꧁ গোপী শব্দের অর্থ কি? ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
গো+পা+উ করিয়া গোপ শব্দ নিষ্পন্ন হয়। গো-কে যিনি পালন বা রক্ষা করেন তিনিই গোপ। অভিধানে " গো " শব্দের অর্থ ইন্দ্রিয়, বেদ, পৃথিবী, গায়ত্রী, পশু প্রভৃতি দৃষ্ট হয়। পা অর্থে পালন বা রক্ষণ হয়। আবার মন্ত্র শাস্ত্রে গো শব্দের অর্থে জিহ্বাকে অভিহিত করা হয়েছে। গো্ শব্দে নোদিতা জিহ্বা" আমাদের ধর্মশাস্ত্রে এই গো লইয়া
বহুবিধ ব্যাপার লিপিবদ্ধ আছে। আবার গো লেজ ধরিয়া বৈতরণী পার হইতে হয়।মহাভারতের মধ্যে দেখা যায় -- বিরাট রাজা গোধন রক্ষা করিতেন। এই গোধন হরণের জন্য দুর্যোধনাদি বহু চেষ্টা করিয়াছে, এবং বৈষ্ণবশাস্ত্রে গোপগণ কৃষ্ণ ভক্তরা গোচারণ, গোপালন ও গোষ্ঠবিহার ও আরো কত কিছু আছে। আবার শ্রীকৃষ্ণের এক নাম গোবিন্দ। অতএব শাস্ত্রে গো লইয়া বহু কিছু
রয়েছে। মন্ত্রে যেমন গো শব্দে জিহ্বাকে নির্দেশ করেছে। দেহ ও আত্মা পৃথক হইলেও সাধারণত দেহের সহিত আত্মা ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে। সাধকগণ সাধনা দ্বারা দেখেছেন, এই দেহের মধ্যে আত্মা মূলতঃ তিনটি বৃহৎ গ্রন্থিতে আবদ্ধ হয়ে রয়েছে। গো বা গরুকে যেমন শক্ত
দড়ি দ্বারা খুঁটির সঙ্গে বাঁধিয়া রাখা হয়, আত্মা এই দেহের ভিতরে ত্রিবিধ স্থানে আবদ্ধ হয়ে রয়েছে। সেইজন্য দেহ থেকে উঠিতে বলিলেও ওঠা যায় না। একটু একটু আলগা হতে বলিলে আলগা হওয়া যায় না।এর কারণ দেহের সহিত জীবাত্মাবদ্ধ হয়ে গেছে। দেহ ও সত্ত্বা ইহা পৃথক, তাহা সাধারণত বোধ হয় না। এর মূল কারণ ত্রিবিধ বদ্ধন গ্রন্থি। এই তিন গ্রন্থিকে শাস্ত্রে ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি, রুদ্রগ্রন্থি বলা হয়।যোগীরা এই তিন প্রকার গ্রন্থি ভেদ করিয়া থাকেন। গো অর্থে জিহ্বা এই ত্রিবিধ গ্রন্থির একগ্রন্থি।সাধককে সদ্ গুরুর উপদেশে এই গ্রন্থি ভেদ করিতে হয়। অতএব মানবের মন হইতে যেন ভগবানের স্মরণ ভুলে না যায়। তাই মুনি ঋষিগণ সকল কিছুর মধ্যে মানবকে জীবন যাত্রার ব্যাপারের মধ্যে গল্পাকারে এবং অন্তজগতের ব্যাপার, বর্হিজগতে প্রতীকরূপে ছবি বা প্রতিমা রূপ দেবদেবীর নামাঙ্কিত করিয়া পূজার্চনার দ্বারা তুলে ধরেছেন।
যেমন গো অর্থে জিহ্বা। ভাব ও বাক্যের দ্বারা জাগতিক ব্যাপার পরিচালনা করেন।চিন্তা করিলে দেখা যায় জীবন যাত্রার সমস্ত ক্রিয়ার মূল ভাব ও বাক্য। প্রথমে মনে ভাবের উৎপত্তি হয়।ভাব হতে বাক্যের স্ফুরণ হয়।উহার পর কার্য্য হয়।অবশ্য এই ভাব ও বাক্য স্ফুরণ জিহ্বার দ্বারা প্রকাশিত
হয়। তারই জন্য বাক সংযমকে ত্রিবিধ তপস্যার অন্তগত করেছেন।তাই জিহ্বার সংযম একটি বড় সংযম।এরই জন্য অপ্রয়োজনে বাক্য ব্যয়ের প্রয়োজন নেই। দ্বিতীয়ত -- এই জিহ্বার মূলে লোভাদি বৃত্তি রয়েছে। তৃতীয়ত-- জিহ্বার সংযমে ইচ্ছার বিনাশ হয়।তাই এই জিহ্বাগ্রন্থি খোলার ব্যপারে কালী মূর্তির লোল জিহ্বা চিত্রে সংকেত দেখান হয়েছে। তাই গোপীগণ এই জিহ্বাকে উর্ধদিকে তালু কুহরে
প্রবেশ করাইয়া ধ্যানাবস্থা লাভ করেনও অভয় প্রদ প্রাপ্ত হয়। এই গো বা জিহ্বাকে শ্রীগুরুর উপদেশ ব্যবস্থায় তালুকুহরে যথাযথ স্থানে রক্ষণই গো রক্ষণ।উহার গ্রন্থি মোচন করিয়া সংবর্ধন ও পালন করাই গো মোচন ও গো- পালন। ইহাই শ্রাদ্ধ বাসরে বিরাটপর্বের পাঠ্য গোধন রক্ষা।জীবের দেহস্থ ইন্দ্রিয়গণ এই গো- কে উর্ধমুখ হতে নিম্নে আনিতে চাই ও আনে, ইহাই গোধন হরণ রহস্য।তাই গোপ শব্দের অপর অর্থ রয়েছে, জীবরূপী সাধকের ভগবৎমুখী ভাবই গোপ বা গোপী ভাব আখ্যা পেয়েছে। (প্রকৃত সাধকের ভগবৎ প্রীতি বা টান বাহিরের লোক দেখান নহে)।
ইহা সাধকের অন্তরের গোপন ধন।এই গোপন ধন লইয়া তিনি গোপ বা গোপী।যৌবনের জলতরঙ্গের মত এই ধন লইয়া পুলক বন্যার নব ধারাময় গোপীদের রসময় রাজ্যে বিভিন্ন ভাবে প্রভাবিত প্রেমলীলার সঞ্চার করে।তখন মুহূর্তে মুহূর্তে কত নব নব রূপ উৎখুন্না বিচিত্র জল্প নানাবিধ পরিবর্তন হয়।ইহা একমাত্র প্রকৃত ভক্তই জানেন।
যাহাদের হয় নাই তাহারা ইহা বোঝেন না।ইহা কিন্তু প্রেমলীলার রস।উর্ধমুখী ভাবধারা সৎবৃত্তি রাশি।রূপক কাহিনীতে উহারা প্রত্যেকেই যুবতী রূপ পাইয়াছে।ভগবৎ কামী সাধক দিগের প্রাণে সাধন প্রচেষ্টার স্রোত জোয়ারের মত নব যৌবন আনয়ন করে।অন্তজগতে এই যৌবন শক্তিই যুবতীরূপ গোপ বলা হয়েছে।প্রকৃত ভক্ত প্রাণের এই গোপন শক্তির উদ্দিপনা যুবতীরূপ পাই। এবং পতি কামনা করে। কোন পতি? বিশ্বপতি। ওই উদ্দিপনার মূল লক্ষ্য হল জগতপতি বা ভগবৎ প্রাপ্তি। ( বহু তত্ত্ব আছে সামান্য লিখিলাম)।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
