✧═══════════•❁❀❁•═══════════✧
৪৫. কামবীজ--কামগায়ত্রী🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda45.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৪৪. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda44.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৫)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏🙏কামবীজ কামগায়ত্রী🙏🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*মোর মন সন্নিপাতি,সব পিতে করে মতি,*
*দুর্দৈব বৈদ্য না দেয় একবিন্দু।।*
*কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর,মধুর হইতে সুমধুর,*
*তার সেই স্মিত জ্যোৎস্নাভর।*
*মধুর হইতে সুমধুর,তাহা হৈতে সুমধুর,*
*তাহা হইতে অতি সুমধুর।।*
*আপনার এক কণে,ব্যাপে সব ত্রিভুবনে,*
*দশ দিক্ ব্যাপে যার পুর।।*
*🌹এই মাধুর্য্যামৃত পারাবার শ্রীকৃষ্ণমূর্তিই প্রেমিক ভক্তের উপাস্য দেবতা।একবার এই মাধুর্য্যনন্দের সাক্ষাৎ হলে আত্মা চিরতরে আনন্দরসে ডুবে যায়,লৌকিক ভাষায় এই মূর্তির বর্ণনা একেবারেই অসম্ভব হয় ; ভাষা মাধুর্য্যের অকুল সাগরে ডুবে পড়ে।তখন বোবার স্বপ্নবৃত্তান্ত প্রকাশের মতো কেবল মধুরং মধুরং মধুরং মধুরং ভিন্ন আর কিছুই ব্যক্ত করে উঠা যায় না।কামগায়ত্রীদেবতাই এই মাধুর্য্যানন্দ পারাবার।*
*🍀মীমাংসাদর্শনের মতে মন্ত্র দেবতাস্বরূপ।তাই সর্বশাস্ত্রার্থবিদ্ শ্রীচরিতামৃতকার লিখেছেন কামগায়ত্রীই যখন ব্রজমদন-গায়ত্রী, তখন এই কামগায়ত্রীকেই শ্রীকৃষ্ণস্বরূপ জ্ঞান করতে হবে।এরই অক্ষরে অক্ষরে সেই পূর্ণমাধুর্য্য সৌন্দর্যময় শ্রীকৃষ্ণের অঙ্গপ্রত্যঙ্গাদির বিভাবিত হয়ে থাকে।শ্রীকবিরাজ গোস্বামীমহোদয় এক একটি অক্ষরকে চন্দ্র বলেছেন এবং শ্রীঅঙ্গের প্রতি অবয়বও চন্দ্র বলে বর্ণিত হয়েছেন।গায়ত্র্যাত্মক দেবতাধ্যানে প্রত্যেক অক্ষরকে চন্দ্র বলে বর্ণনা করাই রীতি।অপরন্তু এতদ্বারা ভাবকুমুদাকুল প্রকাশিত হয় বলেই এঁরা চন্দ্র নামে অভিহিত হতে পারেন।*
*🔥শ্রীশ্রীমদনগোপাল শৃঙ্গাররসরাজ মূর্তি। ইনি কোটি মদন বিমোহন,অশেষ চিত্তাকর্ষক,সহজ মধুর তরলতর লাবণ্যমাধুর্য্যামৃত পারাবার এবং মাদনাদি মহাভাবসকলের আস্বাদ্য।কামবীজ ও কামগায়ত্রী☆*
*☆সংস্কৃত ভাষাতে কামগায়ত্রীর একটি ব্যাখ্যা আছে।ব্যাখ্যাটি প্রবোধানন্দ গোস্বামীর কৃত বলে লিখিত, তদ্ যথা=কামেন অভিলাষেণ স্ববিষয়প্রীতিদার্ঢ্যেন দীব্যতি ক্রীড়তি।দিব্য্ ক্রীড়ায়াম্।তস্মৈ কামদেবায় বিদ্মহে (বিদ্ লাভে,বিদ্ জ্ঞানে বা) ধীমহি ধ্যায়েমঃ।কামদেবায় (কথস্ততায়)পুষ্পবাণায়(পুষ্পং কমলং তদেব বাণং যস্য তস্মৈ) তন্নোহনঙ্গঃ কন্দর্পঃ ন অস্মান্ প্রচোদয়াৎ=প্রকর্ষেণ প্রকৃষ্টরূপেণ উদয়াৎ উদয়ং করোতীত্যর্থঃ।চকারঃ সমুচ্চয়ে। ক্লীং পদেন মূর্তিমান পুরুষঃ।কামপদেন গন্ডদ্বয়ম্। দেব পদেনাত্র আস্যম্ ভাল উচ্যতে।অভিলাষেণ স্ববিষয়প্রীতিদার্ঢ্যেন চন্দ্রমন্ডলেন দীব্যতি ক্রীড়তি।তকারেণ অর্ধচন্দ্রঃ ভালে তিলকচন্দ্রঃ।সার্ধচন্দ্র চতুষ্টয়ং ইতো ভিন্ন শিরোহষধি ক্রমাৎ ক্রমরূপেণ বিংশত্যক্ষরেণ বিংশতি চন্দ্রা উচ্যন্তে।কাম গন্ডদ্বয়ে স্নেহে বিলাসে সদ্বিতৃষ্ণযোরিতি ভাস্মদিঃ*
*কা=ককার শ্চন্দ্রিমা চন্দ্র বিলাসানাবসানয়োঃ।ইতি কামপাল।*
*ম=মকারো মধুরে হাস্যে বিকাশেচ্ছা বিতৃষ্ণয়োঃ। ইতি ঋষভঃ।* *দে ইতি দা=দানে ঔণাদিকত্বাদেকারঃ।দা-মা-স্মা-ঘ্নো স্মায়ামিতি এ প্রত্যয়ঃ।*
*দে=শ্চন্দ্রেতু বিলাসে চ গর্হনে মন্ডলেহপিচ ইতি দেবদ্যোতিঃ।দেবশ্চন্দ্রমন্ডলে আস্যে হরিদাসবিলাসয়ো রিতি ব্যাঘ্রভূতিঃ। ব ইতি বন্ বন্ সংকুতৌ বণ ধাতু ঔণাদিকত্বাৎ পঞ্চম্যন্তাৎ তাতে র্ড ইতি ড প্রত্যয়ঃ।*
*বা=প্রকারো লাস্যে লাবণ্যে ইন্দ্রায়ুধে শশধরে,ইতি ভাস্বদিঃ। আকারন্ত বকারণ অর্ধচন্দ্র প্রকীর্তিতঃ লক্ষণানুয়োধাৎ।*
*র=রং চন্দ্রার্ধং বৈভবঞ্চ বিলাসো দারুণ ভয়মিতি ব্যাডিঃ।রি শব্দাদি পঞ্চাক্ষরেণ দক্ষিণাবর্ত ক্রমেণ পঞ্চ চন্দ্রা উচ্যন্তে=তদ্ যথা বিদ্যহে পুষ্প ইত্যাদি বাণাদি পঞ্চাক্ষরেণ বামাবর্তাদি ক্রমেণ পঞ্চচন্দ্রা উচ্যন্তে। তদ্ যথা বাণায় ধীমহি ইত্যাদি। তত্র কৌস্তুভস্য মতে রধস্তাৎ বাম দক্ষিণ রূপেণ দশাক্ষরেণ চন্দ্রা উচ্চন্তে। তত্র দক্ষিণাদি ক্রমেণ হি শব্দাদি পঞ্চাক্ষরেণ পঞ্চচন্দ্রা উচ্চন্তে।তদ্ যথাহি তন্নোহনঙ্গঃ ইত্যাদি।পঞ্চাক্ষরেণ পঞ্চচন্দ্রা উচ্চন্তে।প্রচোদয়াদিত্যাদি।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৪৬. কামবীজ--কামগায়ত্রী🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda46.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
