শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৪. রামরায় বক্তা, প্রভু শ্রোতা 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda24.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. রামরায় বক্তা, প্রভু শ্রোতা 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda24.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda23.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৪)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*তত্ত্ব-কথন,রামরায় বক্তা,প্রভু শ্রোতা*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*তাঁকে ঈশ্বর বলে মানে। কিন্তু সে স্বতন্ত্র কথা।কৃষ্ণতত্ত্ববেত্তাই প্রকৃত গুরু-----------*
*কিবা বিপ্র কিবা ন‍্যাসী শূদ্র কেনে নয়।*
*যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয়*।।
*সন্ন‍্যাসী বলিয়া মোরে না কর বঞ্চন।*
*কৃষ্ণ-রাধা-তত্ত্ব কহি পূর্ণ কর মন*।।
*🌻মহাপ্রভু ও ভক্তের মধ্যে তত্ত্ব কথার আলাপ হচ্ছে।এই আলাপের মধ্যে তত্ত্ব-কথার সঙ্গে সঙ্গে ঐ যে বিনয়ের অলৌকিক অমৃতধারা প্রবাহিত হচ্ছে,ঐটি মন্দাকিনীর সুশীতল পবিত্রতম ধারা হতেও অধিকতর সুশীতল ও পবিত্রতর। রামরায় মহাপ্রভুকে ঈশ্বর বললেন।কিন্তু গৌরভগবান্ ভক্তের স্তুতিবাক‍্য এত সহজে গ্রহণ করলেন না।তাঁর প্রকাশ, ক্রমবিকাশের ভাবপূর্ণ। রামরায় তাঁকে ঈশ্বর বললেও তিনি এত তাড়াতাড়ি সে স্তুতিবাদ স্বীকার করলেন না। তিনি বললেন "একি কথা"=*
*তোমার ঠাঁই আইলাম তোমার মহিমা শুনিয়া।*
*তুমি মোরে স্তুতি কর সন্ন‍্যাসী জানিয়া।।*
*🌹সংসারে বর্ণাশ্রম ধর্মানুসারে বিষয়ীদের নিকট সন্ন‍্যাসী নারায়ণবৎ মাননীয়। কিন্তু দেখ,রামরায়,আমি তা ভাল বুঝি না। আমি মায়াবাদ সন্ন‍্যাসী। লীলাময় ভগবানের মধুর নিত‍্যলীলা আমি কিছুই জানি না। মায়াবাদীর মনে সে সব তত্ত্বের স্ফুর্তি হয় না।তবে সার্বভৌমের কৃপাসঙ্গে এটুকু বুঝেছি যে কৃষ্ণভক্তিই জগতে সার। আমি সন্ন‍্যাসী, সর্ববর্ণের গুরু ; তাই বলে তুমি আমাকে শিক্ষা দিবে না,আর আমি তোমার কৃপাশিক্ষায় বঞ্চিত হব এ হতে পারে না।ব্রাহ্মণহন,সন্ন‍্যাসী হন অথবা শূদ্রই হন, যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা তিনিই গুরু। সুতরাং সন্ন‍্যাসী বলে তুমি আমায় বঞ্চনা করিও না। মহাপ্রভু এস্থলে অনেক রকম শিক্ষা প্রদান করলেন।তাঁর প্রত‍্যেক বাক‍্যই বহু অর্থপূর্ণ। আমাদের বোধহয় তিনি এস্থলে এই কথায় অনেক তত্ত্ব জ্ঞাপন করেছেন।*
*১)সন্ন‍্যাসীরা জ্ঞানমার্গাবলম্বী, কিন্তু মায়াবদীর ব্রহ্মজ্ঞান হতে যে ভগবদ্ভক্তি অনেক বড়, তিনি বিনীতভাবে সেই কথা বলে দিলেন*।
*২)"গুরু কে" এ প্রশ্নেরও এস্থলে মীমাংসা হয়েছে।ব্রাহ্মণ হন,সন্ন‍্যাসী হন, আর শূদ্রই হন, যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা তিনিই গুরু।* 
*৩)কৃষ্ণতত্ত্বাভিজ্ঞত্ব যে কত উচ্চাধিকার,এতে তাও অভিব‍্যক্ত হয়েছে। মহাপ্রভু লোকাপেক্ষা ত‍্যাগ করেননি। তথাপি শূদ্র যদি কৃষ্ণতত্ত্ববেত্তা হন,তাঁকেও গুরু বলে গ্রহণ করতে বিধি দিয়ে গিয়েছেন। শূদ্র শিক্ষাগুরু হতে পারেন, কিন্তু দীক্ষাগুরু হতে পারেন না,এই কথা বলে,বর্ণাশ্রমপ্রাধান‍্য-পরিকীর্তনের প্রয়োজন নাই।কেননা মহাপ্রভু কৃষ্ণতত্ত্ববেত্তা শূদ্রের কথায় বলেছেন। বলা বাহুল‍্য শূদ্রকুলে জন্মগ্রহণ করেও যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা, তাঁর জন্ম নিবন্ধন বর্ণাশ্রমধর্ম খন্ডিত হয়ে যায়। মহাসাগরে মিশে গেলে নদীর যেমন নামরূপ থাকে না, কৃষ্ণ-প্রেমসাগরে প্রবেশ করলে মহৎ ক্ষুদ্র ব্রাহ্মণ শূদ্র বর্ণবিচার মাত্রও থাকতে পারে না। নিরূপাধি কৃষ্ণপ্রেমে স্ত্রীপুরুষ,মহৎক্ষুদ্র,(ছোট-বড়) ব্রাহ্মণ শূদ্র প্রভৃতি অনন্ত ভেদবুদ্ধি একেবারেই নিরস্ত হয়ে যায়।মহাপ্রভু এস্থলে ব্রাহ্মণ বা শূদ্রের নিকট মন্ত্র নিতে বলেননি, "কৃষ্ণতত্ত্ববেত্তাকেই " গুরু বলে স্বীকার করতে বলেছেন।বলা বাহুল‍্য সেইরকম নিরূপাধি প্রেমসাগরে যদি কেউ মজ্জিত হয়ে থাকেন,নিরূপাধি কৃষ্ণপ্রেমে ডুবে যদি কেউ সাংসারিক সর্বোপাধি বিনির্মুক্ত হয়ে থাকেন,তবে সেইরকম তথাগতকে উপাধিযুক্ত করে অভিহিত করাও অপরাধজনক। এখানে মহাপ্রভু কৃষ্ণতত্ত্বাভিজ্ঞতারই উৎকর্ষ কীর্তন করে মায়াবাদময় সন্ন‍্যাসধর্মের খর্বতা প্রদর্শন করলেন।শ্রীচরিতামৃতে অপর স্থলেও লিখিত আছে=*
*মায়াবাদীর সন্ন‍্যাসীদের করিতে গর্বনাশ।*
*নীচ শূদ্র দ্বারায় কৈল ধর্মের প্রকাশ।।*
*৪)এও হতে পারে যে মহাপ্রভুর সঙ্গে রামরায়ের যখন এইসব আলাপ আরম্ভ হয়, তখন রামরায় গৌরহরিকে মায়াবাদী সন্ন‍্যাসী বলেই মনে করেছিলেন, সুতরাং প্রেমতত্ত্বের নিগূঢ় কথা হঠাৎ তাঁর কাছে প্রকাশ করতে সঙ্কোচ হচ্ছিল।তাই মহাপ্রভু তাঁর মনের ভাব বুঝেই বললেন, আমাকে মায়াবাদী সন্ন‍্যাসী মনে করে কৃষ্ণভক্তিতত্ত্ব শিক্ষায় বঞ্চিত করিও না।আমি মায়াবাদী সন্ন‍্যাসী হলেও সার্বভৌমের সঙ্গলাভে আমার মন নির্মল হয়েছে। ফলে প্রথমত শ্রীগৌরাঙ্গ দর্শনে রাম রায়ের মনে বিতর্ক উপস্থিত হয়েছিল। উপসংহারে তিনি নিজেও এই কথা প্রকাশ করে বলেছিলেন,যথা শ্রীচরিতামৃতে--*
*এক সংশয় মোর আছয়ে হৃদয়ে।*
*কৃপাকরি কহে মোর তাহার নিশ্চয়ে।।*
*পহিলে দেখিনু তোমা সন্ন‍্যাসী স্বরূপ।*
*এবে তোমা দেখি মুঞি শ‍্যাম গোপরূপ।।*
*🍀ফলে অতি তাড়াতাড়িই রামরায়ের এই সংশয় তিরোহিত হয়েছিল।যাইহোক গৌরহরি রামরায়ের বিনয়ে বাধা দিয়ে বললেন, আমাকে কৃষ্ণতত্ত্ব রাধাতত্ত্ব প্রভৃতি দয়া করে বলতে হবে। রামরায় বিবশভাবে বলতে প্রবৃত্ত হলেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. শ্রীকৃষ্ণ---তত্ত্ব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramanada25.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds