✧═══════════•❁❀❁•═══════════✧
৩০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
২৯. শুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda29.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩০)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🍀যেমন "এই বিপ্র পরম পন্ডিত"। এই স্থলে বিপ্র শব্দটি "অনুবাদ" কেননা ইহা জ্ঞাত।বিপ্র যে পন্ডিত এটি জানা ছিল না "পন্ডিত"শব্দ বলায় বিপ্রের এই অজ্ঞাত গুণ ব্যক্ত হল। স্বয়ং ভগবান্ পদ শ্রীকৃষ্ণের বিধেয়(বিধিসম্মত বা ন্যায় সঙ্গত)বিশেষণ। শ্রীকৃষ্ণ সর্ব অবতারের মূল,ইহা হতেই সমস্ত অবতার,ইনিই স্বয়ং ভগবান।ইঁহা হতেই অপরের ভগবত্ত্বা।শ্রীকৃষ্ণেরই ভগবত্ত্ব,কিন্তু শ্রীকৃষ্ণ কোন ভগবানের অংশ নন।এই তত্ত্ব প্রকাশের জন্যই মহর্ষি বেদব্যাস বলেছেন "শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান"।কৃষ্ণতত্ত্ব বিচারে ষট্ সন্দর্ভের বহু জায়গায় এই বচনরাজের উল্লেখ এবং এই সম্বন্ধে সূক্ষ্ম বিচার করা হয়েছে।*
*🌼বৈষ্ণব দর্শনের অভিপ্রায়ানুসারে শ্রীকৃষ্ণতত্ত্বের আলোচনা করা এক মহান্ ব্যাপার। কিন্তু পরম কারুণিক শ্রীপাদ গোস্বামীগণ এই সম্বন্ধে সুপ্রণালীবদ্ধরূপে যেরকম আলোচনা করে সন্দর্ভ লিখে রেখেছেন,আমরা তার যৎকিঞ্চিৎ পর্য্যালোচনা করতে পারলেও পরমতত্ত্বের অংশকণা পরিজ্ঞানে কৃতার্থ হতে পারি।এই বাসনায় প্রণোদিত(প্ররণা) হয়ে ইতঃপূর্বে এতকিছু সম্বন্ধে যৎকিঞ্চিৎ আলোচনা করা হয়েছে।বিষয় অতি গুরুতর। কিন্তু শ্রীকৃষ্ণ যখন অখিলরসামৃতমূর্তি,শ্রীকৃষ্ণ যখন মূর্তানন্দ,তাঁর তত্ত্ব নীরস বা অপ্রীতিকর হবে কেন? প্রামাণ্য গ্রন্থ পড়তে পড়তে কিঞ্চিৎ অভ্যাস হলে নীরসতার পরিবর্তে এই সব কথায় সরসবৎ প্রতীয়মান(অনুভূত বা নাম ও নামীর মধ্যে কোন পার্থক্য নেই) হয়।*
*🌹(ক)মহামহোপাধ্যায় ঁ চন্দ্রকান্ত তর্কালঙ্কার মহাশয় লিখেছেন,কেউ কেউ নীরসতা জ্ঞানে দর্শনশাস্ত্র পাঠে উপেক্ষা করেন, ফলে সরস ও নীরস কাকে বলে তাঁরা তা জানেন না। যেমন নারকেলের উপরের অংশ অতি কঠিন বলে বোধ হয় তাইনা? কিন্তু যাঁরা একটু পরিশ্রম করেন তাঁরা সেটির স্বাদু সুপেয় সুস্নিগ্ধ উদকাদি ভেতরের জলাদি লাভ করে সেটিকে নীরস না বলে অতীব সরস বলেই প্রকাশ করেন।*
*(খ)শ্রীবৃন্দাবনের সুবিখ্যাত শ্রীগৌরাঙ্গভক্ত পন্ডিত শ্রীমন্মধুসূদন গোস্বামীমহোদয় তাঁর নবপ্রকাশিত বৈষ্ণবমতসম্মত বেদভাষ্যে গ্রন্থের উপক্রমণিকায় লিখেছেন=*
*🍀দার্শনিক ভাষা কোই দুসরী ভাষা নহী হৈ, কেবল উসকী প্রণালী হৈ।কুচ্ছদিন পড়নে হী সে যহ প্রণালী সরল হো জায়েগী, ঔর ফির বড়ী প্রিয় ঔর মনোহর জান্ পড়েগী।*
*🌺অর্থ্যাৎ এই যে দার্শনিক ভাষা দোসর ভাষা নয়।কেবল উহার প্রনালী পৃথক।কিছুদিন পাঠ করলেই উহা সরল হয়ে যায়।এমন কি উহা তখন অপরপক্ষে বড় প্রিয় ও মনোহরবৎ প্রতিভাত হয়।*
*🌻ফলে শ্রীকৃষ্ণতত্ত্ব, ও শ্রীরাধাতত্ত্ব প্রভৃতির কিঞ্চিৎ জ্ঞান না হলে ব্রজরসের জ্ঞানলাভ অসম্ভব, স্বাদ গ্রহণ তো দূরের কথা।ব্রজরস বা অকৈতব কৃষ্ণপ্রেম বুঝাবার জন্যই পরম দয়াল গৌরচন্দ্র শ্রীপাদ স্বরূপ দামোদর ও রামানন্দ রায় মহাশয় দ্বারা কেবল রসের আলোচনায় রসের বিশুদ্ধি-সংরক্ষণ অসম্ভব হয়ে পড়ে এবং তা হতেই ষমাজে নানাপ্রকার দুষ্টমত প্রচলিত হতে আরব্ধ হয় ব্রজের রস বুঝবার স্পৃহা হলে,পরম কারণিক শ্রীপাদ গোস্বামীপাদগণের শ্রীগ্রন্থের মর্ম যৎকিঞ্চিৎ বুঝবার চেষ্টা করা একান্ত কর্তব্য।তবে ভজননিষ্ঠ সাধকগণের পক্ষে স্বতন্ত্র কথা।ভজন সাধনবলে তাঁদের হৃদয়ে যে তত্ত্বের স্ফুর্তি হয়, অজ্ঞানব্যক্তি কোটি কোটি জন্মেও তা লাভ করতে পারেন না। কিন্তু শ্রদ্ধা ভক্তি সহকারে লীলা ও তত্ত্ব অধ্যয়ন বা শ্রবণ করাও সাধন বিশেষ।কেননা তাতেও শ্রীভগবানেই চিত্ত আকৃষ্ট হয়ে থাকে।শ্রীরামানন্দের উপদেশ আলোচনা করতে গিয়ে শ্রীকৃষ্ণতত্ত্বাদি সম্বন্ধে কতকগুলি শাস্ত্রীয় কথা নিয়ে কেন প্রবন্ধ-বিস্তার করা যাচ্ছে ত্য সম্বন্ধে প্রাগুক্ত(পূর্বোক্ত) যুক্তিই আমার একমাত্র কৈফিয়ত।এখন আবার প্রকৃত প্রস্তাবের অনুসরণ করছে।*
*🌹মায়াবাদ বৌদ্ধবাদেরই ছায়া বিশেষ।বৌদ্ধ দর্শন ব্রহ্ম স্বীকার করেন না,মায়াবাদ-ব্রহ্ম স্বীকার করেন, কিন্তু সে ব্রহ্ম কেবল একটি কথার কথা মাত্র।কেননা,তাঁর কোনও শক্তি নাই।যে সকল উপায়ে পদার্থের অস্তিত্ব উপলব্ধ হয়,মায়াবাদীদের ব্রহ্মে তার কোনও পরিচয় পাওয়া যায় না।মায়াবাদী ব্রহ্ম সর্বশক্তি বিবর্জিত।অথচ ব্রহ্ম-সূত্রের ভাষ্যে মায়াবাদী বলেন, ব্রহ্ম হতেই এই জগতের উৎপত্তি স্থিতি ও লয়। অদ্ভুত অসামঞ্জস্য।*
*🌷যাইহোক, বৈষ্ণব বেদান্তীগণ ব্রহ্মে শক্তির অস্তিত্ব স্বীকার করেন। এঁরা বলেন ভগবত্তা ভিন্ন ব্রহ্মের ব্রহ্মত্বই অসিদ্ধ। ব্রহ্ম বললেই "ভগবান্" বুঝতে হবে।অশেষকল্যাণগুণময় পুরষই ভগবান ; ইনি অনন্তশক্তিময়। ভগবানের শক্তিগুলি প্রধানতঃ তিন শ্রেণীতে বিভক্ত হয়েছে।তদ্ যথা=স্বরূপ শক্তি, তটস্থ শক্তি ও মায়া শক্তি।স্বরূপশক্তির অপর নাম অন্তরঙ্গা শক্তি,তটস্থ শক্তির অপর নাম জীবশক্তি,মায়াশক্তির নাম বহিরঙ্গা শক্তি।*
*🍀স্বরূপশক্তি আবার তিন ভাগে বিভক্ত=সন্ধিনী,সম্বিদ্ ও হ্লাদিনী।ইহাই বেদান্তের স্বীকৃত সৎ,চিৎ ও আনন্দ।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda31.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
