শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৭৫. বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজন-বৃত্তান্ত শ্রবণে শ্রীঅদ্বৈতাচার্য‍্যের দুঃখ, শ্রীজাহ্নবা ও সীতাদেবীর সহিত প্রিয়াজীর মিলন 🙌 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya175.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
 *(১৭৫)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*😭বিষ্ণুপ্রিয়াদেবীর কঠোর ভজন বৃত্তান্ত শুনে অদ্বৈতাচার্য‍্যের দুঃখ,শ্রীজাহ্নবা ও সীতাদেবীর সহিত প্রিয়াজীর মিলন😭*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻শ্রীমতী জাহ্নবা দেবী এ কথার উত্তর আর কি দিবেন। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে দৃঢ়ব্রতা দেখে এ সম্বন্ধে আর কিছু বলতে সাহস করলেন না।তবুও তিনি বললেন ভগিনি!শরীর রক্ষা করিও। তোমার শারীরিক অবস্থা যা দেখছি, তাতে বোধহয়,আর কিছু দিন পরে দেহ-রক্ষা দায় হবে। তোমাকে আমি আর কিছু বলতে চাই না। শরীরের প্রতি দৃষ্টি রেখে ভজন-সাধন করবে।বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদতে কাঁদতে উত্তর করলেন, দিদি!কার জন্য এই পাপদেহ ধারণ করে মনাগুনে জ্বলে পুড়ে মরব!আত্মহত‍্যা মহাপাপ বলেই এই পাপদেহ রেখেছি।এই কথা বলতে বলতে বিষ্ণুপ্রিয়ার বিশাল নয়নদ্বয় বারিধারায় পূর্ণ হয়ে গেল।নয়ন-নীরে তাঁর বক্ষ ভেসে গেল।তখন জাহ্নবাদেবী প্রিয় বোনকে কোলে করে বসলেন।সাগর-জলে গঙ্গাজল মিশিল।উভয়ের অশ্রুজলে উভয়ের বস্ত্রাঞ্চল ভিজল, নয়নজলে নয়নজল মিশে সাগরসঙ্গম হ'ল।চৈতন‍্যের কুটির মহাতীর্থে পরিণত হল। অশ্রুপূর্ণ লোচনে শ্রীমতী জাহ্নবাদেবী প্রিয় ভগ্নী শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার নিকট বিদায় গ্রহণ করলেন।বিদায়-কালীন দৃশ্যটি বড়ই শোকোদ্দীপক এবং মর্মান্তিক কষ্টদায়ক।শ্রীমতী জাহ্নবা দেবী শেষ বিদায় কালে বিষ্ণুপ্রিয়ার হাত দুইখানি ধরে নিজ বক্ষে রেখে কেঁদে কেঁদে বললেন,ভগ্নী!পুনরায় কবে সাক্ষাৎ হবে জানি না, রোরুদ‍্যমানা,বিষাদময়ী কনকপ্রতিমা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া অস্ফুট ভাষায় গদ গদ স্বরে বললেন, দিদি! আশীর্বাদ কর যেন শীঘ্র এ পাপদেহের পতন হয় প্রাণবল্লভের কাছে যেন শীঘ্র যেতে পারি।বিরহ-বিচ্ছেদ আর সইছে না।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দৈবী শ্রীমতী জাহ্নবা দেবীর কাছ হতে বিদায় গ্রহণ করে শ্রীঅদ্বৈত-ঘরণী সীতাদেবীকে প্রণাম করতে গেলেন।সীতাদেবী অতি ব‍্যগ্র হয়ে বিষ্ণুপ্রিয়াকে কোলে তুলে নিয়ে আদর করে মুখ-চুম্বন করলেন।তাঁকে প্রণাম করতে দিলেন না।সীতাদেবীর আদর-সোহাগ পেয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর শাশুড়িকে মনে পড়ল।দেবী বিনত-আননে সীতাদেবীর কোলে বসে অঝোর নয়নে কাঁদতে লাগলেন।সীতামা নিজ বস্ত্র অঞ্চল দিয়ে দেবীর নয়ন মুছিয়ে দিয়ে বললেন, মা! তোমাকে দেখলে আমরা শ্রীগৌরাঙ্গের শোক ভুলে যায়।তোমাকে বক্ষে জড়িয়ে ধরে আমার প্রাণ জুড়িয়ে গেল। মা!তুমি কেঁদ না,তুমি জগজ্জীবকে শ্রীগৌরাঙ্গ ভজন শিক্ষা দিয়ে তোমার প্রাণনাথের আদেশ পালন কর। তোমার আদর্শ চরিত্র শ্রবণ ও পঠন করে কলি-ক্লিষ্ট জীব সর্বপাপ হতে মুক্ত হবে। তোমার কঠিন ব্রহ্মচর্য‍্যব্রত নারী জীবনের আদর্শধর্ম।তুমি সাধ্বী, তোমার নয়নজলে মহাপাপীরও সর্বপাপ ধৌত হবে।তোমার নামের সঙ্গে গৌরাঙ্গ নাম চিরমিলিত হয়ে সমগ্র দেশে পূজ‍্য হবে।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া বিগ্রহ গৌড়দেশে প্রতি ঘরে ঘরে পূজিত হবে। তমায় দেখে আমার মনে হচ্ছে, সর্বমঙ্গলময়ী তুমি মা মহালক্ষ্মী!কলির অধম জীবের প্রতি কৃপাদৃষ্টি কর।চিরকরুণাময়ী তুমি মা!অধম পাতকীর প্রতি করুণা কর।ইহাই তোমার সর্বশ্রেষ্ঠ সাধনা, ইহাই তোমার প্রানবল্লভের আদেশ।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী বিষাদভরা বদনচন্দ্র খানি সীতাদেবীর বক্ষের মধ্যে লুকিয়ে স্থিরচিত্তে সবকথা শুনলেন।শুনে কোন উত্তর করলেন না।অদ্বৈত-ঘরণী এক্ষণে বৃদ্ধা হয়েছেন। কিন্তু তাঁর বদনমন্ডল দিব‍্যজ‍্যোতিপূর্ণ। তিনি যখন এই কথাগুলি বিষ্ণুপ্রিয়াকে সম্বোধন করে বললেন, তখন তাঁর স্বভাবসিদ্ধ গম্ভীর মুখমন্ডলে স্বর্গীয় জ‍্যোতি বিকীর্ণ হচ্ছিল।তিনি বিষ্ণুপ্রিয়ার প্রকৃতির পূর্ণ  পরিচয় দিচ্ছেলেন। সীতাদেবীর সস্নেহে উৎসাহবাক‍্যে বিষ্ণুপ্রিয়ার সন্তপ্ত হৃদয় বেশকিছু শান্ত হল। তিনি নয়নের জল মুছে স্থির হয়ে বসলেন।সীতাদেবীকে সম্বোধন করে বললেন, মা!তুমি আমার প্রাণবল্লভকে জননীর মত পালন করেছ।আমার শাশুড়ি ঠাকুরাণী নিত‍্যধামে গমন করেছেন।মা!তুমি আছ, তোমার আদেশ আমার শিরোধার্য‍্য।মা! তোমার উৎসাহ-পূর্ণ উপদেশবাণী শ্রবণে আমার শুষ্ক প্রাণে শক্তি আসিল, নিরাশ হৃদয়ে আশার সঞ্চার হল।কলির জীবের মঙ্গল কামনায় আমার এই কঠোর ব্রত গ্রহণ। আমার প্রাণবল্লভ কলির জীবের দুঃখে কাতর হয়ে ভিখারীর বেশে দেশে দেশে ভিক্ষা করে বেড়িয়েছেন।আমি গৃহে বসে অতি সামান্য উপায়ে তাঁর ভজন করতে রত হয়েছি। এতেও ভক্তগণের বিরোধী। আমার এ দুঃখ রাখবার জায়গা নেই। মা! তোমার আশ্বাসবাণী পেয়ে আমি দ্বিগুণতর উৎসাহের সহিত শ্রীগৌরাঙ্গ ভজন ব্রত উদযাপন করব।মা!তুমি আশীর্বাদ কর, যেন সফল মনোরথ হই!সীতাদেবী ধীরে ধীরে উত্তর করলেন, মা!তোমাকে আশীর্বাদ করবার অধিকার আমার নেই, তোমার কৃপাবলে জগৎ জীব উদ্ধার হবে।তুমি কৃপাময়ী।সর্ব জীবের প্রতি কৃপাকটাক্ষ কর। তোমার কৃপা না হলে শ্রীগৌরাঙ্গের কৃপালাভ জীবের পক্ষে সুদুর্লভ।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া আর উত্তর করলেন না।সজলনয়নে সীতাদেবীর কাছ হতে বিদায় নিয়ে নিজ ভজন মন্দিরে এসে দ্বিগুণতর কঠোরতার সঙ্গে গৌরাঙ্গভজনে ব্রতী হলেন।দেবীর সমগ্র শক্তি জীব উদ্ধার কল্পে নিয়োজিত হল।কলিহত জীবের আর কোনই ভাবনা রইল না।তারা প্রেমানন্দে হেসে খেলে বেড়াতে লাগল। মনের আবেগে অধম গ্রন্থকার শ্রীহরিদাস গোস্বামী মহোদয় লিখেছেন=*
*বিশ্ব-বিধাতা,        জগতের মাতা,*
          *মিলিয়াছে এক সঙ্গে।*
*ভাবনা কি আর,  পাপী দুরাচার,*
         *হাস খেল সব রঙ্গে।।*
*🌻অদ্বৈত-ঘরণী সীতাদেবীর ভবিষ্যৎ বাক‍্যের ফল ফলেছে।শ্রীগৌরাঙ্গ-বিষ্ণুপ্রিয়ার যুগলমূর্তি নানাস্থানে প্রতিষ্ঠিত ও পূজিত হচ্ছেন।এতে কলিহত জীবের পরম মঙ্গল সাধিত হচ্ছে।কলির একমাত্র উপাস‍্য দেবদেবী শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার জয়🙏*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds