শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৩. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda23.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda23.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৩)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*তত্ত্ব-কথন, মধুর বা কান্তাভাব*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌹রামরায়ের এই উক্তিতেও মহাপ্রভুর জিজ্ঞাসার নিবৃত্তি(ক্ষান্ত) হল না।তিনি সাধ‍্যসাধন তত্ত্ব সম্বন্ধে পুনরপি প্রশ্ন করলেন। রামরায় তখন শ্রীরাধা প্রেমের কথা তুললেন।মহাপ্রভু তাতে বিতর্ক উঠিয়ে বললেন, "রাসমন্ডলী হতে শ্রীকৃষ্ণ শ্রীমতীকে গোপীগণের ভয়ে ইঙ্গিত করে নিয়ে গেলেন কেন?অবশ‍্যই শ্রীকৃষ্ণ গোপীদের ভয়ে ভীত হয়েছিলেন।তাহলে এ প্রেম নিরপেক্ষ নহে, এ প্রেম অন‍্যাপেক্ষ। কেননা, শ্রীকৃষ্ণ অন‍্যান‍্য গোপীদের মনের দিকে না তাকিয়ে পারেন না। অন‍্যাপেক্ষা প্রেমের বা "ভাগের প্রেমের" দৃঢ়তা কোথায়?*
*🍀তার উত্তরে রামরায় বললেন, "রাধাপ্রেমের উৎকর্ষ আছে।গোপীগণ শ্রীকৃষ্ণকে পেয়ে আর কোন দিকে তাকালেন না,অমনি আনন্দে বিভোর হলেন। কিন্তু শ্রীমতী যখন দেখলেন প্রত‍্যেক গোপীর পার্শে এক এক কৃষ্ণ, ঠিক সেইরকম সাধারণ ভাবে তাঁর পার্শেও এক কৃষ্ণ রয়েছেন।এতে শ্রীমতীর মান হল, তিনি রাসমঞ্চ ছেড়ে চলে গেলেন।মহাভাবময়ী শ্রীমতীর বিরহে তৎক্ষণাৎ রাসেরচাঁদের হাট ভেঙ্গে গেল।শ্রীকৃষ্ণ শ্রীমতী-বিরহে যমুনাকুলে বসে কাঁদতে লাগলেন।এখন বিচার করুন। গোপীপ্রেমের ধার শ্রীকৃষ্ণ শোধ করতে অসমর্থ হয়ে তাঁদের নিকট ঋণী হলেন, কিন্তু এক শ্রীমতী ব‍্যতীত শতকোটি গোপীও তাঁর রাসবিলাসের বাসনা-নির্বাপণে সমর্থ হলেন না।প্রভু!এই জন‍্যই বলেছি,রাধাপ্রেম জগতে প্রকৃতই অতুলনীয়।" মহাপ্রভুর শ্রীমুখকমল উৎফুল্ল(আনন্দে বিহ্বল) হয়ে উঠিল।তিনি প্রীত হয়ে বললেন, এইসব রসতত্ত্ব জানবার জন‍্যই তো তোমার কাছে এসেছিলাম।এখন এসব কথা ভাল ভাবেই বুঝতে পারলাম।সাধ‍্যসাধন নির্ণয়তত্ত্ব বুঝতে পেরেছি। কিন্তু আমার আরও জিজ্ঞাসা আছে। কৃষ্ণের স্বরূপ, শ্রীরাধার স্বরূপ, রসতত্ত্ব,প্রেমতত্ত্ব আমাকে বুঝিয়ে দিতে হবে।তুমি কৃপা করে না বললে আর কোথাও এইসব জানবার উপায় নাই। তুমি ভিন্ন আর কেউ এইসব তত্ত্ব নিরূপণে সমর্থ নহে।দয়া করে বলো।*
*🌷মহাপ্রভুর কন্ঠস্বর স্বভাবতঃই অতি মধুর, তাতে আবার বিনয়মাখা।সে বিনয়মাখা মধুর কথা শুনলেই লোক চরম মুগ্ধ হত। তার উপরে যখন তিনি করুণস্বরে দীনভাবে কোন কথা বলতেন, শ্রোতৃবর্গ(শ্রবণকারী) তাতে প্রকৃতই মন্ত্রমুগ্ধবৎ হয়ে পড়তেন।শ্রীরামানন্দ রায় গৌরহরির কথা শুনে একেবারেই বিহ্বল হয়ে পড়লেন, তিনি ভূলোকে আছেন, কি দ‍্যুলোকে(স্বর্গলোকে) আছেন,তিনি বিদ‍্যানগরে আছেন, কি গোলোকে আছেন,ক্ষণকাল তিনি বুঝে উঠতে পারলেন না। কিছুক্ষণ পরে একান্ত অবশের মতো রামরায় বললেন, প্রভো!আমাকে এইসব কথা কেন জিজ্ঞাসা করছ?আমি মূঢ় এই সম্বন্ধে কি জানি? এই যে এতক্ষণ তোমার কাছে কি বলেছি, তা কি আমি বলেছি?তুমি হৃদয়ে প্রবেশ করে যা বলে দিচ্ছেলে, আমি তোমার কাছে তাইই বলছিলাম।লোকে যেমন শুক পাখিকে কৃষ্ণনামাবলী শিখিয়ে আবার তার মুখেই নাম শ্রবণ করে আহ্লাদিত হয়,তুমিও সেইরকম হৃদয়ে প্রবেশ করে আমার দ্বারা তত্ত্বকথা বলছ।আবার নিজে সেইকথা শুনে আহ্লাদিত হচ্ছ। তুমি যে সাক্ষাৎ ঈশ্বর, আমি তা বুঝতে পেরেছি। তোমার নাট কে বুঝবে?*
*তোমার শিক্ষায়পড়ি যেন শুকের পাঠ।*
*সাক্ষাৎ ঈশ্বর তুমি কে বুঝে তোমার নাট।।*
*হৃদয়ে প্রেরণ করাও,জিহ্বায় কহাও বাণী।*
*কি কহিয়ে ভালমন্দ কিছুই না জানি।।*
*🌻যেমন শিষ‍্য তেমনই প্রভু!মহাপ্রভু বললেন "সে কি কথা! আমি মায়াবাদী সন্ন‍্যাসী, ভক্তিতত্ত্বের কি জানি? মায়াবাদে আমার মন মলিন হয়ে গিয়েছে। সৌভাগ্যক্রমে সার্বভৌম ভট্টাচার্যের কৃপা হল, তিনি দয়া করে তাঁর কৃপাসঙ্গলাভে আমায় অধিকার দিলেন।তাঁর সঙ্গ পেয়ে আমার চিত্ত নির্মল হয়ে উঠিল। "নির্মল চিত্ত না হলে তো আর শ্রীকৃষ্ণ-কথায় রুচি হয় না।তাঁর সঙ্গগুণে কৃষ্ণকথা শুনতে আমার বড় সাধ হল। তাই তাঁর নিকট কৃষ্ণ-ভক্তি-তত্ত্ব শুনতে চাইলাম।তিনি বললেন এসব কথা আমার কিছুমাত্র জানা নাই,কেবল এক রামানন্দ রায় জানেন। কিন্তু তিনি তো এখানে নাই। আমি সার্বভৌম মহাশয়ের কাছে তোমার মহিমা শুনেই তোমার কাছে শিক্ষা লাভ করতে এসেছি, আর তুমি কিনা আমাকে সন্ন‍্যাসী মনে করে আমার স্তুতি করছ!সন্ন‍্যাসী সর্ববর্ণের গুরু।লোকে সন্ন‍্যাসী দেখলে গুরু বলে তাঁর চরণধূলি গ্রহণ করে, তাঁকে ঈশ্বর বলে মানে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. রামরায় বক্তা, প্রভু শ্রোতা 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda24.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds