✧═══════════•❁❀❁•═══════════✧
২৬. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda26.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. শ্রীকৃষ্ণ---তত্ত্ব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramanada25.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৬)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🍀🍀শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন🍀🍀*
""""""""""""""""""""""""""""""'"''"""""""""""""""""
*"যস্য প্রভা প্রভাবতো জগদন্ডকোটি- কোটিম্বশেষবসুধাদিবিভূতিভিন্নম্।*
*তদ্ ব্রহ্মনিষ্কলমনন্তমশেষভূতং গোবিন্দমাদি পুরুষং তমহংভজামি"।।*
*(ব্রহ্ম-সংহিতা=৫|৪০)*
*🌻মায়াবাদের ব্রহ্ম যত বড় তত্ত্বই হন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ-তত্ত্বের অঙ্গকান্তি মাত্র, ইহাই ব্রহ্মসংহিতার সিদ্ধান্ত।*
*শ্রীগোবিন্দ অনাদি ও সচ্চিদানন্দবিগ্রহ ।ব্রহ্মসংহিতায় লিখিত আছে =*
*"ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ।*
*অনাদিরাদি র্গোবিন্দঃ সর্বকারণ-কারণম্।।*
*(ব্রহ্মসংহিতা=৫|১)*
*শ্রীসনাতন শিক্ষাতেও এই শ্লোকটি উদ্ধৃতকরার পূর্বে শ্রীকবিরাজ লিখেছেন=*
*কৃষ্ণের স্বরূপ বিচার শুন সনাতন*।
*অদ্বয়জ্ঞানতত্ত্ব ব্রজে ব্রজেন্দনন্দন।।*
*সর্বাদি সর্বাংশী কিশোর-শেখর।*
*চিদানন্দদেহ, সর্বাশ্রয় সর্বেশ্বর।।*
*☘এখানে যেমন শ্রীরামানন্দ রায়ের হৃদয়ে শক্তি সঞ্চার করে মহাপ্রভু তাঁর মুখে তত্ত্বকথা শুনছেন, সেইরকম শ্রীসনাতনের হৃদয়ে প্রশ্ন করার শক্তিসঞ্চার করে তাঁর নিকটেও ঐ তত্ত্ব প্রকাশ করেছেন। যথা শ্রীচরিতামৃতে=*
*পূর্বে যৈছে রায় পাশ প্রভু প্রশ্ন কৈল।*
*তার শক্ত্যে রামানন্দ তাঁরে উত্তর দিল।।*
*ইহ প্রভুর শক্ত্যে প্রশ্ন করে সনাতন।*
*আপনে মহাপ্রভু করেন তত্ত্ব-নিরূপণ।।*
*🍁লীলারহস্যের মর্মপরিগ্রহ করা জীববুদ্ধির অতীত।যাইহোক, শ্রীকৃষ্ণ তত্ত্বনিরূপণে ব্রহ্মসংহিতার এই শ্লোক প্রকৃতই এক প্রধানতম সূত্র।*
*শ্রীকৃষ্ণই সর্বাবতারের বীজ, এইজন্যই তিনি অবতারী। যথা=*
*"অবতারাবলীবীজমতারী নিগদ্যতে।*
*(ভক্তিরসামৃতসিন্ধুতে)*
*শ্রীভাগবত বলেন=*
*এতেচাংশকলাঃ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্।*
*🍀শ্রীভাগবতের প্রথম স্কন্ধের ৩ অধ্যায়ে-অবতার-নিরূপণ প্রসঙ্গে উক্ত শ্লোকপাদ লিখিত আছে।ইহার মর্মার্থ এই যে আগেই যে সব অবতারের বর্ণনা করা হয়েছে, সেইসব অবতারের মধ্যে কেউ বা আদ্যপুরুষের অংশ,কেউ বা তাঁর কলা, কিন্তু শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান্।মৎস্য,কূর্ম ও বরাহ প্রভৃতি অবতারই পুরুষের অংশাবতার। শ্রীলঘুভাগবতামৃতে এইসব অবতার, লীলাবতারের মধ্যে পরিগণিত হয়েছেন।কুমার নারদাদি কলা বা অংশাবতার। শ্রীভাগবতামৃত বলেন=*
*জ্ঞানশক্ত্যাদি কলয়া যত্রাবিষ্টো জনার্দনঃ।*
*ত আবেশা নিগদ্যন্তে জীবা এব মহত্তমঃ।।*
*⭐পদ্মপুরাণে যথা=*
*অবিষ্টোহভূৎ কুমারেষু নারদেচ হরির্বিভুঃ।*
*🌻অল্পশক্তি ও মহাশক্তিভেদে আবেশ দুই প্রকার।মহাশক্ত্যাবেশ "অবতার" এবং অল্পশক্ত্যাবেশ "বিভূতি" নামে কথিত হয়।কোন অবতার আদ্যপুরুষের অংশ, কোন অবতার বা তাঁর কলা।অবতারাদি সম্বন্ধে এইরকম বহুল বিচার লঘুভাগবতামৃতে দেখতে পাওয়া যায়। 🌹(১)স্বয়ংরূপ,২)তদেকাত্মরূপ (বিলাস ও স্বাংশ)৩) আবেশ,৪)প্রকাশ,৫)পুরুষাবতার ৬)গুণাবতার ৭) লীলাবতার ৮)মন্বন্তরাবতার ৯) যুগাবতার ১০)আবেশাবতার ১১)প্রাভব ১২)বৈভব ১৩)পরাবস্থ প্রভৃতি বিচারের দ্রষ্টব্য। এছাড়াও শ্রীকৃষ্ণতত্ত্ব সম্বন্ধে প্রচুর বিচার এই গ্রন্থে এবং ষট্ সন্দর্ভে আলোচিত হয়েছে।) কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান্। "ভগবান্ কাকে বলে, শাস্ত্রে তার বিচার আছে।শ্রীভাগবতের সিদ্ধান্ত এই যে =*
*বদন্তি তত্তত্ত্ববিদ স্তত্ত্বং যজজ্ঞানমদ্বয়ম্।*
*ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান্ ইতি শব্দত্যে।।*
*🍀অর্থ্যাৎ তত্ত্ববিদ্ পন্ডিতগণ যে অদ্বয়জ্ঞানকে তত্ত্ব বলেন সেই তত্ত্বকে কেউ ব্রহ্ম,কেউ পরমাত্মা,কেউ বা ভগবান বলে নির্দেশ করেন। অর্থ্যাৎ উপনিষদবেত্তাদের মতে এই তত্ত্ব ব্রহ্ম, হৈরণ্যগর্ভদের মতে পরমাত্মা এবং সাত্বতদের(ভক্তদের) মতে ইনি ভগবলে অভিহিত হয়ে থাকেন।*
*🌻শ্রীচরিতামৃতে লিখিত আছে =*
*ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ তিন*।
*অঙ্গপ্রভা,অংশ,স্বরূপ,তিন বিধেয় চিহ্ন।।*
*অনুবাদ কহি পাছে বিধেয়-স্থাপন*।
*সেই অর্থ কহি শুন শাস্ত্র বিবরণ।।*
*স্বয়ং ভগবান্ কৃষ্ণ,কৃষ্ণ পরতত্ত্ব।*
*কৃষ্ণ পূর্ণানন্দ, কৃষ্ণ পরমমহত্ত্ব।।*
☆ ☆ ☆ ☆
*প্রকাশ বিশেষে তিঁহো ধরে তিন নাম।*
*ব্রহ্ম,পরমাত্মা,আর পূর্ণ ভগবান*।।
*🌹শ্রীচৈতন্যচরিতামৃতের আদিলীলায় দ্বিতীয় পরিচ্ছেদে উদাহরণ সহ ইহার অতি বিশদ ব্যাখ্যা করা হয়েছে।অন্যত্রও লিখিত হয়েছে।*
*জ্ঞান যোগ ভক্তি এই তিন সাধনের বশে।*
*ব্রহ্ম,আত্মা,ভগবান্ ত্রিবিধ প্রকাশে।।*
*🍀ভক্তির সাধনাতেই ভগবত্তত্ত্বের স্ফুর্তি হয়।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
২৭. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda27.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
