✧═══════════•❁❀❁•═══════════✧
৪৩. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda43.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৪২. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda42.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৩)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹পূর্ব পর্বেরএই শ্লোকে মন্মথ নামের ব্যুৎপত্তি এবং বহুজগতে মন্মথের আধিপত্য প্রভাব বিস্তার সম্বন্ধে প্রমাণ পাওয়া যায়।প্রাকৃত ও অপ্রাকৃত মদনের ভেদ বিচার সম্বন্ধে শ্রীপাদ সনাতনের মূল উক্তিই এস্থলে উদ্ধৃত করা যাচ্ছে। "তাসামাবীরভূচ্ছৌরিঃ" শ্রীভাগবতের এই শ্লোকের টীকায় তিনি লিখেছেন ঃ----*
*"নানা বাসুদেবাদি চতুর্ব্যূহেষু যে সাক্ষান্মন্মথাঃ স্বয়ং কামদেবাঃ, নতু তদীয় শক্ত্যংশাবেশীপ্রাকৃতমন্মথবদ- সাক্ষাদ্রূপাঃ, তেষামপি মন্মথত্ব প্রকাশক, চক্ষুষশ্চরিত্যাদিবৎ "।*
*🍀এতে জানা যাচ্ছে যে প্রাকৃত মন্মথগণ তাঁর শক্ত্যংশাবেশী।ওঁরা অসাক্ষাৎস্বরূপ, সুতরাং সাক্ষাৎ মন্মথ নয়।বাসুদেবাদি চতুর্ব্যূহেই সাক্ষাৎমন্মথগণের প্রকাশ।শ্রীকৃষ্ণ এই সাক্ষাৎ মন্মথগণের মন্মথ।ইনি স্ত্রী-পুরুষ স্থাবর-জঙ্গম প্রভৃতি সকলেরই চিত্তাকর্ষক। শ্রীরায় রামানন্দের বচনামৃতের পদ্যানুবাদ করে শ্রীকবিরাজ লিখেছেন=*
*বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন।*
*কাম গায়ত্রী কামবীজে যাঁর উপাসন।।*
*পুরুষ যোষিৎ কিম্বা স্থাবরজঙ্গম।*
*সর্ব-চিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ-মদন।।*
*🍁শ্রীবৃন্দাবনের এই অপ্রাকৃত নবীন মদনটি কে?কামবীজ কামগায়ত্রীই বা কাকে বলে? এবং কামবীজ কামগায়ত্রী দ্বারাই বা তাঁর উপাসনা হয় কেন?কি উদ্দেশ্যই বা এইরকম উপাসনা হয়ে থাকে?এই বিষয়ে সম্যক আলোচনা ভজন শাস্ত্রের আলোচনা-বিশেষ।এই উদ্ধৃত সুবিখ্যাত পয়ারের প্রথম দুই পংক্তির ব্যাখ্যা অনেকেই অনেক রকম করেছেন।ভক্তগণের মনে যে ব্যাখ্যার উদয় হয়েছে তার সম্বন্ধে আমাদের কোন কথা বলতে যাওয়া দুঃসাহসের কাজ।আমরা ভজনসাধনবিহীন,সুতরাং "মনগড়া" কথায় সিদ্ধগ্রন্থকারের মহাসিদ্ধ পংক্তিদ্বয়ের ব্যাখ্যা করে অসৎ সিদ্ধান্তের প্রশ্রয় দেওয়া অপরাপজনক মনে করি। এ অবস্থায় শাস্ত্রের সাহায্যে বিশেষতঃ স্বয়ংসিদ্ধ গ্রন্থকারের নিজের উক্তির সাহায্যে, এই ছত্রদ্বয়ের ব্যাখ্যা করার যদি সুবিধা পাওয়া যায়,তবে তার মতো সুষ্ঠ প্রামাণিক উপায় বোধ হয় আর কিছুই হতে পারে না।এস্থলে তারই অনুসন্ধানে প্রবৃত্ত হওয়া যাক।*
*🌹শ্রীকবিরাজ গোস্বামী শ্রীকৃষ্ণকর্ণামৃত গ্রন্থের একখানি অতি সুন্দর টীকা করে রেখেছেন।ওতে ভজনতত্ত্বের যথেষ্ট উপদেশ আছে। শ্রীচরিতামৃতের পয়ার-বিশেষের অবিকল সংস্কৃত ব্যাখ্যা এই টীকার জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায়। নিরতিশয় আনন্দের বিষয় এই যে=*
*বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন।*
*কামগায়ত্রী-কামবীজে যাঁর উপাসন।।*
*🌷শ্রীচরিতামৃতের এই অতি নিগূঢ়ার্থ পয়ারের যথাযথ ব্যাখ্যা শ্রীকৃষ্ণকর্ণামৃতের টীকাতে স্পষ্টভাবেই লিখিত রয়েছে।পরম কারণিক জগৎপূজ্য গ্রন্থকার একজায়গায় সূত্ররূপে যার উল্লেখ করেছেন,অন্যজায়গায় ভাষ্যরূপেতারই বিবৃতি করেছেন। শ্রীকৃষ্ণকর্ণামৃতের তৃতীয় শ্লোকটির ব্যাখ্যাতেই আলোচ্য বিষয়ের ব্যাখ্যা দেখতে পাওয়া যায়। তৃতীয় পদ্যটি এই=*
*"চাতুর্য্যৈক নিদানসীম চপলাপাঙ্গচ্ছ- টামন্থরম্*
*লাবণ্যামৃতবীচিলোলিতদৃশাং লক্ষ্মীকটাক্ষাদৃতম্।*
*কালিন্দীপুলিনাঙ্গন-প্রণয়িনং কামাবতারাঙ্কুরম্*
*বালং নীলমণি বয়ং মধুরিমস্বারাজ্যমারান্তুমঃ।।*
*🍁এর তৃতীয় চরণের "কামাবতারাঙ্কুরম্" এই পদের ব্যাখ্যায় শ্রীকবিরাজ গোস্বামী লিখেছেন=*
*"নারীণাং মনোহারিত্বং কামাদীনাং চতুর্ব্যূহান্তার্গত প্রদ্যুম্নাখ্যস্বস্বরূপাণাং শাখাস্থানীয়ানাং,তদংশলেশাভাসরূপাণামনন্তব্রহ্মান্ডান্তর্গতপ্রাকৃত কামানাং পত্রস্থানীয়ানামবতারস্য প্রাকট্যস্য অঙ্কুরং প্রথমোদ্ভিন্নকোমল স্কন্ধাংশম্। প্রাকৃতাপ্রাকৃতকন্দর্পনিদানবৃন্দাবনাভিনবকন্দর্পমিত্যর্থঃ।আগমাদৌ কামগায়ত্র্যা কামবীজেন চ তস্য তদ্রূপেণোপাস্যত্বাৎ।কোটীমদনবিমোহনাশেষচিত্তাকর্ষকসহজমধুরতরলাবণ্যামৃতপারার্ণবেন মহানুভাবচয়োহনুভূয়মান তত্তন্মহাভাবনিবহেন শ্রীমদনগোপাল- রূপেণাধুনাপি বৃন্দাবনে বিরাজমানত্বাচ্চ"।*
*🌻এর মর্ম এই যে কোটিমদন বিমোহন অশেষচিত্তাকর্ষক,সহজ মধুরতর লাবণ্যামৃতপারাবার, মহানুভাবগণের মহাভাবনিবহে নিবহে মানে সকলে অনুভূয়মান শ্রীবৃন্দাবনে বিরাজমান শ্রীশ্রীমদনগোপালই কামাবতারসমূহের প্রথমোদ্ভিন্ন কোমল স্কন্ধাংশ।চতুর্ব্যূহের অন্তর্গত কামগণ ইহাঁর শাখাস্থানীয়।এঁরা অপ্রাকৃত।এর অংশলেশাভাসরূপ নিখিল ব্রহ্মান্ড অন্তর্গত মন্মথগণ এঁর পত্রস্থানীয়।ওঁরা প্রকৃত বলে খ্যাত।শ্রীবৃন্দাবনের অভিনব কন্দর্প, প্রাকৃত অপ্রাকৃত সমস্ত কন্দর্পের নিদান। আগমাদিতে কামগায়ত্রী কামবীজ দ্বারা তাঁর উপাসনা হয়, সুতরাং তিনি নারীমনোহারী।তিনি অধুনাও শ্রীবৃন্দাবনে শ্রীমদনগোপালরূপে বিরাজমান এবং কোটি মদনমোহনাশেষচিত্তাকর্ষক,ইহাও নারীমনোহারীত্ত্বের শ্রীকৃষ্ণের যে সকল গুণ আছে তারমধ্যে নারীমনোহারীত্বেরও একটি গুণ, যথা=*
*🌹ভক্তিরসামৃতসিন্দুতে শ্রীকৃষ্ণের এই ৬৪ গুণ কীর্তিত হয়েছে।সংস্কৃত অতি সরল, সুতরাং অনুবাদের সবিশেষ প্রয়োজন নাই।প্রত্যেকটি পদ উদাহরণের সঙ্গে বিশেষরূপে বুঝা অতীব প্রয়োজনীয়,অনুসন্ধানশীল ভক্ত পাঠকগণ শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে অবশ্য এ সমস্ত পাঠ করতে পারেন এবং অনেকেই ভক্তিপূর্বক পাঠ করেও থাকেন। শ্রীকৃষ্ণের কোটিকন্দর্পলাবণ্য ও নিত্য নতুনত্ব গুণের কথাও এই গুণরাশির মধ্যে পরিগণিত হয়েছে। সুতরাং তিনি বৃন্দাবনে নবীনমদন। যিনি সর্বদা অনুভূয়মান হয়েও আপন মাধুর্য্যের দ্বারা অননুভূতের মতো বিস্ময় জন্মিয়ে থাকেন তিনিই নিত্য নতূন।*
*"সদানুভূয়মানোহপি করোতাননুভূতবৎ।*
*বিস্ময়ং মাধুরীভি যঃ স প্রোক্তো নিত্যনূতনঃ।।"*
*🌷শ্রীকৃষ্ণদাস গোস্বামী শ্রীচরিতামৃতে লিখেছেন=*
*যিনি পঞ্চশর দর্প,স্বয়ং নব কন্দর্প,*
*নাম ধরে মদনমোহন।*
*🍀এখানেও কর্ণামৃতের টীকার সেই "অভিনব কন্দর্প" পদই পুনধ্বনিত হয়েছে। শাস্ত্রেও ইনি "মদনমোহন" "মদনগোপাল" প্রভৃতি নামে প্রসিদ্ধ।যথা পদ্মাপুরাণে পাতালখন্ডে ৯ম অধ্যায়ে=*
*"বন্দে মদনগোপালং কৈশোরাকারমদ্ভুতম্।*
*যমাহ যৌবনোদ্ভিন্নে শ্রীমন্মদনমোহনম্।।*
*☘ইনি কিশোরমূর্তি,চিরনূতন, চিরঅভিনব। শ্রীকৃষ্ণকর্ণামৃতেও লিখিত হয়েছে =*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৪৪. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda44.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
