✧═══════════•❁❀❁•═══════════✧
৭৩. শ্রীবৈকুন্ঠপ্রাপকত্ব 🥀 সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda73.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭২. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda72.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৩)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*(৫)🍀শ্রীবৈকুন্ঠপ্রাপকত্ব ঃ-- (স্কন্দ ও পদ্মপুরাণে)*
*(ক) মুহূর্তমপি যো ধ্যায়েন্নাবায়ণমতন্দ্রিতঃ।*
*সোহপি সদগতিমাপ্নোতি কিং পুনস্তৎপরায়ণঃ।।*
*(খ) ধ্যায়ন্তি পুরুষং দিব্যং মচ্যুতঞ্চ স্মরন্তি যে।*
*লভন্তে তেহচ্যুত স্থানং শ্রুতিবেষা পুরাতনী।।*
*(৬) সারূপ্যপ্রাপণ ঃ-- শ্রীভাগবতে।*
*"বৈরেণ যং নৃপতয়ঃ শিশুপালশাল্ব- পৌন্ড্রদয়ো গতিবিলাস বিলোকনাদ্যৈঃ।*
*ধ্যায়ন্ত আকুতধিয়ঃ শয়নাসনাদৌ তৎসাম্য মাপুরনুরক্তধিয়াং পুনঃ কিম্।।*
*(৭) স্বতঃপরম ফলত্ব ঃ-- (শ্রীভাগবতে ও স্কন্দ পুরাণে)*
*"ভজন্ত্যথ ত্বামত এব সাধবো ব্যুদস্তমায়াগুণবিভ্রমোদয়ম্।*
*তবৎপদানুস্মরণাদৃতে সতাং নিমিত্ত মন্যদ্ ভগবন্নবিদ্যহে।*
*(৪|২০|২৯)*
*"আলোড্য সর্বশাস্ত্রাণি বিচার্য্য চ পুনঃপুনঃ।*
*ইদমেব সুনিষ্পন্নং ধ্যেয়ো নারায়ণঃ সদা।।*
*🌹শাস্ত্রে ধ্যানের এইরকম বহু বহু মহিমা কীর্তিত হয়েছে।রূপলীলাদির সুষ্ঠু চিন্তন সাধকের পক্ষে একান্ত প্রয়োজনীয়।ধ্যানাভাস ছাড়া চিত্তের স্থিরতা জন্মে না। ধ্যান অভ্যাসে নামজপেরও যথেষ্ট সুবিধা হয়ে থাকে।ভজনশীল মাত্রেরই চিত্তের স্থিরতা প্রয়োজনীয়। সুতরাং অষ্টাঙ্গ যোগ বৈষ্ণবগণের পক্ষে হেয় বা পরিত্যাজ্য নহে। তবে পরমাত্মবাদী যোগীগণ শ্রীমূর্তি-ধ্যানপরায়ণ নন বলেই সেইরকম যোগ ও যোগীদের নিন্দাবাদ বৈষ্ণবশাস্ত্রে পরিলক্ষিত হয়। অপরন্ত(আরও) পরমাত্মায় সমাধিলাভই যেমন এক শ্রেণীর যোগীদের একমাত্র লক্ষ্য,বৈষ্ণবদের লক্ষ্য তা অপেক্ষা অনেক উচ্চ স্থানে অবস্থিত।চিত্তের স্থিরতা সাধন করার জন্যই বৈষ্ণবগণের জন্য অষ্টাঙ্গ যোগের বিধান ব্যবস্থিত হয়েছে।যোগদ্বারা চিত্তবৃত্তি নিরোধ হয়। শ্রীভগবানের রূপলীলাদি পরিচিন্তনের পক্ষে যোগের নিয়মাবলী নিতান্তই অনুকূল। এমন কি যে শ্রীনাম-জপ বৈষ্ণবমাত্রেরই একান্ত কর্তব্য,তজ্জন্য একাগ্রতা বা একতানতা সাধনের জন্য যোগই পরম উপায়।এই জন্যই শ্রীহরিভক্তিবিলাসে সম্প্রদায়ানুসারে ন্যাসপ্রাণায়ামাদির ব্যবস্থা লিখিত হয়েছে। যথা শ্রীহরিভক্তিবিলাসে নারদীয় পঞ্চরাত্রে=*
*"নির্গত্যাচম্যবিধিবৎ প্রবিশ্য চ পুনঃ সুধীঃ।*
*আসনে প্রাঙ্মুখো ভুত্বা বিহিতে চোপবিশ্য বৈ।।*
*সম্প্রদায়ানুসারেণ ভূতশুদ্ধিং বিধায় চ।*
*প্রাণায়ামাংশ্চ বিধিবৎ কৃষ্ণং ধ্যায়েদ্ যথোদিতম্।।"*
*🌻সুতরাং আসন-প্রাণায়ামাদি বৈষ্ণবদের জন্যও ব্যবস্থিত। কিন্তু শ্রীকৃষ্ণরূপ বা শ্রীগৌরাঙ্গরূপই গৌড়ীয় বৈষ্ণবগণের ধ্যানের বিষয়। শ্রীহরিভক্তিবিলাসের তৃতীয় বিলাসের ধ্যানমাহাত্ম্যের টীকায় শ্রীমন্মদনগোপালের মন্ত্রসম্মত সুদীর্ঘ রূপধ্যান উদ্ধৃত হয়েছে।উক্ত রূপ নিবিষ্টভাবে (গভীর মনোযোগভাবে) চিন্তন করলে প্রকৃতই প্রেমানন্দের সঞ্চার হয়। শ্রীগৌরাঙ্গের রূপলীলা প্রভৃতির চিন্তন, কলির জীবের পক্ষে প্রেমানন্দ লাভের শ্রেষ্ঠ উপায়।যে ছয় গোস্বামী দ্বারা শ্রীশ্রীমহাপ্রভুর পবিত্র ধর্মমত জগতে প্রচারিত হয়েছে, তাঁরা সকলেই শ্রীগৌরাঙ্গরূপ-চরাত্রাদি চিন্তনে বিভোর হতেন। ধ্যানদ্বারা শ্রীভগবানের সাক্ষৎকার হয়।সেই সাক্ষাৎকারের পরে মন স্বতঃই (নিজে থেকে )তাঁর শ্রীচরণযুগলে অবনত হয়ে পড়ে।সর্বপ্রকারে তাঁর কিঙ্কর বা সেবাদাস হবার জন্য মন প্রধাবিত হয়।যাতে মনের ঐরকম স্বাভাবিক গতি জন্মে,তার অনুশীলন করা একান্ত কর্তব্য।*
*🍀দাস্য (৪৭)।চতুঃষষ্ঠী (৬৪) অঙ্গ বৈধীভক্তির মধ্যে দাস্য একটি অঙ্গ। শ্রীভক্তিরসামৃতসিন্ধুকার বলেন=*
*"দাস্যাং কর্মার্পণং তস্য কৈঙ্কর্য্যমপি সর্বথা।*
*☘কেউ কেউ বলেন শ্রীভগবানে কর্মার্পণই(কর্ম অর্পণ করাই) দাস্য। কিন্তু স্বসম্প্রদায়ের অভিপ্রায় (উদ্দেশ্য) এই যে সর্বপ্রকারে ভগবৎকিঙ্করতা স্বীকারই দাস্য, এটিই শ্রীজীব গোস্বামীপাদের অভিমত। টীকায় তিনি ইতিহাস-সমুচ্চয় হতে যে প্রমাণ কথা উদ্ধৃত করে স্বমত সমর্থন করেছেন তা দেখুন=*
*"জন্মান্তর-সহস্রেষু যস্য স্যান্মতিরীদৃশী।*
*দাসোহহং বাসুদেবস্য সর্বান্ লোকান্ সমুদ্ধরেৎ।।"*
*🌺অর্থ্যাৎ "আমি হাজার হাজার জন্মে বাসুদেবের দাস" যাঁর এইরকম মতি জন্মে, তিনি সকল লোক উদ্ধার করেন।এখানে দাস অর্থে সেবক।এইরকম ব্যাখ্যা শ্রীধরস্বামী সম্মত। শ্রীভাগবতে ১০|৮১|৩৬ শ্রীদাম বিপ্র বলেছেন=*
*"তস্যৈব মে সৌহৃদসখ্যমৈত্রী।*
*দাস্যং পুনর্জন্মনি জন্মনি স্যাৎ।।"*
*🍁এখানে স্বামীপাদ "দাস্যং" শব্দে সেবকত্ব ব্যাখ্যা করেছেন।দাস্যের কাজ পরিচর্য্যা।*
*আজ এই পর্য্যন্ত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda74.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
