✧═══════════•❁❀❁•═══════════✧
১৪২. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya142.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪১. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya141.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪২)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*মহাপ্রভুর জননী ও জন্মভূমি দর্শন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻বৃদ্ধা শাশুড়ির কষ্ট দেখে মধ্যে মধ্যে শ্রীমতী নিজ অঙ্গের উপর শচীমায়ের সমস্ত ভার নিচ্ছেন।বেশী লোকজনের মধ্যে পড়লেই পথের প্রান্তভাগে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পুনরায় পথে হাঁটছেন।পরিচিত লোক দেখলেই শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সঙ্কুচিতা হয়ে অবগুন্ঠন (ঘোমটা) আরও টেনে দিচ্ছেন, যেন কেউ মুখ দেখতে না পায়।গৃহ হতে বাহির হয়ে এইরূপে লোকের ভিড় ঠেলতে ঠেলতে সমস্ত পথ চলে তিনজন গঙ্গার ঘাটে এলেন। একখন্ড উচ্চভূমির উপর দাঁড়িয়ে দেখলেন,গঙ্গার এপার ও ওপারে পিপীলিকার মত অনবরত জনস্রোত চলেছে এবং তাদের কলরবে দিগন্ত কম্পিত হচ্ছে।লক্ষ লক্ষ নরনারীর মুখে একই কথা,লক্ষ লক্ষ নয়নের একই লক্ষ্য।আবার দেখা গেল ওপারের লোকের মধ্যে স্ত্রীলোকের সংখ্যা অল্প,আর এপারে স্ত্রীলোকের সংখ্যা অধিক।তার কারণ কুলললনাগণ গঙ্গা পার হয়ে ওপারে যেতে পারেন নাই।নদীয়ার সমস্ত লোকই গঙ্গাতীরে এসেছেন।বৃহতী নদীয়া নগরী আজ জনশূন্যা।বালক, বৃদ্ধ, যুবক-যুবতী, সকলেই গঙ্গাতীরে এসে মহাপ্রভু-দর্শন লালসায় দাঁড়িয়ে আছেন।রৌদ্রতাপে কিছুমাত্র কষ্টবোধ হচ্ছে না।গৌর-অনুরাগীদের মধ্য হতে কোটি কোটি কন্ঠে সমস্বরে "জয় নবদ্বীপচন্দ্রের জয়" "জয় শ্রীকৃষ্ণচৈতন্যের জয়! জয় শ্রীগৌরাঙ্গের জয়! বলে জয়গীতি গীত হচ্ছে।কোটি কোটি বদন নিঃসৃত গগনভেদি জয়ধ্বনিতে পুণ্যসলিলা ভাগীরথীর উচ্ছসিত তরঙ্গাবলী সুর-তান-যোগে শ্রীগৌর ভগবানের জয়গীতি গাইতে গাইতে আকুল প্রাণে আনন্দে নৃত্য করছেন।কলনাদিনী সুরধূনীর সেই উদ্বেলিত তরঙ্গভঙ্গের আনন্দ নৃত্য দর্শন করে অগণিত দর্শকমন্ডলীর প্রাণে যে কি এক অভিনব আনন্দ উচ্ছাস উঠেছে,তা ভাষায় বর্ণনা করা যায় না।সে আনন্দের তুলনা নেই।লক্ষ লক্ষ নরনারীর মধ্যে মহাপ্রভুর জননী ও মহাবিরহিনী বিষ্ণুপ্রিয়া দাঁড়িয়ে এক অপূর্ব প্রেমানন্দ উপভোগ এ অনুভব করছেন।মহাপ্রভুর আকর্ষণী শক্তির অদ্ভুত ক্ষমতা, ইহা বর্ণনার অতীত, তাই ঠাকুর শ্রীবৃন্দাবন দাস লিখেছেন=*
*কুলিয়া আকর্ষণ না যায় বর্ণন।*
*কেবল বলিতে পারে সহস্র বদন।।চৈঃভাঃ।।*
*🌻এই কাজে শ্রীগৌর ভগবান তাঁর আকর্ষণী শক্তির পরাকাষ্ঠা দেখিয়েছেন।সর্বচিত্ত-আকর্ষক যিনি তিনিই শ্রীকৃষ্ণ।শ্রীগৌরভগবান্ এস্থলে সর্বজীবের চিত্ত আকর্ষণ করে গঙ্গাতীরে টেনে এনেছেন। অতএব আমার গৌরহরিই শ্রীকৃষ্ণ ইহাই প্রমাণ হয়।""নৌমি কৃষ্ণস্বরূপং""। সেই জন্য মহাজন লিখেছেন=*
*🍀হেন আকর্ষিল মন শ্রীচৈতন্যদেব।*
*🍀এহো কি ঈশ্বর বিনে অন্যেতে সম্ভব।।চৈঃভাঃ।।*
*🙏একটি সন্ন্যাসীর দর্শনের জন্য ও তাঁর রূপে ও গুণে আকৃষ্ট হয়ে এত এত নরনারীর একত্র সমাবেশ বড় সাধারণ কথা নয়! শ্রীকৃষ্ণচৈতন্যদেব সন্ন্যাসবেশে শ্রীভগবানের ষড়গুণের মধ্যে যে শ্রেষ্ঠ বৈরাগ্যগুণ তার পূর্ণ বিকাশ প্রকাশ করে গিয়েছেন।শ্রীভগবানের বৈরাগ্য-ঐশ্বর্য্যের মধ্যে পরিগণিত। শ্রীভগবানের বৈরাগ্য-দর্শন করতে জীবসকল দলে দলে এসে গঙ্গাতীর জনাকীর্ণ করেছে।ষড়ৈশ্বর্য্যপূর্ণ শ্রীগৌরভগবানের সন্ন্যাসমূরতি বৈরাগ্যের পূর্ণ-বিকাশ।*
*ঐশ্বর্য্যস্য সমগ্রস্য বীর্য্যস্য যশসঃ শ্রিয়ঃ।*
*জ্ঞানবৈরাগ্যয়োশ্চৈব যন্নাং ভগঃ ইতি স্মৃতঃ।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৩. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya143.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
