীল-নীরদের সদৃশ—।”

পরে যখন ভগবান্ দ্বাপরযুগে শ্রীকৃষ্ণলীলায় স্বয়ংরূপে অব-
তীর্ণ হইয়াছিলেন, তখন তাঁহার ঐ কায়ব্যূহ সকলেরও অবতরণ হইয়াছিল। এই লীলায় শ্রীবৃন্দাবন, দ্বারকা ও মথুরায় বলরাম-রূপী সঙ্কর্ষণ, এবং প্রায় ও অনিরুদ্ধ ব্যূহ রূপেও লীলা করিয়াছেন। 
শ্রীচৈতন্যচরিতামৃতে লিখিত আছে; যথা—
মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া।
নানারূপে বিলসয়ে চতুর্ভূহ হঞা ৷৷
বাসুদেব সঙ্কর্ষণ প্রদ্যুম্নানিরুদ্ধ।
সর্বব চতুর্ব্যহ অংশী তুরীয় বিশুদ্ধ ||
এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলাময় ।
নিজগণ লঞা খেলে অনন্ত সময় ৷৷

শ্রীকৃষ্ণের, সকল লীলাস্থান অপেক্ষা শ্রীবৃন্দাবনেরই মহিমা অধিক। সকল লোকের উপরিভাগে যে কৃষ্ণলোক, তাহা ঐ তিন লোকে পরিব্যাপ্ত হইলেও, বৃন্দাবনই শ্রেষ্ঠ। যথা—

------------উপরিভাগে কৃষ্ণলোক খ্যাতি।
দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধত্বে স্থিতি ।
সর্ব্বোপরি শ্রীগোকুল ব্রজলোকধাম ।
শ্রীগোলোক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম !
🙏 শ্রীচৈতন্যচরিতামৃত 🙏

ঐ শ্রীগ্রন্থে ঐ লীলাস্থল সম্বন্ধে আরও বর্ণিত আছে, যথা—
চিন্তামণি ভূমি কল্পবৃক্ষময় বন।
সর্ববচক্ষে দেখে তারে প্রপঞ্চের মন ।
প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ ।
গোপ গোপী সঙ্গে যাঁহা কৃষ্ণের বিলাস |

শ্রীকবিরাজ গোস্বামী ব্রহ্মসংহিতার একটা শ্লোক অবলম্বনে এইরূপ বৃন্দাবন-মহিমা বর্ণন করিয়াছেন, ঐ মূল শ্লোকের অর্থটিও এস্থলে দেওয়া যাইতেছে। যথা—

“যত্রত্য গৃহসমূহ চিস্তামণি দ্বারা খচিত, যে স্থলে অসংখ্য
কল্পতরু বিরাজমান রহিয়াছে, সেই স্থানে যিনি শতসহস্র লক্ষ্মী কর্তৃক সসম্ভ্রমে সেবিত হইয়া সুরভিদিগকে পালন করিতেছেন, আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি।”

দ্বাপরযুগে ভগবানের বৃন্দাবন-লীলায় অনিরুদ্ধরূপে যিনি লীলার সহায়তা করিতেন, তাঁহার স্থান সম্বন্ধে শ্রীবৃন্দাবন-মাহাত্ম্যে বর্ণন আছে। শ্লোকার্থ যথা—“পূর্ব্বদিকে সুরদ্রুম-সমাকীর্ণ-অরণ্যে হেমমণ্ডিত পীঠে শুভকর দিব্য সিংহাসন বিরাজিত আছে। তদুপরি দিব্যরূপিণী ঊষা সতীর সহিত জগৎপতি শ্রীমান্ অনিরুদ্ধ অধিষ্ঠিত আছেন।” ঐ শ্রীবৃন্দাবন-মাহাত্ম্যে তাঁহার রূপ সম্বন্ধেও বর্ণন আছে ; শ্লোকার্থ যথা—তিনি গাঢ় জনদবৎ শ্যামলবর্ণ, নীলবর্ণ স্নিগ্ধ কুন্তলবিশিষ্ট ও সুনাসিক। তদীয় উন্নত ভ্রূণতা-ভঙ্গীতে কপোল দেশ পরম রমণীয়তা ধারণ করিয়াছে। তাঁহার গ্রীবা সুগঠিত, এবং সুদৃশ্য বক্ষঃস্থল দ্বারা তাঁহাকে মনোহর হইতেও মনোহর দেখাইতেছে। তিনি কিরীটী, কুণ্ডলবান্ ও কণ্ঠভূষায় বিভূষিত। প্রিয়তম ভৃত্যগণ নিরন্তর তাঁহার আরাধনা করিতেছে। তিনি সঙ্গীতপ্রিয়, পূর্ণব্রহ্মানন্দে আনন্দিত ও শুদ্ধ-সত্ত্বস্বরূপ। তাঁহাকে দর্শনপূর্ব্বক ভক্তিসহকারে পূজা করিলে অখিল কামনা পূর্ণ হইয়া থাকে।”
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds