শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৪. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda44.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪৪. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda44.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪৩. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda43.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৪)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀শ্রীকৃষ্ণকর্ণামৃতে লিখিত হয়েছে।*
*"প্রণয়পরিণতাভ‍্যাং শ্রীভরালম্বনাভ‍্যাম্ প্রতিপদললিতাভ‍্যাং প্রত‍্যহং নূতনাভ‍্যাম্।*
*প্রতিমুহু রাধিকাভ‍্যাম্ প্রস্ফুরল্লোচনাভ‍্যাম্ প্রবহতু হৃদয়ে নঃ প্রাণনাথঃ কিশোরঃ।।"*
*☘কৈশোরাকার অত‍্যদ্ভুতমূর্তি শ্রীকৃষ্ণ শ্রীবৃন্দাবনের অপ্রাকৃত এবং নবীন মদন।এই অপ্রাকৃত নবীন মদনের অনুভব,মহানুভাবেরও অসম্ভব।মহাভাবসকল দ্বারাই ইঁহার অনুভব সম্ভবপর হয়। ইনি কেবল মাদনীশক্তিস্বরূপিনী শ্রীমতীর সম্ভোগের পাত্র।মাদন মহাভাব সম্বন্ধে উজ্জ্বলনীলমণি বলেন=*
*"সর্বভাবোদ্গমোল্লাসৌ মাদনাহয়ং পরাৎপর।*
*রাজতে হ্লাদিনীসারো রাধায়ামেব চ সদা"।।*
*🍁অর্থ‍্যাৎ হ্লাদিনীর সার যে প্রেম, সেই প্রেম যদি সকল প্রকার ভাবোদ্গমে উল্লাসশীল হয়,তবে তাকে মাদন বলা যায়।এই মাদন পরাৎপর অর্থ‍্যাৎ মোহন হতেও মাদন শ্রেষ্ঠতর।কেবল শ্রীরাধাতেই মাদন মহাভাব বিরাজিত হয়,অন‍্যত্র এর প্রকাশ নাই।"মদয়তি আনন্দং দদাতি ইতি মদনঃ"।শ্রীশ্রীমদনগোপাল সাক্ষাৎ মন্মথগণেরও আনন্দদায়ক এইজন‍্য ইনি মন্মথ-মদন।এখন মাদনী শব্দের ব‍্যূৎপত্তি বলা যাচ্ছে।মাদন মহাভাবের টীকায় শ্রীবিশ্বনাথ চক্রবর্তী মহাশয় লিখেছেন=*
*"মাদয়তি হর্ষয়তি সর্বং জগদপীতি তস‍্য ভাবঃ মাদনঃ। অর্থ‍্যাৎ জগতের হর্ষবর্ধন করেন ইনি,এইজন‍্য ইহাঁর নাম মাদন।*
*(🔥শ্রীমদনগোপাল প্রাকৃতাপ্রকৃত কন্দর্পসমূহের নিদানস্বরূপ অভিনব কন্দর্প।শাস্ত্রকারগণ এই জন্যই কামবীজ কাম গায়ত্রীর দ্বারা ইহার উপাসনার বিধান করেছেন।তন্ত্রে লিখিত আছে =*
*""মন্ত্রার্ণা দেবতাঃ প্রোক্তাঃ""*
*🍀অর্থ‍্যাৎ দেবতাসমূহ মন্ত্রঋণী। এই জন্য কামবীজই শ্রীমদনগোপালের এবং কামগায়ত্রীই এই অভিনব কন্দর্পের গায়ত্রী।শ্রীমদনগোপাল অপ্রাকৃত কামদেবতা সেইহেতু তাঁর উপাসনা মন্ত্র কামবীজ এবং তাঁর গায়ত্রীও কামগায়ত্রী।কামগায়ত্রী এই ঃ-*
১    ২   ৩    ৪      ৫      ৬      ৭      
*কা  ম  দে    বা   য়     বি    দ্ম   
৮     ৯      ১০     ১১    ১২      ১৩
হে,   পু       ষ্প     বা     ণা       য়
   ১৪    ১৫      ১৬     ১৭      ১৮
    ধী    ম        হি       ত       ন্নোহ
   ১৯     ২০     ২১     ২২    ২৩     ২৪
    ন       ঙ্গ       প্র       চো    দ      য়াৎ
     অর্ধ।
*🔥এই কামগায়ত্রী সার্ধচতুর্বিংশতি (সাড়ে চব্বিশ)অক্ষরাত্মক। এই সাড়ে চব্বিশ অক্ষরযুক্ত কামগায়ত্রীমন্ত্রই শ্রীকৃষ্ণের মীমাংসা-দর্শনে লিখিত আছে।*
          *মন্ত্রাত্মিকা দেবতা*
*কামগায়ত্রীমন্ত্র শ্রীমদনগোপালস্বরূপ। শ্রীকবিরাজ গোস্বামী লিখেছেন=*
*কাম গায়ত্রী মন্ত্ররূপ,হয় কেষ্ণের স্বরূপ,*
     *সাড়ে চব্বিশ অক্ষর তার হয়।*
*সে অক্ষর চন্দ্র হয়,কৃষ্ণে করি উদয়,*
     *ত্রিজগৎ করিল কামময়।।*
   *সখি হে কৃষ্ণ মুখ দ্বিজ-রাজরাজ।*
*কৃষ্ণবপু সিংহাসনে,বসি রাজ‍্য শাসনে,*
     *সঙ্গে করি চন্দ্রের সমাজ।।*
*দুইগন্ড সুচিক্কণ, জিনি মণি দর্পণ,*
       *সেই দুই পূর্ণচন্দ্র জানি।*
*ললাটে অষ্টমী ইন্দু,তাহাতে চন্দন বিন্দু,*
      *সেহ এক পূর্ণচন্দ্র মানি।।*
*করনখ চাঁদের ঠাট,বংশী উপর করে নাট,*
      *তার গীত মুরলীর তান।*
*পদনখ চন্দ্রগণ, তলে করে নর্তন,*
      *নূপুরের ধ্বনি যার গান।।*
*নাচে মকর কুন্ডল, নেত্র নীলকমল,*
     *বিলাসী রাজা সতত নাচায়।*
*ভ্রুধনু নাসিকা বাণ,ধনুর্গুণ দুই কান,*
       *নারীমন লক্ষ্য বিন্ধে তায়।।*
*এই চাঁদের বড় নাট,পসারি চাঁদের হাট,*
      *বিনিমূলে বিলায় নিজামৃত।*
*কাহো স্মিতজ‍্যোৎস্নামৃতে, কাহাকে অধরামৃতে,*
      *সব লোক করে আপ‍্যায়িত।।*
*বিপুর আয়তারুণ, মদন মনঘূর্ণন,*
      *মন্ত্রী যার এই দুই নয়ন।*
*লাবণ‍্য কেলিসদন,যার নেত্র রসায়ন,*
       *সুখময় গোবিন্দ বদন।।*
*যার পূণ‍্য পুঞ্জফলে,সে সুখ-দর্শন মিলে,*
      *দুই আঁখি কি করিবে পান।*
*দ্বিগুণ বাড়ে তৃষ্ণালোভ,পীতে নারে মনোক্ষোভ,*
      *দুঃখে করে বিধির নন্দন।।*
*না দিলেক লক্ষ কোটি,সবে দিল দুটি আঁখি,*
      *তাহে দিল নিমেষ আচ্ছাদনে।*
*বিধি জড় তপোধন,রসশূন‍্য তার মন,*
       *নাহি জানে যোগ্য সৃজনে।।*
*যে দেখিবে কৃষ্ণানন,তারে করে দ্বিনয়ন,*
       *বিধি হঞা হেন অবিচার।*
*মোর যদি বোল ধরে,কোটি আঁখি তার করে,*
       *তবে জানি যোগ্য সৃষ্টি তার।।*
*কৃষ্ণাঙ্গ মাধুর্য‍্য সিন্ধু,মুখ সুমধুর ইন্দু,*
      *অতি মধুর স্মিত সুকিরণ।*
*এ তিন লাগিল মনে,লোভ করে আস্বাদনে,*
      *শ্লোক পড়ে স্বহস্ত চালন।।*
     *মধুরং মধুরং বপুবস‍্য বিভো।*
      *র্মধুরং মধুরং বদনং মধুরম্।*
       *মধুগন্ধি মৃদুস্মিত মেতদহো,*
     *সনাতন কৃষ্ণমাধুর্য‍্য অমৃতের সিন্ধু।।*
          *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪৫. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda45.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds