শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৯. শুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda29.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৯. শুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda29.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৮. শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda28.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৯)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏শুদ্ধ শ্রীকৃষ্ণ--তত্ত্ব বর্ণন🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻কিন্তু শ্রীভগবানের এই শ্রীমূর্তি কি কাল্পনিক?শ্রীপাদ শ্রীজীব বলেন=*
*"শ্রুত‍্যেক্ষিতপথ" ইত‍্যনেন কল্পনায়া র্নিরস্তত্বাৎ।*
*🍀অর্থ‍্যাৎ "শ্রুত‍্যেক্ষিতপথ" এই কথা বলাতেই ব‍্যক্তিগত কল্পনা নিরস্ত (ক্ষান্ত বা বিরতি) হয়েছে সেই অদ্বৈয়তত্ত্ব জ্ঞানীব্রহ্মবাদীদের কাছে নিরাকার হলেও জ্ঞানের চরম অবস্থাগামী ভজনশীল পরাভক্তিরসিদ্ধগণের কাছে সর্বদাই ভুবনমোহন শ‍্যামসুন্দররূপে প্রকাশিত। তাই ব্রহ্মসংহিতায় বলেন।*
*"প্রেমাঞ্জনচ্ছুরিতভক্তিবিলোচনেন সন্তঃ সদেব হৃদয়েহপি বিলোকয়ন্তি।*
*যং শ‍্যামসুন্দর মচিন্ত‍্যগুণপ্রকাশং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি।।"*
*🌷শ্রীকৃষ্ণতত্ত্ব বুঝতে হলে ভগবত্তত্ত্ব বুঝতে হবে।ভক্তিতত্ত্বের বিকাশেই (প্রকাশই)ভগবত্তত্ত্বের স্ফুর্তি(হর্ষ বা উৎসাহ)হলেই কৃষ্ণতত্ত্ব-জ্ঞানের সঞ্চার(এক জায়গা হতে অন‍্য জায়গায় গমন)হয়।কেননা সাধুগণ সততই(সর্বদাই)প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তিচক্ষু দ্বারা স্বীয় (নিজ) হৃদয়ে অচিন্ত‍্য-গুণপ্রকাশশীল শ‍্যামসুন্দরকে নিরীক্ষণ(মনোযোগের সঙ্গে দেখা) করে থাকেন। প্রেমাঞ্জনচ্ছুরিত (দেহ মন প্রাণ করে ) ভক্তির দিব‍্যনেত্রই শ‍্যামসুন্দরের ভুবনমোহনরূপ নিরীক্ষণে সমর্থ।*
*🌹শ্রীকৃষ্ণের স্বরূপশক্তির সাহায্য ভিন্ন কেউ কখনও তদীয় (তাঁর বা সেই ব‍্যক্তির) তত্ত্ব জানতে পারেন না।শ্রীকৃষ্ণ আদ‍্যপুরুষের আদি বীজ।শ্রীকৃষ্ণ এই অনন্তকোটি বিশ্বব্রহ্মান্ডের কারণসমূহের বীজকারণ,তিনি অনন্তশক্তির আশ্রয়, তিনি ভগবান অর্থ‍্যাৎ সমগ্র ঐশ্বর্য‍্য বীর্য‍্য যশ শ্রী প্রভৃতির পূর্ণ আধার। কিন্তু শ্রীরামরায় মহাপ্রভুর কাছে যে কৃষ্ণতত্ত্বের কথা উত্থাপন করেন তা আরও সূক্ষ্মতম, সে তত্ত্ব আরও অনেক অনেক উন্নত মানের, যা সাধারণের পক্ষে সত‍্যিই ভীষণ কঠিন।*
*🍀শ্রীকৃষ্ণতত্ত্বের আলোচনা করতে গিয়ে শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় ষট্ সন্দর্ভে যে প্রকার শাস্ত্রবিচার করেছেন তার পরিস্ফুট (স্পষ্টভাবে প্রকাশিত)বঙ্গানুবাদ ও বিশদ ব‍্যাখ‍্যা না করলে এ সম্বন্ধে চিত্তের তৃপ্তিসাধ হয় না। সূক্ষ্ম শাস্ত্রের আলোচনায় সাধারণ পাঠকের কষ্টের কারণ হওয়া অসম্ভব নহে, কিন্তু যে কৃষ্ণতত্ত্ব সচ্চিদানন্দরসময়, শাস্ত্রের উপদেশ ভিন্ন,শাস্ত্রনির্দিষ্ট ভক্তিপূর্ণভজন ছাড়া সেই তত্ত্বের পরিস্ফুরণ অসম্ভব।তাই পরম করুণাময় শাস্ত্রকারগণ শ্রীকৃষ্ণতত্ত্বের বহু আলোচনা করেছেন।আমরা এ সম্বন্ধে সবিশেষ কোন কথার উল্লেখ না করলেও ষট্ সন্দর্ভের জয়ধ্বনি করে এস্থলে কেবল এইমাত্র বলছি যে শ্রীকৃষ্ণসন্দর্ভে শ্রীভাগবতের একটি শ্লোকই শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রকাশক মূলশ্লোকরূপে আলোচিত হয়েছে এবং সেই শ্লোকের পরিপোষক বহু শ্লোক ও তদ্ ব‍্যাখ‍্যায় শ্রীকৃষ্ণতত্ত্ব, ভজননিষ্ঠ ভক্তপাঠকের হৃদয়ঙ্গম করার উপায় প্রর্দিত হয়েছে।শ্রীপাদসন্দর্ভকার।*
*"এতেচাংশ কলাঃ পুঃসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্ "।*
*🙏এই শ্লোকটিকে "বচন-রাজ" বলে অভিহিত করেছেন।অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণের ভগবত্তা-নিরূপণে এই বচনটি রাজার ন‍্যায়।রাজা হলে তাঁর সৈন‍্য থাকা প্রয়োজনীয়,তাই সন্দর্ভকার এঁর প্রতিপোষক অনেক বচন প্রমাণ স্বরূপে উদ্ধৃত করে তার বিচার করেছেন। তিনি এসব করেও ক্ষিন্ত হননি,এই বচন-রাজের অনেক প্রতিনিধি বচন সংগ্রহ করে শ্রীকৃষ্ণের ভগবত্তা শাস্ত্রীয় প্রমাণে দৃঢ়রূপে সংস্থাপিত করেছেন। শ্রীকৃষ্ণসন্দর্ভ হতে তাঁর নিজের কথারই উল্লেখ করছি। তদ্ যথা=*
*"তস্মাৎ সাধুক্তং-- এতেচাংশকলাঃ পুঃসঃ কৃষ্ণস্তু ভগবান্ স্বয়মিতি।*
*তদেবমস‍্য বচনরাজস‍্য সেনাসংগ্রহ নিরুপিতঃ ;*
*তথা তস‍্য প্রতিনিধিরূপাণি বাক‍্যান্তরাণি অপি দৃশ্যতে "।।*
*🌹শ্রীচৈতন‍্যচরিতামৃতে এই বচনরাজের যে বিচার দেখা যায়, সেটি শ্রীকৃষ্ণসন্দর্ভ হতেই সংগৃহীত।দৃষ্টন্ত স্বরূপ দুই-একটি জায়গার উল্লেখ করা হচ্ছে।শ্রীকৃষ্ণসন্দর্ভে লেখা আছে=*
*অনুবাদ মনুক্তৈব ন বিধেয় মুদীরয়েদিতি বচনাৎ কৃষ্ণস‍্যৈব ভগবত্ত্ব লক্ষণো ধর্মঃ সাধ‍্যতে নতু ভগবতঃ কৃষ্ণত্ব মিত‍্যায়াতম্। ততশ্চ কৃষ্ণস‍্যৈব ভগবত্ত্বলক্ষণধর্মিত্বে সিদ্ধে মূলাবতারত্বমেব সিদ্ধতি, নতু ততঃ প্রাদুর্ভূতত্বম্।*
*🌻শ্রীপাদ কবিরাজ এই বাক‍্যের পূর্বাপর আলোচনা করে এঁর অতি বিশদ ব‍্যাখ‍্যা করেছেন। "পরমব‍্যোম নারায়ণ স্বয়ং ভগবান নন" শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান্ এই সিদ্ধান্ত স্থাপনের জন‍্যই "কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্" বাক‍্যের অবতারণা। শ্রীপাদ কবিরাজ ষট্ সন্দর্ভের উদ্ধৃত অংশের পৌর্বাপর্য‍্য পর্য‍্যালোচনা করে যে ব‍্যাখ‍্যা করেছেন শ্রীচৈতন‍্যচরিতামৃত হতে এস্থলে তা উদ্ধৃত করে যাচ্ছে। যথা=*
*অনুবাদ না কহিয়ে,না কহি বিধেয়।*
*আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়।।*
*"বিধেয়" কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত।*
*"অনুবাদ" কহি তারে যেই বস্তু জ্ঞাত।।*
*যৈছে কহি এই বিপ্র পরম পন্ডিত।*
*বিপ্র অনুবাদ,ইহার বিদেয় পন্ডিত।*
*বিপ্রত্ত্ব বিখ‍্যাত তার পান্ডিত‍্য অজ্ঞাত।।*
*অতএব বিপ্র আগে,পান্ডিত‍্য পশ্চাৎ।*
*তৈছে ইহা অবতার সব হইল জ্ঞাত।।*
*কার অবতার? এই বস্তু অবিজ্ঞাত*।
*"এতে" শব্দে অবতারের আগে অনুবাদ।।*
*পুরুষের অংশ পাছে বিধেয় সংবাদ।*
*তৈছে কৃষ্ণ অবতার ভিতরে হৈল জ্ঞাত।।*
*তাহার বিশেষ জ্ঞানে সেই অবিজ্ঞাত।*
*অতএব কৃষ্ণ শব্দ আগে অনুবাদ।।*
*স্বয়ং ভগবত্ত্ব পিছে বিধেয় সংবাদ*।।
 *কৃষ্ণের স্বয়ং ভগবত্ত্ব ইহা হৈল সাধ‍্য।*
*স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হৈল বাধ‍্য*।।
*🌻কথা এই যে,শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, নারায়ণ স্বয়ং ভগবান নন, এই সিদ্ধান্ত-সংস্থাপনের জন্য "কৃষ্ণস্তু ভগবান স্বয়ম্" এই বচনরাজ প্রমাণস্বরূপে গ্রহণ করে এর বিচার করা হয়েছে।শাস্ত্রের একটা নিয়ম এই যে অনুবাদ না বলে বেধেয় বলা অসঙ্গত। এই প্রণালী আর্য‍্যশাস্ত্রের সব জায়গায় অবলম্বিত হয়েছে। যা জ্ঞাত, তাইই অনুবাদ নামে খ‍্যাত।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda30.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds