শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫৬. অদ্বৈতাচার্য‍্যের বিবাহ প্রসঙ্গ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori56.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৬)বৈষ্ণব জগতের মাধুকরী*
   *অদ্বৈতাচার্য‍্যের বিবাহ প্রসঙ্গ*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏শ্রীঅদ্বৈতাচার্য‍্যের দুইটি পত্নী ছিলেন,নাম সীতাদেবী ও শ্রী-দেবী।ইঁনারা উভয়েই নারায়ণপুর নিবাসী শ্রীনৃসিংহ ভুদুড়ীর কন‍্যা। উভয়েই যমজ কন‍্যা বলেই পরিচিতা, কিন্তু---। অদ্বৈতাচার্য‍্যের শিষ‍্য ও বাল‍্য সহচর শ্রীঈশান নাগর তাঁরই প্রণীত "অদ্বৈত প্রকাশ" শ্রীগ্রন্থে লিখেছেন যে এই সীতাদেবী অযোনী সম্ভবা দুহিতা বা কন‍্যা।ত্রেতা যুগে জনক রাজা যেরকমে হলকর্ষণ কালে একটি সোনার ডিম পেয়েছিলেন এবং তা হতেই শ্রীরামচন্দ্র বনিতা সীতাদেবীর উদ্ভব।সেইরকম অদ্বৈতাচার্য‍্যের পত্নী সীতাদেবীও অযোনি সম্ভবা অর্থ‍্যাৎ তিনি মাতৃগর্ভজাত নহেন।*
*🪷এই ঘটনার বিস্তারিত বিবরণ প্রসঙ্গে শ্রীঈশান নাগর লিখেছেন যে নারায়ণপুর গ্রামের অতি কাছেই একটি জলাশয়ে বহু পদ্মপুষ্প ফুটত।পূজ‍্যপাদ শ্রীনৃসিংহ ভাদুড়ী মহাশয় অতি নিষ্ঠাবান বিষ্ণুভক্ত ব্রাহ্মণ ছিলেন।গৃহদেবতার পূজোর জন্য নিত‍্য সেই জলাশয় হতে পদ্মপুষ্প তুলতেন।একদিন তিনি একটি প্রস্ফুটিত পদ্মফুলের মধ্যে অঙ্গুষ্ঠ প্রমাণ এক পরমা সুন্দরী কন‍্যাকে দেখতে পান।তখন তিনি এই কন‍্যাকে স্বগৃহে বা নিজঘরে এনে স্বীয় বা নিজ গৃহিণীকে সকল বৃত্তান্ত বললেন।দৈবযোগে সেইদিনই ভাদুড়ী গৃহিণী এক কন‍্যা সন্তান প্রসব করলেন।সেই নবপ্রসূত কন‍্যাটির কাছে এই অঙ্গুষ্ঠ প্রমাণ কন‍্যাটিকেও রাখিবামাত্র সেই শিশু সদ‍্য গর্ভজাত কন‍্যাটির মত সমান আকার ধারণ করলেন।সেই হতে লোকে জানিল যে ভাদুড়ী মহাশয়ের পত্নী যমজ কন‍্যা প্রসব করেছেন।ভাদুড়ী মহাশয় এই অযোনি সম্ভবা কন‍্যাকে জ‍্যেষ্ঠা বা বড় কন‍্যা বলে স্বীকার করেন, এবং তাঁর নাম দেন সীতাদেবী।এই উভয় কন‍্যার পাণিগ্রহণ বা বিবাহ করেন শ্রীঅদ্বৈতাচার্য‍্য। এই অত‍্যাশ্চর্য‍্য কাহিনীটি গৌর ভক্তগণ পাঠ করে মনে বিমল আনন্দ লাভ করবেন, ইহাই অধম লেখকের আশা। বিঃ দ্রঃ--,এই প্রসঙ্গে "অদ্বৈত প্রকাশ" শ্রীগ্রন্থের মূল পদাবলী গ্রন্থ শেষে পাবেন।*
 *💧বালক অচ‍্যুতানন্দ প্রসঙ্গ💧*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏অদ্বৈতাচার্য‍্যের পুত্রগণের মধ্যে অচ‍্যুতানন্দই হচ্ছেন বৈষ্ণব জগতে সর্ব্ব প্রসিদ্ধ।যখন তাঁর পাঁচ বৎসর বয়স, দিগম্বর বেশে ঘুরে বেড়ান তখন তিনি যে লীলারঙ্গ প্রকাশ করেছিলেন তা বৈষ্ণব জগতের এক অমূল‍্য সম্পদ।তাঁর তখনকার বয়স প্রসঙ্গে পূজ‍্যপাদ কৃষ্ণদাস কবিরাজ মহাশয় লিখেছেন যে=*
*🌷পঞ্চবর্ষ বয়স মধুর দিগম্বর।*
*🌷খেলা খেলি সর্ব ধূলায় ধূসর।।*
*🌷অভিন্ন কার্ত্তিক যেন সর্ব্বাঙ্গ সুন্দর।*
*🌷সর্বজ্ঞ পরম ভক্ত সর্ব্বশক্তি ধর।।*
*🌺অর্থ‍্যাৎ তাঁর পাঁচবৎসর বয়ঃক্রমকাল হতেই তিনি শ্রীকৃষ্ণচৈতন‍্যের পরম ভক্ত এবং শক্তিধর ছিলেন যার পরিচয় আমরা নিম্নলিখিত প্রসঙ্গ হতে জানতে বা বুঝতে পারি।এই সময় একদিন এক অপরিচিত সন্ন‍্যাসী তাঁদের বাড়ীতে আসেন এবং তাঁকে যখন সযতনে অভ‍্যর্থনাকরা হল তখন তিনি বললেন যে=*
*"আমি যাহা চাই অগ্রে তাহা ভিক্ষা দিন পরে অন‍্য কথা"।অদ্বৈতাচার্য‍্য তখন অত‍্যন্ত বিনয় নম্রতার সঙ্গে বললেন "বলুন আপনার কি জিজ্ঞাসা আছে?" সন্ন‍্যাসী ঠাকুর তখন কহিলেন=*
*🌻এই    কেশব   ভারতী।*
*🌻চৈতন‍্যের কে হন কহ মোর প্রতি।।*
*🌳সীতানাথ এই অদ্ভুত প্রশ্ন শুনে হঠাৎ যেন থতমত খেয়ে গেলেন এবং বললেন যে তিনি স্বয়ং ঈশ্বরের অবতার হলেও লৌকিক ব‍্যবহারে শ্রীপাদ কেশব ভারতী শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভুর সন্ন‍্যাসগুরু ছাড়া আর কেউই নন। অদ্বৈতনন্দন,অচ‍্যুতানন্দ সেখানে খেলা করছিলেন, পিতার কথা তাঁর  কানে যাওয়া মাত্র তিনি ক্রোধাবিষ্টভাবে যা বলেছিলেন ভাবার্থ এইরকম=*
*🌷কি কহিলি বাপ্ বোলো দেখি আরবার।*
*🌷চৈতন‍্যের গুরু আছে বিচার তোমার।।*
*🌷কোন বা সাহসে তুমি এমত বচন।*
*🌷জিহ্বায় আনিলা এতো অদ্ভুদ্ কারণ।।*
*🌷তোমার জিহ্বায় যদি এমত আইল।*
*🌷হেন বুঝি এখানে যে কলিকাল হৈল।।*
*🌷অনন্ত চৈতন্য মায়া পরম দুস্তর*।
*🌷যাহাতে পায়েন মোহ ব্রহ্মাদি শঙ্কর।।*
*🌷বুঝিলাম বিষ্ণুমায়া হইল তোমারে।*
*🌷কে বা চৈতন‍্যের মায়া তরিবারে পারে।।*
*🌷চৈতন‍্যের গুরু আছে বলিলা যখনে।*
*🌷মায়াবল বিনা ইহা কহিলা কেমনে।।*
*🌷অনন্ত ব্রহ্মান্ড যবে চৈতন‍্যে ইচ্ছায়।*
*🌷সব চৈতন‍্যের লোমকূপেতে মিশায়।।*
*🌷জলক্রীড়া পরায়ণ চৈতন‍্য গোসাঞী।*
*🌷বিহরেণ আত্মক্রীড়া আর দুই নাই।।*
*🌷যত যত মহামুনি মহা অভিমান*।
*🌷উদ্দেশো না থাকে কারো কোথাকার নাম।।*
*🌷পুনঃ সেই চৈতন‍্যের অচিন্ত‍্য ইচ্ছায়।*
*🌷নাভিপদ্ম হইতে ব্রহ্মা হয়েন লীলায়।।*
*🌷হইয়াও না থাকে দেখিতে কিছু শক্তি।*
*🌷তবে শেষে করেন একান্তভাবে উক্তি।।*
*🌷তবে ভক্তিবশে তুষ্ট হইয়া তাহানে।*
*🌷তত্ত্ব উপদেশ প্রভু কহেন আপনে।।*
*🌷তবে সেই ব্রহ্মা প্রভু আজ্জা করি শিরে।*
*🌷সৃষ্টি করি সেই জ্ঞান কহেন সবারে।।*
*🌷সেই জ্ঞান সনকাদি পাই ব্রহ্মা হইতে।*
*🌷প্রচার করেন তবে কৃপায় জগতে।।*
*🌷যাঁহা হইতে হয় আদি জ্ঞানের প্রচার।*
*🌷তান গুরু কেমতে বোলহ আছে আর।।*
*🌷বাপ তুমি,তোমা হইতে শিখিবাই কোথা।*
*🌷শিক্ষা গুরু হই কেন বলহ অন‍্যথা।।*
*💧এইভাবে পিতাকে জ্ঞান দিয়ে পাঁচ বৎসরের বালক বদন অবনত করে মৌন হয়ে রইলেন।অদ্বৈতাচার্য‍্য পুত্রের এই গৌর প্রীতি এবং গৌর ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন এবং তিনি সানন্দে পুত্রকে কোলে তুলে নিয়ে শত শত চুম্বন করলেন। তাঁর নয়নজলে পুত্রের সর্ব অঙ্গ ভিজে যেতে লাগল।তখন তিনি ভাবাবেশে বিভোর হয়ে বললেন=*
*🌷তুমি সে জনক বাপ মুঞি সে তনয়।*
*🌷শিখাইতে পুত্ররূপে হইলে উদয়।।*
*🌷অপরাধ করিনু ক্ষমহ বাপ্ মোরে।*
*🌷আর না বলিনু এই কহিনু তোমারে।।*
*💧বালক অচ‍্যুতানন্দের দেহে তখন অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ হচ্ছে সর্ব অঙ্গ দিয়ে যেন এক জ‍্যোতি নির্গত হচ্ছে এবং এমত অবস্থায় পিতার কাছ হতে আত্মস্তুতি শুনে যেন মর্মাহত হয়ে গেলেন।এই প্রসঙ্গে শ্রীপাদ কবিরাজ মহাশয় লিখেছেন যে=*
*🌷আত্মস্তুতি শুনি শ্রীঅচ‍্যুত মহাশয়।*
*🌷লজ্জায় রহিলা প্রভু মাথা না তোলয়।।*
*🙏এখানে লক্ষ্য করবার বিষয় এই যে মহাজ্ঞানী মহাপন্ডিত,পূজ‍্যপাদ কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের মত ব‍্যক্তি, এই বালককে "মহাশয়" এবং "প্রভু" এই ভূষণে ভৃষিত করেছেন।পিতাপুত্র উভয়েই ভাবাবেশে বিভোর।উভয়ের নয়নদ্বয় দিয়ে প্রেমাশ্রু বহে যাচ্ছে।উভয়ে উভয়কে গুরু বলে মানছেন এবং আগন্তুক সন্ন‍্যাসী মহাশয় সমস্ত ব‍্যাপার নিরীক্ষণ করে স্তব্ধ হয়ে গেলেন।তখন তিনি হঠাৎ নিজ আসন হতে উঠে একেবারে সেই বালকের চরণতলে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বললেন=*
*🌷দেখ দেখ অদ্বৈত নন্দন।*
*🌷যেন পিতা তেন পুত্র অচিন্ত‍্য কথন।।*
*🌷এ তো ঈশ্বরের শক্তি বিনে অন‍্য নহে।*
*🌷বালকের মুখে কি এমত কথা হয়ে।।*
*🌷শুভলগ্নে আইলাম অদ্বৈত দেখিতে।*
*🌷অদ্ভুদ্ মহিমা দেখিলাম নয়নেতে।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*কাঁদি কহে বারে বারে,যেতে নাহি দিব তারে,*
   *দেখি সে কেমনে যায় মথুরা এখন।*
*রথচক্রে দিয়া মাথা,বসি রব মোরা সেথা,*
   *দেখিতে পাইবে কানু মোদের মরণ।।*
*প্রাণনাথে নাহি দেখি,না রবে পরাম সখি,*
    *নিমেষার্দ্ধ অদর্শনে না বাঁচি পরাণে।*
*চলেছেন হরি যেথা,গোপীসবে যাব সেথা,*
   *কৃষ্ণ বিনা হেথা মোরা রহিব কেমনে।।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৭. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda107.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০৭. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda107.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১০৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda106.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৭)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলী*
     *🙏🙏গৌরাঙ্গ--তত্ত্ব🙏🙏*
    ****************************
*🍀এর পরের স্তব-পদ‍্যটিও উদ্ধৃত করা যাচ্ছে, যথা=*
*"অপারং কস‍্যাপি প্রণয়িজনবৃন্দস‍্য কুতুকী,*
*রসস্তোমং হৃতা মধুরমুপভোক্তুং কমপি যঃ।*
*রুচিং স্বামাবভ্রে দ‍্যুতিমিহ তদীয়াং প্রকটয়ন্,*
*স দেবশ্চৈতন‍্যাকৃতিরতিতরাং নঃ কৃপয়তু।।"*
*🌻যিনি প্রণয়িণী ব্রজবালাগণের কোন অদ্ভুত মধুর রস হরণ করে স্বয়ং তদ্ভাবে সেটি আস্বাদনের জন্য তাঁদের দ‍্যুতি প্রকটন এবং নিজ দ‍্যুতি আবরণ করেছেন,পরম কুতুকী সেই শ্রীচৈতন‍্যদেব আমাদেরকে অতিশয় কৃপা করুন*।
*🍁কলিতে এক শ‍্যামাঙ্গ যুগাবতারের কথা শাস্ত্রে আছে যেমন=*
*"কৃতে শুক্লো ধর্ম্মমূর্তি রক্তস্ত্রেতাযুগে মতঃ।*
*দ্বাপরে চ কলৌচাপি শ‍্যামাদঃ পরিকীর্তিতঃ।।"*
*🌹কিন্তু এই শ্রীগৌরাঙ্গ যুগাবতার নহেন, ইনি সাক্ষাৎ অবতারী।এই প্রেমঘনদেবের পীতমূর্তির কথা শ্রুতিতেও ধ্বনিত হয়েছে  যথা=*
*"যদাপশ‍্যঃ পশ‍্যতে রুক্মবর্ণং কর্ত্তারমীশং পুরুষং ব্রহ্মযোনি" মিত‍্যাদি।*
*🌺শ্রীমদ্ বলদেব বিদ‍্যাভূষণ মহোদয় বহু জায়গায় শ্রীগৌরাঙ্গতত্ত্ব নির্ণয়ে এই শ্রুতির উল্লেখ করেছেন।শ্রীরাধার ভাব ও কান্তি দ্বারা শ্রীকৃষ্ণ স্বীয় ভাব ও স্বীয়(নিজ) কান্তি আবৃত করে ছন্নভাবে বৈবস্বতমন্বন্তরের অষ্টাবিংশতিতম কলি-সন্ধ‍্যায় অবতীর্ণ হন এও পূজ‍্যপাদ গোস্বামী মহোদয়গণের সিদ্ধান্ত।তাঁদের যুক্তি এই যে বিষ্ণুধর্মে শ্রীভগবানকে ত্রিযুগ বলে অভিহিত করা হয়েছে।শ্রীমদ্ভাগবতে প্রহ্লাদের স্তবে লিখিত আছে =*
*"ছন্নঃ কলৌ যদভবস্ত্রিযুগোহথ স ত্বম্।"*
*🌳নিজের রূপ প্রেয়সীর বর্ণে আচ্ছাদন করেই তিনি প্রচ্ছন্ন বেশে কলিতে অবতীর্ণ হন।মহানুভবগণের প্রত‍্যক অনুভবই সত‍্য। কিন্তু এই অনুভবের যথেষ্ট তারতম‍্য আছে। শ্রীচৈতন‍্যচরিতামৃতে ভক্ত বিশেষের এইরকম অনুভবের তারতম‍্য সম্বন্ধে উল্লেখ করে গ্রন্থকার মহোদয় লিখেছেন=*
*🌷সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার।*
*🌷আপনে চৈতন‍্যরূপে কৈল অবতার।।*
*🌷অতএব চৈতন‍্য গোসাঞী পরতত্ত্ব সীমা।*
*🌷তারে ক্ষীরোদশায়ী কহি কি তার মহিমা।।*
*🌷সেহো তো ভক্তের বাক‍্য নহে ব‍্যভিচারী।*
*🌷সকল সম্ভবে,কৃষ্ণ যাতে অবতারী।।*
*🌷অবতারীর দেহে নব অবতারের স্থিতি।*
*🌷কেহো কোনরূপে কহে যেমন যার মতি।।*
*🌷কৃষ্ণকে কহয়ে কেহ নর-নারায়ণ।*
*🌷কেহো কহে কৃষ্ণ হয়েন সাক্ষাৎ বামন।।*
*🌷কেহো কহে কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার।*
*🌷অসম্ভব নহে সত‍্য বচন সবার*।।
*🌷কেহ কহে পরব‍্যোমনারায়ণ করি।*
*🌷সকল সম্ভবে,কৃষ্ণে যাতে অবতারী।।*
      🌹🌹🌹🌹🌹🌹
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১০৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda108.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda106.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda106.html
✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১০৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda105.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৬)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলী*
      *🙏🙏গৌরাঙ্গ--তত্ত্ব🙏🙏*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺শ্রীভগবান অমর্য‍্যাদৈশ্বর্য‍্য (সীমাহীন)। তিনি দয়াকরে গৌররূপে আবির্ভূত হলেন,তাঁর এই শ্রীমূর্তির উপাসনা না হবে কেন?তাঁর এই শ্রীমূর্তির ধ‍্যান পূজা না হবে কেন? শ্রীবাস ও শ্রীঅদ্বৈতাচার্য‍্য শ‍্যামরূপ দর্শনের জন্য কৌতুহলাক্রান্ত (কোন কিছুর দেখা বা জানার মানসিক চঞ্চলতা) হয়ে মনে মনে চিন্তা করেছিলেন পাছে বা এতে গৌররূপের হানি হয়। ভগবানের গৌররূপের এমন কোন দোষ নাই যাতে এই শ্রীমূর্তির ধ‍্যান পূজাদি নিষিদ্ধ হতে পারে।আমরা লোকমুখে শুনি শ্রীগৌরাঙ্গদেবের অর্চনা নাকি শ্রীজীব গোস্বামীর সিদ্ধান্ত বিরুদ্ধ। কিন্তু শ্রীজীব গোস্বামীপাদের প্রচাররূপ কয়েকটি গ্রন্থে বহু সন্ধান করেও এইরকম সিদ্ধান্ত দেখতে পেলাম না।*
*☘অপর পক্ষে শ্রীগৌরাঙ্গ যে কলির উপাস‍্য,শ্রীজীবের গ্রন্থের অনেক জায়গায় স্পষ্ট করে এইরকম ব‍্যাখ‍্যা দেখতে পাওয়া যায়।তাঁর সিদ্ধান্ত এই যে শ্রীগৌরাঙ্গ শ্রীকৃষ্ণ-আবির্ভাব বিশেষ। ইনি কৃষ্ণ হতে অভিন্ন।শ্রীমদনগোপালও কৃষ্ণ হতে অভিন্ন,বালগোপাল কৃষ্ণ হতে অভিন্ন,  গোবিন্দ কৃষ্ণ হতে অভিন্ন, তথাপি ধ‍্যানাদির পার্থক্য আছে।তিনি যখন হামাগুড়ি দিয়ে হাতটি প্রসারণ করে নবনী নিতে উদ‍্যত হন, তখন এক প্রকার ধ‍্যান ও মন্ত্রের প্রয়োজন হয় ; আবার তিনি যখন বেণু ধারণ করে ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে দাঁড়ান, তখন আবার অন‍্যরকম ধ‍্যান মন্ত্রের ব‍্যবস্থা আছে। এতে যদি ভেদ সাধকত্ব-অপবাদ ধা ঘটে, তবে তাঁর আবির্ভাব বিশেষে যে শ্রীমূর্তি প্রকটিত হন তাঁর, ধ‍্যান মন্ত্রাদি বিভিন্ন হলেই বা শ্রীকৃষ্ণ হতে শ্রীগৌরাঙ্গ বিভিন্ন হবেন কেন? শ্রীগৌরাঙ্গ পরম দয়াময় অবতার ; এবং তিনিই কলির উপাস‍্য।তাঁর এই আবির্ভাব বিশেষ শ্রীমূর্তির পূজাদি অবশ্যই শাস্ত্রসম্মত।এই আবির্ভাবেও রূপের বিভিন্নতা যখন স্পষ্ট, তখন এই শ্রীমূর্তির স্বতন্ত্র পূজা অবশ্যই স্বীকার্য‍্য।নচেৎ কলির উপাসনার জন্য পীতবর্ণত্ব স্বীকারের কি প্রয়োজন ছিল?*
*🍁আর এক আপত্তি, শাস্ত্রীয় মন্ত্রের।সে সম্বন্ধে আমাদের অনেক কথায় বলবার আছে। আমাদের পরম কারুণিক শাস্ত্রকারগণের শাস্ত্র কল্পতরু বিশেষ।শাস্ত্রকল্পতরু আশ্রয় গ্রহণে যুক্তি-বিচারে প্রবৃত্ত হওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।শাস্ত্র অনাদি, অনন্ত ও অপার।শ্রীগৌরাঙ্গের কৃপায় সে বিচারে আমরা পূর্ণমাত্রায় সমর্থ। যাইহোক,এখন অন‍্য প্রসঙ্গের উল্লেখ করা যাক।শ্রীকবিরাজ, শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয়ের স্তবমালা হতে যে দুইটি পদ‍্য শ্রীগৌরাঙ্গতত্ত্ব আলোচনার জন্য শ্রীচরিতামৃত হতে উদ্ধৃত করেছেন সেই দুইটি পদ‍্য এখানে উদ্ধৃত করা যাচ্ছে।যথা=*
*"সুরেশানাং দুর্গং গতিরতিশয়েনোপনিষদাং,*
*মুনীনাং সর্ব্বস্বং প্রণতপটলীনাং মধুরিমা।*
*বিনির্য‍্যাসঃ প্রেম্নো নিখিলপশুপালাম্বুজদৃশাং।*
*স চৈতন‍্যঃ কিং মে পুনরপি দৃশো র্য‍্যাস‍্যতি পদম্।।"*
*🍀অর্থ‍্যাৎ যিনি ইন্দ্র আদি দেবতাগণের অভয়দাতা, উপনিষৎ সমূহের এক মাত্র লক্ষ্য, মুনিগণের সর্বস্বধন, প্রেমিক ভক্তগণের মধুরিমা এবং নিখিল ব্রজদেবীগণের প্রেমের বিনির্য‍্যাস, সেই শ্রীচৈতন‍্য কি আমার নয়ন-পথের পথিক হবেন?*
*🌳এতদ্বারা শ্রীপাদ গোস্বামী মহাশয় শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুকে নিখিল ব্রজবনিতাগণের প্রেম-ঘন-মূর্তিরূপে বর্ণন করেছেন। "প্রেমের বিনির্য‍্যাস" পদটি হেতু-অলঙ্কারসূচক। হেতু ও স্বরূপ পদার্থ --এক। যথা কাব‍্যকৌস্তুভ গ্রন্থে পাই=*
*"হেতোরেকাত্মকাখ‍্যানং হেতুরিত‍্যভিধীয়তে।"*
*🌺সুতরাং এই বস্তু যুগ অবতার নহেন। যুগ-অবতার শ্রীকৃষ্ণের অংশ  কিন্তু ইনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণাবির্ভাব বিশেষ।*
        *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১০৭. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda107.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda105.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda105.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১০৪. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda104.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৫)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলী*
        *🙏🙏গৌরাঙ্গ--তত্ত্ব🙏🙏*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻অঙ্গোপাঙ্গঅস্ত্রাদি সম্বন্ধে শ্রীচরিতমৃতকারের ব‍্যাখ‍্যা এইরকম=*
*🌷অঙ্গোপাঙ্গ অস্ত্র করে স্বকার্য‍্য সাধন।*
*🌷অঙ্গ শব্দের অর্থ আর শুন দিয়া মন।।*
*🌷অঙ্গ শব্দের অর্থ কহে শাস্ত্র পরমাণ।*
*🌷অঙ্গের অবয়ব উপাঙ্গ ব‍্যাখ‍্যান।।*
*🌷জলশায়ী অন্তর্য‍্যামী যেই নারায়ণ।*
*🌷সেহো তোমার অংশ তুমি মূল নারায়ণ।।*
*🌷অঙ্গ শব্দে অংশ কহে সেহ সত‍্য হয়।*
*🌷মায়া কার্য‍্য নহে সব চিদানন্দময়।।*
*অদ্বৈত নিত‍্যানন্দ চৈতন‍্যের দুই অঙ্গ।*
*🌷অঙ্গের অবয়বগণ কহিবে উপাঙ্গ।।*
*🌷অঙ্গোপাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে।*
*🌷সেই সব অস্ত্র হয় পাষন্ড দলিতে।।*
*🌷নিত‍্যানন্দ গোসাঞী সাক্ষাৎ হলধর।*
*🌷অদ্বৈত আচার্য‍্য গোসাঞী সাক্ষাৎ ঈশ্বর।।*
*🌷শ্রীবাসাদি পরিষদ সৈন‍্য সঙ্গে লঞা।*
*🌷দুই সেনাপতি বুলে কীর্তন করিয়া।।*
*🌷পাষন্ডদলন বাণা নিত‍্যানন্দ রায়।*
*🌷আচার্য‍্য হুঙ্কারে পাপ পাষন্ডী পলায়।।*
*🌷সঙ্কীর্ত্তন-প্রবর্ত্তক শ্রীকৃষ্ণচৈতন‍্য।*
*🌷সঙ্কীর্ত্তন-যজ্ঞে তাঁরে ভজে সেই ধন‍্য।।*
*🌷সেই ত সুমেধা আর কুবুদ্ধি সংসার।*
*🌷সর্ব্ব যজ্ঞ হৈতে কৃষ্ণ-নাম-যজ্ঞ সার।।*
*🌷কোটি অশ্বমেধ এক কৃষ্ণ-নাম-সম।*
*🌷যেই কহে সে পাষন্ডী,দন্ডে তারে যম।।*
*🌷ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে।*
*🌷এই শ্লোক জীব গোসাঞী করেছেন ব‍্যাখ‍্যানে।।*
*🌷অন্তঃ কৃষ্ণং বহির্গৌরং দর্শিতাঙ্গাদিবৈভবং।*
*🌷কলৌ সঙ্কীর্ত্তনাদ‍্যৈঃ স্ম কৃষ্ণচৈতন‍্যমাশ্রিয়তাঃ।।*
*🌲"দর্শিতাঙ্গাদি বৈভবম্" এই পদের অর্থ "দর্শিতং আবির্ভাবিতং অঙ্গাদীনাং নিত‍্যানন্দাদ্বৈতাদীনাং বৈভবং পাষন্ডদলনপ্রেমপ্রচাররূপং যেন"। অর্থ‍্যাৎ যারদ্বারা অদ্বৈত নিত‍্যানন্দাদি অঙ্গাদির পাষন্ডদলন প্রেমপ্রচাররূপ বৈভব দর্শিত,যিনি অন্তঃকৃষ্ণ এবং বহির্গৌর, আমরা সেই শ্রীগৌরাঙ্গের আশ্রয় গ্রহণ করছি।*
*🍀শ্রীমদ্বলদেব বিদ‍্যাভূষণ মহাশয় এই অবলম্বনে অঙ্গোপাঙ্গাদির যে ব‍্যাখ‍্যা করেছে,তা এইরকম যথা= অঙ্গ--নিত‍্যানন্দাদ্বৈত।উপাঙ্গ-- শ্রীবাস পন্ডিতাদি।অস্ত্র---অবিদ‍্যারূপ বনচ্ছেদের জন্য শ্রীভগবানের নামই অস্ত্র। পার্ষদ-- শ্রীগদাধর গোস্বামী প্রভৃতি*।
*🌹এত দ্বারা স্থিরীকৃত হল যে কলির উপাস‍্যদেব শ্রীগৌরাঙ্গ। সংকীর্তনরূপ পূজাসম্ভার(যজ্ঞ) দ্বারা তাঁর উপাসনা করা হয়।ফুল তুলসী দ্বারা তাঁর উপাসনা করা হবে না,এতে এমন কোন নিষেধাজ্ঞা প্রচারিত হয়নি।আমরা শুনতে পাই, শ্রীগৌরাঙ্গের স্বতন্ত্র পূজা নাই যেহেতু সেইরকম বিধান নাই।শ্রীকৃষ্ণমূর্তির পূজা করলেই তাঁর পূজা হল।যিনি শিব-বিরিজ্ঞির উপাস‍্য, সার্বভৌম ভট্টাচার্য্য ও শ্রীপাদ রূপ সনাতনের উপাস‍্য, হাজার হাজার মহাভাগবত যাঁর নাম জপ করে, যাঁর চরিত পাঠ করে,যাঁর রূপ ধ‍্যান করে চিন্তা করে, পরমপুরুষার্থ প্রেমধন লাভ করে গিয়েছেন, তিনি ফুল তুলসীর অযোগ্য নহেন,ধ‍্যানধারণা বা প্রণম-মননাদিরও অযোগ্য নহেন। তবে তদাশ্রিতগণের মধ্যে উপাসনায় সংকীর্তন-প্রধান‍্যই পরিলক্ষিত হয়ে থাকে এবং তন্নিমিত্ত(সেইজন‍্য)সংকীর্তনরূপ পূজা সম্ভারের কথা উল্লিখিত হয়েছে।যে তত্ত্ব কৃষ্ণরূপে দ্বাপরে উপাস‍্য,কলিতে সেই তত্ত্বই আবির্ভাব বিশেষ দ্বারা গৌররূপে সুবুদ্ধি সাত্ত্বিক প্রকৃতি ভক্তগণের উপাস‍্য।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১০৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda106.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar63.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
প্রভুর সর্বপ্রথম নাম যে নিমাই, তাহা হইতেই ঐ আখ্যা হয় । যথা অনুরাগবল্লীতে----
আদৌ শ্রীমধ্বাচাৰ্য্য ভাষ্যকার হয়।
মাধ্ব-ভাষ্যে ভক্তিতত্ত্ব করিয়াছে নির্ণয় ।
ঈশ্বর পুরী গোসাঞি পৰ্য্যন্ত এই মতে ॥
মাধ্ব সম্প্রদায় বলি জগত বিখ্যাতে ॥
শ্রীমহাপ্রভু যবে প্রকট হইলা।
সৰ্ব্বনাম-পূৰ্ব্বে নাম নিমাই পাইলা ॥
সেইনামে মহাপ্রভুর স্বেচ্ছা অনুক্রমে ।
নিমানন্দী সম্প্রদায় হইল নিয়মে ॥
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
তথা শ্রীভক্তিরত্না করে—
প্রভুর অদ্ভুত শক্তি কে পারে বুঝিতে।
নিমানন্দ সম্প্রদায় হৈল প্ৰভু হৈতে ॥
প্রভু-নাম মধ্যে মুখ্য নিমাই পণ্ডিত।
নিত্যানন্দ প্রভুর এ নামে অতি প্ৰীত ৷৷
নিমাই প্ৰদান কৈলা জগতে আনন্দ।
এই হেতু অবনী-বিখ্যাত নিমানন্দ ৷।
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
মহাপ্রভু স্বয়ং শ্রীবৈকুণ্ঠপতি নারায়ণরূপে জগতের শুরু হইয়া পুরী গোসাঁইর নিকট শিষ্যত্ব স্বীকার করিয়াছিলেন ইহা আশ্চর্য্য হইলেও, বুঝা যায় যে, এই অবতার লীলার উদ্দেশ্যই ছিল—শিক্ষা দ্বারা লোককে ধর্ম্মপরায়ণ করা। এই জন্য পদ্মপুরাণীয় পূর্বোক্ত বাক্যের সার্থকতা সম্পাদন জন্য  ভক্তের ধর্ম নিজে আচরণ করিয়া লোক শিক্ষা কাৰ্য্য সম্পন্ন করত লোককে ভক্তিপথে আনয়ন করিয়াছিলেন। মহাপ্রভু সুতরাং মাধ্বী-সম্প্রদায়ী বৈষ্ণব হইয়াছিলেন। প্রভুর প্রধান পার্ষদ শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিতের প্রধান শিষ্য শ্রীমদ্-গোপাল গুরুকৃত ঐ সম্প্রদায়-প্রণালী নির্ণীত হইয়াছে। যথা তৎকৃত শ্লোক ও অর্থ—
শ্রীমন্নারায়ণো ব্রহ্মা নারদো ব্যাস এব চ।
শ্রীলমধ্বঃ পদ্মনাভো নৃহরির্মাধবস্তথা ॥
অক্ষোভো জয়তীর্থশ্চ জ্ঞানসিন্ধুর্মহানিধিঃ ।
বিদ্যানিধিশ্চ রাজেন্দ্রো জয়ধর্ম্মমুনিস্তথা ॥
পুরুষোত্তমশ্চ ব্রহ্মণ্যো ব্যাসতীর্থমুনিস্তথা ।
শ্ৰীমান্ লক্ষ্মীপতিঃ শ্ৰীমন্মাধবেন্দ্রপুরীশ্বরঃ ।।
ততঃ শ্ৰীকৃষ্ণচৈতন্যঃ প্রেমকল্পদ্রুমো ভুবি।
নিমানন্দাখ্যয়া যোহসৌ বিখ্যাতঃ ক্ষিতিমণ্ডলে।।
অর্থ—শ্রীমান নারায়ণ, ব্রহ্মা, নারদ, ব্যাস, শ্রীল মধ্ব, পদ্মনাভ, নরহরি, মাধব, অক্ষোভ, জয়তীর্থ, জ্ঞানসিন্ধু, মহানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধৰ্ম্ম মুনি, পুরুষোত্তম, ব্রহ্মণ্য, মুনি ব্যাসতীর্থ, শ্রীমান্ লক্ষ্মীপতি, শ্রীমান্মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, তাহার পর প্রেমকল্পতরু শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায় ক্ষিতিমণ্ডলে "নিমানন্দ সম্প্ৰদায়” বলিয়া বিখ্যাত। এই সম্প্রদায় মাধ্বী সম্প্রদার হইতেই উৎপন্ন হওয়া প্রকাশ হইতেছে এবং শ্রীমদ্ গোপালগুরু গোস্বামী নিজ সম্প্রদায়েরই প্রণালী নির্ণয় করিয়াছিলেন, উপলব্ধি হইতেছে। 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


১০৪. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda104.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০৪. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda104.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১০৩. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda103.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৪)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলী*
       *🙏🙏গৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏*
      ***************************
*🌲যদিও শ্রীভগবান কলিতে প্রচ্ছন্ন (গুপ্ত বা আবৃত) ভাবে প্রকটিত হলেন, কিন্তু তাঁর অন্তরঙ্গ ভক্তগণ নানাবিধ ব‍্যাপারে তাঁকে চিনে নিয়ে তদীয় শ্রীচরণেই দেহ মন আত্মা সমর্পণ করলেন।পরম বিদ্বৎশিরোমণি শ্রীবাসুদেব ভট্টাচার্য্য মহাশয় পর্য‍্যন্ত এই শ্রীগৌরভগবানকেই কলির একমাত্র উপাস‍্য জেনে তাঁর শ্রীচরণ কমলকর্ণিকায় স্বচিত্তরূপ ভ্রমরকে লীন করেছিলেন।তাঁর শ্রীমুখের উক্তি এই=*
*"কালান্নষ্টং ভক্তিযোগং নিজং যঃ প্রাদুষ্কর্ত্তুং কৃষ্ণচৈতন‍্যনামা।*
*আবির্ভূত স্তস‍্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লীয়তাং চিত্ত-ভৃঙ্গঃ।।"*
*🌺এখন শ্রীমদ্ভাগবতের শ্লোকের অবশিষ্টাংশের ব‍্যাখ‍্যা করা যাচ্ছে=,*
*(১) কৃষ্ণ বর্ণম্--- কৃষ্ণ ইতি, "এতৌ বর্ণৌ যত্র যস্মিন্ শ্রীকৃষ্ণচৈতন‍্য নাম্নি কৃষ্ণত্বাভিব‍্যঞ্জকং কৃষ্ণেতি বর্ণ যুগলং প্রযুক্তং অস্তীত‍্যর্থঃ"।অর্থ‍্যাৎ "কৃষ্ণ" এই বর্ণদুইটি আছে যাতে।শ্রীকৃষ্ণচৈতন‍্য নামে কৃষ্ণ শব্দ প্রকাশের জন্যই "কৃষ্ণ" এই বর্ণদুইটি প্রদত্ত বা অর্পিত হয়।এইরকম ব‍্যাখ‍্যা নূতন নয়। শ্রীমদ্ভাগবতের তৃতীয় অধ‍্যায়ের তৃতীয় পদ‍্যের "শ্রিয়ঃ সবর্ণেন" এই কথার ব‍্যাখ‍্যায় শ্রীধরস্বামী লিখেছেন= "শ্রিয়ঃ রুক্মিণ‍্যাঃ বর্ণদ্বয়ং বাচকং যস‍্য স শ্রিয়ঃ সবর্ণো রুক্মী তেন। "রুক্মিনী" এই শব্দের সমান বর্ণদ্বয় রুক্মী শব্দে আছে।সেইরকম "কৃষ্ণ চৈতন‍্য" নামেও কৃষ্ণ এই বর্ণযুগল আছে। প্রচ্ছন্নাবতারত্বের জন্য স্পষ্টরূপে কৃষ্ণচৈতন‍্য নাম না বলে মহর্ষি "কৃষ্ণবর্ণ" পদ দ্বারা ইঙ্গিতে পূর্ণ নামের প্রকটন করেছেন।*
*(২) সংস্কৃত ভাষায় একটি নিয়ম আছে  "একদেশেন সমুদায়োপচারাৎ যথা সত‍্যা--সত‍্যভামা,ভীমো-- ভীমসেনঃ"।এইরকম কৃষ্ণবর্ণ বলায় এখানে কৃষ্ণচৈতন‍্যই বুঝতে হবে।*
*(৩) অথবা "কৃষ্ণং বর্ণয়তি-- তাদৃশ- স্বপরমানন্দবিলাসস্মরণোল্লাসবশতয়া স্বয়ং গায়তি, পরমকারুণিকতয়াচ সর্ব্বেভ‍্যোপি লোকেভ‍্য স্তমুপদিশতি য স্তম্"। অর্থ‍্যাৎ যিনি কৃষ্ণকে বর্ণন করেন, নিজের পরমানন্দবিলাস স্মরণোল্লাস বশতঃ নিজেই নিজের নাম গান করেন এবং পরমকারুণিক স্বভাব বশতঃ সকল লোককেই সেই উপদেশ প্রদান করেন।*
*(৪) অথবা "স্বয়ম্ অকৃষ্ণং (গৌরম্) ত্বিষা স্বশোভাবিশেষণে কৃষ্ণোপদেষ্টারম্ চ যদ্দর্শনেনৈব সর্ব্বেষাং শ্রীকৃষ্ণঃ স্ফুরতীত‍্যর্থঃ "। অর্থ‍্যাৎ কলিকালে সুবুদ্ধি ব‍্যক্তির সেই শ্রীগৌরাঙ্গদেবের উপাসনা করেন।যিনি স্বীয় (নিজ) শোভাবিশেষ দ্বারা লোকের মন আকর্ষণ করে কৃষ্ণোপদেশ প্রদান করেন এবং যাকে দেখলেই জীবের শ্রীকৃষ্ণ স্ফুর্ত্তি হয়।*
*(৫) "কিংবা সর্ব্বলোকদৃষ্টৌ অকৃষ্ণং গৌরমপি ভক্তবিশেষদৃষ্টৌ ত্বিষা প্রকাশবিশেষণে কৃষ্ণবর্ণং তাদৃশং শ‍্যামসুন্দরমেব সন্তমিত‍্যর্থ "। অর্থ‍্যাৎ সকল লোকে যাকে অকৃষ্ণরূপ অর্থ‍্যাৎ গৌরবর্ণ দেখছেন, ভক্তবিশেষের দৃষ্টিতে প্রকাশ-বিশেষে তিনি শ‍্যামসুন্দররূপে প্রতিভাত (উজ্জ্বল রূপে প্রকাশিত) হতেন।*
*🌹তাঁতে সর্ব প্রকারে শ্রীকৃষ্ণরূপেরই প্রকাশ প্রতিপন্ন(প্রমাণ সিদ্ধ)হচ্ছে, সুতরাং শ্রীগৌরাঙ্গ সর্বতোভাবে শ্রীকৃষ্ণ আবির্ভাব বিশেষ, এটিই বুঝতে হবে। শ্রীচরিতামৃতকার এই অবলম্বনে লিখেছেন=*
*🌷"কৃষ্ণ" এই দুই বর্ণ সদা যাঁর মুখে।*
*🌷অথবা কৃষ্ণকে তেঁহো বর্ণে নিজ সুখে।।*
*🌷কৃষ্ণবর্ণ শব্দের এই দুইত প্রমাণ।*
*🌷কৃষ্ণবিনু তাঁর মুখে নাহি আইসে আন।।*
*🌷কেহ তাঁরে বলে যদি "কৃষ্ণবরণ"।*
*🌷আর বিশেষণে তারে করে নিবারণ।।*
*🌷দেহ কান্ত‍্যে হয় তেঁহ অকৃষ্ণ বরণ।*
*🌷অকৃষ্ণ বরণে কহে পীতবরণ*।।
*🌺শ্রীপাদ শ্রীরূপ গোস্বামী মহোদয় তদীয়(তার) স্তবমালায় লিখেছেন=*
*"কলৌ যং বিদ্বাংসঃ স্ফুটমভিযজন্তে দ‍্যুতিভরাদ্,*
*অকৃষ্ণাঙ্গং কৃষ্ণং মখবিধিভিরুৎ কীর্তনময়ৈঃ।*
*উপাস‍্যঞ্চ প্রাহুর্যমখিলচতুর্থাশ্রমজুষাং স,*
*দেবশ্চৈতন‍্যাকৃতিরতিতরাং নঃ কৃপয়তু "।।*
*🌻এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতীয় "কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণং" শ্লোকের অনুবাদ (Paraphrase) মাত্র। বিদ্বাংসঃ (সুমেধসঃ) দ‍্যুতিভরাৎ অকৃষ্ণাঙ্গং কৃষ্ণম্ (কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণম্) তৎকীর্ত্তনময়ৈর্মখবিধিভিঃ (যজ্ঞৈঃ সংকীর্তনপ্রায়ৈঃ) অভিযজন্তে (যজন্তি) ইনি সাত্ত্বিকগণের উপাস‍্য।এতাদৃশ(এইরকম) চৈতন‍্যদেব আমাদের প্রতি অতিশয় কৃপা করুন।*
*🌷"সাঙ্গোপাঙ্গাস্ত্রপার্ষদম্" কথার ব‍্যাখ‍্যা শ্রীচৈতন‍্যচরিতামৃত হতে উদ্ধৃত করা হয়েছে।যথা=*
*🍀অন‍্য অবতারে সব সৈন‍্য শস্ত্র সঙ্গে।*
*🍀চৈতন‍্য কৃষ্ণের সৈন‍্য অঙ্গ-উপাঙ্গে।।*
*🍁অঙ্গোপাঙ্গের অবতারবত্তা সম্বন্ধে  শ্রীরূপ গোস্বামী মহোদয়ও একটি স্তোত্রে লিখেছেন=*
*"সদোপাস‍্যঃ শ্রীমান্ ধৃতমনুজকায়ৈঃ প্রণয়িতাং,*
*বহদ্ভির্গীর্ব্বাণৈ র্গিরিশপরমেষ্ঠি প্রভৃতিভিঃ।*
*স্বভক্তেভ‍্যঃ শুদ্ধাং নিজভজনমুদ্রা মুপদিশন্,*
*স চৈতন‍্যঃ কিং মে পুনরপি দৃশো যাস‍্যতি পদম্।।*
*🌳অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণাবতারে শিব-বিরিঞ্চি সাক্ষাৎ সম্বন্ধে যে শ্রীকৃষ্ণের উপাসনা করেন, শ্রীগৌর অবতারে সেই শিব-বিরিঞ্চি অদ্বৈতাচার্য‍্য ও হরিদাসের রূপধারণ করে পরম আনন্দের সঙ্গে যে গৌর ভগবানের উপাসনা নিরত হন, এবং যিনি স্বরূপদামোদর প্রভৃতি নিজের ভক্তগণকে নিজ ভজনমুদ্রার উপদেশ করেন, সেই গৌরাঙ্গদেব কি আমার নেত্রপথের পথিক হবেন?*
*🙏জয় জয় শচীসুত গৌরহরির জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১০৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda105.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৩. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda103.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০৩. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda103.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১০২. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda102.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৩)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলী*
       *🙌🙌শ্রীগৌরাঙ্গতত্ত্ব🙌🙌*
      ****************************
*🔥শ্রীভাগবতের শ্লোকে "তথাপীত" এইরকম পাঠ আছে।এতে কেউ কেউ বলতে পারেন শ‍্যামপদেরই পীতত্ব অর্থ হোক, অথবা পীত পদেরই শ‍্যামত্ব অর্থ হোক, কিংবা তথা+অপীত (শ‍্যাম) এইরকম পদ বিশ্লেষণ দ্বারা শ‍্যামত্বই অপীত শব্দ দ্বারা ব‍্যক্ত হোক। 💧কিন্তু যশোদানন্দন শ্রীকৃষ্ণ কলির অবতার নহেন,ইনি দ্বাপরে প্রাদুর্ভূত। "ইদানিং" শব্দ দ্বারা কলির আদিভাগে শ্রীকৃষ্ণ আবির্ভাব নিরাকৃত (আকারহীন) হয়েছে।কেননা শ্রীকৃষ্ণাবির্ভাব দ্বাপরেই প্রসিদ্ধ। শ্রীভাগবত বলেন=*
*"যস্মিন্নহনি যর্হ‍্যেব ভগবানুৎসসর্জ্জ গাং।*
*তদৈবেহানুবৃত্তোহসাবধর্ম্মপ্রভবঃ কলিঃ।।"*
*🔥অর্থ‍্যাৎ যেদিন শ্রীভগবান ধরাধাম ত‍্যাগ করলেন, সেইদিন অধর্ম্ম প্রভব কলি ধরাধামে প্রবেশ করল। সুতরাং শ্রীকৃষ্ণের তিরোভাবের পরেই কলির প্রবৃত্তি,এটাই জানতে হবে।*
*🍀এতে আর একটি সিদ্ধান্ত হচ্ছে যে দ্বাপরে যে শ‍্যামবর্ণ যুগবতারের উল্লেখ আছে,সেই যুগাবতারও-- স্বয়ং অবতারী শ্রীকৃষ্ণ প্রকট হলে তাঁর অন্তর্ভূত হয়।শ্রীপাদ সনাতন গোস্বামীর সিদ্ধান্ত এই যে =*
*"যো যঃ শুক্লঃ প্রাদুর্ভাবঃ যো যো রক্তঃ প্রাদুর্ভাবঃ যো যঃ পীতশ্চ উপলক্ষকাশ্চৈতে বর্ণান্তরতাম্। স সর্ব্বোহপি ইদানিং অস‍্য আবির্ভাব সময়ে কৃষ্ণতামেতদ্রূপতামেতস্মিন্নর্ভূততামেব গতঃ সর্ব্বাংশমেবাদায় স্বয়মবতীর্ণত্বাৎ। অতঃ স্বয়ং কৃষ্ণত্বাৎ নিজাংশস‍্য কৃষ্ণীকর্ত্তৃত্বাৎ সর্ব্বাকর্ষকত্বাচ্চ মুখ‍্যং তাবৎ কৃষ্ণেতি নাম।*
*🌻শ্রীচৈতন‍্যচরিতামৃতকার এর প্রতিধ্বনি করে বলেন, অর্থ‍্যাৎ ঐ সনাতন গোস্বামীর সিদ্ধান্তের অনুরূপ এই=*
*🌷পূর্ণ ভগবান অবতরে যেই কালে।*
*🌷আর সব অবতার তাতে আসি মিলে।।*
*🌷নারায়ণ চতুর্ব‍্যূহ মৎসাদ‍্য অবতার।*
*🌷যুগ মন্বান্তরাবতারও যত আছে আর।।*
*🌷সবে আসি কৃষ্ণ-অঙ্গে হয় অবতীর্ণ।*
*🌷ঐছে অবতার কৃষ্ণ ভগবান পূর্ণ।।*
*🌻কলিতে এক কৃষ্ণাবতারের প্রসিদ্ধি আছে। ইনি যশোদানন্দন শ্রীকৃষ্ণ নহেন,ইনি যুগাবতার কৃষ্ণ। কিন্তু গর্গোক্তির বিচারে পারিশেষ‍্য (শেষকালের)প্রমাণে কলির যে উপাস‍্যতত্ত্ব নির্দ্ধারণ করা হয়েছে, সেই পীতবর্ণ উপাস‍্যদেব স্বতন্ত্র-স্বয়ং ভগবান্। তিনি শ্রীকৃষ্ণেরই রসময় সমুজ্জ্বল কনকগৌর আবির্ভাববিশেষ। শ্রীকৃষ্ণামৃতের টীকায় শ্রীমদ্বলদেব বিদ‍্যাভূষণ মহাশয় লিখেছেন=*
*"যস্মিন কলৌ স্বর্ণগৌরঃ কৃষ্ণচৈতন‍্য স‍্যাৎ তদা কৃষ্ণ স তত্রান্তর্ভবেদিতি বোধ‍্যম্।*
*🍁অর্থ‍্যাৎ যে কলিতে স্বর্ণগৌর কৃষ্ণচৈতন‍্য অবতার করেন,সেই কলিতে যুগাবতার কৃষ্ণ তাঁর অন্তর্ভূত হয়।*
*🍀শ্রীগৌর ভগবান অবতারী। কিন্তু বিষ্ণুধর্মে একটি কথন আছে,তাতে লেখা হয়েছে প্রত‍্যক্ষরূপধারী ভগবান্ কলিতে আবির্ভূত হয় নাই, যথা=*
*"প্রত‍্যক্ষরূপধ্বগ্ দেবো দৃশ‍্যতে ন কলৌ হরিঃ।*
*কৃতাদিষ্বেব তেনৈব ত্রিযুগঃ পরিপঠ‍্যতে।।*
*কলেরন্তে চ সংপ্রাপ্তে কল্কিনং ব্রহ্মবাদিনং।*
*অনুপ্রবিশ‍্য কুরুতে বাসুদেবো জগৎ স্থিতিম্।।"*
*🌹কিন্তু অমর্য‍্যাদৈশ্বর্য‍্য (সীমাহীন ঐশ্বর্য‍্য) কৃষ্ণ সম্বন্ধে এই কথা নহে,এই কথা আবেশাবতার সম্বন্ধেই প্রযোজ‍্য।*
*☘ভাগবতামৃতের টীকায় শ্রীমদ্বলদেব বিদ‍্যাভূষণ মহাশয় লিখেছেন=*
*"অয়মবতারঃ শ্বেতবরাহকল্পগতাষ্টা- বিংশতিতমবৈবস্বতমন্বন্তরীয়ে কলৌ বোধ‍্যঃ তত্রত‍্যে শ্রীচৈতন‍্যে এব পদ‍্যোক্ত ধর্ম্মাণাং দর্শনাৎ।"*
*🌺অর্থ‍্যাৎ শ্বেতবরাহকল্পগত অষ্টাবিংশতিতম বৈবস্বত মন্বন্তরীয় কলিতেই অর্থ‍্যাৎ বতর্মান কলিতেই শ্রীকৃষ্ণচৈতন‍্যাবতার কাল।শ্রীমদ্ভাগবতের পদ‍্য উক্ত ধর্ম্ম এই শ্রীকৃষ্ণচৈতন‍্যেই দেখা যায়।অন‍্যান‍্য কলিতে কোথাও যুগাবতার শ‍্যামবর্ণ, কোথাও শুকপত্রাভ (নীলবর্ণ বোধহয় ) বর্ণ বলে বর্ণিত হয়। কিন্তু সেই অবতার আবেশাবতার। তদাবিষ্ট জীববিশেষই সেটির লক্ষ্য।তাঁদেরই কথা লক্ষ্য করে বিষ্ণুধর্ম বলেছেন যে কলিতে প্রত‍্যক্ষ রূপধারী হরি দেখা যায় না। কিন্তু জীবের প্রতি অশেষ করুণাশালী সর্ব-অবতার-বীজ অমর্য‍্যাদৈশ্বর্য‍্য শ্রীভগবানের প্রকটন সম্বন্ধে আদৌ কোন বিধি-নিষেধ থাকতে পারে না। তিনি স্বতন্ত্র ভগবান। শ্রীপাদ শ্রীজীব গোস্বামী লিখেছেন বিষ্ণুধর্মের প্রমাণ শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভুর প্রকটনের বাধক নয়, কেননা "তদপ‍্যমর্য‍্যাদৈশ্বর্য‍্য কৃষ্ণত্বেনৈববতিক্রান্তম্। তস‍্য কলিব‍্যাপ্তিদর্শনাৎ।"*
*🙏পূজ‍্যপাদ শ্রীশ্রীচৈতন‍্যচন্দ্রামৃতকারের উক্তি দ্বারা এর বিশদ ব‍্যাখ‍্যা, তাঁর স্তুতি শ্লোক এই=*
*"স্তুমস্তং চৈতন‍্যাকৃতিমতিবিমর্য‍্যাদপরমা।*
*দ্ভুতৌদার্য‍্যং বর্য‍্যং ব্রজপতিকুমারং রসয়িতুম্।।*
*বিশুদ্ধস্বপ্রেমোন্মাদমধুর পীযূষলহরীং।*
*প্রদাতুং চান‍্যেভঃ পরপদনবদ্বীপপ্রকটম্।।"*
*🌹আনন্দি টীকার মর্ম্ম অনুসারে এই শ্লোকের অর্থ করা হয়েছে= "ঘনীভূত সচ্চিদানন্দময় গৌরনরাকৃতি পরব্রহ্মকে আমরা স্তব করি। তিনি ব্রজেন্দ্রনন্দরূপ নিজের বিশুদ্ধ প্রেমমাধুরী স্বয়ং আস্বাদনের জন্য এবং ভক্তগণকে বিশেষরূপে প্রদান করার জন্য নবধাভক্তির আশ্রয়স্থলী সর্ব স্থান উৎকৃষ্ট নবদ্বীপে অবতীর্ণ হন। তিনি অপরকে প্রেম প্রদান করার জন্য অবতীর্ণ হলেন কেন, তা বুঝাবার জন্য এই পদে অতি বিমর্য‍্যাদ পরমদ্ভুতৌদার্য‍্য" এই হেতুগর্ভ বিশেষণের উল্লেখ করা হয়েছে।উক্ত পদের এইরকম বিশ্লেষণ করা হয়েছে, যথা=*
*"অতিশয়ং মর্য‍্যাদাতিরিক্তং পরমমদ্ভুতং ঔদার্য‍্যং অতিশয়দাতেত্বং যস‍্য তম্।"*
*🌺স্বয়ং ভগবান শ্রীগৌরাঙ্গের ঔদার্য‍্য (উদারতা বা বদান‍্যতা) মর্য‍্যাদাতিরিক্ত।ইনি দেশ-কাল-পাত্রাদির অপেক্ষা করেন না।এ সম্বন্ধে শ্রীপ্রকাশানন্দের গ্রন্থ হতে আরও একটি পদের উল্লেখ পাওয়া যায়, তদ্ যথা=*
*"পাত্রাপাত্রবিচারণাং ন কুরুতে ন স্বং  পরং বীক্ষতে।*
*দেয়াদেয়বিমর্ষকো নহি নবা কালপ্রতীক্ষঃ প্রভুঃ।।*
*সদ‍্যো যঃ শ্রবণেক্ষণপ্রণমন ধ‍্যানাদিনা দুর্ল্লভং।*
*দত্তে ভক্তিরসং স এব ভগবান্ গৌরঃ পরং মে গতিঃ।।"*
*🍀সুতরাং তাদৃশ (সেইরকম)স্বতন্ত্র এবং অমর্য‍্যাদৈশ্বর্য‍্য অকাল-প্রতীক্ষ মহাপ্রভু শ্রীগৌর ভগবান্ যে প্রত‍্যক্ষ রূপ ধারণ করে কলিতে আবির্ভূত হবেন তাতে আর বাধা কি হতে পারে? এই জন্যই পদকর্তাগণ বলেছেন=*
*"সর্ব্বাবতার-সার গোরা-অবতার।"*
*🌹কলিতে এই গৌর ভগবানই যে উপাস‍্য এটিই শ্রীমদ্ভাগবতের অভিপ্রায়।*
*🌻ফলে অনুমানাদি লৌকিক প্রমাণাদি দ্বারা ঈশ্বর সাধ‍্য হয়ে থাকেন, কিন্তু লৌকিক প্রমাণ দ্বারা ভগবত্তত্বের প্রমাণ করা যায় না।সেটি ভগবদনুগ্রহ জন্য জ্ঞানবিশেষলব্ধ অলৌকিক প্রমাণের সাধ‍্য।ভাগবতের দশম স্কন্ধে ব্রহ্মা বলেছেন=*
*"অথাপি তে দেব পদাম্বুজদ্বয়-*
*-প্রসাদলেশানুগৃহীত এব হি।*
*জানাতি তত্ত্বং ভগবন্মহিম্নো র্ন চান‍্য,*
*একোহপি চিরং বিচিত্ত্বন্।।"*
*🌺সুতরাং শাস্ত্রাদি বর্ত্ম সমূহে চিরকাল অনুসন্ধান করলেও শ্রীভগবত্তত্ত্ব পরিজ্ঞান-সম্ভবপর হয় না।তথাপি শাস্ত্র মধ্যে শ্রীগৌর ভগবানের অবতরণের প্রমাণ প্রাপ্ত হওয়া যায়।*
 *🙏জয় গৌর জয় গৌর জয় গৌর🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১০৪. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda104.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds