শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮১. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori81.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৮০. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori80.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮১. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori81.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮১)বৈষ্ণব জগতের মাধুকরী*
   *শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী*
০০০০০০০০০০০০০০০০০০০০০০০
*😭দিনের পর দিন চলতে থাকে ভক্তের আকুতি এবং শ্রীকৃষ্ণদর্শন লালসা।হা কৃষ্ণ,কোথা কৃষ্ণ বলিয়া তিনি পাগলের মতো হয়ে গেলেন।আহার বিহারে কোন তাগিদ নেই।কারণ তিনি মাধুকরী বৃত্তি অবলম্বন করতেন না এবং অযাচক বৃত্তি অবলম্বনে সাধন সমুদ্রে ভাসমান থাকতেন।ভক্তের ভগবান ভক্তের কাছে ধরা দিবার জন্য সদা প্রস্তুত।তিনি যখন দেখেন যে ভক্ত তাঁকে ছাড়া আর কাউকেও চান না,দেহ মন প্রাণ সব তাঁর রাতুল চরণে সমর্পণ করেছে তখনই কৃপার বাতাসে তাঁর জীবনকে মধুময় করে তোলেন।এইরকম অযাচক (তিনি কারও কাছে কিছু চাইতেন না, স্বেচ্ছায় কিছু দিলে কেবল দুগ্ধ ছাড়া অন‍্য কিছু পান করতেন না )বৃত্তি অবলম্বনে অনাহারে,অনিদ্রায় তিনি যখন ভজনে আবিষ্ট, তখন ভক্তের ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং একদিন গোপবালক বেশে একভান্ড দুগ্ধ নিয়ে তাঁকে খাওয়াতে এলেন এবং বললেন যে,হে ঠাকুর!তুমি দিনের পর দিন অনাহারে রয়েছ, তাই তোমার জন্য এই দুধ নিয়ে এসেছি তুমি পান করো।পুরী গোস্বামী অবাক বিস্ময়ে সেই গোপবালককে জিজ্ঞাসা করলেন যে তিনি অভুক্ত, একথা তুমি কেমনভাবে জানতে পারলে?তখন গোপবালক বললেন, যে ব্রজমাইগণ জল আনবার সময় আপনাকে দেখে তাঁদের মনে হয়েছিল যে আপনি অভুক্ত, তাই আমার হাত দিয়ে এই একভান্ড দুধ পাঠিয়ে দিল।ঠাকর তুমি পান করো, আমি বড় ব‍্যস্ত গোধন চারণে,দুধ দোহন করা নানান কাজে আমি ব‍্যস্ত। আমি যাই তুমি ধীরে ধীরে দুধ পান করো,আমি পরে এসে ভান্ড নিয়ে যাব।পুরী গোস্বামী অবাক বিস্ময়ে সেই বালকের রূপ সৌন্দর্য পান করছিলেন আর ভাবছিলেন যে কৃপাময়ী রাধারাণীর কি অপার করুণা যে তার ক্ষুণ্ণিবৃত্তির জন্য (ক্ষুধা নিবারণের জন্য ) গোপবালকের মাধ‍্যমে দুধ পাঠিয়ে দিয়েছেন।এই প্রসঙ্গে শ্রীচরিতামৃতে পাওয়া যায়।*
*🌷গোপবালক এক দুগ্ধ ভান্ড লইয়া।*
*🌷আগে আসি ধরি কিছু বলিলা হাসিয়া।।*
*🌷পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পান।*
*🌷মাঁগি কেন নাহি খাও কিবা কর ধ‍্যান।।*
*🌷বালকের সৌন্দর্য্যে পুরীর হইল সন্তোষ।*
*🌷তাঁহার মধুর বাক‍্যে গেলা ভোগ শোষ।।*
*🌷পুরী কহে কে তুমি কাঁহা তোমার বাস।*
*🌷কেমনে জানিলে আমি করি উপবাস।।*
*🌷বালক কহে গোপ আমি এই গ্রামে বসি।*
*🌷আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী।।*
*🌷কেহ মাঁগি খায় অন্ন কেহ দুগ্ধাহার।*
*🌷অযাচক জনে আমি দিয়ে তো আহার।।*
*🌻ইত‍্যাদি সব বৃত্তান্ত শুনে মাধবপুরীর মনে বড় আনন্দ হল এবং তিনি দুধ পান করে ভান্ডটি রেখে আবার ভজনে আবিষ্ট হলেন। কিন্তু সেই গোপ বালক আর আসিলেন না। কাজেই ভান্ডটি তাঁর কাছেই  থেকে গেল। ভগবান কখন কাকে কিভাবে কৃপা করেন তার কোন বিধিবদ্ধ নিয়ম নেই কারণ তিনি প্রয়াসলভ‍্য নহেন প্রসাদলভ‍্য।*
*🌺অবশেষে শেষ রাত্রিতে পুরী গোস্বামী তন্দ্রার মাধ‍্যমে স্বপ্ন দেখলেন যে সেই গোপবালক তাঁর হাত ধরে পর্বতের উপরে এক বৃহৎ বনানীর মধ্যে তাঁকে নিয়ে গেলেন এবং বললেন যে হে মাধব!আমি বড়ই কষ্টে আছি।যবনদের নিগ্রহ হতে আমাকে রক্ষা করবার জন্য সেবক আমাকে এই জঙ্গলের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে। তার ফলে আমার কষ্টের শেষ নাই।না হয় আমার সেবা, না হয় আমার স্নান, না হয় আমার ভোগ। আমিি হচ্ছি শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রনাভ কর্তৃক স্থাপিত শ্রীগোপাল বিগ্রহ এবং আমার আরেক নাম গোবর্দ্ধনধারী। আমি শুধু তোমার পথ চেয়ে বসে আছি যে কবে আমার মাধব বৃন্দাবনে আসবে এবং কবে আমায় উদ্ধার করবে কারণ আমি মাধবের সেবা ভিন্ন বর্তমানে অন‍্য কারো সেবা গ্রহণ করব না।আমাকে তুমি প্রকট করো আমি আর কষ্ট সহ‍্য করতে পারছি না।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪

*মহাবীর বলরাম,নন্দের নন্দন শ‍্যাম,*
   *করেন তথাস্তু বলি রথে আরোহণ।*
*উপনীত তারা ধীরে,প্রভাস সাগর তীরে,*
   *তবে সেথা রন  বসি দোঁহে কিছুক্ষণ।।*
*সাগর তাদের হেরি,আসি সেথা ত্বরা করি,*
  *করে নানা উপচারে দোঁহারে পূজন।*
*ভগবান নারায়ণ,সাগরেরে তবে কন,*
   *শীঘ্র মোর গুরু পুত্রে কর আনয়ন।।*
*তারে করেছে হরণ,তুলি তরঙ্গ আপন,*
   *এবার ফিরিয়ে দাও গুরুর নন্দন।*
*কৃষ্ণের বচন শুনি,কহে সাগর তখনি,*
   *সত‍্য কহি আমি তারে করিনি হরণ।।*
*শোন কহি জনার্দন,নাম তার পঞ্চজন,*
   *শঙ্খ রূপে রহিয়াছে জলের মাঝার।*
*হয় মোর অনুমান,সেই দুষ্ট হরে প্রাণ,*
    *অতএব নাই দোষ ইহাতে আমার।।*
🌷🌷🌷🌷🌷🌷🦜🌷🌷🌷🌷🌷🌷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৮২. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori82.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds