✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৭৬)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*😭বিষ্ণুপ্রিয়া দেবীর শেষ জীবনের কঠোর সাধন😭*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*প্রভুর প্রেয়সী যিঁহো তাঁহার কি কথা।*
*দিবিনিশি হরিনাম লয়েন সর্বথা।।*
*(প্রেম বিলাস গ্রন্থ )*
*শ্রীজাহ্নবা ও সীতাদেবীর সহিত বিষ্ণুপ্রিয়া দেবীর মিলন হবার পর হতে তাঁর ভজনের কঠোরতা আরও বৃদ্ধি পেল।দেবীদ্বয়ের অনুরোধ তাঁর সাধনার অনুকূল হল।তাঁর প্রাণবল্লভের কঠোর সাধনার কথা দেবী দুই একবার দামোদর পন্ডিতের মুখে কিছু কিছু শুনেছিলেন।জাহ্নবা দেবীর কাছে সেই কথা তুলতে গিয়ে দেবীর দুঃখসমুদ্র একেবারে উথলিয়ে উঠিল।প্রাণবল্লভের কঠোর সাধনার কথা মনে করে তিনি নিজ জীবনকে শত ধিক্কার দিলেন।তাঁর প্রাণনাথ গৃহত্যাগী, বৃক্ষতল যাঁর আবাসস্থল, ভিক্ষালব্ধ সামান্য আহারে তিনি প্রাণধারণ করতেন।আর তাঁর অর্ধাঙ্গিণী হয়ে,তাঁর দাসী হয়ে,দেবী গৃহবাসিনী,দাসদাসী ও পরিজনে পরিবেষ্টিতা,এটি তাঁর মনে আর ভাল লাগছে না। তিনি স্ত্রীলোক,গৃহত্যাগ করে বনে যেতে পারেন না, কিন্তু নির্জনে কঠিন ভজন করতে বাধা কি? কাঞ্চনা আর দুই একটি মর্মসখী নিয়ে বিষ্ণুপ্রিয়া ঘরের ভিতরে থেকে নির্জনে গৌরাঙ্গ-ভজন করতে লাগলেন।ঘরের দরজা বন্ধ করে বিষ্ণুপ্রিয়া ভজনে বসতেন।দেবীর ভজন-মন্দিরে কারও যাবার অধিকার ছিল না।অন্দর-মহলে ভক্তবৃন্দের যাবার অধিকার ছিল।বিষ্ণুপ্রিয়ার আদেশে এক্ষণে তাও বন্ধ হল।বাইরের দরজাও বন্ধ করতে তিনি আদেশ দিলেন।মহাপ্রভুর গৃহ প্রাঙ্গণ উচ্চপ্রাচীরে বেষ্টিত ছিল।বাইরের দরজাও একেবারেই বন্ধ হল।প্রাচীরের দুইদিকে সিঁড়ি লাগিয়ে দাসীগণ ও দামোদর পন্ডিত দেবীর পূজোর জন্য গঙ্গাজল ও পূজোর উপকরণাদি নিয়ে আসিতেন।দামোদর পন্ডিতও অতি বৃদ্ধ হয়েছেন। কিন্তু বিষ্ণুপ্রিয়ার সেবার জন্য তিনি নিত্য গঙ্গা হতে জল নিয়ে এসে সিঁড়ি দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করে মহাপ্রভুর অন্দর-মহলে দিয়ে আসেন।দেবীর স্নানের ও সেবার যত জল লাগে তিনি সবই নিয়ে আসেন।এই কাজটি তিনি আর কাউকেও করতে দেন না।দেবীর দাসীগণ বাইরের কাজের জন্য জল আনেন।দামোদর সত্য সত্যই তুমি ধন্য=*
*🍀প্রভু অপ্রকটে বিষ্ণুপ্রিয়া ঠাকুরাণী।*
*🍀বিরহ সমুদ্রে ভাসে দিবস রজনী।।*
*🍀বাড়ীর বাহির দ্বার মুদ্রিত করিয়া।*
*🍀ভিতরে রহিলা দাসী জনা কথো লৈয়া।।*
*🍀দুই দিগে দুই মই ভিতে লাগা আছে।*
*🍀তাহে চড়ি দাসী আইসে যায় আগে পাছে।।*
*🍀ভিতরে পুরুষ মাত্র যাইতে না পায়।*
*🍀দামোদর পন্ডিত যায় প্রভুর আজ্ঞায়।।*
*🍀পন্ডিতের অদ্ভুত শক্তি অদ্ভুত প্রকৃতি।*
*🍀মহাপ্রভুর গুণে নিরপেক্ষ যার খ্যাতি।।*
*কদাচ কেহ করে অল্প মর্য্যাদা লঙ্ঘন।*
*🍀সেই ক্ষণে দন্ড করে মর্য্যাদা স্থাপন।।*
*🍀নিরবধি প্রেমাবেশ যাহার শরীরে।*
*🍀হেন জন নাহি যে সঙ্কোচ নাহি করে।।*
*🍀গঙ্গাজল ভরি দুই ঘট হস্তে লৈয়া।*
*🍀সেই পথে লঞা যায় নিলক্ষে চলিয়া।।*
*🍀প্রত্যহ সেবার লাগি লাগে যত জল।*
*🍀প্রায় দামোদর তত আনয়ে একল।।*
*🍀বহিরাচরণ লাগি দাসীগণ আনে।*
*🍀কলস লইয়া যবে যায় গঙ্গাস্নানে।।*
*(অদ্বৈত প্রকাশ গ্রন্থ)*
*🌻দেবীর কঠোর ভজনের কথা পূর্বে কিছু নিবেদন করেছি।শ্রীঈশান নাগর স্বচক্ষে দেখে যা বর্ণনা করেছেন তাতে কলির জীবের কঠিন হৃদয় দ্রব হবে সন্দেহ নাই।শ্রীগ্রন্থ অনুরাগ-বল্লীতে শ্রীমনোহর দাস (মনোহর দাস শ্রীনিবাস আচার্য্যের মন্ত্র শিষ্য।১৬১৮ শকে চৈত্র শুক্লাদশমী তিথিতে শ্রীধাম বৃন্দাবনে এসে শ্রীমনোহর দাস "অনুরাগ-বল্লী" গ্রন্থ টি রচনা করেন।কাটোয়ার নিকট বেগুন-কোলাগ্রামে ইঁহার জন্ম।ইনি সংস্কৃত ভাষায় সুপন্ডিত ছিলেন।)*
*সেই সবকথা পুনরাবৃত্তি করেছেন।কৃপাময় পাঠক-পাঠিকাদের অবগতির জন্য তা উদ্ধৃত হল।*
*🍀অন্তঃপুরে ঠাকুরাণী প্রাতঃস্নান করি।*
*🍀শালগ্রামে সমর্পিয়া তুলসীমঞ্জরী।*
*🍀পিঁড়াতে বসিয়া করে হরেকৃষ্ণ নাম।*
*🍀আতপ-তন্ডুল কিছু রাখে নিজ স্থান।।*
*🍀ষোল নাম পূর্ণ হইলে একটি তন্ডুল।*
*🍀রাখেন সরাতে অতি হইয়া ব্যাকুল।।*
*🍀এইরূপে তৃতীয় প্রহর নাম লয়*।
*🍀তাহাতে তন্ডুল সব সরাতে দেখয়।।*
*🍀তাহা পাক করি শালগ্রামে সমর্পিয়া।*
*🍀ভোজন করেন কত নির্বেদ করিয়া।।*
*🍀সেবক লাগিয়া কিছু রাখে পাত্র শেষ।*
*🍀ভক্ত সব আইসে তবে পাইয়া আদেশ।।*
*🍀বাড়ীর বাহিরে চারিদিকে ছানি করি।*
*🍀ভক্ত সব রহিয়াছে প্রাণ মাত্র ধরি।।*
*🍀কোন ভক্ত গ্রামে কেহ আছে আশপাশ।*
*🍀একত্র হঞা অভ্যন্তর যান সব দাস।।*
*🍀তাবৎ না করে কেহ জলপান মাত্র।*
*🍀অনন্য-শরণ যাতে অতি কৃপাপাত্র।।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
