✧═══════════•❁❀❁•═══════════✧
২৭. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda27.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
২৬. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda26.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৭)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা,*
*🙏🙏শ্রীকৃষ্ণ--তত্ত্ব🙏🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻ভক্তির সাধনাতেই ভগবত্তত্ত্বের স্ফুর্তি হয়। এখন ভগবৎ শব্দের অর্থ, নিরূপণ করা যাচ্ছে।*
*জ্ঞানং বিশুদ্ধং পরমার্থমেক মনন্তরং ত্ববহির্ব্রহ্মসত্যম্।*
*প্রত্যক্ প্রশান্তংভগবচ্ছব্দসংজ্ঞং যদ্ বাসুদেবং কবয়ো বদন্তি।।*
*(ল্রীভাগবত=৫|১২|১১)*
*💧ভগবৎ শব্দার্থ সম্বন্ধে শ্রীবিষ্ণুপুরাণ বলেন=*
*যত্তদব্যক্ত মজরমচিন্ত্য মজমক্ষয়ম্।*
*অনির্দেশ্য মরূপঞ্চ পাণিপাদাদ্যসংযুক্তম্।।*
*বিভুং সর্বগতং নিত্যং ভূতযোনিমকারণম্।*
*ব্যাপাব্যাপ্যং যতঃ সর্বং তদবৈ পশ্যন্তিসুরয়ঃ।।*
*তদব্রহ্ম পরমং ধাম তদ্ধেয়ং মোক্ষকাঙ্খিণাম্।*
*শ্রুতিবাক্যোদিতং সূক্ষ্মং তদ্বিষ্ণোঃ পরমং পদম্।।*
*তদেতদ্ ভগবদ্বাচ্যং স্বরূপং পরমাত্মনঃ।*
*বাচকো ভগবচ্ছব্দস্তস্যাদ্যস্যাক্ষরাত্মনঃ।।*
*🌹শ্রীপাদ শ্রীজীবগোস্বামী মহোদয় ভগবৎ সন্দর্ভে এর যে টীকা করেছেন তার মর্ম এইরকম= এ বচন প্রমাণ সমূহের বিশেষ্য-বিশেষণবিশিষ্টতা সম্বন্ধ বিচার করা কর্তব্য।"অরূপম্" "পাণিপাদাদ্যসংযুতম্" এই দুটি পদ ব্রহ্মাখ্যকেবলবিশেষ্যাবির্ভাবনিষ্ঠ, "অরূপম্" প্রাকৃতরূপনিষেধসূচক ইত্যাদি।*
*অপিচ ঃ-------(আরও)*
*ঐশ্বর্য্যস্য সমগ্রস্য যশসঃ শ্রিয়ঃ।*
*জ্ঞানবৈরাগ্যবোশ্চৈব*
*ষণ্ণাং ভগ ইতীজনা।।*
*জ্ঞানশক্তিবলৈশ্বর্য্য বীর্য্যতেজাংস্যশেষতঃ।*
*ভগবচ্ছব্দ বাচ্যানি বিনা হেয়ৈর্গুণাদিভিঃ।।*
*🌺এই দুই শ্লোকের প্রথম শ্লোকে "ভগ" শব্দের অর্থ বলা হয়েছে। ভগ শব্দের উত্তর নিত্যযোগে মতুপ্ প্রত্যয় করে ভগবৎ শব্দ সাধিত হয়।এতে পূর্ণাবির্ভাব ধ্বনিত হয়েছে। শ্রীভগবৎসন্দর্ভে এইগুলির সম্বন্ধে যে সুবিস্তার আলোচনা করা হয়েছে,বিশেষ জ্ঞানলাভার্থীদের পক্ষে তার মর্ম-অবগতি প্রয়োজনীয়।*
*🌻শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান্, বৈষ্ণব সাহিত্যপাঠীদের পক্ষে এ কথা অতি পুরাতন। কিন্তু কি প্রকারে শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা সংস্থাপিত, সন্দর্ভের সে বিচার অতি সূক্ষ্ম।পূজ্যপাদ সন্দর্ভকার এর যে নিরুক্তির উল্লেখ করেছেন তা এই=*
*সংভর্তেতি তথাভর্তা ভকারোহর্থদ্বয়ান্বিতঃ।*
*নেতা গময়িতা স্রষ্টা গকারার্থস্তথা মুনে।।*
*ঐশ্বর্য্যস্য সমগ্রস্য বীর্য্যস্য যশসঃ শ্রিয়ঃ।*
*জ্ঞানবৈরাগ্যয়োশ্চৈব ষণ্ণাং ভগইতীঙ্গনা।।*
*বসন্তি তত্র ভূতানি ভূতাত্মন্যখিলাত্মনি।*
*সচ ভূতেষ্বশেষেষু বকারার্থ স্ততোহব্যয়ঃ।।*
*🌹অর্থ্যাৎ ভগবান পদের ভগ অংশের বিচার করা যাচ্ছে। "ভ" অক্ষরের থুই অর্থ=সংভর্তা ও ভর্তা। সংভর্তা শব্দের অর্থ স্বভক্তগণের পোষক। ভর্তা শব্দের অর্থ ধারক ও স্থাপক। "গ" কারের অর্থ তিনটি,নেতা, গময়িতা ও স্রষ্টা।নেতা অর্থ যিনি স্বভক্তি ফলস্বরূপ প্রেমের প্রাপক, তিনিই নেতা।গময়িতার অর্থ স্বলোক প্রাপক।আর স্রষ্টা অর্থ স্বভক্তগণের তত্তৎগুণগণের উদগমিতা। এর অপর অর্থ এই যে সমগ্র ঐশ্বর্য্য বীর্য্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয় গুণের সমষ্টিই ভগ শব্দ বাচ্য।ঐশ্বর্য্য অর্থে বশীকারিত্ব,বীর্য্যমণিমন্ত্রাদির মতো প্রভাব,যশ বাক্যমন শরীরের সদ্গ খ্যাতি।শ্রী অর্থে সর্বপ্রকার সম্পদ। জ্ঞান অর্থে সর্বজ্ঞত্ব, বৈরাগ্য= প্রপঞ্চবস্তুতে অনাসক্তি।*
*আজ এই পর্যন্ত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
২৮. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda28.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
