শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮২. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori82.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৮১. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori81.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮২. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori82.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮২)বৈষ্ণব জগতের মাধুকরী*
  *🙏শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🔷যে কোন ভক্তের সাধন ভজন জীবনে এটি অপেক্ষা চরম উপহার আর কি হতে পারে?শ্রীভগবান নিজ শ্রীমুখে বলেছেন যে, আমি তোমার সেবা ছাড়া অন‍্য কারও সেবা গ্রহণ করিব না।তুমি আমায় এই বন জঙ্গলের মধ‍্য হতে উদ্ধার করে আমায় প্রকট করে দ্বাপর যুগের সেই শ্রীকৃষ্ণ মহিমা বিস্তার করো যাতে এই দিব‍্য-চিন্তামণি-ধাম বৃন্দাবন মহিমা কলিযুগে পুনঃ প্রতিষ্ঠিত হয়।মাধব!আমিই তোমাকে নিজহাতে দুগ্ধ পান করিয়েছি কিন্তু আমার বৈষ্ণবী মায়াতে তুমি আমার স্বরূপ বুঝতে পারো নাই। সেজন‍্য এখন তোমাকে তা বুঝিয়ে দিলাম।এই প্রসঙ্গেও শ্রীচরিতামৃত হতে কিঞ্চিৎ উদ্ধৃত করা হল, আস্বাদন করুন=*
*🌷স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া।*
*🌷এক কুঞ্জে লইয়া গেলা হাতেতে ধরিয়া।।*
*🌷কুঞ্জ দেখাইয়া কহে কুঞ্জে আমি রই।*
*🌷শীত বৃষ্টি দাবাগ্নিতে বড় দুঃখ পাই।।*
*🌷গ্রামের লোক আনি আমায় কাড় কুঞ্জ হইতে।*
*🌷পর্বত উপরে লইয়া রাখ ভালমতে।।*
*🌷বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ।*
*🌷কবে আসি মাধব আমায় করিবে সেবন।।*
*🌷এত বলি সে বালক অন্তর্দ্ধান হইল।*
*🌷জাগিয়া মাধবপুরী বিচার করিল।।*
*🌷কৃষ্ণকে দেখিনু মুঞি নারিনু চিনিতে।*
*🌷এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমেতে।।*
*🌷ক্ষণেক রোদন করি মন কৈল স্থির।*
*🌷আজ্জা পালন লাগি হইয়া সুস্থির।।*
*🌻অতঃপর তিনি শ্রীকৃষ্ণের আদেশ পালনের জন্য ব্রজবাসীগণের কাছে স্বপ্নের বৃত্তান্ত বলে তাঁদের সহায়তায় সেই পর্বতের উপরে নিবিড় বন জঙ্গল হতে শ্রীগোপাল বিগ্রহ উদ্ধার করলেন।সেখানেই পরিস্কার পরিচ্ছন্ন করে ঠাকুর প্রতিষ্ঠা করলেন।শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গে তৈল মার্জন করে গোবিন্দ কুন্ডের শীতল জলে তাঁকে স্নান করালেন এবং যথারীতি শৃঙ্গার করে চন্দন তুলসী পুষ্পমাল‍্য দিয়ে শ্রীগোপালের অভিষেক করে নানাবিধ উপচারে শ্রীগোপালকে ভোগ নিবেদন করলেন।ভোগ নিবেদনের পর ভক্তদের মধ্যে সেই প্রসাদ বিতরণের জন্য সবই পূর্বমত পুনঃ স্থাপনা করলেন।এই প্রসঙ্গে শ্রীচরিতামৃতে লেখা রয়েছে যে =*
*🌷অনেক ঘট ভরি দিল সুশীতল জল।*
*🌷বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল।।*
*🌷যদ‍্যপি গোপাল সব অন্ন ব‍্যঞ্জন খাইল।*
*🌷তাঁর হস্ত স্পর্শে অন্ন পুনঃ তৈছে হইল।।*
*🌷ইহা অনুভব কৈল শ্রীমাধব গোঁসাই।*
*🌷তাঁর ঠাঁই গোপালের লুকা কিছু নাই।।*
*🌳এইভাবে গোপালের যে ভোগ হয়েছিল তাকে অন্নকূট উৎসব বলা হয়।অন্নকূট কথাটির অর্থ হচ্ছে স্তূপীকৃত রাশি রাশি অন্ন অর্থ‍্যাৎ যেন অন্নের পাহাড়।সেই হতে ব্রজধামে অন্নকূট উৎসব প্রচলন হয়।ভক্তিমান ভক্তিমতি ব্রজবাসীগণ এই উপলক্ষ্যে তাঁদের আরাধ‍্য গোপালকে নানারকম উপচারে ভোগ নিবেদন করেন এবং শুধু বৃন্দাবনেই নহে ভারতের বিভিন্ন বৈষ্ণব মন্দির বা আশ্রমে অতীব জাঁকজমকের সঙ্গে এই অন্নকূট উৎসব পালিত হয় যার মাধ‍্যমে গোপাল সেবার উৎসব  পুরীগোস্বামীর মহিমাই বেশী কীর্তিত হয়।এইভাবে ব্রজবাসীগণ দিনের পর দিন মহা সমারোহের সহিত নিত‍্য গোপাল সেবার ভোগ দিতে লাগলেন।সকলের গোপাল সেবার আগ্রহ দেখে পুরী গোসাঞী বিধান দিলেন যে এক একদিন এক একগ্রামে এই সেবার অধিকারী হবেন।ব্রজবাসীগণ প্রাণভরে গোপাল সেবা দিতে লাগলেন মাধবপুরী নামক এক মহাবৈষ্ণব গোপাল প্রকট করেছেন এই সংবাদ সারা ব্রজমন্ডলে ছড়িয়ে পড়ল।মাধবেন্দ্র পুরী গোপালের সেবা দিয়ে আত্মতৃপ্তিতে ভরপুর, কারণ এতদিনে তিনি তাঁর ইষ্টদেবের দেখা এবং কৃপা পেয়েছেন। দিনের পর দিন শ্রীগোপালের রাজসেবা চলতে লাগল, এই সময় গৌড়দেশ হতে আগত দুইজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের হাতে নিত‍্যসেবার ভার সমর্পণ করে তিনি নিজে সাধন ভজনে নিমগ্ন হলেন।*
*🌹শ্রীগোপালজী শুধুমাত্র একবার কৃপা করেই ক্ষান্ত হলেন না, কারণ তিনি চান তাঁর প্রিয় ভক্ত মাধবের মহিমা আরও প্রকট করতে।সেই জন্য তিনি পুনরায় তাঁকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, মাধব!তুমি আমার সেবা প্রকাশ করেছ বটে, কিন্তু বৃন্দাবনের দারুণ গ্রীষ্মে আমি বড়ই কষ্ট পাচ্ছি, আমার এই তাপ নিবারণের জন্য একমাত্র মলয়জ চন্দন সংগ্রহ করে আনো।বৃদ্ধ মাধব এইরকম প্রত‍্যাদেশ পেয়ে সেবার দায়িত্ব সেবককে বুঝিয়ে দিয়ে চললেন পদব্রজে নীলাচল অভিমুখে, তাঁর প্রাণপ্রিয় ঠাকুরের সুখবিধান জন্য এই যাত্রা কালে তিনি শান্তিপুরে অদ্বৈতাচার্য‍্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারপরে রেমুণা হয়ে পুরীধাম গমন করেছিলেন।এই প্রসঙ্গে শ্রীচরিতামৃতের কিছু পয়ার দেওয়া হল।*
*🍀একদিন পুরী গোসাঞী দেখিল স্বপন-----------------*
*🌷গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়।*
*🌷মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়।।*
*🌷মলয়জ আন গিয়া নীলাচল হইতে।*
*🌷অন‍্য হইতে নহে,তুমি চলহ ত্বরিতে।।*
*🌷স্বপ্ন দেখি পুরী গোসাঞী হইল প্রেমাবেশ।*
*🌷প্রভু আজ্ঞা পালিবারে চলিলা পূর্বদেশ।।*
*🌷শান্তিপুর আইলা শ্রীঅদ্বৈতের ঘরে।*
*🌷পুরীর প্রেম দেখি আচার্য‍্য আনন্দ অন্তরে।।*
*🌻অতঃপর তিনি বালাশোরের অন্তর্গত রেমুনাতে গোপীনাথ মন্দির দর্শন করবার জন্য রেমুনা গ্রামে গমন করলেন। 🌹এখানেই অধিষ্ঠিত ত্রেতাযুগের শ্রীরামচন্দ্র কর্তৃক গঠিত শ্রীগোপীনাথ বিগ্রহ।🌹*
*🌺এই জাগ্রত বিগ্রহের অনেক কাহিনী তিনি শুনেছিলেন কিন্তু এতদিন দর্শনের সৌভাগ্য হয়নি। গোবিন্দ গোপীনাথ তাঁর অন্তরে সদা জাগ্রত কিন্তু তথাপি রেমুনার গোপীনাথ বিগ্রহ যে ভাবে উদার হস্তে তাঁর উপর কৃপার বারি বর্ষণ করেছিলেন সেরূপটি বোধহয় তাঁর ভাগ‍্যে আর হয়নি।তিনি রেমুনাতে পৌঁছিয়ে প্রাণ ভরে গোপীনাথজীকে দর্শন করলেন এবং নৃত্য গীত করে জগমোহনে বসে পূজারীর কাছ হতে সেবার সব কাহিনী শুনতে লাগলেন।সেবক তখন তাঁর মহিমা কিছুই জানতেন না। তিনি আর পাঁচজনের মতো তাঁর সঙ্গে কথাবার্তা করে বললেন যে এই মন্দিরের সর্বাপেক্ষা বিশেষত্ব হচ্ছে "অমৃতকেলি" ক্ষীর ভোগ যা প্রত‍্যহ দ্বাদশ (১২) মাটির পাত্রে সমর্পণ করা হয় এবং তিনি এও বললেন যে পৃথিবীতে কোথাও এইরকম ভোগ হয় না।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৮৩. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori83.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds