শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩২. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda32.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩২. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda32.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda31.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩২)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*☘আমরা ঘট আদি যেসব সৃষ্ট পদার্থ দেখতে পাই,তা দেখে আমাদের ধারণা হয় যে,এইসব সৃষ্ট পদার্থের অবশ্যই একজন কর্তা আছেন।যিনি কর্তা অবশ্যই তাঁর কার্য‍্য করবার বাসনা এবং তদপুযোগিনী শক্তি আছে। কিন্তু ব্রহ্ম যদি নির্গুণ হন, তবে তাঁকে কিভাবে সৃষ্টিকর্তা বলা যেতে পারে? এই আশঙ্কা স্বাভাবিক। এই আশঙ্কা পরিহারের (বর্জনের) জন্য পূজ‍্যপাদ শ্রীধরস্বামী পরিস্ফুট (স্পষ্টভাবে প্রকশিত) ব‍্যাখ‍্যা করেছেন।তিনি বলেন,এই প্রশ্নের সদুত্তর এই শ্লোকেই প্রদত্ত(দেওয়া) হয়েছে। শ্লোকে বলা হয়েছে,ইহ জগতে দেখতে পাওয়া যায় যে মণি- মন্ত্রাদির শক্তিই তর্কযুক্তি দ্বারা বুঝা যেতে পারে না।কেননা,সকল শক্তিই অচিন্ত‍্যজ্ঞানগোচর ; মণিমন্ত্রাদির শক্তি যেমন অচিন্ত‍্যজ্ঞানগোচর ও স্বভাবসিদ্ধ, আগুনের দাহিকা শক্তি যেমন অচিন্ত‍্যজ্ঞানগোচর স্বভাবসিদ্ধ, ব্রহ্মের সৃষ্টি প্রভৃতি কার্য‍্যও তেমনি অচিন্ত‍্যজ্ঞানগোচর ও স্বাভাবসিদ্ধ। সুতরাং ব্রহ্ম, গুণাদিহীন হলেও ব্রহ্ম তিনি অচিন্ত‍্যশক্তিমান, তখন এ অবস্থায় জগৎ সৃষ্টি আদি কার্য‍্য তাঁর পক্ষে অসম্ভব নহে। শ্রুতিতে লেখা রয়েছে =*
*ন তস‍্য কার্য‍্যং করণঞ্চ বিদ‍্যতে ন তৎ সমশ্চাভ‍্যধিকশ্চ দৃশ্যতে।*
*পরাস‍্য শক্তি র্বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়াচ"।।*
       *(শ্বেতাশ্বেতরোপনিষদে=৬|৮)*
*মায়ান্তু প্রকৃতিং বিদ‍্যান্মায়িনন্তু মহেশ্বরম্।*
*তস‍্যাবয়বভূতৈস্তু ব‍্যাপ্তং সর্বমিদং জগৎ।। (ঐ=৪|১০)*
*🌹ফলে মণিমন্ত্রাদির প্রভাব যেমন স্বাভাবিক,ব্রহ্মশক্তিও সেইরকম স্বাভাবিকী এবং সেটি তর্কযুক্তির অতীত বা বাইরে।এই সম্বন্ধেও একটি শ্রুতি উদ্ধৃত(কোন রচনা বা প্রামাণ্য উক্তি হতে আহরণ) হয়েছে।যথা=*
*🍀স বা ☆ সর্বস‍্য বশী সর্বেস‍্যশানঃ সর্বাস‍্যধিপতিরিত‍্যাদি*।
           *(বৃহদারণ‍্যক=৪|৪|২২)*
*🌹এইসব শ্রুতিদ্বারা স্পষ্টতঃ প্রতিপন্ন (প্রমাণসিদ্ধ)হচ্ছে যে ব্রহ্মই এইসবের হেতু এবং তা হতেই এই বিশাল বিশ্বব্রহ্মান্ড প্রাদুর্ভূত হয়েছে।*
*🌻জীব শ্রীকৃষ্ণের নিত‍্যদাস এবং শ্রীকৃষ্ণের তটস্থাশক্তি, এটিই জীবের স্বরূপ।ব্রহ্মসূত্রের ২ অঃ ৩ পাদের ৪৩ সূত্রের (অপিস্মর্য‍্যতে) শ্রীগোবিন্দ-ভাষ‍্যে স্মৃতির একটি প্রমাণ -কথা উদ্ধৃত হয়েছে।যথা=*
*"জ্ঞানাশ্রয়ো জ্ঞানগুণশ্চেতনঃ প্রকৃতেঃ পরঃ।*
*ন জাতো নির্বিকারশ্চ একরূপঃ স্বরূপভাক্।।*
*অণুর্নিত‍্যো ব‍্যাপ্তিশীলশ্চিদানন্দাত্মকস্তথা।*
*অহমর্থোব‍্যয়ঃ সাক্ষী ভিন্নরূপঃ সনাতনঃ।।*
*অদাহ‍্যোহচ্ছেদ‍্যোহক্লেদ‍্যঃ অশোষ‍্যোহক্ষর এব বা।*
*এবমাদিগুণৈর্যুক্তঃ শেষভূতঃ পরস‍্য বৈ।।*
*মকারেণ‍্যোচ‍্যতে জীবঃ ক্ষেত্রজ্ঞঃ পরবান্ সদা।*
*"দাসভূতো হরেরেব নান‍্যস‍্যৈব কদাচন"।।*
*🌷অতএব জীব শ্রীহরির দাস, অপরের দাস কখনও নহে এটিই সিদ্ধান্ত। শ্রীনারদ পঞ্চরাত্রে জীবকে "তটস্থ" বলা হয়েছে, যথা=*
*যৎতটস্থন্তু চিদ্রূপং স্বসম্বেদ‍্যাদবিনির্গতং।*
*রঞ্জিতং গুণরাগেণ সজীব ইতি কথ‍্যতে"।।*
*🌺অর্থ‍্যাৎ চিৎ পদার্থ,স্বীয় সম্বেদ‍্য, মূল পরমপূর্ণ পদার্থ হতে বিনির্গত এবং তটস্থ হয়ে থাকেন।গুণরাগ দ্বারা রঞ্জিত তটস্থ চিদ্রূপই জীব সংজ্ঞায় অভিহিত।*
*🙏শক্তি বিচার ও নির্বিশেষবাদ খন্ডন🙏*
*🍀আগেই বলা হয়েছে -- নির্বিশেষ ব্রহ্মবাদি-বেদান্তিগণ ব্রহ্মের গুণশক্তি প্রভৃতি স্বীকার করেন না।বৈষ্ণব বৈদান্তিগণ তাঁদের উক্ত সিদ্ধান্ত শাস্ত্র- যুক্তি প্রমাণবলে খন্ডিত করেছেন। শক্তিতত্ত্ব সম্বন্ধে সর্বপ্রথমে শ্রীজীব গোস্বামীকৃত ভগবৎসন্দর্ভ হতে আলোচনা করা হচ্ছে ঃ-----*
*"তত্র বস্তু তস‍্য সশক্তিত্বমাহ ঃ---*
*"বেদ‍্যং বাস্তবমত্রবস্তু ইতি "।*
*অস‍্য বিশেষণাভ‍্যামেব "শিবদং" "তাপত্রয়োন্মূলনমিতি"।*
*শিবং পরমানন্দং তদ্দানঞ্চ স্বরূপশক্ত‍্যা।*
*তাপত্রয়ং= মায়া শক্তিকার্য‍্যম্, তদুন্মুলনঞ্চ তয়া (স্বরূপশক্ত‍্যা)।।*
*🌻অর্থ‍্যাৎ সেই পরমবস্তু যে শক্তিশালী তৎসম্বন্ধে বলা হয়েছে ঃ-- শ্রীমদ্ভাগবতের ১|১|২ শ্লোকে এর প্রমাণ আছে। এই শ্লোকের "শিবদং" এবং "তাপত্রয়ন্মূলনম্" এই দুটি বিশেষণ পদ আছে।তাপত্রয়= মায়াশক্তির কাজ। স্বযূপশক্তির প্রভাবেই ত্রিতাপের উন্মূলন (বিচ্ছেদ) হয়।মায়াশক্তি ও স্বরূপশক্তি পরস্পর বিরুদ্ধ ; ওদের বৃত্তি ও আপন আপনগণ পরস্পরের বিরুদ্ধ, আরও কথা এই যে ওরা অনেক, কিন্তু তাহলেও এইসব পরস্পরবিরুদ্ধ বৃত্তি ও গণের নিদান এক।*
           *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৩. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda33.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds