শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৯. শ্রীরাধাকৃষ্ণের বিলাস-মহত্ত্ব 🥀 সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda49.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪৯. শ্রীরাধাকৃষ্ণের বিলাস-মহত্ত্ব 🥀 সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda49.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪৮. শ্রীরাধাকৃষ্ণের বিলাস-মহত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda48.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৯)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
    *শ্রীশ্রীরাধাকৃষ্ণের বিলাস-মহত্ত্ব*
*********************************
*🍀তাই শ্রীপাদ কবিরাজ গোস্বামী লিখেছেন=*
*"নিরন্তর কামক্রীড়া যাঁহার চরিত"*।
*🌹শ্রীপাদ শ্রীজীব গোস্বামী বলেন,বিহারের অনবচ্ছেদত্বই (বিরামহীনতা)প্রেয়সীবশত্বের পরিচায়ক এবং এটাই ধীর ললিতানুকূলত্বের লক্ষণ।রায় মহাশয় এক কথায় মহাপ্রভুর এই প্রশ্নের উত্তর করলেন, সে কথাটি এই যে "প্রভো" শ্রীকৃষ্ণ ধীরললিত।রসিকভক্ত পাঠকগণের অবিদিত (অজানা)নহে যে বিলাসব‍্যাপারে ধীরললিত নায়কই প্রগাঢ় উৎকর্ষশালী, বিলাসে ধীরললিত নায়কেরই প্রধানতম গৌরব।সুপ্রাচীন সারস্বতালঙ্কারে লিখিত আছে=*1
*"রত‍্যুপচারপ্রধানো==ধীরললিতঃ"*
*🌷অর্থ‍্যাৎ ধীরললিত নায়ক রত‍্যুপচারপ্রধান।*
*🍀তাই ধীরললিত নায়ক সুরসিক,নবতরুণ,পরিহাসবিশারদ, নিশ্চিন্ত ও প্রেয়সীবশ।নায়িকার অতীব অনুকূল ধীরললিতনায়ক সততই প্রেয়সীর কাছে নতশির,সবসময় প্রেয়সীর প্রেমাধীন। তাঁর চিত্তফলকে প্রণয়নীর প্রেম প্রতিছবি সবসময় উদ্ভাসিত, প্রণয়নী সবসময় তাঁর মনোবর্তিনী। শ্রীপাদ জীব গোস্বামী প্রীতিসন্দর্ভে ভক্তিরসামৃতসিন্ধু লিখিত ধীরললিতের লক্ষণ-বচন উদ্ধৃত করে  লিখেছেন ঃ---*
*"এতেচ শ্রীমদ্ ব্রজদেবীসহিতলীলায়াং সুষ্ঠু ব‍্যক্তাঃ। অর্থ‍্যাৎ এই সমস্ত গুণ শ্রীমদব্রজদেবীর সঙ্গে লীলায় অতি সুন্দর ভাবেই অভিব‍্যক্ত হয়েছে। ভক্তিরসামৃতসিন্ধুতে এর যে উদাহরণ উদ্ধৃত হয়েছে তা এই=*
*"বাচা সূচিতশর্বরীরতিকলাপ্রাগলভ‍্যয়া রাধিকাং।*
*ব্রীড়াকুঞ্চিতলোচনাং বিরচয়ন্নগ্রে সখীনামসৌ।।*
*তদ্বক্ষোরুহ-চিত্র-কেলি-মকরী-পান্ডিত‍্য-পারং গতঃ।*
*কৈশোরং সফলীকরোতি কলয়ন্ কুঞ্জে বিহারং হরিঃ"।।*
*🌷অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণে যজ্ঞপত্নীসদৃশী অনুরাগবতী রমণীগণের প্রতি তৎ তৎ লীলান্তরঙ্গা দূতী বলেছেন, সখীগণ, শ্রীকৃষ্ণের বিলাসচাতুরী দেখ,দিনেরবেলা শ্রীমতী সখীগণে পরিবেষ্টিত হয়ে রয়েছেন,এমন সময়ে নাগররাজ এসে উপস্থিত হলেন।সখীগণের সামনেই শ্রীকৃষ্ণ রজনীরতিকলা প্রগলভতার কথা বলতে লাগলেন।বিদগ্ধ পরিহাসবিশারদ রসরাজের কথার কৌমুদীছটায়(জ‍্যোৎস্নাছটায়)লজ্জায় রাধারাণীর নয়নকমল নিমীতিতপ্রায় (চোখ বুজে নিতে )হল। রসবিলাসময় শ্রীকৃষ্ণ এই অবস্থাতেই শ্রীমতীকে সামনে রেখে তাঁর দেহের বিচিত্র কেলি-মকরি-তিলক-রচনার পান্ডিত‍্য প্রকাশ করলেন।পান্ডিত‍্য কেন বলছি তা বুঝতে পেরেছ কি? সখীগণের সামনে রজনীরতিকলার প্রগলভতার(নিশিতে যে বিলাস হয়ছিল) কথা শুনে শ্রীমতীর মস্তক নত করলেন।কিন্তু রসরাজ এমনই নিলজ্জ যে তিনি সেইসব কথা বলতে বলতে তৎক্ষণাৎ শ্রীমতীকে সামনে নিয়ে তাঁর বক্ষে তিলক চিত্র করতে বসলেন।!এতে শ্রীমতীর লজ্জা বোধ হল।তাই তিনি নিজের কোমল করে (হাতে) শ্রীকৃষ্ণের হাত মৃদুভাবে সরাতে চেষ্টা করছিলেন এবং লজ্জাভরে রেখা যে কি প্রকার সোজা ও উপযুক্ত ভাবে অঙ্কিত করতে চেষ্টা করছিলেন, ততবার শ্রীমতীর অঙ্গাদি সঞ্চালনে উহার ব‍্যতিক্রম হচ্ছিল। সুতরাং তিলক-অঙ্কনে নাগররাজ প্রকৃতই এক অদ্ভুত পান্ডিত‍্যের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন।* *সেটি উপহাস উক্তি।* *এই ব‍্যাপারে পুনঃপুনঃ শ্রীমতীর বক্ষঃস্পর্শ নিবন্ধন(হেতু) অতীব প্রেমময় বিলাসের উদ্ভব হয়েছিল। শ্রীকৃষ্ণ এইভাবে কুঞ্জলীলায় প্রেমময়বিলাসে কৈশোরকাল সফল করেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏তাই শ্রীরামানন্দ রায় বলেছেন=*
*নিজে প্রিয় সুখবাঞ্জা নাহি গোপীকার।*
*কৃষ্ণসুখ দিতে কবে সঙ্গম বিহার*।।
*সেই গোপীভাবামৃতে যার লোভ হয়।*
*বেদধর্ম ত‍্যজি সেই কৃষ্ণকে ভজয়।।*
*রাগানুমার্গে তাঁরে ভজে যেই জন*।
*সেইজন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন।।*
*ব্রজলোকের কোন ভাব লঞা যেই ভজে।*
*ভাব যোগ‍্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে।।*
*তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ*।
*রাগমার্গে ভজি পাইল ব্রজেন্দ্রনন্দন।।*
☆ ☆ ☆ ☆
*অতএব গোপীভাব করি অঙ্গীকার।*
*রাত্রদিনে চিন্তে রাধা কৃষ্ণের বিহার।।*
*সিদ্ধ দেহ চিন্তি করে তাহাই সেবন*।
*সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ।।*
*গোপী অনুগতি বিনা ঐশ্চর্য‍্য জ্ঞানে।*
*ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে।।*
*তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন।*
*তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দনন্দন।।*
*🌹ব্রজসুন্দরীগণ রাগময়ী,তাঁদের আনুগত‍্যে ভজনই রাগানুগা ভক্তিমার্গের উপাসনা।এই রাগানুগা ভক্তিই শ্রীশ্রীরাধাকৃষ্ণের-লীলামৃতাস্বাদনের সাধন। সখীগণের আনুগত‍্য-স্বীকার ব‍্যতীত রাগানুগাভক্তি লাভের সম্ভাবনা নাই।সখীগণই শ্রীশ্রীরাধাকৃষ্ণ-ভজনের আদর্শ।গোপীভাব ছাড়া ব্রজরস-আস্বাদনের আর দ্বিতীয় পথ নাই।এইসব বিষয় পরে কিঞ্চিৎ বিস্তৃতরূপে আলোচনা হবে।*
*🍀বহুবিধ শাস্ত্রে বহুপ্রকার সাধনের উপদেশ প্রাপ্ত হওয়া যায়।বেদান্ত বর্ণিত সাধন চতুষ্টয় সর্বজনবিদিত। মধুরভজনশীল বৈষ্ণবগণেরও তা অজানা নাই।ভক্তির সাধন,ভক্ত বৈষ্ণবগণের সর্বদা আদরণীয়।এখানে সর্বপ্রথমে ভক্তির স্বরূপ সম্বন্ধে দুই -একটি কথা সংক্ষেপে আলোচনা করব।*
*🌻নিখিল রসামৃত মূর্তি শ্রীভগবানের সাক্ষাৎকার ও তাঁর সঙ্গরসাস্বাদনের একমাত্র উপায় ভক্তি, শ্রীভগবান বলেন=*
*"ভক্ত‍্যাহমেকয়া গ্রাহ‍্যঃ "ভক্তিলভ‍্যন্তনন‍্যয়া" সর্বং মদ্ভক্তি যোগেন মদ্ভক্তো লভতেহঞ্জলা সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম্ ভক্ত‍্যা মামভিজানাতি।" ইত‍্যাদি উক্তি শ্রীভগবদ্ গীতোপনিষদে দেখতে পাওয়া যায়। বাসুদেব উপনিষদে লিখিত আছে=*
*"মদ্রূপমদ্বয়ং ব্রহ্ম মধ‍্যাদ‍্যন্তবিবর্জিতম্।*
*স্বপ্রভং সচ্চিদিনন্দং ভক্ত‍্যা জানাতি চাব‍্যয়ম্।।"*
*🌹মাঠর শ্রুতি বলেন=*
*"ভক্তিরেবৈনং নয়তি,ভক্তি রেবৈনং দর্শয়তি ;*
*ভক্তিবশঃ পুরুষঃ,ভক্তিরেব ভূয়সী।"*
*🌺অর্থ‍্যাৎ ভক্তিই ভক্তকে ভগবদ্ধামে নিয়ে গিয়ে শ্রীভগবানকে দর্শন করান,শ্রীভগবান ভক্তির বশ, ভক্তিই ভগবৎ প্রাপ্তির শ্রেষ্ঠ সাধন।*
*🍁শ্রীগোপাল তাপনী শ্রুতিতে দেখা যায় =*
*"বিজ্ঞানঘনানন্দঘনা সচ্চিদানন্দৈকরসে ভক্তিযোগে তিষ্ঠতি।*
*🌹অর্থ‍্যাৎ বিজ্ঞাননন্দঘন শ্রীভগবান সচ্চিদানন্দৈকরসস্বরূপ ভক্তিযোগেই অবস্থিত।আনন্দময় পরমব্রহ্ম শ্রীভগবানের সাক্ষাৎকার ও সম্ভোগের জন্য ভক্তিই একমাত্র সাধন।*
*🌻ভক্তি কাকে বলে তার কিঞ্চিৎ আলোচনা করা প্রয়োজন। ব‍্যাকরণ বলেন, "ভজ্ শ্রিঙ্ সেবায়াম্"। ভজ্ ধাতু সেবা অর্থে ব‍্যবহৃত হয়ে থাকে। অপিচ (তথাপি) "ভজ বিশ্রাননে ; বিশ্রাননং দানম্ "।দান অর্থেও ভজধাতুর প্রয়োগ আছে।প্রথমে "ভজ্ সেবায়াম্ " এই ধাতু অর্থ হতেই ভক্তি শব্দের অর্থ নিষ্কর্ষ(যে সারাংশ বার করা হয়েছে বা তাৎপর্য‍্য)করা যাচ্ছে।নারদ পঞ্চরাত্রে লিখিত আছে=*
*"সর্বোপাধিবিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলং।*
*হৃষীকেণ হৃষীকেশসেবনং ভক্তিরুচ‍্যতে "।।*
*🍀ইন্দ্রিয় সমূহ দ্বারা হৃষিকেশের সেবনই ভক্তি।এই সেবন সর্ব প্রকার স্বার্থাভিসন্ধানময়-উপাধিবর্জিত এবং শ্রীভগবৎপরায়ণতায় নির্মল।*
*🍁এর আর একটি লক্ষণ ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থ হতে উদ্ধৃত করা হয়েছে, তদ্ যথা=*
*"অন‍্যাভিলাষিতাশূন‍্যং জ্ঞানকর্মাদ‍্যনাবৃতম্।*
*আনুকূল‍্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরত্তমা।।"*
*🌹আনুকূল‍্যভাবে অন‍্যাভিলাষশূন‍্যতা (কৃষ্ণ ভাবনা ছাড়া আর অন‍্য কোন বাসনাশূন‍্য) এবং জ্ঞানকর্মাদিঅনাবৃত কৃষ্ণানুশীলনই ভক্তি।এই শ্লোকের অনুশীলন শব্দটি শীল ধাতু হতে উৎপন্ন।শীল ধাতুর প্রবৃত্তি ও নিবৃত্তি দুই অর্থ আছে। প্রবৃত্ত‍্যর্থক শীল ধাতু কায়-বাক‍্য-মানসীয় চেষ্টারূপ। শ্রীকৃষ্ণের প্রীতি উদ্দেশ্যে নিখিল চেষ্টাই কৃষ্ণানুশীলন। শ্রবণ-কীর্তন-স্মরণ-পাদসেবন-অর্চন- বন্দন-দাস‍্য-সখ‍্য-আত্মনিবেদন প্রভৃতি এর অন্তর্গত।ধ‍্যানও এই অনুশীলন শব্দের বাচ‍্য(বলার যোগ‍্য। ধ‍্যান=নিবৃত্ত‍্যর্থ(ক্ষান্তার্থ) অনুশীলন।শ্রীপাদ রামানুজ ধ‍্যানকে "ধ্রুবানুস্মৃতি" নামে অভিহিত করেছেন এবং ধ্রুবানুস্মৃতিকেই ভক্তি বলে সংজ্ঞা দিয়েছেন।এই কৃষ্ণানুশীলন শ্রীকৃষ্ণের অনুকূল হওয়া আবশ্যক। বৈরভাবে ও স্মরণ মননাদি হতে পারে কিন্তু তা অনুকূল নয়। সুতরাং সেইরকম স্মরণ মননাদি ভক্তিপদ বাচ‍্য নয়। তথাপি ইহা অন‍্যাভিলাষবর্জিত হবে। তদ্ব‍্যতীত এই অনুশীলন জ্ঞান ও কর্মদ্বারা অনাবৃত।শ্রীপাদ শ্রীজীব গোস্বামী টীকায় লিখেছেন এই শ্লোকের জ্ঞান শব্দটি নির্ভেদ ব্রহ্মানুসন্ধান বলে বুঝতে হবে। কিন্তু ভজনীয়ত্বের অনুসন্ধানে যে জ্ঞানের আবশ্যক সে জ্ঞান অবশ্যই প্রয়োজনীয়।কর্ম,অর্থ, স্মৃত‍্যাদি উক্ত নিত‍্যনৈমিত্তিক কর্ম। কর্মাদ‍্যনাবৃতম্ এই পদ দ্বারা এইরকম কর্মের বাধা দেওয়া হয়েছে। কিন্তু ভজনীয়ের পরিচর্য‍্যাদি কর্ম অবশ্যই প্রয়োজনীয়, কেন না সেই সব কর্ম অনুশীলন বিশেষ। "জ্ঞান কর্মাদি" পদে যে "আদি" শব্দ আছে সেটিতে বৈরাগ‍্য-যোগ-সাংখ‍্যাভ‍্যাস প্রভৃতি বুঝতে হবে।এইভাবে ভজ্ ধাতুর সেবা অর্থ ব‍্যাখ‍্যাত হয়ে থাকে। আবার দেহ মন প্রাণ ও আত্মা শ্রীভগবানের শ্রীচরণারবিন্দে সমর্পণও ভক্তির কাজ। সুতরাং এখানে ভজধাতুর দান অর্থেরও সার্থকতা সুস্পষ্ট প্রতিভাত (উজ্জ্বলরূপে প্রকাশিত) হয়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda50.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds