শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫৮. নামাচার্য‍্য হরিদাসের নীলাচলে আগমন 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori58.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৮)বৈষ্ণব জগতের মাধুকরী*
*নামাচার্য‍্য হরিদাসের নীলাচলে আগমন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻মহাপ্রভুর কয়েকজন অনুরাগী ভক্ত ছুটে গিয়ে হরিদাসের কাছে গেলেন, এবং সব বৃত্তান্ত বললেন কিন্তু দৈন‍্যের অবতার ঠাকুর হরিদাস কহিলেন=*
*🌷মুঞি-----নীচ-------ছার।*
*🌷মন্দির নিকট যাইতে নাহি অধিকার।।*
*🌷নিভৃতে টোটা মধ্যে যদি স্থান খানিক পাই।*
*🌷তাঁহা পড়ি রহি একা কাল গোঁয়াই।।*
*🌷জগন্নাথের সেবক মোর স্পর্শ নাহি হয়।*
*🌷তাঁহা পড়ি রহি মোর এই বাঞ্জা হয়।।*
*🍀ভক্তগণ হরিদাসের এইকথা শুনে মহাপ্রভুর কাছে তাঁর মনোবাসনা নিবেদন করলেন।তিনি তখন কাশী মিশ্র পন্ডিতকে নিভৃতে নিয়ে বললেন=*
*🌷আমার নিকটে এই পুষ্পের উদ‍্যানে।*
*🌷একখানি ঘর আছে পরম নির্জনে।।*
*🌷সেই ঘর আমাকে দেহ আছে প্রয়োজন।*
*🌷নিভৃতে বসিয়া তাঁহা করিব স্মরণ।।*
*🌻কাশী মিশ্র তখন দৈন‍্যভাবে বললেন, হে প্রভু! তোমারই তো সব, চেয়ে কেন লজ্জা দাও।আমাকে আজ্ঞা পালনকারী দাস মনে করে যখন যা আদেশ করবে তখন তাইই পূরণ করব।এইরকম ব‍্যবস্থা করে মহাপ্রভু সকল ভক্তগণকে নিজ নিজ কক্ষে পাঠিয়ে দিলেন এবং একাকী হরিদাসের কাছে চলে গেলেন। কিছুদূর অগ্রসর হবার পর তিনি দেখলেন যে হরিদাস ঠাকুর  এক নির্জন জায়গায় বসে প্রেমানন্দে বিভোর হয়ে উচ্চৈঃস্বরে নাম সংকীর্তন করছেন। পরমদয়াল মহাপ্রভুকে সামনে দেখতে পেয়ে তিনি মহাপ্রভুর শ্রীচরণতলে লুটিয়ে পড়লেন এবং দয়াময় মহাপ্রভু তৎক্ষণাৎ তাঁকে কোলে তুলে নিয়ে প্রেমালিঙ্গনদানে কৃতার্থ করলেন। ভক্ত-ভগবানের অপূর্ব মিলন।দুইজনেই প্রেমাবেশে বিভোর হয়ে প্রেমাশ্রু বর্ষণ করতে লাগলেন।উভয়ের শ্রীঅঙ্গ নয়ন ধারায় ভিজে যেতে লাগল এবং এই অযাচিত কৃপার নিদর্শনে ঠাকুর হরিদাস বালকের মতো উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে লাগলেন। এই প্রসঙ্গে শ্রীপাদ কবিরাজ লিখেছেন যে=*
*🌷দুইজন প্রেমাবেশে করেন ক্রন্দন।*
*🌷প্রভু গুণে ভৃত‍্য বিকল, প্রভু ভৃত‍্য গুণে।।*
*🌹কিছুক্ষণ পরে হরিদাস ঠাকুর কিছুটা আত্মসম্বরণ করে বললেন, "হে প্রভু আমায় স্পর্শ করিও না, আমি নীচ জাতি,অস্পৃশ‍্য নরাধম পামর" ইত‍্যাদি সব নানাপ্রকার দৈন‍্যোক্তি করতে লাগলেন।পরমদয়াল গৌর ভগবান তখন ঠাকুর হরিদাসের মহিমা কীর্তন করে বললেন=*
*🌷তোমা স্পর্শী পবিত্র হইতে।*
*🌷তোমার পবিত্র ধর্ম্ম নাহিক আমাতে।।*
*🌷ক্ষণে ক্ষণে কর তুমি সর্ব্ব তীর্থে স্নান।*
*🌷ক্ষণে ক্ষণে কর তুমি যজ্ঞ তপোদান।।*
*🌷নিরন্তর কর চারি বেদ  অধ‍্যয়ন।*
*🌷দ্বিজ ন‍্যাসী হইতে তুমি পরম পাবন।।*
*🌻এই বলে মহাপ্রভু শ্রীমদ্ ভাগবদ্ হতে সংস্কৃত শ্লোক পাঠ করলেন, যথা=*
*"অহোবত শ্বপচোহতো গরীয়ান য জিহ্বাগ্রে বর্ত্ততে নাম তুভ‍্যং তেপু স্তপস্তে জুহুবুঃ সস্নুরার্য‍্যা ব্রহ্মানূচূর্ণাম্ গৃণন্তি যে তে।"*
*🍀যাঁর জিহ্বাতে সতত তোমার নাম বর্তমান, সে ব‍্যক্তি চন্ডাল হলেও পূজ‍্যতম।সেহেতু যাঁরা তোমার নাম গ্রহণ করেন,তাঁদেরকে তপস‍্যা,হোম, তীর্থস্থান সদাচার এবং সাঞ্জবেদ অধ‍্যয়ন করা হয়।*
*🌹মহাপ্রভু তখন হরিদাসকে সেই নির্জন কুটীর দেখিয়ে দিয়ে কহিলেন=*
*🌷এই স্থানে রহ,কর নাম সংকীর্তন।*
*🌷প্রতিদিন আসি আমি করিব মিলন।।*
*🌷মন্দিরের চক্র দেখি করহ প্রণাম।*
*🌷এই ঠাঁই আসিবে তোমার প্রসাদান্ন।। ইত‍্যাদি।।*
*🌻এইজন‍্য মহাজনগণ গৌরাঙ্গ মহাপ্রভুকে করুণার অবতার বা দয়ার অবতার বলে আখ‍্যা দিয়েছেন।করুণার অবতার বলেই তিনি সর্ব অবতারের সার এত করুণা,এত দয়া,এত স্নেহ, এত প্রেম শ্রীভগবান আর কোন অবতারে প্রকাশ করেননি। হরিদাস ঠাকুর তাঁর ভক্ত কিন্তু তাঁকে জগন্নাথের সেবকগণ যদি  স্পর্ল করেন তাহলে সেবার অঙ্গহানি হবে  কিন্তু তাই বলে ভক্তকে কি দূরে ফেলা যায়?স্বয়ং জগন্নাথ প্রতিদিন তাঁর কাছে আসেন,তাঁর যাবার বাঁধা বলে তাইনা?এজন‍্য মহাপ্রভু তার জন্য স্বতন্ত্র ব‍্যবস্থা করে দিলেন। আসলে হরিদাসের উদ্দেশ্য  মহাপ্রভুকে নিত‍্য দর্শন করা, কিন্তু তাতো তাঁর পক্ষে সম্ভব না  কারণ মহাপ্রভু থাকেন কাশীমিশ্র আলয়ে, সেহেতু দয়ার সাগর কৃপাময় মহাপ্রভু বললেন=* *"আমি নিত‍্য আসি তোমায় দর্শন দিয়া যাব।"। এবং নিত‍্য জগন্নাথের প্রসাদ, সেবক গোবিন্দের মাধ‍্যমে পাঠিয়ে দিতেন কারণ তিনি জানতেন যে হরিদাস কখনও ভিক্ষায় বাহির হবেন না, কারণ তাঁর স্পর্শে গৃহী বৈষ্ণবগণ অপবিত্র হয়ে যাবেন। তাই তাঁর বাসস্থান মহাপ্রভু এমন একটি জায়গায় করে দিলেন, সে জায়গা হতে নিত‍্য জগন্নাথ মন্দিরের চূড়া বা চক্র দর্শন করতে পারবেন। এই জায়গার পরেই মহাপ্রভু তাঁর ইচ্ছাশক্তির দ্বারা জন্নাথদেবের দন্তধাবন জন্য প্রদত্ত বকুল গাছের দাঁতন কাঠ এনে রোপন করেন যা পরে তাঁর ইচ্ছা শক্তিতে এক বৃহতী বকুল বৃক্ষে পরিণত হয়।এই বকুল বৃক্ষের তলদেশে হরিদাস শীতাতপ সব উপেক্ষা করে নামানন্দে বিভোর হয়ে থাকতেন এবং এই স্থানেই তাঁর মহাপ্রয়াণ হয়।*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*কহে বিপদ ভঞ্জণ,কৃপা কর নারায়ণ,*
  *রাখ প্রভু এইবার মোদের জীবন*।
*তারা জানায় বেদনা,কহি সেথা কথা নানা,*
  *রথোপরি ছিল তবে রাম জনার্দন।।*
*গোপগণ সঙ্গে যত,রহে সবে হরষিত,*
  *রাম-কৃষ্ণ সাথে তারা করিয়া গমন।*
*দধি,দুগ্ধ,ক্ষীর,ছানা,লয় আরো দ্রব‍্য নানা,*
   *সংখ‍্যা তার ছিল কত না যায় গণন।।*
*রথ গতি বন্ধ করি,কহিলেন সবে হরি,*
  *কেন বৃথা শোকে সবে করহ রোদন।*
*না করিও দুঃখ আর,আমি আসিব আবার,*
   *সকলের সাথে পুনঃ হইবে মিলন।।*
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৭. বালক অচ‍্যুদানন্দ প্রসঙ্গ ও নামাচার্য‍্য হরিদাসের নীলাচলে আগমন 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori57.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
   ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*বালক অচ‍্যুদানন্দ প্রসঙ্গ ও নামাচার্য‍্য হরিদাসের নীলাচলে আগমন।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌷শুভলগ্নে আইলাম অদ্বৈত দেখিতে।*
*🌷অদ্ভুদ্ মহিমা দেখিলাম নয়নেতে।।*
*🌻এই বলে পিতা পুত্র উভয়কে দন্ডবৎ প্রণাম করে সন্ন‍্যাসী ঠাকুর সে জায়গা হতে অলক্ষিতে প্রস্থান করলেন।এতদিনে যেন তাঁর মনস্কামনা সিদ্ধ হল।বালকের মুখে গৌরাঙ্গ তত্ত্বের যে ব‍্যাখ‍্যা তিনি শুনলেন,তাঁর সাধক জীবনের চির পাথেয় হল এবং সর্বাপেক্ষা আশ্চর্য‍্যের বিষয় হল এই যে পাঁচ বৎসরের বালক অচ‍্যুতানন্দ এই প্রধান সন্ন‍্যাসীর গুরু হলেন।অদ্বৈত আচার্য‍্যের আনন্দের আজ আর সীমা নাই।কারণ তিনি নিজে গৌর আনা গোসাঞী হলেও শিশু পুত্রের এই জ্ঞানগর্ভ তত্ত্ব কথায় মুগ্ধ হয়ে পুত্রগর্বে স্ফীত(গর্বিত) হয়ে গেলেন। কিন্তু তথাপি তাঁর বাহ‍্যজ্ঞান নাই যে বালকপুত্রকে কোলে করে তাঁর শ্রীঅঙ্গে শত শতচুম্বন দান করতে লাগলেন। বাৎসল‍্য ভাবে তার সর্বাঙ্গে হাত বুলাচ্ছেন আর অঝোর নয়নে কাঁদছেন।সন্ন‍্যাসী ঠাকুর যে ভিক্ষা না করে চলে গেলেন তা পর্যন্ত তাঁর দৃষ্টি গোচর হল না। হঠাৎ তিনি আনন্দাতিশয‍্যে বলে উঠলেন "চৈতন‍্যের পার্ষদ জন্মিলা মোর ঘরে " এই বলে হাতে তালি দিয়ে মধুর অঙ্গ ভঙ্গিতে নৃত্য করতে লাগলেন।এই প্রসঙ্গে শ্রীচরিতামৃতে লেখা আছে =*
*🌷পুত্রের মহিমা দেখি অদ্বৈত আচার্য‍্য।*
*🌷পুত্র কোলে করি কান্দে ছাড়ি সর্বকার্য‍্য।।*
*🌷পুত্রের অঙ্গের ধূলা আপনার অঙ্গে।*
*🌷লেপেন অদ্বৈত,অতি পরমানন্দ রঙ্গে।।*
*🌷চৈতন‍্য পার্ষদ জন্মিলা মোর ঘরে।*
*🌷এত বলি নাচে প্রভু তালি দিয়া করে।।*
*🍀যেদিনে শান্তিপুরে অদ্বৈত ভবনে এই লীলারঙ্গ প্রকাশ হয়েছিল সেই দিনই সেই সময় ভুবনমঙ্গল হরি সংকীর্তন করতে করতে মহাপ্রভু সপার্ষদ তাঁর ভবনে শুভাগমন করেছিলেন (এটি অবশ‍্য তাঁর নীলাচল হতে গৌড়দেশে আগমন কালে)।কি অপূর্ব যোগাযোগ কি শুভ সংযোগ সবই যেন পূর্ব পরিকল্পিত, শুভলগ্নে শুভক্ষণে মহাপ্রভুর পদার্পণে পুত্রসহ অদ্বৈত আচার্য‍্য যেন দিশেহারা হয়ে গেলেন কারণ তাঁদের হৃদয় মন্দিরে তখন গৌরাঙ্গদেবের অভিষেক সমাপ্ত। এই প্রসঙ্গে শ্রীপাদ বৃন্দাবন দাসঠাকুর লিখেছেন=*
*🌷পুত্রের মহিমা দেখি অদ্বৈত বিহ্বল।*
*🌷হেন কালে উপসন্ন সর্ব সুমঙ্গল।।*
*🌷সপার্ষদে শ্রীগৌরসুন্দর সেইক্ষণে।*
*🌷আসি আবির্ভাব হইলা অদ্বৈত ভবনে।।*
*🌹আশাকরি সুধী পাঠকগণ এইসব তত্ত্বকথা পাঠ বা শুনে মহাপ্রভু বা গৌরাঙ্গ পার্ষদগণের মহিমা উপলব্ধি করতে পারবেন।ইঁনারা সকলেই চিহ্নিতদাস-নররূপে আবির্ভূত শুধুমাত্র লীলা প্রকট করবার উদ্দেশ্যে।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*🌹নামাচার্য‍্য হরিদাসের নীলাচলে আগমন।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺নবদ্বীপ,কালনা,কাটোয়া, যাজিগ্রাম,শ্রীখন্ডবাসী এবং গৃহীভক্তগণ সংসারের মায়া ত‍্যাগ করে অশেষ কষ্ট স্বীকার করে প্রত‍্যেক বৎসর রথের আগে নীলাচলে আসিতেন পদব্রজে।তখনকার দিনে রেলপথ ছিল না।মুসলমানদের রাজত্বে নানাস্থানে নানা বিড়ম্বনাকে তুচ্ছজ্ঞান করে সকলে নামানন্দে বিভোর হয়ে এই সুদীর্ঘ পথ অতিক্রম করতেন শুধু মহাপ্রভুর সঙ্গলাভ এবং শ্রীচরণ দর্শন মানসে।এমন কি মহিলারাও তাঁদের অনুগামী হতেন। যে সমস্ত ভক্তগণ আসতেন তাঁদের মধ্যে শ্রীঅদ্বৈতাচার্য‍্য,হরিদাস ঠাকুর,শিবানন্দ সেন,বাসুদেব ঘোষ,বাসুদেব দত্ত, গঙ্গাদাস পন্ডিত,শঙ্কর পন্ডিত, মুরারি গুপ্ত, নারায়ণ পন্ডিত,হরিভট্ট,নৃসিংহানন্দ, গোবিন্দ,মাধব,রাঘব পন্ডিত, শ্রীমান, শ্রীকান্ত, শুক্লাম্বর ব্রহ্মচারী, শ্রীধর, আখুরিয়া বিজয়,বল্লভ সেন,পুরুষোত্তম, সঞ্জয়,সত‍্যরাজ খান, মুকুন্দ দাস, নরহরি সরকার, রঘুনন্দন, শ্রীখন্ডবাসী চিরঞ্জীব,সুলোচন, আরো বহু প্রবীণগণ ভক্ত প্রধান।*
*🍀রাজা প্রতাপরুদ্র এই সমস্ত বৈষ্ণবদের কীর্তনের ভঙ্গি এবং আর্তি দেখে অবাক হয়ে যেতেন।বৈষ্ণবগণের শরীর হতে বিচ্ছুরিত অপূর্ব তেজোরাশি দর্শন করে তিনি সার্বভৌম ভট্টাচার্য্যকে বলেছিলেন=*
*🌷রাজা কহে দেখি আমার হৈল চমৎকার।*
*🌷বৈষ্ণবের ঐছে তেজ নাহি দেখি আর।।*
*🌷কোটি সূর্য‍্যসম সবার উজ্জ্বল বরণ।*
*🌷কভু নাহি শুনি এই মধুর কীর্তন।।*
*🌷ঐছে প্রেম ঐছে নৃত্য ঐছে হরিধ্বনি।*
*🌷কাঁহা নাহি দেখি ঐছে কাঁহা নাহি শুনি।।*
*🌹এইকথা শুনে সার্বভৌম ভট্টাচার্য্য কহিলেন=*
*🌷রাজা তোমার সুসত‍্য বচন।*
*🌷চৈতন‍্যের সৃষ্টি এই নাম সংকীর্তন।।*
*🌷অবতার চৈতন্য কৈল ধর্ম্ম প্রচারণ।*
*🌷কলিকালের ধর্ম্ম কৃষ্ণনাম সঙ্কীর্ত্তন।*
*🌷সংকীর্তন যজ্ঞে তাঁর করে আরাধন।।*
*🌷সেই তো সুমেধা আর কলিহত জন।*
*🌺সকলকে নিজের মধ্যে পেয়ে করুণাময় গৌরহরি তাঁদের সেবা যত্নের ব‍্যবস্থা করতেন এবং এই কাজে রাজা প্রতাপরুদ্রের রাজভান্ডার দরাজভাবে খোলা ছিল। কাশীমিশ্র পন্ডিত, বাণীনাথ পট্টনায়ক, গোপীনাথ আচার্য‍্য এই ব‍্যাপারে সবার আগে থাকতেন।সবাইকে পেয়েও মহাপ্রভু যেন উদাস ভাবে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন যেন তাঁর প্রাণপ্রিয় একজনকে দেখতে পাচ্ছেন না।তখন তিনি উপস্থিত ভক্তগণকে নামাচার্য‍্য হরিদাস ঠাকুর সম্বন্ধে জিজ্ঞাসা করায় তাঁরা বললেন তিনি নীচ জাতি ও যবনান্নে প্রতিপালিত বলে সঙ্কোচে পুরুষোত্তমের ক্ষেত্রের ভিতর আসেননি। পুরুষোত্তমের সীমানার বাইরে বসে নীলাচলপ্রভুকে স্মরণ করে উচ্চৈঃস্বরে নামসংকীর্তন করছেন এবং নয়নজলে ভেসে যাচ্ছেন।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
*সুমধুর তাঁর হাসি,মুগ্ধ করে মনে পশি,*
   *রাসস্থলে কত লীলা করিলেন হরি।*
*সবে করিয়া রোদন, কত জানায় বেদন,*
  *কহে কে বাজাবে বাঁশী মন মুগ্ধ করি।।*
*প্রাণকৃষ্ণে ল'য়ে যবে, যাত্রা করে গোপ সবে,*
  *রথের পশ্চাতে ত্বরা ধায় গোপীগণ।*
*রথচক্র তারা তবে,ধরি রাখে দৃঢ়ভাবে,*
  *গোপগণ রথে রহি করে দরশন*।।
*কৃষ্ণগত রহে প্রাণ,কৃষ্ণগোপী ধ‍্যান জ্ঞান,*
   *বিচ্ছেদ স্মরিয়া হয় সজল নয়ন*।
*লাজমান পরিহরি,উচ্চরব তবে করি,*
  *কাতর অন্তরে তারা করিল রোদন।।*
🦚🦚🦚🦚🦚🦚🦜🦚🦚🦚🦚🦚🦚
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৫৬. অদ্বৈতাচার্য‍্যের বিবাহ প্রসঙ্গ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori56.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৬)বৈষ্ণব জগতের মাধুকরী*
   *অদ্বৈতাচার্য‍্যের বিবাহ প্রসঙ্গ*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏শ্রীঅদ্বৈতাচার্য‍্যের দুইটি পত্নী ছিলেন,নাম সীতাদেবী ও শ্রী-দেবী।ইঁনারা উভয়েই নারায়ণপুর নিবাসী শ্রীনৃসিংহ ভুদুড়ীর কন‍্যা। উভয়েই যমজ কন‍্যা বলেই পরিচিতা, কিন্তু---। অদ্বৈতাচার্য‍্যের শিষ‍্য ও বাল‍্য সহচর শ্রীঈশান নাগর তাঁরই প্রণীত "অদ্বৈত প্রকাশ" শ্রীগ্রন্থে লিখেছেন যে এই সীতাদেবী অযোনী সম্ভবা দুহিতা বা কন‍্যা।ত্রেতা যুগে জনক রাজা যেরকমে হলকর্ষণ কালে একটি সোনার ডিম পেয়েছিলেন এবং তা হতেই শ্রীরামচন্দ্র বনিতা সীতাদেবীর উদ্ভব।সেইরকম অদ্বৈতাচার্য‍্যের পত্নী সীতাদেবীও অযোনি সম্ভবা অর্থ‍্যাৎ তিনি মাতৃগর্ভজাত নহেন।*
*🪷এই ঘটনার বিস্তারিত বিবরণ প্রসঙ্গে শ্রীঈশান নাগর লিখেছেন যে নারায়ণপুর গ্রামের অতি কাছেই একটি জলাশয়ে বহু পদ্মপুষ্প ফুটত।পূজ‍্যপাদ শ্রীনৃসিংহ ভাদুড়ী মহাশয় অতি নিষ্ঠাবান বিষ্ণুভক্ত ব্রাহ্মণ ছিলেন।গৃহদেবতার পূজোর জন্য নিত‍্য সেই জলাশয় হতে পদ্মপুষ্প তুলতেন।একদিন তিনি একটি প্রস্ফুটিত পদ্মফুলের মধ্যে অঙ্গুষ্ঠ প্রমাণ এক পরমা সুন্দরী কন‍্যাকে দেখতে পান।তখন তিনি এই কন‍্যাকে স্বগৃহে বা নিজঘরে এনে স্বীয় বা নিজ গৃহিণীকে সকল বৃত্তান্ত বললেন।দৈবযোগে সেইদিনই ভাদুড়ী গৃহিণী এক কন‍্যা সন্তান প্রসব করলেন।সেই নবপ্রসূত কন‍্যাটির কাছে এই অঙ্গুষ্ঠ প্রমাণ কন‍্যাটিকেও রাখিবামাত্র সেই শিশু সদ‍্য গর্ভজাত কন‍্যাটির মত সমান আকার ধারণ করলেন।সেই হতে লোকে জানিল যে ভাদুড়ী মহাশয়ের পত্নী যমজ কন‍্যা প্রসব করেছেন।ভাদুড়ী মহাশয় এই অযোনি সম্ভবা কন‍্যাকে জ‍্যেষ্ঠা বা বড় কন‍্যা বলে স্বীকার করেন, এবং তাঁর নাম দেন সীতাদেবী।এই উভয় কন‍্যার পাণিগ্রহণ বা বিবাহ করেন শ্রীঅদ্বৈতাচার্য‍্য। এই অত‍্যাশ্চর্য‍্য কাহিনীটি গৌর ভক্তগণ পাঠ করে মনে বিমল আনন্দ লাভ করবেন, ইহাই অধম লেখকের আশা। বিঃ দ্রঃ--,এই প্রসঙ্গে "অদ্বৈত প্রকাশ" শ্রীগ্রন্থের মূল পদাবলী গ্রন্থ শেষে পাবেন।*
 *💧বালক অচ‍্যুতানন্দ প্রসঙ্গ💧*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏অদ্বৈতাচার্য‍্যের পুত্রগণের মধ্যে অচ‍্যুতানন্দই হচ্ছেন বৈষ্ণব জগতে সর্ব্ব প্রসিদ্ধ।যখন তাঁর পাঁচ বৎসর বয়স, দিগম্বর বেশে ঘুরে বেড়ান তখন তিনি যে লীলারঙ্গ প্রকাশ করেছিলেন তা বৈষ্ণব জগতের এক অমূল‍্য সম্পদ।তাঁর তখনকার বয়স প্রসঙ্গে পূজ‍্যপাদ কৃষ্ণদাস কবিরাজ মহাশয় লিখেছেন যে=*
*🌷পঞ্চবর্ষ বয়স মধুর দিগম্বর।*
*🌷খেলা খেলি সর্ব ধূলায় ধূসর।।*
*🌷অভিন্ন কার্ত্তিক যেন সর্ব্বাঙ্গ সুন্দর।*
*🌷সর্বজ্ঞ পরম ভক্ত সর্ব্বশক্তি ধর।।*
*🌺অর্থ‍্যাৎ তাঁর পাঁচবৎসর বয়ঃক্রমকাল হতেই তিনি শ্রীকৃষ্ণচৈতন‍্যের পরম ভক্ত এবং শক্তিধর ছিলেন যার পরিচয় আমরা নিম্নলিখিত প্রসঙ্গ হতে জানতে বা বুঝতে পারি।এই সময় একদিন এক অপরিচিত সন্ন‍্যাসী তাঁদের বাড়ীতে আসেন এবং তাঁকে যখন সযতনে অভ‍্যর্থনাকরা হল তখন তিনি বললেন যে=*
*"আমি যাহা চাই অগ্রে তাহা ভিক্ষা দিন পরে অন‍্য কথা"।অদ্বৈতাচার্য‍্য তখন অত‍্যন্ত বিনয় নম্রতার সঙ্গে বললেন "বলুন আপনার কি জিজ্ঞাসা আছে?" সন্ন‍্যাসী ঠাকুর তখন কহিলেন=*
*🌻এই    কেশব   ভারতী।*
*🌻চৈতন‍্যের কে হন কহ মোর প্রতি।।*
*🌳সীতানাথ এই অদ্ভুত প্রশ্ন শুনে হঠাৎ যেন থতমত খেয়ে গেলেন এবং বললেন যে তিনি স্বয়ং ঈশ্বরের অবতার হলেও লৌকিক ব‍্যবহারে শ্রীপাদ কেশব ভারতী শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভুর সন্ন‍্যাসগুরু ছাড়া আর কেউই নন। অদ্বৈতনন্দন,অচ‍্যুতানন্দ সেখানে খেলা করছিলেন, পিতার কথা তাঁর  কানে যাওয়া মাত্র তিনি ক্রোধাবিষ্টভাবে যা বলেছিলেন ভাবার্থ এইরকম=*
*🌷কি কহিলি বাপ্ বোলো দেখি আরবার।*
*🌷চৈতন‍্যের গুরু আছে বিচার তোমার।।*
*🌷কোন বা সাহসে তুমি এমত বচন।*
*🌷জিহ্বায় আনিলা এতো অদ্ভুদ্ কারণ।।*
*🌷তোমার জিহ্বায় যদি এমত আইল।*
*🌷হেন বুঝি এখানে যে কলিকাল হৈল।।*
*🌷অনন্ত চৈতন্য মায়া পরম দুস্তর*।
*🌷যাহাতে পায়েন মোহ ব্রহ্মাদি শঙ্কর।।*
*🌷বুঝিলাম বিষ্ণুমায়া হইল তোমারে।*
*🌷কে বা চৈতন‍্যের মায়া তরিবারে পারে।।*
*🌷চৈতন‍্যের গুরু আছে বলিলা যখনে।*
*🌷মায়াবল বিনা ইহা কহিলা কেমনে।।*
*🌷অনন্ত ব্রহ্মান্ড যবে চৈতন‍্যে ইচ্ছায়।*
*🌷সব চৈতন‍্যের লোমকূপেতে মিশায়।।*
*🌷জলক্রীড়া পরায়ণ চৈতন‍্য গোসাঞী।*
*🌷বিহরেণ আত্মক্রীড়া আর দুই নাই।।*
*🌷যত যত মহামুনি মহা অভিমান*।
*🌷উদ্দেশো না থাকে কারো কোথাকার নাম।।*
*🌷পুনঃ সেই চৈতন‍্যের অচিন্ত‍্য ইচ্ছায়।*
*🌷নাভিপদ্ম হইতে ব্রহ্মা হয়েন লীলায়।।*
*🌷হইয়াও না থাকে দেখিতে কিছু শক্তি।*
*🌷তবে শেষে করেন একান্তভাবে উক্তি।।*
*🌷তবে ভক্তিবশে তুষ্ট হইয়া তাহানে।*
*🌷তত্ত্ব উপদেশ প্রভু কহেন আপনে।।*
*🌷তবে সেই ব্রহ্মা প্রভু আজ্জা করি শিরে।*
*🌷সৃষ্টি করি সেই জ্ঞান কহেন সবারে।।*
*🌷সেই জ্ঞান সনকাদি পাই ব্রহ্মা হইতে।*
*🌷প্রচার করেন তবে কৃপায় জগতে।।*
*🌷যাঁহা হইতে হয় আদি জ্ঞানের প্রচার।*
*🌷তান গুরু কেমতে বোলহ আছে আর।।*
*🌷বাপ তুমি,তোমা হইতে শিখিবাই কোথা।*
*🌷শিক্ষা গুরু হই কেন বলহ অন‍্যথা।।*
*💧এইভাবে পিতাকে জ্ঞান দিয়ে পাঁচ বৎসরের বালক বদন অবনত করে মৌন হয়ে রইলেন।অদ্বৈতাচার্য‍্য পুত্রের এই গৌর প্রীতি এবং গৌর ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন এবং তিনি সানন্দে পুত্রকে কোলে তুলে নিয়ে শত শত চুম্বন করলেন। তাঁর নয়নজলে পুত্রের সর্ব অঙ্গ ভিজে যেতে লাগল।তখন তিনি ভাবাবেশে বিভোর হয়ে বললেন=*
*🌷তুমি সে জনক বাপ মুঞি সে তনয়।*
*🌷শিখাইতে পুত্ররূপে হইলে উদয়।।*
*🌷অপরাধ করিনু ক্ষমহ বাপ্ মোরে।*
*🌷আর না বলিনু এই কহিনু তোমারে।।*
*💧বালক অচ‍্যুতানন্দের দেহে তখন অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ হচ্ছে সর্ব অঙ্গ দিয়ে যেন এক জ‍্যোতি নির্গত হচ্ছে এবং এমত অবস্থায় পিতার কাছ হতে আত্মস্তুতি শুনে যেন মর্মাহত হয়ে গেলেন।এই প্রসঙ্গে শ্রীপাদ কবিরাজ মহাশয় লিখেছেন যে=*
*🌷আত্মস্তুতি শুনি শ্রীঅচ‍্যুত মহাশয়।*
*🌷লজ্জায় রহিলা প্রভু মাথা না তোলয়।।*
*🙏এখানে লক্ষ্য করবার বিষয় এই যে মহাজ্ঞানী মহাপন্ডিত,পূজ‍্যপাদ কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের মত ব‍্যক্তি, এই বালককে "মহাশয়" এবং "প্রভু" এই ভূষণে ভৃষিত করেছেন।পিতাপুত্র উভয়েই ভাবাবেশে বিভোর।উভয়ের নয়নদ্বয় দিয়ে প্রেমাশ্রু বহে যাচ্ছে।উভয়ে উভয়কে গুরু বলে মানছেন এবং আগন্তুক সন্ন‍্যাসী মহাশয় সমস্ত ব‍্যাপার নিরীক্ষণ করে স্তব্ধ হয়ে গেলেন।তখন তিনি হঠাৎ নিজ আসন হতে উঠে একেবারে সেই বালকের চরণতলে সাষ্টাঙ্গে প্রণিপাত করে বললেন=*
*🌷দেখ দেখ অদ্বৈত নন্দন।*
*🌷যেন পিতা তেন পুত্র অচিন্ত‍্য কথন।।*
*🌷এ তো ঈশ্বরের শক্তি বিনে অন‍্য নহে।*
*🌷বালকের মুখে কি এমত কথা হয়ে।।*
*🌷শুভলগ্নে আইলাম অদ্বৈত দেখিতে।*
*🌷অদ্ভুদ্ মহিমা দেখিলাম নয়নেতে।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*কাঁদি কহে বারে বারে,যেতে নাহি দিব তারে,*
   *দেখি সে কেমনে যায় মথুরা এখন।*
*রথচক্রে দিয়া মাথা,বসি রব মোরা সেথা,*
   *দেখিতে পাইবে কানু মোদের মরণ।।*
*প্রাণনাথে নাহি দেখি,না রবে পরাম সখি,*
    *নিমেষার্দ্ধ অদর্শনে না বাঁচি পরাণে।*
*চলেছেন হরি যেথা,গোপীসবে যাব সেথা,*
   *কৃষ্ণ বিনা হেথা মোরা রহিব কেমনে।।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৭. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda107.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০৭. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda107.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১০৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda106.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৭)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলী*
     *🙏🙏গৌরাঙ্গ--তত্ত্ব🙏🙏*
    ****************************
*🍀এর পরের স্তব-পদ‍্যটিও উদ্ধৃত করা যাচ্ছে, যথা=*
*"অপারং কস‍্যাপি প্রণয়িজনবৃন্দস‍্য কুতুকী,*
*রসস্তোমং হৃতা মধুরমুপভোক্তুং কমপি যঃ।*
*রুচিং স্বামাবভ্রে দ‍্যুতিমিহ তদীয়াং প্রকটয়ন্,*
*স দেবশ্চৈতন‍্যাকৃতিরতিতরাং নঃ কৃপয়তু।।"*
*🌻যিনি প্রণয়িণী ব্রজবালাগণের কোন অদ্ভুত মধুর রস হরণ করে স্বয়ং তদ্ভাবে সেটি আস্বাদনের জন্য তাঁদের দ‍্যুতি প্রকটন এবং নিজ দ‍্যুতি আবরণ করেছেন,পরম কুতুকী সেই শ্রীচৈতন‍্যদেব আমাদেরকে অতিশয় কৃপা করুন*।
*🍁কলিতে এক শ‍্যামাঙ্গ যুগাবতারের কথা শাস্ত্রে আছে যেমন=*
*"কৃতে শুক্লো ধর্ম্মমূর্তি রক্তস্ত্রেতাযুগে মতঃ।*
*দ্বাপরে চ কলৌচাপি শ‍্যামাদঃ পরিকীর্তিতঃ।।"*
*🌹কিন্তু এই শ্রীগৌরাঙ্গ যুগাবতার নহেন, ইনি সাক্ষাৎ অবতারী।এই প্রেমঘনদেবের পীতমূর্তির কথা শ্রুতিতেও ধ্বনিত হয়েছে  যথা=*
*"যদাপশ‍্যঃ পশ‍্যতে রুক্মবর্ণং কর্ত্তারমীশং পুরুষং ব্রহ্মযোনি" মিত‍্যাদি।*
*🌺শ্রীমদ্ বলদেব বিদ‍্যাভূষণ মহোদয় বহু জায়গায় শ্রীগৌরাঙ্গতত্ত্ব নির্ণয়ে এই শ্রুতির উল্লেখ করেছেন।শ্রীরাধার ভাব ও কান্তি দ্বারা শ্রীকৃষ্ণ স্বীয় ভাব ও স্বীয়(নিজ) কান্তি আবৃত করে ছন্নভাবে বৈবস্বতমন্বন্তরের অষ্টাবিংশতিতম কলি-সন্ধ‍্যায় অবতীর্ণ হন এও পূজ‍্যপাদ গোস্বামী মহোদয়গণের সিদ্ধান্ত।তাঁদের যুক্তি এই যে বিষ্ণুধর্মে শ্রীভগবানকে ত্রিযুগ বলে অভিহিত করা হয়েছে।শ্রীমদ্ভাগবতে প্রহ্লাদের স্তবে লিখিত আছে =*
*"ছন্নঃ কলৌ যদভবস্ত্রিযুগোহথ স ত্বম্।"*
*🌳নিজের রূপ প্রেয়সীর বর্ণে আচ্ছাদন করেই তিনি প্রচ্ছন্ন বেশে কলিতে অবতীর্ণ হন।মহানুভবগণের প্রত‍্যক অনুভবই সত‍্য। কিন্তু এই অনুভবের যথেষ্ট তারতম‍্য আছে। শ্রীচৈতন‍্যচরিতামৃতে ভক্ত বিশেষের এইরকম অনুভবের তারতম‍্য সম্বন্ধে উল্লেখ করে গ্রন্থকার মহোদয় লিখেছেন=*
*🌷সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার।*
*🌷আপনে চৈতন‍্যরূপে কৈল অবতার।।*
*🌷অতএব চৈতন‍্য গোসাঞী পরতত্ত্ব সীমা।*
*🌷তারে ক্ষীরোদশায়ী কহি কি তার মহিমা।।*
*🌷সেহো তো ভক্তের বাক‍্য নহে ব‍্যভিচারী।*
*🌷সকল সম্ভবে,কৃষ্ণ যাতে অবতারী।।*
*🌷অবতারীর দেহে নব অবতারের স্থিতি।*
*🌷কেহো কোনরূপে কহে যেমন যার মতি।।*
*🌷কৃষ্ণকে কহয়ে কেহ নর-নারায়ণ।*
*🌷কেহো কহে কৃষ্ণ হয়েন সাক্ষাৎ বামন।।*
*🌷কেহো কহে কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার।*
*🌷অসম্ভব নহে সত‍্য বচন সবার*।।
*🌷কেহ কহে পরব‍্যোমনারায়ণ করি।*
*🌷সকল সম্ভবে,কৃষ্ণে যাতে অবতারী।।*
      🌹🌹🌹🌹🌹🌹
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১০৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda108.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda106.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda106.html
✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১০৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda105.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৬)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলী*
      *🙏🙏গৌরাঙ্গ--তত্ত্ব🙏🙏*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺শ্রীভগবান অমর্য‍্যাদৈশ্বর্য‍্য (সীমাহীন)। তিনি দয়াকরে গৌররূপে আবির্ভূত হলেন,তাঁর এই শ্রীমূর্তির উপাসনা না হবে কেন?তাঁর এই শ্রীমূর্তির ধ‍্যান পূজা না হবে কেন? শ্রীবাস ও শ্রীঅদ্বৈতাচার্য‍্য শ‍্যামরূপ দর্শনের জন্য কৌতুহলাক্রান্ত (কোন কিছুর দেখা বা জানার মানসিক চঞ্চলতা) হয়ে মনে মনে চিন্তা করেছিলেন পাছে বা এতে গৌররূপের হানি হয়। ভগবানের গৌররূপের এমন কোন দোষ নাই যাতে এই শ্রীমূর্তির ধ‍্যান পূজাদি নিষিদ্ধ হতে পারে।আমরা লোকমুখে শুনি শ্রীগৌরাঙ্গদেবের অর্চনা নাকি শ্রীজীব গোস্বামীর সিদ্ধান্ত বিরুদ্ধ। কিন্তু শ্রীজীব গোস্বামীপাদের প্রচাররূপ কয়েকটি গ্রন্থে বহু সন্ধান করেও এইরকম সিদ্ধান্ত দেখতে পেলাম না।*
*☘অপর পক্ষে শ্রীগৌরাঙ্গ যে কলির উপাস‍্য,শ্রীজীবের গ্রন্থের অনেক জায়গায় স্পষ্ট করে এইরকম ব‍্যাখ‍্যা দেখতে পাওয়া যায়।তাঁর সিদ্ধান্ত এই যে শ্রীগৌরাঙ্গ শ্রীকৃষ্ণ-আবির্ভাব বিশেষ। ইনি কৃষ্ণ হতে অভিন্ন।শ্রীমদনগোপালও কৃষ্ণ হতে অভিন্ন,বালগোপাল কৃষ্ণ হতে অভিন্ন,  গোবিন্দ কৃষ্ণ হতে অভিন্ন, তথাপি ধ‍্যানাদির পার্থক্য আছে।তিনি যখন হামাগুড়ি দিয়ে হাতটি প্রসারণ করে নবনী নিতে উদ‍্যত হন, তখন এক প্রকার ধ‍্যান ও মন্ত্রের প্রয়োজন হয় ; আবার তিনি যখন বেণু ধারণ করে ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে দাঁড়ান, তখন আবার অন‍্যরকম ধ‍্যান মন্ত্রের ব‍্যবস্থা আছে। এতে যদি ভেদ সাধকত্ব-অপবাদ ধা ঘটে, তবে তাঁর আবির্ভাব বিশেষে যে শ্রীমূর্তি প্রকটিত হন তাঁর, ধ‍্যান মন্ত্রাদি বিভিন্ন হলেই বা শ্রীকৃষ্ণ হতে শ্রীগৌরাঙ্গ বিভিন্ন হবেন কেন? শ্রীগৌরাঙ্গ পরম দয়াময় অবতার ; এবং তিনিই কলির উপাস‍্য।তাঁর এই আবির্ভাব বিশেষ শ্রীমূর্তির পূজাদি অবশ্যই শাস্ত্রসম্মত।এই আবির্ভাবেও রূপের বিভিন্নতা যখন স্পষ্ট, তখন এই শ্রীমূর্তির স্বতন্ত্র পূজা অবশ্যই স্বীকার্য‍্য।নচেৎ কলির উপাসনার জন্য পীতবর্ণত্ব স্বীকারের কি প্রয়োজন ছিল?*
*🍁আর এক আপত্তি, শাস্ত্রীয় মন্ত্রের।সে সম্বন্ধে আমাদের অনেক কথায় বলবার আছে। আমাদের পরম কারুণিক শাস্ত্রকারগণের শাস্ত্র কল্পতরু বিশেষ।শাস্ত্রকল্পতরু আশ্রয় গ্রহণে যুক্তি-বিচারে প্রবৃত্ত হওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।শাস্ত্র অনাদি, অনন্ত ও অপার।শ্রীগৌরাঙ্গের কৃপায় সে বিচারে আমরা পূর্ণমাত্রায় সমর্থ। যাইহোক,এখন অন‍্য প্রসঙ্গের উল্লেখ করা যাক।শ্রীকবিরাজ, শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয়ের স্তবমালা হতে যে দুইটি পদ‍্য শ্রীগৌরাঙ্গতত্ত্ব আলোচনার জন্য শ্রীচরিতামৃত হতে উদ্ধৃত করেছেন সেই দুইটি পদ‍্য এখানে উদ্ধৃত করা যাচ্ছে।যথা=*
*"সুরেশানাং দুর্গং গতিরতিশয়েনোপনিষদাং,*
*মুনীনাং সর্ব্বস্বং প্রণতপটলীনাং মধুরিমা।*
*বিনির্য‍্যাসঃ প্রেম্নো নিখিলপশুপালাম্বুজদৃশাং।*
*স চৈতন‍্যঃ কিং মে পুনরপি দৃশো র্য‍্যাস‍্যতি পদম্।।"*
*🍀অর্থ‍্যাৎ যিনি ইন্দ্র আদি দেবতাগণের অভয়দাতা, উপনিষৎ সমূহের এক মাত্র লক্ষ্য, মুনিগণের সর্বস্বধন, প্রেমিক ভক্তগণের মধুরিমা এবং নিখিল ব্রজদেবীগণের প্রেমের বিনির্য‍্যাস, সেই শ্রীচৈতন‍্য কি আমার নয়ন-পথের পথিক হবেন?*
*🌳এতদ্বারা শ্রীপাদ গোস্বামী মহাশয় শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুকে নিখিল ব্রজবনিতাগণের প্রেম-ঘন-মূর্তিরূপে বর্ণন করেছেন। "প্রেমের বিনির্য‍্যাস" পদটি হেতু-অলঙ্কারসূচক। হেতু ও স্বরূপ পদার্থ --এক। যথা কাব‍্যকৌস্তুভ গ্রন্থে পাই=*
*"হেতোরেকাত্মকাখ‍্যানং হেতুরিত‍্যভিধীয়তে।"*
*🌺সুতরাং এই বস্তু যুগ অবতার নহেন। যুগ-অবতার শ্রীকৃষ্ণের অংশ  কিন্তু ইনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণাবির্ভাব বিশেষ।*
        *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১০৭. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda107.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda105.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda105.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১০৪. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda104.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৫)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলী*
        *🙏🙏গৌরাঙ্গ--তত্ত্ব🙏🙏*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻অঙ্গোপাঙ্গঅস্ত্রাদি সম্বন্ধে শ্রীচরিতমৃতকারের ব‍্যাখ‍্যা এইরকম=*
*🌷অঙ্গোপাঙ্গ অস্ত্র করে স্বকার্য‍্য সাধন।*
*🌷অঙ্গ শব্দের অর্থ আর শুন দিয়া মন।।*
*🌷অঙ্গ শব্দের অর্থ কহে শাস্ত্র পরমাণ।*
*🌷অঙ্গের অবয়ব উপাঙ্গ ব‍্যাখ‍্যান।।*
*🌷জলশায়ী অন্তর্য‍্যামী যেই নারায়ণ।*
*🌷সেহো তোমার অংশ তুমি মূল নারায়ণ।।*
*🌷অঙ্গ শব্দে অংশ কহে সেহ সত‍্য হয়।*
*🌷মায়া কার্য‍্য নহে সব চিদানন্দময়।।*
*অদ্বৈত নিত‍্যানন্দ চৈতন‍্যের দুই অঙ্গ।*
*🌷অঙ্গের অবয়বগণ কহিবে উপাঙ্গ।।*
*🌷অঙ্গোপাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে।*
*🌷সেই সব অস্ত্র হয় পাষন্ড দলিতে।।*
*🌷নিত‍্যানন্দ গোসাঞী সাক্ষাৎ হলধর।*
*🌷অদ্বৈত আচার্য‍্য গোসাঞী সাক্ষাৎ ঈশ্বর।।*
*🌷শ্রীবাসাদি পরিষদ সৈন‍্য সঙ্গে লঞা।*
*🌷দুই সেনাপতি বুলে কীর্তন করিয়া।।*
*🌷পাষন্ডদলন বাণা নিত‍্যানন্দ রায়।*
*🌷আচার্য‍্য হুঙ্কারে পাপ পাষন্ডী পলায়।।*
*🌷সঙ্কীর্ত্তন-প্রবর্ত্তক শ্রীকৃষ্ণচৈতন‍্য।*
*🌷সঙ্কীর্ত্তন-যজ্ঞে তাঁরে ভজে সেই ধন‍্য।।*
*🌷সেই ত সুমেধা আর কুবুদ্ধি সংসার।*
*🌷সর্ব্ব যজ্ঞ হৈতে কৃষ্ণ-নাম-যজ্ঞ সার।।*
*🌷কোটি অশ্বমেধ এক কৃষ্ণ-নাম-সম।*
*🌷যেই কহে সে পাষন্ডী,দন্ডে তারে যম।।*
*🌷ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে।*
*🌷এই শ্লোক জীব গোসাঞী করেছেন ব‍্যাখ‍্যানে।।*
*🌷অন্তঃ কৃষ্ণং বহির্গৌরং দর্শিতাঙ্গাদিবৈভবং।*
*🌷কলৌ সঙ্কীর্ত্তনাদ‍্যৈঃ স্ম কৃষ্ণচৈতন‍্যমাশ্রিয়তাঃ।।*
*🌲"দর্শিতাঙ্গাদি বৈভবম্" এই পদের অর্থ "দর্শিতং আবির্ভাবিতং অঙ্গাদীনাং নিত‍্যানন্দাদ্বৈতাদীনাং বৈভবং পাষন্ডদলনপ্রেমপ্রচাররূপং যেন"। অর্থ‍্যাৎ যারদ্বারা অদ্বৈত নিত‍্যানন্দাদি অঙ্গাদির পাষন্ডদলন প্রেমপ্রচাররূপ বৈভব দর্শিত,যিনি অন্তঃকৃষ্ণ এবং বহির্গৌর, আমরা সেই শ্রীগৌরাঙ্গের আশ্রয় গ্রহণ করছি।*
*🍀শ্রীমদ্বলদেব বিদ‍্যাভূষণ মহাশয় এই অবলম্বনে অঙ্গোপাঙ্গাদির যে ব‍্যাখ‍্যা করেছে,তা এইরকম যথা= অঙ্গ--নিত‍্যানন্দাদ্বৈত।উপাঙ্গ-- শ্রীবাস পন্ডিতাদি।অস্ত্র---অবিদ‍্যারূপ বনচ্ছেদের জন্য শ্রীভগবানের নামই অস্ত্র। পার্ষদ-- শ্রীগদাধর গোস্বামী প্রভৃতি*।
*🌹এত দ্বারা স্থিরীকৃত হল যে কলির উপাস‍্যদেব শ্রীগৌরাঙ্গ। সংকীর্তনরূপ পূজাসম্ভার(যজ্ঞ) দ্বারা তাঁর উপাসনা করা হয়।ফুল তুলসী দ্বারা তাঁর উপাসনা করা হবে না,এতে এমন কোন নিষেধাজ্ঞা প্রচারিত হয়নি।আমরা শুনতে পাই, শ্রীগৌরাঙ্গের স্বতন্ত্র পূজা নাই যেহেতু সেইরকম বিধান নাই।শ্রীকৃষ্ণমূর্তির পূজা করলেই তাঁর পূজা হল।যিনি শিব-বিরিজ্ঞির উপাস‍্য, সার্বভৌম ভট্টাচার্য্য ও শ্রীপাদ রূপ সনাতনের উপাস‍্য, হাজার হাজার মহাভাগবত যাঁর নাম জপ করে, যাঁর চরিত পাঠ করে,যাঁর রূপ ধ‍্যান করে চিন্তা করে, পরমপুরুষার্থ প্রেমধন লাভ করে গিয়েছেন, তিনি ফুল তুলসীর অযোগ্য নহেন,ধ‍্যানধারণা বা প্রণম-মননাদিরও অযোগ্য নহেন। তবে তদাশ্রিতগণের মধ্যে উপাসনায় সংকীর্তন-প্রধান‍্যই পরিলক্ষিত হয়ে থাকে এবং তন্নিমিত্ত(সেইজন‍্য)সংকীর্তনরূপ পূজা সম্ভারের কথা উল্লিখিত হয়েছে।যে তত্ত্ব কৃষ্ণরূপে দ্বাপরে উপাস‍্য,কলিতে সেই তত্ত্বই আবির্ভাব বিশেষ দ্বারা গৌররূপে সুবুদ্ধি সাত্ত্বিক প্রকৃতি ভক্তগণের উপাস‍্য।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১০৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda106.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds