শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda30.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda30.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৯. শুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda29.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩০)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🍀যেমন "এই বিপ্র পরম পন্ডিত"। এই স্থলে বিপ্র শব্দটি "অনুবাদ" কেননা ইহা জ্ঞাত।বিপ্র যে পন্ডিত এটি জানা ছিল না "পন্ডিত"শব্দ বলায় বিপ্রের এই অজ্ঞাত গুণ ব‍্যক্ত হল। স্বয়ং ভগবান্ পদ শ্রীকৃষ্ণের বিধেয়(বিধিসম্মত বা ন‍্যায় সঙ্গত)বিশেষণ। শ্রীকৃষ্ণ সর্ব অবতারের মূল,ইহা হতেই সমস্ত অবতার,ইনিই স্বয়ং ভগবান।ইঁহা হতেই অপরের ভগবত্ত্বা।শ্রীকৃষ্ণেরই ভগবত্ত্ব,কিন্তু শ্রীকৃষ্ণ কোন ভগবানের অংশ নন।এই তত্ত্ব প্রকাশের জন্যই মহর্ষি বেদব‍্যাস বলেছেন "শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান"।কৃষ্ণতত্ত্ব বিচারে ষট্ সন্দর্ভের বহু জায়গায় এই বচনরাজের উল্লেখ এবং এই সম্বন্ধে সূক্ষ্ম বিচার করা হয়েছে।*
*🌼বৈষ্ণব দর্শনের অভিপ্রায়ানুসারে শ্রীকৃষ্ণতত্ত্বের আলোচনা করা এক মহান্ ব‍্যাপার। কিন্তু পরম কারুণিক শ্রীপাদ গোস্বামীগণ এই সম্বন্ধে সুপ্রণালীবদ্ধরূপে যেরকম আলোচনা করে সন্দর্ভ লিখে রেখেছেন,আমরা তার যৎকিঞ্চিৎ পর্য‍্যালোচনা করতে পারলেও পরমতত্ত্বের অংশকণা পরিজ্ঞানে কৃতার্থ হতে পারি।এই বাসনায় প্রণোদিত(প্ররণা) হয়ে ইতঃপূর্বে এতকিছু সম্বন্ধে যৎকিঞ্চিৎ আলোচনা করা হয়েছে।বিষয় অতি গুরুতর। কিন্তু শ্রীকৃষ্ণ যখন অখিলরসামৃতমূর্তি,শ্রীকৃষ্ণ যখন মূর্তানন্দ,তাঁর তত্ত্ব নীরস বা অপ্রীতিকর হবে কেন? প্রামাণ‍্য গ্রন্থ পড়তে পড়তে কিঞ্চিৎ অভ‍্যাস হলে নীরসতার পরিবর্তে এই সব কথায় সরসবৎ প্রতীয়মান(অনুভূত বা নাম ও নামীর মধ্যে কোন পার্থক্য নেই) হয়।*
*🌹(ক)মহামহোপাধ‍্যায় ঁ চন্দ্রকান্ত তর্কালঙ্কার মহাশয় লিখেছেন,কেউ কেউ নীরসতা জ্ঞানে দর্শনশাস্ত্র পাঠে উপেক্ষা করেন, ফলে সরস ও নীরস কাকে বলে তাঁরা তা জানেন না। যেমন নারকেলের উপরের অংশ অতি কঠিন বলে বোধ হয় তাইনা? কিন্তু যাঁরা একটু পরিশ্রম করেন তাঁরা সেটির স্বাদু সুপেয় সুস্নিগ্ধ উদকাদি ভেতরের জলাদি লাভ করে সেটিকে নীরস না বলে অতীব সরস বলেই প্রকাশ করেন।*
*(খ)শ্রীবৃন্দাবনের সুবিখ‍্যাত শ্রীগৌরাঙ্গভক্ত পন্ডিত শ্রীমন্মধুসূদন গোস্বামীমহোদয় তাঁর নবপ্রকাশিত বৈষ্ণবমতসম্মত বেদভাষ‍্যে গ্রন্থের উপক্রমণিকায় লিখেছেন=*
*🍀দার্শনিক ভাষা কোই দুসরী ভাষা নহী হৈ, কেবল উসকী প্রণালী হৈ।কুচ্ছদিন পড়নে হী সে যহ প্রণালী সরল হো জায়েগী, ঔর ফির বড়ী প্রিয় ঔর মনোহর জান্ পড়েগী।*
*🌺অর্থ‍্যাৎ এই যে দার্শনিক ভাষা দোসর ভাষা নয়।কেবল উহার প্রনালী পৃথক।কিছুদিন পাঠ করলেই উহা সরল হয়ে যায়।এমন কি উহা তখন অপরপক্ষে বড় প্রিয় ও মনোহরবৎ প্রতিভাত হয়।*
*🌻ফলে শ্রীকৃষ্ণতত্ত্ব, ও শ্রীরাধাতত্ত্ব প্রভৃতির কিঞ্চিৎ জ্ঞান না হলে ব্রজরসের জ্ঞানলাভ অসম্ভব, স্বাদ গ্রহণ তো দূরের কথা।ব্রজরস বা অকৈতব কৃষ্ণপ্রেম বুঝাবার জন্যই পরম দয়াল গৌরচন্দ্র শ্রীপাদ স্বরূপ দামোদর ও রামানন্দ রায় মহাশয় দ্বারা কেবল রসের আলোচনায় রসের বিশুদ্ধি-সংরক্ষণ অসম্ভব হয়ে পড়ে এবং তা হতেই ষমাজে নানাপ্রকার দুষ্টমত প্রচলিত হতে আরব্ধ হয় ব্রজের রস বুঝবার স্পৃহা হলে,পরম কারণিক শ্রীপাদ গোস্বামীপাদগণের শ্রীগ্রন্থের মর্ম যৎকিঞ্চিৎ বুঝবার চেষ্টা করা একান্ত কর্তব‍্য।তবে ভজননিষ্ঠ সাধকগণের পক্ষে স্বতন্ত্র কথা।ভজন সাধনবলে তাঁদের হৃদয়ে যে তত্ত্বের স্ফুর্তি হয়, অজ্ঞানব‍্যক্তি কোটি কোটি জন্মেও তা লাভ করতে পারেন না। কিন্তু শ্রদ্ধা ভক্তি সহকারে লীলা ও তত্ত্ব অধ‍্যয়ন বা শ্রবণ করাও সাধন বিশেষ।কেননা তাতেও শ্রীভগবানেই চিত্ত আকৃষ্ট হয়ে থাকে।শ্রীরামানন্দের উপদেশ আলোচনা করতে গিয়ে শ্রীকৃষ্ণতত্ত্বাদি সম্বন্ধে কতকগুলি শাস্ত্রীয় কথা নিয়ে কেন প্রবন্ধ-বিস্তার করা যাচ্ছে ত‍্য সম্বন্ধে প্রাগুক্ত(পূর্বোক্ত) যুক্তিই আমার একমাত্র কৈফিয়ত।এখন আবার প্রকৃত প্রস্তাবের অনুসরণ করছে।*
*🌹মায়াবাদ বৌদ্ধবাদেরই ছায়া বিশেষ।বৌদ্ধ দর্শন ব্রহ্ম স্বীকার করেন না,মায়াবাদ-ব্রহ্ম স্বীকার করেন, কিন্তু সে ব্রহ্ম কেবল একটি কথার কথা মাত্র।কেননা,তাঁর কোনও শক্তি নাই।যে সকল উপায়ে পদার্থের অস্তিত্ব উপলব্ধ হয়,মায়াবাদীদের ব্রহ্মে তার কোনও পরিচয় পাওয়া যায় না।মায়াবাদী ব্রহ্ম সর্বশক্তি বিবর্জিত।অথচ ব্রহ্ম-সূত্রের ভাষ‍্যে মায়াবাদী বলেন, ব্রহ্ম হতেই এই জগতের উৎপত্তি স্থিতি ও লয়। অদ্ভুত অসামঞ্জস্য।*
*🌷যাইহোক, বৈষ্ণব বেদান্তীগণ ব্রহ্মে শক্তির অস্তিত্ব স্বীকার করেন। এঁরা বলেন ভগবত্তা ভিন্ন ব্রহ্মের ব্রহ্মত্বই অসিদ্ধ। ব্রহ্ম বললেই "ভগবান্" বুঝতে হবে।অশেষকল‍্যাণগুণময় পুরষই ভগবান ; ইনি অনন্তশক্তিময়। ভগবানের শক্তিগুলি প্রধানতঃ তিন শ্রেণীতে বিভক্ত হয়েছে।তদ্ যথা=স্বরূপ শক্তি, তটস্থ শক্তি ও মায়া শক্তি।স্বরূপশক্তির অপর নাম অন্তরঙ্গা শক্তি,তটস্থ শক্তির অপর নাম জীবশক্তি,মায়াশক্তির নাম বহিরঙ্গা শক্তি।*
*🍀স্বরূপশক্তি আবার তিন ভাগে বিভক্ত=সন্ধিনী,সম্বিদ্ ও হ্লাদিনী।ইহাই বেদান্তের স্বীকৃত সৎ,চিৎ ও আনন্দ।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda31.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৯. শুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda29.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৯. শুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda29.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৮. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda28.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৯)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏শুদ্ধ শ্রীকৃষ্ণ--তত্ত্ব বর্ণন🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻কিন্তু শ্রীভগবানের এই শ্রীমূর্তি কি কাল্পনিক?শ্রীপাদ শ্রীজীব বলেন=*
*"শ্রুত‍্যেক্ষিতপথ" ইত‍্যনেন কল্পনায়া র্নিরস্তত্বাৎ।*
*🍀অর্থ‍্যাৎ "শ্রুত‍্যেক্ষিতপথ" এই কথা বলাতেই ব‍্যক্তিগত কল্পনা নিরস্ত (ক্ষান্ত বা বিরতি) হয়েছে সেই অদ্বৈয়তত্ত্ব জ্ঞানীব্রহ্মবাদীদের কাছে নিরাকার হলেও জ্ঞানের চরম অবস্থাগামী ভজনশীল পরাভক্তিরসিদ্ধগণের কাছে সর্বদাই ভুবনমোহন শ‍্যামসুন্দররূপে প্রকাশিত। তাই ব্রহ্মসংহিতায় বলেন।*
*"প্রেমাঞ্জনচ্ছুরিতভক্তিবিলোচনেন সন্তঃ সদেব হৃদয়েহপি বিলোকয়ন্তি।*
*যং শ‍্যামসুন্দর মচিন্ত‍্যগুণপ্রকাশং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি।।"*
*🌷শ্রীকৃষ্ণতত্ত্ব বুঝতে হলে ভগবত্তত্ত্ব বুঝতে হবে।ভক্তিতত্ত্বের বিকাশেই (প্রকাশই)ভগবত্তত্ত্বের স্ফুর্তি(হর্ষ বা উৎসাহ)হলেই কৃষ্ণতত্ত্ব-জ্ঞানের সঞ্চার(এক জায়গা হতে অন‍্য জায়গায় গমন)হয়।কেননা সাধুগণ সততই(সর্বদাই)প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তিচক্ষু দ্বারা স্বীয় (নিজ) হৃদয়ে অচিন্ত‍্য-গুণপ্রকাশশীল শ‍্যামসুন্দরকে নিরীক্ষণ(মনোযোগের সঙ্গে দেখা) করে থাকেন। প্রেমাঞ্জনচ্ছুরিত (দেহ মন প্রাণ করে ) ভক্তির দিব‍্যনেত্রই শ‍্যামসুন্দরের ভুবনমোহনরূপ নিরীক্ষণে সমর্থ।*
*🌹শ্রীকৃষ্ণের স্বরূপশক্তির সাহায্য ভিন্ন কেউ কখনও তদীয় (তাঁর বা সেই ব‍্যক্তির) তত্ত্ব জানতে পারেন না।শ্রীকৃষ্ণ আদ‍্যপুরুষের আদি বীজ।শ্রীকৃষ্ণ এই অনন্তকোটি বিশ্বব্রহ্মান্ডের কারণসমূহের বীজকারণ,তিনি অনন্তশক্তির আশ্রয়, তিনি ভগবান অর্থ‍্যাৎ সমগ্র ঐশ্বর্য‍্য বীর্য‍্য যশ শ্রী প্রভৃতির পূর্ণ আধার। কিন্তু শ্রীরামরায় মহাপ্রভুর কাছে যে কৃষ্ণতত্ত্বের কথা উত্থাপন করেন তা আরও সূক্ষ্মতম, সে তত্ত্ব আরও অনেক অনেক উন্নত মানের, যা সাধারণের পক্ষে সত‍্যিই ভীষণ কঠিন।*
*🍀শ্রীকৃষ্ণতত্ত্বের আলোচনা করতে গিয়ে শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় ষট্ সন্দর্ভে যে প্রকার শাস্ত্রবিচার করেছেন তার পরিস্ফুট (স্পষ্টভাবে প্রকাশিত)বঙ্গানুবাদ ও বিশদ ব‍্যাখ‍্যা না করলে এ সম্বন্ধে চিত্তের তৃপ্তিসাধ হয় না। সূক্ষ্ম শাস্ত্রের আলোচনায় সাধারণ পাঠকের কষ্টের কারণ হওয়া অসম্ভব নহে, কিন্তু যে কৃষ্ণতত্ত্ব সচ্চিদানন্দরসময়, শাস্ত্রের উপদেশ ভিন্ন,শাস্ত্রনির্দিষ্ট ভক্তিপূর্ণভজন ছাড়া সেই তত্ত্বের পরিস্ফুরণ অসম্ভব।তাই পরম করুণাময় শাস্ত্রকারগণ শ্রীকৃষ্ণতত্ত্বের বহু আলোচনা করেছেন।আমরা এ সম্বন্ধে সবিশেষ কোন কথার উল্লেখ না করলেও ষট্ সন্দর্ভের জয়ধ্বনি করে এস্থলে কেবল এইমাত্র বলছি যে শ্রীকৃষ্ণসন্দর্ভে শ্রীভাগবতের একটি শ্লোকই শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রকাশক মূলশ্লোকরূপে আলোচিত হয়েছে এবং সেই শ্লোকের পরিপোষক বহু শ্লোক ও তদ্ ব‍্যাখ‍্যায় শ্রীকৃষ্ণতত্ত্ব, ভজননিষ্ঠ ভক্তপাঠকের হৃদয়ঙ্গম করার উপায় প্রর্দিত হয়েছে।শ্রীপাদসন্দর্ভকার।*
*"এতেচাংশ কলাঃ পুঃসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্ "।*
*🙏এই শ্লোকটিকে "বচন-রাজ" বলে অভিহিত করেছেন।অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণের ভগবত্তা-নিরূপণে এই বচনটি রাজার ন‍্যায়।রাজা হলে তাঁর সৈন‍্য থাকা প্রয়োজনীয়,তাই সন্দর্ভকার এঁর প্রতিপোষক অনেক বচন প্রমাণ স্বরূপে উদ্ধৃত করে তার বিচার করেছেন। তিনি এসব করেও ক্ষিন্ত হননি,এই বচন-রাজের অনেক প্রতিনিধি বচন সংগ্রহ করে শ্রীকৃষ্ণের ভগবত্তা শাস্ত্রীয় প্রমাণে দৃঢ়রূপে সংস্থাপিত করেছেন। শ্রীকৃষ্ণসন্দর্ভ হতে তাঁর নিজের কথারই উল্লেখ করছি। তদ্ যথা=*
*"তস্মাৎ সাধুক্তং-- এতেচাংশকলাঃ পুঃসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়মিতি।*
*তদেবমস‍্য বচনরাজস‍্য সেনাসংগ্রহ নিরুপিতঃ ;*
*তথা তস‍্য প্রতিনিধিরূপাণি বাক‍্যান্তরাণি অপি দৃশ্যতে "।।*
*🌹শ্রীচৈতন‍্যচরিতামৃতে এই বচনরাজের যে বিচার দেখা যায়, সেটি শ্রীকৃষ্ণসন্দর্ভ হতেই সংগৃহীত।দৃষ্টন্ত স্বরূপ দুই-একটি জায়গার উল্লেখ করা হচ্ছে।শ্রীকৃষ্ণসন্দর্ভে লেখা আছে=*
*অনুবাদ মনুক্তৈব ন বিধেয় মুদীরয়েদিতি বচনাৎ কৃষ্ণস‍্যৈব ভগবত্ত্ব লক্ষণো ধর্মঃ সাধ‍্যতে নতু ভগবতঃ কৃষ্ণত্ব মিত‍্যায়াতম্। ততশ্চ কৃষ্ণস‍্যৈব ভগবত্ত্বলক্ষণধর্মিত্বে সিদ্ধে মূলাবতারত্বমেব সিদ্ধতি, নতু ততঃ প্রাদুর্ভূতত্বম্।*
*🌻শ্রীপাদ কবিরাজ এই বাক‍্যের পূর্বাপর আলোচনা করে এঁর অতি বিশদ ব‍্যাখ‍্যা করেছেন। "পরমব‍্যোম নারায়ণ স্বয়ং ভগবান নন" শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান্ এই সিদ্ধান্ত স্থাপনের জন‍্যই "কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্" বাক‍্যের অবতারণা। শ্রীপাদ কবিরাজ ষট্ সন্দর্ভের উদ্ধৃত অংশের পৌর্বাপর্য‍্য পর্য‍্যালোচনা করে যে ব‍্যাখ‍্যা করেছেন শ্রীচৈতন‍্যচরিতামৃত হতে এস্থলে তা উদ্ধৃত করে যাচ্ছে। যথা=*
*অনুবাদ না কহিয়ে,না কহি বিধেয়।*
*আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়।।*
*"বিধেয়" কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত।*
*"অনুবাদ" কহি তারে যেই বস্তু জ্ঞাত।।*
*যৈছে কহি এই বিপ্র পরম পন্ডিত।*
*বিপ্র অনুবাদ,ইহার বিদেয় পন্ডিত।*
*বিপ্রত্ত্ব বিখ‍্যাত তার পান্ডিত‍্য অজ্ঞাত।।*
*অতএব বিপ্র আগে,পান্ডিত‍্য পশ্চাৎ।*
*তৈছে ইহা অবতার সব হইল জ্ঞাত।।*
*কার অবতার? এই বস্তু অবিজ্ঞাত*।
*"এতে" শব্দে অবতারের আগে অনুবাদ।।*
*পুরুষের অংশ পাছে বিধেয় সংবাদ।*
*তৈছে কৃষ্ণ অবতার ভিতরে হৈল জ্ঞাত।।*
*তাহার বিশেষ জ্ঞানে সেই অবিজ্ঞাত।*
*অতএব কৃষ্ণ শব্দ আগে অনুবাদ।।*
*স্বয়ং ভগবত্ত্ব পিছে বিধেয় সংবাদ*।।
 *কৃষ্ণের স্বয়ং ভগবত্ত্ব ইহা হৈল সাধ‍্য।*
*স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হৈল বাধ‍্য*।।
*🌻কথা এই যে,শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, নারায়ণ স্বয়ং ভগবান নন, এই সিদ্ধান্ত-সংস্থাপনের জন্য "কৃষ্ণস্তু ভগবান স্বয়ম্" এই বচনরাজ প্রমাণস্বরূপে গ্রহণ করে এর বিচার করা হয়েছে।শাস্ত্রের একটা নিয়ম এই যে অনুবাদ না বলে বেধেয় বলা অসঙ্গত। এই প্রণালী আর্য‍্যশাস্ত্রের সব জায়গায় অবলম্বিত হয়েছে। যা জ্ঞাত, তাইই অনুবাদ নামে খ‍্যাত।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda30.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৮. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda28.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৮. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda28.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৭. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda27.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৮)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*💧শ্রীকৃষ্ণ-----তত্ত্ব বর্ণন💧*
"""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻কিন্তু ভাগবৎ সম্বন্ধে শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় যে লক্ষণ করেছেন তা এই ঃ----*
*"অথ তদেকং তত্ত্বং স্বরূপভূতয়ৈব শক্ত‍্যা কমপি বিশেষং ধর্তু পরাসামপি শক্তীনাং মূলাশ্রয়রূপং তদনুভবানন্দ- সন্দোহান্তর্ভাবিততাদৃশব্রহ্মানন্দানাং ভাগবতপরমহংসানাং তথানুভবৈকসাধকতম তদীয় স্বরূপানন্দশক্তিবিশেষাত্মকভক্তিভাবিতেষ্বন্তর্বহিরপীন্দ্রিয়েষু পরিস্ফুরদবা তদবদেব বিবিক্তাতাদৃশশক্তিশক্তিমত্তাভেদেন প্রতিপাদ‍্যমানং ফা ভগবানিতি শব্দ‍্যতে।*
*⭐এর ভাবার্থ এই যে সেই এক তত্ত্বই বিশেষ বিশেষ ভাবে অনুভূত হয়ে থাকেন। তিনি তাঁর স্বরূপভূত- পরাশক্তিসমূহের অবিবিক্তভাবে (আলাদাভাবে) জ্ঞানীদের নিকট ব্রহ্মভাবে প্রকাশিত হন।তাঁরা তাঁকে ব্রহ্ম বলে জানেন। কিন্তু তিনিই পরাশক্তিসমূহের মূলাশ্রয়। ব্রহ্মানন্দ- বিশিষ্ট মুনিগণ তাঁর অনুভাবানন্দ লাভ করে থাকেন। এটি অমূর্তানন্দ (মূর্তিহীন)। কিন্তু তাঁর স্বরূপানন্দশক্তি বিশেষত্মকভক্তিই সাধকতম। এই ভক্তিভাবিত ভাগবত পরমহংসগণের হৃদয়ে পরমতত্ত্বের যে প্রকার স্ফুর্তি হন, তাই-ই "ভগবান" শব্দ বাচ‍্য। শ্রীভগবানে শক্তি ও শক্তমান্ অচিন্ত‍্য অব‍্যক্তরূপে পৃথকভাবে প্রতিভাত (উজ্জ্বলরূপে প্রকাশ) হয়ে থাকেন।তাঁর স্বরূপানন্দশক্তিবিশেষাত্মক ভক্তিভাবিতচিত্ত ভাগবতপরমহংসগণের অন্তরে বাহিরে ইন্দ্রিয়াদির গোচরে শক্তিশক্তিমত্তার বিচিত্র আলাদাভাবে যে আনন্দময় তত্ত্বেরদিফানিশি স্ফুর্তি হয়,তাই-ই "ভগবান" শব্দ বাচ‍্য।ইহাই ভাগবৎ শব্দের দার্শনিক তত্ত্ব। সুতরাং শ্রীকৃষ্ণই মূর্তানন্দ।অতঃপর শ্রীকৃষ্ণই যে স্বয়ং ভগবান,সেই সম্বন্ধে আলোচনা করব।*
*🙏অত‍্যন্ত গভীর তত্ত্ব সচরাচর যেখানে সেখানে পাওয়া যাবে না।*
*🌻ব্রহ্মতত্ত্ব শ্রীভগবত্তত্ত্বের অন্তর্গত। এই সম্বন্ধে শ্রীপাদ শ্রীজীবগোস্বামী প্রণীত ভগবৎসন্দর্ভে অতীব সূক্ষ্মবিচার পরিলক্ষিত হয়। সেই গ্রন্থ হতে জানা যায় ----*
*"ব‍্যঞ্জিতে ভগবত্তত্ত্বে ব্রহ্ম চ ব‍্যজ‍্যতে স্বয়ম্।*
*🌹অর্থ‍্যাৎ ভগবত্তত্ত্ব প্রকাশিত হলেই ব্রহ্মতত্ত্ব স্বয়ং প্রকটিত হয়ে পড়ে। ভগবত্তত্ত্ব যে মায়ালেশবিবর্জিত ও মায়ার অস্পশ‍্য,(ভগবত্তত্ত্বে মায়া নামক কিছুই নেই।)এই সন্দর্ভে তার বিচার করা হয়েছে। শ্রীচরিতামৃতকার বলেন ঃ---*
*সেই তিন জলশায়ী সর্ব অন্তর্য‍্যামী*।
*ব্রহ্মান্ডবৃন্দের আত্মা যে পুরুষ নামী।।*
*হিরণ‍্য গর্ভের আত্মা গর্ভোদক শায়ী।*
*ব‍্যষ্টিজীব অন্তর্য‍্যামী ক্ষীরোদ শায়ী।।*
*ইহা সভার দর্শনাদ‍্যে আছে মায়াগন্ধ।*
*তুরীয় কৃষ্ণেতে নাহি মায়ার সম্বন্ধ।।*
*🍀ভগবৎসন্দর্ভে লেখা হয়েছে =*
*বিরাট্ হিরণ‍্যগর্ভশ্চ কারণঞ্চেত‍্যুপাধয়ঃ।*
*ঈশস‍্য যৎ ত্রিভির্হীনং তুরীয়ং তৎপদং বিদুঃ।।*
*🌺কিন্তু যদিও উক্ত তত্ত্বত্রয় মায়া নিয়েই প্রকটিত হলেন, কিন্তু তাঁরাও মায়ার পার। সুতরাং ভগবত্তত্ত্ব সম্বন্ধে আর কথা কি?*
*🌷এতদ্বারা প্রকাশিত হল যে যোগ‍্যতাবৈশিষ্ট‍্যের ক্রম প্রাধান‍্যের নিয়মানুসারে আবির্ভাব-বৈশিষ্ট‍্যের প্রাধান‍্য হয়ে থাকে।ব্রহ্মতত্ত্ব ভগবত্তত্ত্বের অন্তর্গত।জ্ঞানের সাধনে ব্রহ্মতত্ত্বের প্রকাশ হয়।ভক্তি জ্ঞানের পরাবস্থা,এই ভক্তির সাধনেই ভগবত্তত্ত্ব প্রকটিত হয়ে থাকে। এই জন্য শ্রীগীতোপনিষদে লেখা হয়েছে।*
*"ভক্ত‍্যা মামভিজানাতি", ভক্তিলভ‍্য স্বনস‍্যরা।*
*🌻এই জন‍্যই ভাগবত বলছেন=*
*ত্বং ভক্তিযোশৈপরিভাবিতহৃৎ সরোজে।*
*আসসে শ্রুতেক্ষিতপথোননু নাথ পুংসাম্।।*
*যদ্ যদ্ধিয়া ত উরুগায় বিভাবয়ন্তি*।
*তৎতদ্ বপুঃ প্রণয়সে সদনুগ্রহায়*।।
*🍀শ্রীজীবগোস্বামীপাদ এই পদ‍্যের "প্রণয়সে" শব্দের অর্থ করেছেন "প্রকর্ষেণ নয়সি,প্রকটয়সি অর্থ‍্যাৎ তুমি ভক্তিযোগশীল যোগীর হৃৎপদ্মে তাঁর বিভাবনা অনুসারে প্রকটিত হও।*
            *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৯. শুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda29.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৭. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda27.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৭. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda27.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৬. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda26.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৭)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা,*
*🙏🙏শ্রীকৃষ্ণ--তত্ত্ব🙏🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻ভক্তির সাধনাতেই ভগবত্তত্ত্বের স্ফুর্তি হয়। এখন ভগবৎ শব্দের অর্থ, নিরূপণ করা যাচ্ছে।*
*জ্ঞানং বিশুদ্ধং পরমার্থমেক মনন্তরং ত্ববহির্ব্রহ্মসত‍্যম্।*
*প্রত‍্যক্ প্রশান্তংভগবচ্ছব্দসংজ্ঞং যদ্ বাসুদেবং কবয়ো বদন্তি।।*
          *(ল্রীভাগবত=৫|১২|১১)*
*💧ভগবৎ শব্দার্থ সম্বন্ধে শ্রীবিষ্ণুপুরাণ বলেন=*
*যত্তদব‍্যক্ত মজরমচিন্ত‍্য মজমক্ষয়ম্।*
*অনির্দেশ‍্য মরূপঞ্চ পাণিপাদাদ‍্যসংযুক্তম্।।*
*বিভুং সর্বগতং নিত‍্যং ভূতযোনিমকারণম্।*
*ব‍্যাপাব‍্যাপ‍্যং যতঃ সর্বং তদবৈ পশ‍্যন্তিসুরয়ঃ।।*
*তদব্রহ্ম পরমং ধাম তদ্ধেয়ং মোক্ষকাঙ্খিণাম্।*
*শ্রুতিবাক‍্যোদিতং সূক্ষ্মং তদ্বিষ্ণোঃ পরমং পদম্।।*
*তদেতদ্ ভগবদ্বাচ‍্যং স্বরূপং পরমাত্মনঃ।*
*বাচকো ভগবচ্ছব্দস্তস‍্যাদ‍্যস‍্যাক্ষরাত্মনঃ।।*
*🌹শ্রীপাদ শ্রীজীবগোস্বামী মহোদয় ভগবৎ সন্দর্ভে এর যে টীকা করেছেন তার মর্ম এইরকম= এ বচন প্রমাণ সমূহের বিশেষ‍্য-বিশেষণবিশিষ্টতা সম্বন্ধ বিচার করা কর্তব‍্য।"অরূপম্" "পাণিপাদাদ‍্যসংযুতম্" এই দুটি পদ ব্রহ্মাখ‍্যকেবলবিশেষ‍্যাবির্ভাবনিষ্ঠ, "অরূপম্" প্রাকৃতরূপনিষেধসূচক ইত‍্যাদি।*
*অপিচ ঃ-------(আরও)*
*ঐশ্বর্য‍্যস‍্য সমগ্রস‍্য যশস‍ঃ শ্রিয়ঃ।*
*জ্ঞানবৈরাগ‍্যবোশ্চৈব* 
*ষণ্ণাং ভগ ইতীজনা।।*
*জ্ঞানশক্তিবলৈশ্বর্য‍্য বীর্য‍্যতেজাংস‍্যশেষতঃ।*
*ভগবচ্ছব্দ বাচ‍্যানি বিনা হেয়ৈর্গুণাদিভিঃ।।*
*🌺এই দুই শ্লোকের প্রথম শ্লোকে "ভগ" শব্দের অর্থ বলা হয়েছে। ভগ শব্দের উত্তর নিত‍্যযোগে মতুপ্ প্রত‍্যয় করে ভগবৎ শব্দ সাধিত হয়।এতে পূর্ণাবির্ভাব ধ্বনিত হয়েছে। শ্রীভগবৎসন্দর্ভে এইগুলির সম্বন্ধে যে সুবিস্তার আলোচনা করা হয়েছে,বিশেষ জ্ঞানলাভার্থীদের পক্ষে তার মর্ম-অবগতি প্রয়োজনীয়।*
*🌻শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান্, বৈষ্ণব সাহিত‍্যপাঠীদের পক্ষে এ কথা অতি পুরাতন। কিন্তু কি প্রকারে শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা সংস্থাপিত, সন্দর্ভের সে বিচার অতি সূক্ষ্ম।পূজ‍্যপাদ সন্দর্ভকার এর যে নিরুক্তির উল্লেখ করেছেন তা এই=*
*সংভর্তেতি তথাভর্তা ভকারোহর্থদ্বয়ান্বিতঃ।*
*নেতা গময়িতা স্রষ্টা গকারার্থস্তথা মুনে।।*
*ঐশ্বর্য‍্যস‍্য সমগ্রস‍্য বীর্য‍্যস‍্য যশসঃ শ্রিয়ঃ।*
*জ্ঞানবৈরাগ‍্যয়োশ্চৈব ষণ্ণাং ভগইতীঙ্গনা।।*
*বসন্তি তত্র ভূতানি ভূতাত্মন‍্যখিলাত্মনি।*
*সচ ভূতেষ্বশেষেষু বকারার্থ স্ততোহব‍্যয়ঃ।।*
*🌹অর্থ‍্যাৎ ভগবান পদের ভগ অংশের বিচার করা যাচ্ছে। "ভ" অক্ষরের থুই অর্থ=সংভর্তা ও ভর্তা। সংভর্তা শব্দের অর্থ স্বভক্তগণের পোষক। ভর্তা শব্দের অর্থ ধারক ও স্থাপক। "গ" কারের অর্থ তিনটি,নেতা, গময়িতা ও স্রষ্টা।নেতা অর্থ যিনি স্বভক্তি ফলস্বরূপ প্রেমের প্রাপক, তিনিই নেতা।গময়িতার অর্থ স্বলোক প্রাপক।আর স্রষ্টা অর্থ স্বভক্তগণের তত্তৎগুণগণের উদগমিতা। এর অপর অর্থ এই যে সমগ্র ঐশ্বর্য‍্য বীর্য‍্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ‍্য এই ছয় গুণের সমষ্টিই ভগ শব্দ বাচ‍্য।ঐশ্বর্য‍্য অর্থে বশীকারিত্ব,বীর্য‍্যমণিমন্ত্রাদির মতো প্রভাব,যশ বাক‍্যমন শরীরের সদ্গ খ‍্যাতি।শ্রী অর্থে সর্বপ্রকার সম্পদ। জ্ঞান অর্থে সর্বজ্ঞত্ব, বৈরাগ‍্য= প্রপঞ্চবস্তুতে অনাসক্তি।*
    *আজ এই পর্যন্ত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৮. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda28.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৬. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda26.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৬. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda26.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. শ্রীকৃষ্ণ---তত্ত্ব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramanada25.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৬)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🍀🍀শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন🍀🍀*
""""""""""""""""""""""""""""""'"''"""""""""""""""""
*"যস‍্য প্রভা প্রভাবতো জগদন্ডকোটি- কোটিম্বশেষবসুধাদিবিভূতিভিন্নম্।*
*তদ্ ব্রহ্মনিষ্কলমনন্তমশেষভূতং গোবিন্দমাদি পুরুষং তমহংভজামি"।।*
              *(ব্রহ্ম-সংহিতা=৫|৪০)*
*🌻মায়াবাদের ব্রহ্ম যত বড় তত্ত্বই হন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ-তত্ত্বের অঙ্গকান্তি মাত্র, ইহাই ব্রহ্মসংহিতার সিদ্ধান্ত।*
*শ্রীগোবিন্দ অনাদি ও সচ্চিদানন্দবিগ্রহ ।ব্রহ্মসংহিতায় লিখিত আছে =*
*"ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ।*
*অনাদিরাদি র্গোবিন্দঃ সর্বকারণ-কারণম্।।*
                    *(ব্রহ্মসংহিতা=৫|১)*
*শ্রীসনাতন শিক্ষাতেও এই শ্লোকটি উদ্ধৃতকরার পূর্বে শ্রীকবিরাজ লিখেছেন=*
*কৃষ্ণের স্বরূপ বিচার শুন সনাতন*।
*অদ্বয়জ্ঞানতত্ত্ব ব্রজে ব্রজেন্দনন্দন।।*
*সর্বাদি সর্বাংশী কিশোর-শেখর।*
*চিদানন্দদেহ, সর্বাশ্রয় সর্বেশ্বর।।*
*☘এখানে যেমন শ্রীরামানন্দ রায়ের হৃদয়ে শক্তি সঞ্চার করে মহাপ্রভু তাঁর মুখে তত্ত্বকথা শুনছেন, সেইরকম শ্রীসনাতনের হৃদয়ে প্রশ্ন করার শক্তিসঞ্চার করে তাঁর নিকটেও ঐ তত্ত্ব প্রকাশ করেছেন। যথা শ্রীচরিতামৃতে=*
*পূর্বে যৈছে রায় পাশ প্রভু প্রশ্ন কৈল।*
*তার শক্ত‍্যে রামানন্দ তাঁরে উত্তর দিল।।*
*ইহ প্রভুর শক্ত‍্যে প্রশ্ন করে সনাতন।*
*আপনে মহাপ্রভু করেন তত্ত্ব-নিরূপণ।।*
*🍁লীলারহস‍্যের মর্মপরিগ্রহ করা জীববুদ্ধির অতীত।যাইহোক, শ্রীকৃষ্ণ তত্ত্বনিরূপণে ব্রহ্মসংহিতার এই শ্লোক প্রকৃতই এক প্রধানতম সূত্র।*
*শ্রীকৃষ্ণই সর্বাবতারের বীজ, এইজন‍্যই তিনি অবতারী। যথা=*
*"অবতারাবলীবীজমতারী নিগদ‍্যতে।*
                     *(ভক্তিরসামৃতসিন্ধুতে)*
*শ্রীভাগবত বলেন=*
*এতেচাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্।*
*🍀শ্রীভাগবতের প্রথম স্কন্ধের ৩ অধ‍্যায়ে-অবতার-নিরূপণ প্রসঙ্গে উক্ত শ্লোকপাদ লিখিত আছে।ইহার মর্মার্থ এই যে আগেই যে সব অবতারের বর্ণনা করা হয়েছে, সেইসব অবতারের মধ্যে কেউ বা আদ‍্যপুরুষের অংশ,কেউ বা তাঁর কলা, কিন্তু শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান্।মৎস‍্য,কূর্ম ও বরাহ প্রভৃতি অবতারই পুরুষের অংশাবতার। শ্রীলঘুভাগবতামৃতে এইসব অবতার, লীলাবতারের মধ্যে পরিগণিত হয়েছেন।কুমার নারদাদি কলা বা অংশাবতার। শ্রীভাগবতামৃত বলেন=*
*জ্ঞানশক্ত‍্যাদি কলয়া যত্রাবিষ্টো জনার্দনঃ।*
*ত আবেশা নিগদ‍্যন্তে জীবা এব মহত্তমঃ।।*
*⭐পদ্মপুরাণে যথা=*
*অবিষ্টোহভূৎ কুমারেষু নারদেচ হরির্বিভুঃ।*
*🌻অল্পশক্তি ও মহাশক্তিভেদে আবেশ দুই প্রকার।মহাশক্ত‍্যাবেশ "অবতার" এবং অল্পশক্ত‍্যাবেশ "বিভূতি" নামে কথিত হয়।কোন অবতার আদ‍্যপুরুষের অংশ, কোন অবতার বা তাঁর কলা।অবতারাদি সম্বন্ধে এইরকম বহুল বিচার লঘুভাগবতামৃতে দেখতে পাওয়া যায়। 🌹(১)স্বয়ংরূপ,২)তদেকাত্মরূপ (বিলাস ও স্বাংশ)৩) আবেশ,৪)প্রকাশ,৫)পুরুষাবতার ৬)গুণাবতার ৭) লীলাবতার ৮)মন্বন্তরাবতার ৯) যুগাবতার ১০)আবেশাবতার ১১)প্রাভব ১২)বৈভব ১৩)পরাবস্থ প্রভৃতি বিচারের দ্রষ্টব‍্য। এছাড়াও শ্রীকৃষ্ণতত্ত্ব সম্বন্ধে প্রচুর বিচার এই গ্রন্থে এবং ষট্ সন্দর্ভে আলোচিত হয়েছে।) কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান্। "ভগবান্ কাকে বলে, শাস্ত্রে তার বিচার আছে।শ্রীভাগবতের সিদ্ধান্ত এই যে =*
*বদন্তি তত্তত্ত্ববিদ স্তত্ত্বং যজজ্ঞানমদ্বয়ম্।*
*ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান্ ইতি শব্দত‍্যে।।*
*🍀অর্থ‍্যাৎ তত্ত্ববিদ্ পন্ডিতগণ যে অদ্বয়জ্ঞানকে তত্ত্ব বলেন সেই তত্ত্বকে কেউ ব্রহ্ম,কেউ পরমাত্মা,কেউ বা ভগবান বলে নির্দেশ করেন। অর্থ‍্যাৎ উপনিষদবেত্তাদের মতে এই তত্ত্ব ব্রহ্ম, হৈরণ‍্যগর্ভদের মতে পরমাত্মা এবং সাত্বতদের(ভক্তদের) মতে ইনি ভগবলে অভিহিত হয়ে থাকেন।*
*🌻শ্রীচরিতামৃতে লিখিত আছে =*
*ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ তিন*।
*অঙ্গপ্রভা,অংশ,স্বরূপ,তিন বিধেয় চিহ্ন।।*
*অনুবাদ কহি পাছে বিধেয়-স্থাপন*।
*সেই অর্থ কহি শুন শাস্ত্র বিবরণ।।*
*স্বয়ং ভগবান্ কৃষ্ণ,কৃষ্ণ পরতত্ত্ব।*
*কৃষ্ণ পূর্ণানন্দ, কৃষ্ণ পরমমহত্ত্ব।।*
☆ ☆ ☆ ☆
*প্রকাশ বিশেষে তিঁহো ধরে তিন নাম।*
*ব্রহ্ম,পরমাত্মা,আর পূর্ণ ভগবান*।।
*🌹শ্রীচৈতন‍্যচরিতামৃতের আদিলীলায় দ্বিতীয় পরিচ্ছেদে উদাহরণ সহ ইহার অতি বিশদ ব‍্যাখ‍্যা করা হয়েছে।অন‍্যত্রও লিখিত হয়েছে।*
*জ্ঞান যোগ ভক্তি এই তিন সাধনের বশে।*
*ব্রহ্ম,আত্মা,ভগবান্ ত্রিবিধ প্রকাশে।।*
*🍀ভক্তির সাধনাতেই ভগবত্তত্ত্বের স্ফুর্তি হয়।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৭. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda27.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৫. শ্রীকৃষ্ণ---তত্ত্ব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramanada25.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. শ্রীকৃষ্ণ---তত্ত্ব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramanada25.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. রামরায় বক্তা, প্রভু শ্রোতা 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda24.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৫)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🌹🌹শ্রীকৃষ্ণ---তত্ত্ব🌹🌹*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌷শ্রীমন্মহাপ্রভু রামরায়কে বললেন তুমি শ্রীকৃষ্ণতত্ত্ব ও রাধাতত্ত্ব শোনাও। তাই রামরায় মহাপ্রভুকে শ্রীকৃষ্ণতত্ত্ব শোনানোর পূর্বে আস্বাদন করুন।*
*🌺শ্রীমহাপ্রভু রামরায়ের নিকট সাধ‍্যতত্ত্ব-নির্ণয় শ্রবণ করলেন। অতঃপর শ্রীকৃষ্ণতত্ত্ব ও শ্রীরাধাতত্ত্ব প্রকাশ করার জন্য প্রশ্ন করায় রামরায় অতীব বিনয় ও ভক্তি সহকারে বললেন----*
*------------আমি নট,তুমি সূত্রধার।*
*যেমতে নাচাহ,তৈছে চাহি নাচিবার।।*
*মোর জিহ্বা বীণাযন্ত্র,তুমি বীণাধারী।*
*তোমার মনে যেই উঠে,তাহাই উচ্চরি।।*
*🌻অধুনা মেজমারিজমের বা মোহিনীবিদ‍্যার আলোচনা হচ্ছে, কিন্তু শ্রীনবদ্বীপ-লীলায় সাক্ষাৎ মহাপ্রভু ভক্তগণকে নিয়ে যে মোহিনীবিদ‍্যার প্রভাব প্রদর্শিত করেছেন, জগতের ইতিহাসে সেরকম ব‍্যাপার আর দেখতে পাওয়া যায় না,এটি শ্রীকৃষ্ণের মায়াশক্তি।পরম ভক্তগণ জেনে শুনেও অনেক সময়ে এই কৃষ্ণমায়ায় বিহ্বল হতেন।মহাপ্রভু বললেন--*
*সন্ন‍্যাসী বলিয়া মোরে না কর বঞ্চন।*
*রাধাকৃষ্ণ তত্ত্ব কহি পূর্ণ কর মন।।*
*🌼রামরায় বুঝতে পারছেন যে,তাঁর কাছে শিক্ষার্থিভাবে উপস্থিত হয়েছেন,তিনি অনন্তকোটি ব্রহ্মান্ডের মহাশিক্ষক, মহাগুরু সাক্ষাৎ শ্রীভগবান। কিন্তু তথাপি শ্রীকৃষ্ণমায়ার এমনই প্রভাব, যে রামরায় অগত‍্যা ব্রহ্মাকে যেন বেদ বুঝাতে রত হলেন।রায় মহাশয় বলতে লাগলেন------*
*ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান।*
*সর্ব-অবতারী সর্ব-কারণ প্রধান।।*
*অনন্ত বৈকুন্ঠ আর অনন্ত অবতার।*
*অনন্ত ব্রহ্মান্ড ইহ সভার আধার*।।
*সচ্চিদানন্দদেহ ব্রজেন্দ্রনন্দন।*
*সর্বৈশ্বর্য‍্য সর্বশক্তি সর্বমাধুর্য‍্যপূর্ণ।।*
*🍀এই সংক্ষিপ্ত উক্তিতে লঘু ভাগবতামৃতের ও ষট্ সন্দর্ভের সমস্ত তত্ত্বের সার নিহিত রয়েছে।ক্রমশ এইসব তত্ত্ব বিবৃত করা হবে*
*🌺কৃষ্ণ স্বয়ং ভগবান।বেদান্তিগণের ব্রহ্ম,যোগীগণের পরমাত্মা ও ভক্তগণের ভগবান একই বস্তু। বেদান্তশাস্ত্রে যিনি পরব্রহ্ম বলে অভিহিত, তিনি শ্রীকৃষ্ণেরই অব‍্যক্ত গুণাবস্থা।*
*🌷কৃষ্ণ শব্দের নানাপ্রকার ব‍্যুৎপত্তি দেখা যায়। ঃ----*
*১)কর্ষতি সর্বান্ স্বকুক্ষৌ প্রলয়কালে যঃ সঃ কৃষ্ণঃ।*
*২)কর্ষতি আত্মসাৎ করোতি আনন্দত্বেন পরিণময়তীতি মনো ভক্তানামিতি যাবৎ যঃ সঃ কৃষ্ণঃ।*
*🍀"কর্ষণাৎ কৃষ্ণঃ।যিনি আকর্ষণ করছেন তিনি কৃষ্ণ। ভক্তগণের চিত্ত আনন্দত্ব দ্বারা পরিণমিত করে আত্মসাৎ করেন।*
*🌷মহাভারতে যানসন্ধিপর্বও কৃষ্ণ শব্দের একটি নিরুক্তি(নিশ্চয়োক্তি) দেখতে পাওয়া যায়,যথা=*
*কৃষির্ভূবাচকঃ শব্দো ণশ্চ নির্বৃতিবাচকঃ।*
*কৃষ্ণস্তদ্ভাবযোগাচ্চ কৃষ্ণো ভবতি সাত্বতঃ।।*
*🌹সূক্ষ্মদর্শী ঋষিকল্প শ্রীধরস্বামী এতদবলম্বনে লিখেছেন=*
*কৃষির্ভূবাচকঃ শব্দো ণশ্চ নির্বৃতিবাচকঃ।*
*তয়োরৈক‍্যাৎ পরং ব্রহ্ম কৃষ্ণ ইত‍্যভিধীয়তে।।*
*🍁শ্রীমদ্ভাগবতে লিখিত হয়েছে =*
*গূঢ়ং পরং ব্রহ্মমনুষ‍্যলিঙ্গম্।*
                     *(ভাগবত=৭|১০|৪৮)*
*🍀কোটি কোটি ব্রহ্মবিদ‍্যাপরায়ণ সংসারত‍্যাগী যোগী ও ঋষি শ্রীকৃষ্ণকে পরব্রহ্ম জেনে ইঁহার উপাসনা করে নির্বৃতি(সুখ-শান্তি) লাভ করেছেন।*
*💧শ্রীকৃষ্ণ,=সর্বাবতারের বীজ,যথা=*
*এতন্নানাবতারাণাং নিধানং বীজমব‍্যয়ম্,*
*যস‍্যাংশাংশেন সৃজ‍্যন্তে দেবতির্য‍্যঙ্ নরাদয়ঃ।*
            *(ভাগবতে=১|৩|৫)*
*🌹শ্রীকৃষ্ণসন্দর্ভে শ্রীজীব গোস্বামীপাদ এই শ্লোক উদ্ধৃত করে লিখেছেন ' নিধান শব্দের ভাবার্থ এই যে সূর্য‍্য যেমন তাঁর নিজ রশ্মিসমূহের আশ্রয়,শ্রীকৃষ্ণও সততই তাঁর অসংখ্য অবতারের আশ্রয়-স্বরূপ।অসংখ‍্য অবতার তাঁহা হতে প্রসূত হলেও তিনি অব‍্যয় অর্থ‍্যাৎ ব‍্যয়-রহিত= সুতরাং নিত‍্য পূর্ণতম।শ্লোকোক্ত "বীজ" অর্থ "উদ্গম স্থান"(মুক্ত স্থান)। অসংখ্য অবতার এই শ্রীকৃষ্ণ হতেই উদ্গত হন।ইনি যে কেবল অবতার সমূহেরই বীজ তা নয়,এই অনন্ত কোটি ব্রহ্মান্ডও ইহা হতেই উদ্ভূত(উৎপন্ন) হয়েছে।*
*যস‍্যাংশাংশাংশভাগেন বিশ্বোৎপত্তিলয়োদয়াঃ।*
*ভবন্তি কিল বিশ্বাত্মং স্তং ত্বাদ‍্যাহং গতিং গতা।।*
    *(শ্রীকৃষ্ণসন্দর্ভ ধৃত ভাগবত বচন= ১০|৮৫|৩১)*
*🍁অর্থ‍্যাৎ হে আদ‍্য!আদ‍্যঅর্থ প্রথম, তোমার অংশ-- পুরুষ,পুরুষের অংশ মায়া, মায়ার অংশ গুণসমূহ,ওদের অংশভাব পরমাণুলেশে বিশ্বোৎপত্তি প্রভৃতি হয়ে থাকে। এমন যে তুমি আজ সেই তুমিই আমার গতি।*
*কৃষ্ণ এক সর্বাশ্রয় কৃষ্ণ সর্বধাম।*
*কৃষ্ণের শরীরে সর্ববিশেষ বিশ্রাম*।।
*⭐জড়জগতের সীমাবদ্ধ জ্ঞানে এই বস্তুর ধারনা অসম্ভব। ব্রহ্ম সংহিতা বলেন=*
           *ক্রমাগত*
*ভুল ভ্রান্তি ও বানান মার্জনীয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৬. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda26.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৪. রামরায় বক্তা, প্রভু শ্রোতা 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda24.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. রামরায় বক্তা, প্রভু শ্রোতা 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda24.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda23.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৪)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*তত্ত্ব-কথন,রামরায় বক্তা,প্রভু শ্রোতা*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*তাঁকে ঈশ্বর বলে মানে। কিন্তু সে স্বতন্ত্র কথা।কৃষ্ণতত্ত্ববেত্তাই প্রকৃত গুরু-----------*
*কিবা বিপ্র কিবা ন‍্যাসী শূদ্র কেনে নয়।*
*যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয়*।।
*সন্ন‍্যাসী বলিয়া মোরে না কর বঞ্চন।*
*কৃষ্ণ-রাধা-তত্ত্ব কহি পূর্ণ কর মন*।।
*🌻মহাপ্রভু ও ভক্তের মধ্যে তত্ত্ব কথার আলাপ হচ্ছে।এই আলাপের মধ্যে তত্ত্ব-কথার সঙ্গে সঙ্গে ঐ যে বিনয়ের অলৌকিক অমৃতধারা প্রবাহিত হচ্ছে,ঐটি মন্দাকিনীর সুশীতল পবিত্রতম ধারা হতেও অধিকতর সুশীতল ও পবিত্রতর। রামরায় মহাপ্রভুকে ঈশ্বর বললেন।কিন্তু গৌরভগবান্ ভক্তের স্তুতিবাক‍্য এত সহজে গ্রহণ করলেন না।তাঁর প্রকাশ, ক্রমবিকাশের ভাবপূর্ণ। রামরায় তাঁকে ঈশ্বর বললেও তিনি এত তাড়াতাড়ি সে স্তুতিবাদ স্বীকার করলেন না। তিনি বললেন "একি কথা"=*
*তোমার ঠাঁই আইলাম তোমার মহিমা শুনিয়া।*
*তুমি মোরে স্তুতি কর সন্ন‍্যাসী জানিয়া।।*
*🌹সংসারে বর্ণাশ্রম ধর্মানুসারে বিষয়ীদের নিকট সন্ন‍্যাসী নারায়ণবৎ মাননীয়। কিন্তু দেখ,রামরায়,আমি তা ভাল বুঝি না। আমি মায়াবাদ সন্ন‍্যাসী। লীলাময় ভগবানের মধুর নিত‍্যলীলা আমি কিছুই জানি না। মায়াবাদীর মনে সে সব তত্ত্বের স্ফুর্তি হয় না।তবে সার্বভৌমের কৃপাসঙ্গে এটুকু বুঝেছি যে কৃষ্ণভক্তিই জগতে সার। আমি সন্ন‍্যাসী, সর্ববর্ণের গুরু ; তাই বলে তুমি আমাকে শিক্ষা দিবে না,আর আমি তোমার কৃপাশিক্ষায় বঞ্চিত হব এ হতে পারে না।ব্রাহ্মণহন,সন্ন‍্যাসী হন অথবা শূদ্রই হন, যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা তিনিই গুরু। সুতরাং সন্ন‍্যাসী বলে তুমি আমায় বঞ্চনা করিও না। মহাপ্রভু এস্থলে অনেক রকম শিক্ষা প্রদান করলেন।তাঁর প্রত‍্যেক বাক‍্যই বহু অর্থপূর্ণ। আমাদের বোধহয় তিনি এস্থলে এই কথায় অনেক তত্ত্ব জ্ঞাপন করেছেন।*
*১)সন্ন‍্যাসীরা জ্ঞানমার্গাবলম্বী, কিন্তু মায়াবদীর ব্রহ্মজ্ঞান হতে যে ভগবদ্ভক্তি অনেক বড়, তিনি বিনীতভাবে সেই কথা বলে দিলেন*।
*২)"গুরু কে" এ প্রশ্নেরও এস্থলে মীমাংসা হয়েছে।ব্রাহ্মণ হন,সন্ন‍্যাসী হন, আর শূদ্রই হন, যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা তিনিই গুরু।* 
*৩)কৃষ্ণতত্ত্বাভিজ্ঞত্ব যে কত উচ্চাধিকার,এতে তাও অভিব‍্যক্ত হয়েছে। মহাপ্রভু লোকাপেক্ষা ত‍্যাগ করেননি। তথাপি শূদ্র যদি কৃষ্ণতত্ত্ববেত্তা হন,তাঁকেও গুরু বলে গ্রহণ করতে বিধি দিয়ে গিয়েছেন। শূদ্র শিক্ষাগুরু হতে পারেন, কিন্তু দীক্ষাগুরু হতে পারেন না,এই কথা বলে,বর্ণাশ্রমপ্রাধান‍্য-পরিকীর্তনের প্রয়োজন নাই।কেননা মহাপ্রভু কৃষ্ণতত্ত্ববেত্তা শূদ্রের কথায় বলেছেন। বলা বাহুল‍্য শূদ্রকুলে জন্মগ্রহণ করেও যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা, তাঁর জন্ম নিবন্ধন বর্ণাশ্রমধর্ম খন্ডিত হয়ে যায়। মহাসাগরে মিশে গেলে নদীর যেমন নামরূপ থাকে না, কৃষ্ণ-প্রেমসাগরে প্রবেশ করলে মহৎ ক্ষুদ্র ব্রাহ্মণ শূদ্র বর্ণবিচার মাত্রও থাকতে পারে না। নিরূপাধি কৃষ্ণপ্রেমে স্ত্রীপুরুষ,মহৎক্ষুদ্র,(ছোট-বড়) ব্রাহ্মণ শূদ্র প্রভৃতি অনন্ত ভেদবুদ্ধি একেবারেই নিরস্ত হয়ে যায়।মহাপ্রভু এস্থলে ব্রাহ্মণ বা শূদ্রের নিকট মন্ত্র নিতে বলেননি, "কৃষ্ণতত্ত্ববেত্তাকেই " গুরু বলে স্বীকার করতে বলেছেন।বলা বাহুল‍্য সেইরকম নিরূপাধি প্রেমসাগরে যদি কেউ মজ্জিত হয়ে থাকেন,নিরূপাধি কৃষ্ণপ্রেমে ডুবে যদি কেউ সাংসারিক সর্বোপাধি বিনির্মুক্ত হয়ে থাকেন,তবে সেইরকম তথাগতকে উপাধিযুক্ত করে অভিহিত করাও অপরাধজনক। এখানে মহাপ্রভু কৃষ্ণতত্ত্বাভিজ্ঞতারই উৎকর্ষ কীর্তন করে মায়াবাদময় সন্ন‍্যাসধর্মের খর্বতা প্রদর্শন করলেন।শ্রীচরিতামৃতে অপর স্থলেও লিখিত আছে=*
*মায়াবাদীর সন্ন‍্যাসীদের করিতে গর্বনাশ।*
*নীচ শূদ্র দ্বারায় কৈল ধর্মের প্রকাশ।।*
*৪)এও হতে পারে যে মহাপ্রভুর সঙ্গে রামরায়ের যখন এইসব আলাপ আরম্ভ হয়, তখন রামরায় গৌরহরিকে মায়াবাদী সন্ন‍্যাসী বলেই মনে করেছিলেন, সুতরাং প্রেমতত্ত্বের নিগূঢ় কথা হঠাৎ তাঁর কাছে প্রকাশ করতে সঙ্কোচ হচ্ছিল।তাই মহাপ্রভু তাঁর মনের ভাব বুঝেই বললেন, আমাকে মায়াবাদী সন্ন‍্যাসী মনে করে কৃষ্ণভক্তিতত্ত্ব শিক্ষায় বঞ্চিত করিও না।আমি মায়াবাদী সন্ন‍্যাসী হলেও সার্বভৌমের সঙ্গলাভে আমার মন নির্মল হয়েছে। ফলে প্রথমত শ্রীগৌরাঙ্গ দর্শনে রাম রায়ের মনে বিতর্ক উপস্থিত হয়েছিল। উপসংহারে তিনি নিজেও এই কথা প্রকাশ করে বলেছিলেন,যথা শ্রীচরিতামৃতে--*
*এক সংশয় মোর আছয়ে হৃদয়ে।*
*কৃপাকরি কহে মোর তাহার নিশ্চয়ে।।*
*পহিলে দেখিনু তোমা সন্ন‍্যাসী স্বরূপ।*
*এবে তোমা দেখি মুঞি শ‍্যাম গোপরূপ।।*
*🍀ফলে অতি তাড়াতাড়িই রামরায়ের এই সংশয় তিরোহিত হয়েছিল।যাইহোক গৌরহরি রামরায়ের বিনয়ে বাধা দিয়ে বললেন, আমাকে কৃষ্ণতত্ত্ব রাধাতত্ত্ব প্রভৃতি দয়া করে বলতে হবে। রামরায় বিবশভাবে বলতে প্রবৃত্ত হলেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. শ্রীকৃষ্ণ---তত্ত্ব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramanada25.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৩. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda23.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda23.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৩)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*তত্ত্ব-কথন, মধুর বা কান্তাভাব*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌹রামরায়ের এই উক্তিতেও মহাপ্রভুর জিজ্ঞাসার নিবৃত্তি(ক্ষান্ত) হল না।তিনি সাধ‍্যসাধন তত্ত্ব সম্বন্ধে পুনরপি প্রশ্ন করলেন। রামরায় তখন শ্রীরাধা প্রেমের কথা তুললেন।মহাপ্রভু তাতে বিতর্ক উঠিয়ে বললেন, "রাসমন্ডলী হতে শ্রীকৃষ্ণ শ্রীমতীকে গোপীগণের ভয়ে ইঙ্গিত করে নিয়ে গেলেন কেন?অবশ‍্যই শ্রীকৃষ্ণ গোপীদের ভয়ে ভীত হয়েছিলেন।তাহলে এ প্রেম নিরপেক্ষ নহে, এ প্রেম অন‍্যাপেক্ষ। কেননা, শ্রীকৃষ্ণ অন‍্যান‍্য গোপীদের মনের দিকে না তাকিয়ে পারেন না। অন‍্যাপেক্ষা প্রেমের বা "ভাগের প্রেমের" দৃঢ়তা কোথায়?*
*🍀তার উত্তরে রামরায় বললেন, "রাধাপ্রেমের উৎকর্ষ আছে।গোপীগণ শ্রীকৃষ্ণকে পেয়ে আর কোন দিকে তাকালেন না,অমনি আনন্দে বিভোর হলেন। কিন্তু শ্রীমতী যখন দেখলেন প্রত‍্যেক গোপীর পার্শে এক এক কৃষ্ণ, ঠিক সেইরকম সাধারণ ভাবে তাঁর পার্শেও এক কৃষ্ণ রয়েছেন।এতে শ্রীমতীর মান হল, তিনি রাসমঞ্চ ছেড়ে চলে গেলেন।মহাভাবময়ী শ্রীমতীর বিরহে তৎক্ষণাৎ রাসেরচাঁদের হাট ভেঙ্গে গেল।শ্রীকৃষ্ণ শ্রীমতী-বিরহে যমুনাকুলে বসে কাঁদতে লাগলেন।এখন বিচার করুন। গোপীপ্রেমের ধার শ্রীকৃষ্ণ শোধ করতে অসমর্থ হয়ে তাঁদের নিকট ঋণী হলেন, কিন্তু এক শ্রীমতী ব‍্যতীত শতকোটি গোপীও তাঁর রাসবিলাসের বাসনা-নির্বাপণে সমর্থ হলেন না।প্রভু!এই জন‍্যই বলেছি,রাধাপ্রেম জগতে প্রকৃতই অতুলনীয়।" মহাপ্রভুর শ্রীমুখকমল উৎফুল্ল(আনন্দে বিহ্বল) হয়ে উঠিল।তিনি প্রীত হয়ে বললেন, এইসব রসতত্ত্ব জানবার জন‍্যই তো তোমার কাছে এসেছিলাম।এখন এসব কথা ভাল ভাবেই বুঝতে পারলাম।সাধ‍্যসাধন নির্ণয়তত্ত্ব বুঝতে পেরেছি। কিন্তু আমার আরও জিজ্ঞাসা আছে। কৃষ্ণের স্বরূপ, শ্রীরাধার স্বরূপ, রসতত্ত্ব,প্রেমতত্ত্ব আমাকে বুঝিয়ে দিতে হবে।তুমি কৃপা করে না বললে আর কোথাও এইসব জানবার উপায় নাই। তুমি ভিন্ন আর কেউ এইসব তত্ত্ব নিরূপণে সমর্থ নহে।দয়া করে বলো।*
*🌷মহাপ্রভুর কন্ঠস্বর স্বভাবতঃই অতি মধুর, তাতে আবার বিনয়মাখা।সে বিনয়মাখা মধুর কথা শুনলেই লোক চরম মুগ্ধ হত। তার উপরে যখন তিনি করুণস্বরে দীনভাবে কোন কথা বলতেন, শ্রোতৃবর্গ(শ্রবণকারী) তাতে প্রকৃতই মন্ত্রমুগ্ধবৎ হয়ে পড়তেন।শ্রীরামানন্দ রায় গৌরহরির কথা শুনে একেবারেই বিহ্বল হয়ে পড়লেন, তিনি ভূলোকে আছেন, কি দ‍্যুলোকে(স্বর্গলোকে) আছেন,তিনি বিদ‍্যানগরে আছেন, কি গোলোকে আছেন,ক্ষণকাল তিনি বুঝে উঠতে পারলেন না। কিছুক্ষণ পরে একান্ত অবশের মতো রামরায় বললেন, প্রভো!আমাকে এইসব কথা কেন জিজ্ঞাসা করছ?আমি মূঢ় এই সম্বন্ধে কি জানি? এই যে এতক্ষণ তোমার কাছে কি বলেছি, তা কি আমি বলেছি?তুমি হৃদয়ে প্রবেশ করে যা বলে দিচ্ছেলে, আমি তোমার কাছে তাইই বলছিলাম।লোকে যেমন শুক পাখিকে কৃষ্ণনামাবলী শিখিয়ে আবার তার মুখেই নাম শ্রবণ করে আহ্লাদিত হয়,তুমিও সেইরকম হৃদয়ে প্রবেশ করে আমার দ্বারা তত্ত্বকথা বলছ।আবার নিজে সেইকথা শুনে আহ্লাদিত হচ্ছ। তুমি যে সাক্ষাৎ ঈশ্বর, আমি তা বুঝতে পেরেছি। তোমার নাট কে বুঝবে?*
*তোমার শিক্ষায়পড়ি যেন শুকের পাঠ।*
*সাক্ষাৎ ঈশ্বর তুমি কে বুঝে তোমার নাট।।*
*হৃদয়ে প্রেরণ করাও,জিহ্বায় কহাও বাণী।*
*কি কহিয়ে ভালমন্দ কিছুই না জানি।।*
*🌻যেমন শিষ‍্য তেমনই প্রভু!মহাপ্রভু বললেন "সে কি কথা! আমি মায়াবাদী সন্ন‍্যাসী, ভক্তিতত্ত্বের কি জানি? মায়াবাদে আমার মন মলিন হয়ে গিয়েছে। সৌভাগ্যক্রমে সার্বভৌম ভট্টাচার্যের কৃপা হল, তিনি দয়া করে তাঁর কৃপাসঙ্গলাভে আমায় অধিকার দিলেন।তাঁর সঙ্গ পেয়ে আমার চিত্ত নির্মল হয়ে উঠিল। "নির্মল চিত্ত না হলে তো আর শ্রীকৃষ্ণ-কথায় রুচি হয় না।তাঁর সঙ্গগুণে কৃষ্ণকথা শুনতে আমার বড় সাধ হল। তাই তাঁর নিকট কৃষ্ণ-ভক্তি-তত্ত্ব শুনতে চাইলাম।তিনি বললেন এসব কথা আমার কিছুমাত্র জানা নাই,কেবল এক রামানন্দ রায় জানেন। কিন্তু তিনি তো এখানে নাই। আমি সার্বভৌম মহাশয়ের কাছে তোমার মহিমা শুনেই তোমার কাছে শিক্ষা লাভ করতে এসেছি, আর তুমি কিনা আমাকে সন্ন‍্যাসী মনে করে আমার স্তুতি করছ!সন্ন‍্যাসী সর্ববর্ণের গুরু।লোকে সন্ন‍্যাসী দেখলে গুরু বলে তাঁর চরণধূলি গ্রহণ করে, তাঁকে ঈশ্বর বলে মানে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. রামরায় বক্তা, প্রভু শ্রোতা 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda24.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds