✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. শ্রীকৃষ্ণ---তত্ত্ব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramanada25.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. রামরায় বক্তা, প্রভু শ্রোতা 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda24.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৫)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🌹🌹শ্রীকৃষ্ণ---তত্ত্ব🌹🌹*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌷শ্রীমন্মহাপ্রভু রামরায়কে বললেন তুমি শ্রীকৃষ্ণতত্ত্ব ও রাধাতত্ত্ব শোনাও। তাই রামরায় মহাপ্রভুকে শ্রীকৃষ্ণতত্ত্ব শোনানোর পূর্বে আস্বাদন করুন।*
*🌺শ্রীমহাপ্রভু রামরায়ের নিকট সাধ্যতত্ত্ব-নির্ণয় শ্রবণ করলেন। অতঃপর শ্রীকৃষ্ণতত্ত্ব ও শ্রীরাধাতত্ত্ব প্রকাশ করার জন্য প্রশ্ন করায় রামরায় অতীব বিনয় ও ভক্তি সহকারে বললেন----*
*------------আমি নট,তুমি সূত্রধার।*
*যেমতে নাচাহ,তৈছে চাহি নাচিবার।।*
*মোর জিহ্বা বীণাযন্ত্র,তুমি বীণাধারী।*
*তোমার মনে যেই উঠে,তাহাই উচ্চরি।।*
*🌻অধুনা মেজমারিজমের বা মোহিনীবিদ্যার আলোচনা হচ্ছে, কিন্তু শ্রীনবদ্বীপ-লীলায় সাক্ষাৎ মহাপ্রভু ভক্তগণকে নিয়ে যে মোহিনীবিদ্যার প্রভাব প্রদর্শিত করেছেন, জগতের ইতিহাসে সেরকম ব্যাপার আর দেখতে পাওয়া যায় না,এটি শ্রীকৃষ্ণের মায়াশক্তি।পরম ভক্তগণ জেনে শুনেও অনেক সময়ে এই কৃষ্ণমায়ায় বিহ্বল হতেন।মহাপ্রভু বললেন--*
*সন্ন্যাসী বলিয়া মোরে না কর বঞ্চন।*
*রাধাকৃষ্ণ তত্ত্ব কহি পূর্ণ কর মন।।*
*🌼রামরায় বুঝতে পারছেন যে,তাঁর কাছে শিক্ষার্থিভাবে উপস্থিত হয়েছেন,তিনি অনন্তকোটি ব্রহ্মান্ডের মহাশিক্ষক, মহাগুরু সাক্ষাৎ শ্রীভগবান। কিন্তু তথাপি শ্রীকৃষ্ণমায়ার এমনই প্রভাব, যে রামরায় অগত্যা ব্রহ্মাকে যেন বেদ বুঝাতে রত হলেন।রায় মহাশয় বলতে লাগলেন------*
*ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান।*
*সর্ব-অবতারী সর্ব-কারণ প্রধান।।*
*অনন্ত বৈকুন্ঠ আর অনন্ত অবতার।*
*অনন্ত ব্রহ্মান্ড ইহ সভার আধার*।।
*সচ্চিদানন্দদেহ ব্রজেন্দ্রনন্দন।*
*সর্বৈশ্বর্য্য সর্বশক্তি সর্বমাধুর্য্যপূর্ণ।।*
*🍀এই সংক্ষিপ্ত উক্তিতে লঘু ভাগবতামৃতের ও ষট্ সন্দর্ভের সমস্ত তত্ত্বের সার নিহিত রয়েছে।ক্রমশ এইসব তত্ত্ব বিবৃত করা হবে*
*🌺কৃষ্ণ স্বয়ং ভগবান।বেদান্তিগণের ব্রহ্ম,যোগীগণের পরমাত্মা ও ভক্তগণের ভগবান একই বস্তু। বেদান্তশাস্ত্রে যিনি পরব্রহ্ম বলে অভিহিত, তিনি শ্রীকৃষ্ণেরই অব্যক্ত গুণাবস্থা।*
*🌷কৃষ্ণ শব্দের নানাপ্রকার ব্যুৎপত্তি দেখা যায়। ঃ----*
*১)কর্ষতি সর্বান্ স্বকুক্ষৌ প্রলয়কালে যঃ সঃ কৃষ্ণঃ।*
*২)কর্ষতি আত্মসাৎ করোতি আনন্দত্বেন পরিণময়তীতি মনো ভক্তানামিতি যাবৎ যঃ সঃ কৃষ্ণঃ।*
*🍀"কর্ষণাৎ কৃষ্ণঃ।যিনি আকর্ষণ করছেন তিনি কৃষ্ণ। ভক্তগণের চিত্ত আনন্দত্ব দ্বারা পরিণমিত করে আত্মসাৎ করেন।*
*🌷মহাভারতে যানসন্ধিপর্বও কৃষ্ণ শব্দের একটি নিরুক্তি(নিশ্চয়োক্তি) দেখতে পাওয়া যায়,যথা=*
*কৃষির্ভূবাচকঃ শব্দো ণশ্চ নির্বৃতিবাচকঃ।*
*কৃষ্ণস্তদ্ভাবযোগাচ্চ কৃষ্ণো ভবতি সাত্বতঃ।।*
*🌹সূক্ষ্মদর্শী ঋষিকল্প শ্রীধরস্বামী এতদবলম্বনে লিখেছেন=*
*কৃষির্ভূবাচকঃ শব্দো ণশ্চ নির্বৃতিবাচকঃ।*
*তয়োরৈক্যাৎ পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে।।*
*🍁শ্রীমদ্ভাগবতে লিখিত হয়েছে =*
*গূঢ়ং পরং ব্রহ্মমনুষ্যলিঙ্গম্।*
*(ভাগবত=৭|১০|৪৮)*
*🍀কোটি কোটি ব্রহ্মবিদ্যাপরায়ণ সংসারত্যাগী যোগী ও ঋষি শ্রীকৃষ্ণকে পরব্রহ্ম জেনে ইঁহার উপাসনা করে নির্বৃতি(সুখ-শান্তি) লাভ করেছেন।*
*💧শ্রীকৃষ্ণ,=সর্বাবতারের বীজ,যথা=*
*এতন্নানাবতারাণাং নিধানং বীজমব্যয়ম্,*
*যস্যাংশাংশেন সৃজ্যন্তে দেবতির্য্যঙ্ নরাদয়ঃ।*
*(ভাগবতে=১|৩|৫)*
*🌹শ্রীকৃষ্ণসন্দর্ভে শ্রীজীব গোস্বামীপাদ এই শ্লোক উদ্ধৃত করে লিখেছেন ' নিধান শব্দের ভাবার্থ এই যে সূর্য্য যেমন তাঁর নিজ রশ্মিসমূহের আশ্রয়,শ্রীকৃষ্ণও সততই তাঁর অসংখ্য অবতারের আশ্রয়-স্বরূপ।অসংখ্য অবতার তাঁহা হতে প্রসূত হলেও তিনি অব্যয় অর্থ্যাৎ ব্যয়-রহিত= সুতরাং নিত্য পূর্ণতম।শ্লোকোক্ত "বীজ" অর্থ "উদ্গম স্থান"(মুক্ত স্থান)। অসংখ্য অবতার এই শ্রীকৃষ্ণ হতেই উদ্গত হন।ইনি যে কেবল অবতার সমূহেরই বীজ তা নয়,এই অনন্ত কোটি ব্রহ্মান্ডও ইহা হতেই উদ্ভূত(উৎপন্ন) হয়েছে।*
*যস্যাংশাংশাংশভাগেন বিশ্বোৎপত্তিলয়োদয়াঃ।*
*ভবন্তি কিল বিশ্বাত্মং স্তং ত্বাদ্যাহং গতিং গতা।।*
*(শ্রীকৃষ্ণসন্দর্ভ ধৃত ভাগবত বচন= ১০|৮৫|৩১)*
*🍁অর্থ্যাৎ হে আদ্য!আদ্যঅর্থ প্রথম, তোমার অংশ-- পুরুষ,পুরুষের অংশ মায়া, মায়ার অংশ গুণসমূহ,ওদের অংশভাব পরমাণুলেশে বিশ্বোৎপত্তি প্রভৃতি হয়ে থাকে। এমন যে তুমি আজ সেই তুমিই আমার গতি।*
*কৃষ্ণ এক সর্বাশ্রয় কৃষ্ণ সর্বধাম।*
*কৃষ্ণের শরীরে সর্ববিশেষ বিশ্রাম*।।
*⭐জড়জগতের সীমাবদ্ধ জ্ঞানে এই বস্তুর ধারনা অসম্ভব। ব্রহ্ম সংহিতা বলেন=*
*ক্রমাগত*
*ভুল ভ্রান্তি ও বানান মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
২৬. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda26.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
