শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda31.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda31.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda30.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
**(৩১)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻এই কয়েকটি কথায় শ্রীভগবান, শ্রীভগবানের বিভূতি(ঐশ্বর্য‍্য বা শক্তি), জীব ও বিশাল বিশ্ব-ব্রহ্মান্ডের সকল প্রকার তত্ত্বই(স্বরূপ,সত‍্য ও যথার্থ রূপ) নিরূপিত হয়েছে।শ্রীবিষ্ণুপুরাণের প্রমাণ-বচনে এই তিন শক্তির উল্লেখ আছে।যথা=*
*"বিষ্ণুশক্তিঃ পরা প্রোক্তা ক্ষেত্রজ্ঞাখ‍্যা তথাপরা।*
*অবিদ‍্যা কর্মসংজ্ঞান‍্যা তৃতীয়া শক্তিরিষ‍্যতে।।*
*যয়া ক্ষেত্রজ্ঞ-শক্তিঃ সা বেষ্টিতা নৃপ সর্বগা।*
*সংসারতাপানখিলানবাপ্নোত‍্যনুসন্ততান্ "।।*
                        *(বিষ্ণুপুরাণ=৬|৭|৬০)*
*অপিচ অর্থ‍্যাৎ আরও=*
*"হ্লাদিনী সন্ধিনী সংবিত্তয‍্যেকা সর্বসংশ্রয়ে।*
*হ্লাদতাপকরী মিশ্রা ত্বয়ি নো গুণবর্জিতে "।।*
                  *(বিষ্ণুপুরাণ=১|১২|৪৮)*
*🍀শ্রীচরিতামৃতে এই তিনটি শ্লোক অবলম্বনে লিখা হয়েছে =*
*☆☆☆☆☆☆☆--অনন্ত বিভেদ।*
*অনন্তরূপে একরূপ নাহি কিছু ভেদ।।*
*চিচ্ছক্তি,স্বরূপশক্তি অন্তরঙ্গা নাম*।
*তাহার বৈভবানন্ত বৈকুন্ঠাদি ধাম*।।
*মায়াশক্তি বহিরঙ্গা জগৎ কারণ।*
*তাহার বৈভবানন্ত ব্রহ্মান্ডের গণ*।।
*জীবশক্তি তটস্থাখ‍্য-- নাহি তার অন্ত।*
*মুখ‍্য তিন শক্তি তার বিভেদ অনন্ত।।*
*এমত স্বরূপগণ,আর তিন শক্তি।*
*সভার আশ্রয় কৃষ্ণ,কৃষ্ণ সভার স্থিতি।।*
*যদ‍্যপি ব্রহ্মান্ডগণের পুরুষ আশ্রয়।*
*স্বয়ং ভগবান্ কৃষ্ণ-- কৃষ্ণ সর্বাশ্রয়।।*
*পরম ঈশ্বর কৃষ্ণ সর্ব শাস্ত্রে কয়।*
        *(শ্রীচরিতামৃত, আদি ৩ অধ‍্যায়)*
*☘অপিচ=*
*সৎ চিৎ আনন্দময় ঈশ্বর স্বরূপ।*
*তিন অংশে চিচ্ছক্তি হয় তিন রূপ।।*
*আনন্দাংশে হ্লাদিনী,সদংশে সন্ধিনী।*
*চিদংশে সংবিৎ যারে জ্ঞান করি মানি।।*
*অন্তরঙ্গা চিচ্ছক্তি,তটস্থা জীবশক্তি।*
*বহিরঙ্গামায়া তিনে করে প্রেমভক্তি।।*
             *(শ্রীচৈঃ মঃলীঃ ৬ষ্ঠ পরিঃ)*
*আরও পাই=*
*কৃষ্ণের স্বরূপ অনন্ত বৈভব অপার।*
*চিচ্ছক্তি মায়াশক্তি জীবশক্তি আর।।*
*বৈকুন্ঠ ব্রহ্মান্ডগণ-- শক্তি কার্য‍্য হয়।*
*স্বরূপশক্তি, শক্তি কার্য‍্যের কৃষ্ণ সমাশ্রয়।।* 
                  *(ঐ= ২০ পরিচ্ছেদ)*
*অপিচ=*
*অনন্তশক্তির মধ্যে কৃষ্ণের তিনশক্তি প্রধান।*
*ইচ্ছাশক্তি,জ্ঞানশক্তি,ক্রিয়াশক্তি নাম।।*
*ইচ্ছাশক্তি প্রধান কৃষ্ণ ইচ্ছায় সর্বকর্তা।*
*জ্ঞানশক্তি প্রধান বাসুদেব অধিষ্ঠাতা।।*
*ইচ্ছা জ্ঞান ক্রিয়া বিনা না হয় সৃজন।*
*তিনের তিন শক্তি মিলি প্রপঞ্চ-রচন।।*
*ক্রিয়া-শক্তি-প্রধান সঙ্কর্ষণ বলরাম।*
*প্রাকৃতাপ্রাকৃত সৃষ্টি করেন নির্মাণ।।*
*অহঙ্কারে অধিষ্ঠাতা কৃষ্ণের ইচ্ছায়।*
*গোলোক বৈকুন্ঠ সৃজে চিচ্ছক্তি দ্বারায়।।*
*যদ‍্যপি অসৃজ‍্য নিত‍্য চিচ্ছক্তি-বিলাস।*
*তথাপি সঙ্কর্ষণ ইচ্ছায় তাহার প্রকাশ।।*
*মায়াদ্বারা সৃজে তিঁহো ব্রহ্মান্ডের গণ।*
*জড়রূপা প্রকৃতি নহে,ব্রহ্মান্ড কারণ।।*
*জড় হৈতে সৃষ্টি নহে,ঈশ্বর-শক্তি বিনে।*
*তাহাতে সঙ্কর্ষণ করে শক্তি আধানে।।*
*ঈশ্বরের শক্ত‍্যে সৃষ্টি করয়ে প্রকৃতি*।
*লৌহে যেন অগ্নশক্ত‍্যে হয় দাহশক্তি।।*
*🌻ইহা গৌড়ীয় বৈষ্ণবগণের ভগবত্তত্ত্বের ও বিশ্বতত্ত্বের (Cosmogony) দিগ্ দর্শন মাত্র। এইসব কথার মধ্যে পূর্ণ মাত্রায় বৈজ্ঞানিক,দার্শনিক ও আধ‍্যাত্মিকতত্ত্ব ঘনীভূতাকারে বিদ‍্যমান রয়েছে। বিষ্ণুপুরাণের উক্ত এতৎ সম্বন্ধীয় শ্লোকগুলি শ্রীচৈতন‍্যচরিতামৃতে উদ্ধৃত হয়েছে।ঐ সকল শ্লোকে মৈত্রেয় মুনি,পরাশরমুনিকে জিজ্ঞাসা করছেন।=*
*"নির্গুণস‍্যাপ্রেময়স‍্য শুদ্ধস‍্যাপ‍্যমলাত্মনঃ।*
*কথং স্বর্গাদিকর্তৃত্বং ব্রহ্মণেহপ‍্যভ‍্যুপাগতম্"।।*
*🌺এর প্রত‍্যুত্তরে পরাশর বলছেন=*
*শক্তয়ঃ সর্বভাবানামচিন্ত‍্যজ্ঞানগোচরাঃ।*
*যতোহতো ব্রহ্মণস্তাস্তু সর্গাদ‍্যা ভাবশক্তয়ঃ।*
*ভবন্তি তপতাং শ্রেষ্ঠ পাবকস‍্য যথোষ্ণতা"।।*
*🍀শ্রীধরস্বামী ইহার যে টীকা করেছেন ভগবৎসন্দর্ভে উক্ত টীকা উদ্ধৃত হয়েছে।সেটির মর্ম সম্বন্ধে শ্রীজীব এই মন্তব‍্য প্রকাশ করেছেন=*
*🌻এই শ্লোকে ব্রহ্মের সৃষ্টি-আদি কর্তৃত্ব শক্তি সম্বন্ধে উল্লেখ করা হয়েছে কিন্তু কথা এই যে ব্রহ্মকে যখন নির্গুণ বলা হ'ল, তখন সেই নির্গুণের আবার সৃষ্টি আদি করার শক্তি কোথায়। শ্রীধরস্বামীর মতে উক্ত শ্লোকের অর্থ এইরকম=*
*🍀ব্রহ্ম নির্গুণ (সত্ত্বাদিগুণরহিত), অপ্রমেয়(দেশকালাদি দ্বারা অপরিচ্ছন্ন) শুদ্ধ (অদেহ,সহকারীশূন‍্য) অমলাত্মা (পুণ‍্যপাপ সংস্কার বিহীন,অথবা রাগদ্বেষাদিশূন‍্য)এইরকম স্বভাব বিশিষ্ট ব্রহ্মের সৃষ্টি করবার কর্তৃত্ব থাকতে পারে কি?যাঁর প্রবৃত্ত আছে,কাজ করবার সামর্থ‍্য আছে, এ জগতের তিনিই কর্তা এবং তাঁর দ্বারায় কার্য‍্য নিষ্পত্তি হয়ে থাকে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩২. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda32.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds