শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৪. ভগবান্ ভক্তির বশ 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas24.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৪)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *🙏ভগবান্ ভক্তির বশ🙏*
       =====================
*🌹শ্রীমহাপ্রভুর আবির্ভাবের পূর্বে ধর্মজগতে বড় বিশৃঙ্খলা উপস্থিত হয়েছিল।এইরকম দেখা যায় যে,যখন কোন সমাজ নানান অত‍্যাচারে প্রপীড়িত হতে থাকে, তখন সেই নিপীড়িত সমাজকে উদ্ধার করতে কোন জগদতীত অতীন্দ্রিয় শক্তির আবির্ভাব ঘটে।বুদ্ধ,খৃষ্ট,শঙ্করাচার্য‍্য প্রভৃতি প্রত‍্যেকেই এর উদাহরণ। এখন গীতায় শ্লোকটি স্মরণ করুন=*
*"পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্ক্রিতাং।*
*ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।"*
*🌻অদ্বৈতাচার্য‍্য দেখলেন যে,বঙ্গ-সমাজ অত‍্যাচারগ্রস্ত-- সাধুগণ নিপীড়িত,ধর্ম নামে মাত্র জীবিত ; দেখলেন, সমাজের এ বিশৃঙ্খলা দূর করা মানুষের পক্ষে অত‍্যন্ত কষ্টকর বা সাধ‍্যাতীত।তখন গীতার শ্লোকটি তাঁর মনে পড়ল,তিনি ক্ষণতরে আশ্বস্ত হলেন। কিন্তু তাতে কি হবে?অদ্বৈতের হৃদয়ে যে বেদনা, তা যদি শীঘ্র অপনোদিত (দূরীকৃত)না হয়,তবে তাঁর তাতে কি?অদ্বৈত ভাবতে লাগলেন ; ভাবতে ভাবতে আর একটি শ্লোক তাঁর মনে পড়িল।*
*"তুলসীদলমাত্রেণ জলস‍্য চুলুকেন বা।*
*বিক্রিণীতে স্বমাত্মানং ভক্তেভ‍্যো ভক্তবৎসলঃ।।"*
*🌷ভগবান্ ভক্তিরই বশ!*
*🙌অদ্বৈতাচার্য‍্য নৃত্য করতে লাগলেন, এবং যাতে ভগবান্ অবতীর্ণ হয়ে জীব-দুঃখ দূরীভূত করেন,এ জন্য সঙ্কল্পপূর্ব পরম ভক্তিভরে তাঁর অর্চনা করতে লাগলেন। যথা চরিতামৃতে পাওয়া যায় =*
*লোক-গতি দেখি আচার্য‍্য করুণহৃদয়।*
*বিচার করেন লোকের কৈছে হিত হয়।।*
*আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার।*
*আপনে আচরি ভক্তি করেন প্রচার।।*
☆               ☆               ☆               ☆
*তবে ত সকল লোকের হইবে নিস্তার।।*
☆               ☆               ☆               ☆
*এত ভাবি আচার্য‍্য করেন আরাধন।*
*গঙ্গাজলে তুলসী-মঞ্জরী অনুক্ষণ*।।
*কৃষ্ণ-পাদপদ্ম ভাবি করে সমর্পণ।।"*
*🌹ইহাই অদ্বৈতাচার্য‍্যের কান্ড।*
*🌷হরিদাস পরম ভক্ত,হরিদাসের হৃদয়ও সুতরাং ঐ একটি কারণে জর্জরিত।*
*"বিষয়েতে মগ্ন জগৎ দেখি হরিদাস।*
*দুঃখে কৃষ্ণ!কৃষ্ণ!বলি ছাড়েন নিশ্বাস।।*
                        *(শ্রীচৈঃভাগবত)*
*🌺হরিদাস এই যে কৃষ্ণকে ডেকে ডেকে দীর্ঘ নিশ্বাস ফেলতে লাগলেন, এর অর্থ কি?এটিই পরম ভজন।কেবল কয়েকটি সদাচার,নিয়ম পালন,বা ব্রত উপবাসই সাধন নয় ; কিন্তু ঐরকম এক একটি দীর্ঘশ্বাস নীরবে যে ভাব ব‍্যক্ত বা প্রকাশ করে, তা সাধনের শেষ,তাতেই ভগবান বিচলিত হয়ে থাকেন।এই যে হরিদাস দুঃখিত চিত্তে কৃষ্ণকে ডাকছিলেন, এর অন‍্যতম উদ্দেশ্য একটি নীরব প্রার্থনা, সেটি এই যে, "হে কৃষ্ণ"! জীবের দুঃখ আর দেখতে পারছি না, তা দূর কর। যথা=*
*হরিদাস করে গোফায় নাম সংকীর্তন।*
*কৃষ্ণ অবতীর্ণ হইবেন এই তাঁর মন।।(চৈঃচঃ)।।*
*🌻এই যে অবুঝ ভক্তগণ পরম গভীরভাবে ভগবানের কাছে আবদার করেন,এটি জ্ঞানের তুঙ্গ শিখর হতেও উর্ধে।ভক্তের আহ্বান কোনভাবেই অর্থশূন‍্য নয়, ভক্তের ডাক ভগবান শোনেন, ভক্তের আবদার তিনি রক্ষা করেন।শ্রীপাদ কৃষ্ণদাস তাই বলেন=*
*শ্রীচৈতন‍্য অবতারের এই মুখ‍্য হেতু।*
*ভক্তের ইচ্ছায় অবতরে ধর্ম-সেতু*।।
*🙏যথার্থ কথা ভগবান ভক্তের বশ।*
*🙌জয় জয় অদ্বৈত-হরিদাসের জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৫. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds