✧═══════════•❁❀❁•═══════════✧
৪৭. বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda47.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৪৬. কামবীজ--কামগায়ত্রী🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda46.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৭)শ্রীরায় রামানন্দ কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹এই সকল পদ্যে বর্ণিত শ্রীরূপমাধুর্য্যানন্দের পূর্ণভাবে প্রমত্ত হয়ে শ্রীশ্রীমহাপ্রভু শ্রীকৃষ্ণমাধুর্য্যসাগরে নিমগ্ন হতেন এবং বাহ্য ও অর্ধবাহ্য দশায় এই মন্মথ-মন্মথ-রূপমাধুর্য্যের আস্বাদন লালসায় বিরহিনী মহামাদনী ভাবরূপা শ্রীমতীর মতো প্রলাপ করতেন।চরিতামৃতে প্রলাপ-বর্ণনে এই মদনমোহন-রূপমাধুর্য্যের অনেক পদ আছে। ভাবসূচক একটি পদ দেওয়া হল।*
*কৃষ্ণের যতেক লীলা,সর্বোত্তম নর-লীলা,*
*নর-বপু তাহার স্বরূপ।*
*গোপবেশ বেণুকর,নব কৈশোর নটবর,*
*নরলীলা হয় অনুরূপ।।*
*কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন।*
*যেরূপের এককোণ,ডুবায় সব ত্রিভুবন,*
*সর্ব প্রাণী করে আকর্ষণ।।*
*যোগমায়া চিচ্ছক্তি,বিশুদ্ধ সত্ত্ব-পরিণতি,*
*তার শক্তি লোকে দেখাইতে।*
*এইরূপ রতন, ভক্তগণের গূঢ় ধন,*
*প্রকট কৈল নিত্যলীলা হৈতে।।*
*রূপ দেখি আপনার, কৃষ্ণের হয় চমৎকার,*
*আস্বাদিতে মনে উঠে কাম।*
*স্ব সৌভাগ্য যার নাম,সৌন্দর্য্যাদিগুণ গ্রাম,*
*এইরূপ তার নিত্যধাম।।*
*ভূষণের ভূষণ অঙ্গ,তাহে ললিত ত্রিভঙ্গ,*
*তার উপরে ভ্রুধনু-নর্তন।*
*তেরছ নেত্রান্ত বাণ,তার দৃঢ় সন্তান,*
*বিন্ধে রাধা গোপীগণ মন।।*
*কোটিব্রহ্মান্ড পরব্যোম,তাহার যে স্বরূপগণ,*
*তা-সভার বলে হরে মন।*
*পতিব্রতা শিরোমণি,যারে কহে বেদবাণী,*
*আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ।।*
*চড়ি গোপীর মনোরথে,মন্মথের মন্মথে,*
*নামধরে মদনমোহন।*
*যিনি পঞ্চশর দর্প, স্বয়ং নব কন্দর্প,*
*রাস করে লয়ে গোপীগণ।।*
*নিজ সম সখা সঙ্গে,গো-গণ-চারণ-রঙ্গে,*
*বৃন্দাবনে স্বচ্ছন্দে বিহার।*
*যাঁর বেণুধ্বনি শুনি,স্থাবরজঙ্গম প্রাণী,*
*পুলক কম্প অশ্রু বহে ধার।।*
*মুক্তাহার বকপাঁতি,ইন্দুধনু পিঞ্জিততি,*
*পীতাম্বর বিজুলি সঞ্চার।*
*কৃষ্ণ নবজলধর,জগৎ-শস্য-উপর,*
*বরিষয়ে লীলামৃতধার।।*
*মাধুর্য্য ভগবত্তাসার,ব্রজে কৈল পরচার,*
*তাহা শুক, ব্যাসের নন্দন।*
*স্থানে স্থানে ভাগবতে,বর্ণিয়াছে জানাইতে,*
*যাহা শুনি মাতে ভক্তগণ।।*
*তারুণ্যামৃত পারাবার,তরঙ্গ লাবণ্য সার,*
*তাতে সে আবর্ত ভাবোদ্গম।*
*বংশীধ্বনি চক্রবাত,নারীর মন তৃণপাত,*
*তাহা ডুবায়,না হয় উদ্গম।।*
*সখিহে কোন তপ কৈল গোপীগণ।*
*কৃষ্ণ-রূপ-মাধুরী, পিবি পিবি নেত্র ভরি,*
*শ্লাঘ্য করে জন্মতনু মন।।*
*যে মাধুরী উর্ধ আন,নাহি যার সমান,*
*পরব্যোম স্বরূপের গণে।*
*যেহ সব অবতরী,পরব্যোম অধিকারী,*
*এ মাধুর্য্য নাহি নারায়ণে।।*
*তাহে সাক্ষী সেই রামা,নারায়ণের প্রিয়তমা,*
*পতিব্রতাগণের উপাস্যা।*
*তেই যে মাধুর্য্য লোভে,ছাড়ি সব কামভোগে,*
*ব্রত করি করিল তপস্যা।।*
*সেইত মাধুর্য্য সার,অন্য সিদ্ধি নাহি তার,*
*তেঁহ মাধুর্য্যাদি গুণখনি।*
*আর সব প্রকাশে,তার দত্ত গুণ ভাসে,*
*যাহাঁ যত প্রকাশে কার্য্য জানি।।*
*🌹শ্রীকৃষ্ণের মহামাধুর্য্য এইরূপ শত শত বৈষ্ণব পদাবলীতে বর্ণিত হয়েছে। একমাত্র শ্রীকৃষ্ণ রস-মাধুর্য্যই ভারতীয় সাহিত্য সমূহকে মধুময় করে রেখেছে।*
*🍀শ্রীশ্রীমহাপ্রভু,শ্রীরামরায় মহানুভবকে শ্রীকৃষ্ণতত্ত্ব বলতে অনুরোধ করেন।শ্রীরামরায় এই মাধুর্য্যসার প্রাকৃতাপ্রাকৃত অনন্তকোটি কন্দর্পনিদান শ্রীবৃন্দাবনের অভিনব কন্দর্পের,উল্লেখ করে শ্রীকৃষ্ণতত্ত্ব কথন পরিসমাপ্ত করেন। ফলে এই শৃঙ্গাররসরাজমূর্তি,সর্বচিত্তাকর্ষক।মহামাদনীশক্তির একমাত্র আস্বাদ্য শ্রীবৃন্দাবনাভিনবকন্দর্প শ্রীশ্রীমদনগোপালই ব্রজমাধুর্য্য ভজনরসের উপাস্য দেবতা। মহাপ্রভু শ্রীভাগবতের মাধুর্য্যসার এবং তন্ত্রমন্ত্রের মাধুর্য্যসার, শ্রীকৃষ্ণতত্ত্ব, শ্রীরামরায়ের শ্রীমুখে অতি অদ্ভুত ও অপূর্ব কৌশলে প্রকটিত করেন।ভাগবতের সেই সাক্ষাৎ মন্মথ-মন্মথই তন্ত্রের কামবীজকামগায়ত্রী অধিষ্ঠিত মন্ত্রাত্মিকা অনন্তমাধুর্য্যময়ী পরম রমণীয় দেবতা।ব্রজরসের ভজনপথে অগ্রসর হতে হলে এই শ্রীমূর্তিই একমাত্র ধ্যেয়।মহাপ্রভু শ্রীকৃষ্ণতত্ত্বের যতটুকু জানবার জন্য তাঁর অন্তরঙ্গ ভক্তগণকে অধিকার প্রদান করেছেন, এইখানেই তার চরম সীমা।অতঃপর শ্রীরামরায় শ্রীশ্রীরাধাতত্ত্ব প্রকটন করেন।শ্রীস্বরূপদামোদর গ্রন্থে এই সম্বন্ধে শ্রীরামরায় মহানুভবের উক্তিরই আলোচনা করা হয়েছে বলে এখানে সে সম্বন্ধে পুনরালোচনা করা হল না।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৪৮. শ্রীরাধাকৃষ্ণের বিলাস-মহত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda48.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
